06/05/2026
২০২৫ সালের একটা স্টাডিতে দেখা গেছে যে বিগত ৩১ বছরে পুরো বিশ্বে PCOS হওয়ার প্রবণতা ৫৬% বেড়ে গিয়েছে।
বর্তমানে বাংলাদেশ এও খুব কম বয়সেই নারীদের মাঝে PCOS এর সমস্যা দেখা দিচ্ছে।
মেয়ে বাচ্চার মায়েরা তো আরো ভয়ে থাকেন কারণ আগামী কয়েকবছর পর তার আদরের মেয়েটি যখন বয়ঃসন্ধিকালে প্রবেশ করবে তখন তার এই সমস্যা প্রতিরোধ করতে তাদের করণীয় কি হতে পারে?
এইক্ষেত্রে মায়েরা কিন্তু চাইলেই কিছু জিনিস মেয়েদের ছোটবেলা থেকেই ফলো করতে পারেন।
লাইফস্টাইল, ডায়েট এবং কিছু প্রোডাক্ট ব্যবহারে সচেতন হলেই PCOS প্রতিরোধ করা সম্ভব।
আমরা আজকে একটা লিস্ট জানবো যে কি কি খাবার বা জিনিস বাদ দিলে এবং কি কি জিনিস খাবার এবং লাইফস্টাইলে রাখলে PCOS কে রোধ করা সম্ভব.....
যা যা বাদ দিতে হবে
❌ আর্টিফিসিয়াল সুগার যুক্ত খাবার (সফট ড্রিংকস, চুইংগাম, মিষ্টি বিস্কুট, প্যাকেট জুস,
এনার্জি ড্রিংকস, কেক, পেস্ট্রি, আইসক্রিম, চকলেট, ব্রেকফাস্ট সেরেয়াল)
❌প্রিজারভেটিভস যুক্ত খাবার (প্রসেসড মিট, ফ্রোজেন ফুড, ক্যান খাবার, ইন্সট্যান্ট নুডুলস)
❌Xenoestrogen যুক্ত কসমেটিকস এরিয়ে চলা বা খুব কম ব্যাবহার করা (প্যারাবেন যুক্ত ক্রিম, শ্যাম্পু,
পারফিউম, ডিওডোরেন্ট, নেইল পলিশ)
❌প্লাস্টিকের ব্যবহার (প্লাস্টিকের ওয়াটার বোতল, টিফিন বক্স, ওয়ান টাইম কাপ, ইন্সট্যান্ট নুডুলসের প্যাকেট,
যেসব জিনিস খাবারে রাখবেন এবং মেইনটেইন করবেন
✔️ বেশি বেশি শস্যদানা সমৃদ্ধ খাবার, তাজা ফলমুল ও শাকসবজি
✔️ডিম, মুরগির মাংস, গরুর মাংস, মাছ, অ্যাভোকাডো,অলিভ অয়েল, নারিকেল তেল, বাদাম, দই, তাজা পনির,
✔️এন্টি ইনফ্লামেটরি একশন দেখায় এমন খাবার (ইলিশ মাছ, তিসি, আখরোট, লাল শাক, পালং শাক, ব্রকলি, ধনেপাতা, ডালিম, আপেল, অলিভ অয়েল, বাদাম, আদা, হলুদ, দারচিনি, লেবু পানি, আদা-গরম পানি)
✔️আয়রন, ম্যাগনেসিয়াম, ফাইবার আছে এমন খাবার (লাল শাক, পালং শাক, কলমি শাক, কুমড়ার বীজ, আখরোট, কাঠবাদাম, তিল, মসুর ডাল, ছোলা, শিমের বিচি, আপেল, কলা, পেয়ারা)
✔️প্রতিদিন ৩০-৪০ মিনিট দ্রুত হাঁটা এবং হালকা ব্যায়াম করা
✔️ সময়মতো ঘুমানো এবং প্রতিদিন ৬-৭ ঘন্টা ঘুমানো
✔️বেশি বেশি প্রকৃতির সাথে সময় কাটানো এবং স্ট্রেসফুল কন্ডিশন যতটা সম্ভব এড়িয়ে চলা
তবে হ্যাঁ PCOS প্রতিরোধে যে শুধু মায়ের ভুমিকা হলেই চলবে এমন নয়, মায়ের সাথে সাথে পুরো পরিবারকেই হতে হবে সতেচন, তবেই কিন্তু সম্ভব পরিবর্তন।
আর মনে রাখবেন Prevention is better then cure.
তাই এখন থেকেই হোক PCOS এর প্রতি সচেতনতা... আমাদের সচেতনতাই পারবে PCOS এ আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে..... ইন শা আল্লাহ।