Restart - Psychological Consultancy

Restart - Psychological Consultancy "Let's Start The Journey Once Again"

আমাদের হাতের মোবাইল ফোনটা কিংবা গুরুত্বপূর্ণ কাজের ল্যাপটপটা হ্যাং করতে পারে। ঠিক ঠিক কাজ না করতে পারে। তখন আমরা কি করি?

ফোনটা বা ল্যাপটপটা Restart দিই। আবার আগের মতো কাজ শুরু করতে পারি।

আমাদের বাস্তব জীবনেও পথ চলতে চলতে আমরা আটকে যাই৷ ডিপ্রেশন, এ্যাংজাইটি, ট্রমাটিক অভিজ্ঞতা, রিলেশনশিপ ইস্যু, মাদকাসক্তি কিংবা সাইকোসেক্সুয়াল সমস্যা - বিভিন্ন মনোসামাজিক কারণে জীবনটা থমকে দাঁড়ায়।

আমাদের ব্রেন ত

খন কাজ করতে চায় না। কি করবো বুঝতে পারি না। সিদ্ধান্তহীনতা, অবসাদ, অস্হিরতা, ভয় যেন জেঁকে বসে।

থমকে যাওয়া জীবনকে Restart দিয়ে নতুন শুরুর প্রয়াসে আমাদের এই পথচলা।

আমাদের সাথে আপনার জীবনের থমকে যাওয়া জার্নির Restart করা সহজ হবে। কারণ, আমাদের প্রতিশ্রুতি হলো -

১/সার্টিফাইড, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রফেশনালের মাধ্যমে সেবা প্রদান

২/কম খরচে প্যাকেজ আকারে সেশন নেয়ার সুবিধা

৩/ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও ননজাজমেন্টার দৃষ্টিভঙ্গি

৪/ অনলাইন ও অফলাইনে সেবা গ্রহণের সুবিধা

৫/সময় নিয়ে আন্তরিকতার সাথে সেশন পরিচালিত হয়

৬/প্রোপার সাইকোমেট্রিক এ্যাসেসমেন্ট এবং ডাটা এনালাইসিসের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ

৭/সার্বক্ষণিক সাইকোসোশ্যাল সাপোর্ট


Restart Mental Health Service এর সাথে আপনার জীবনের নবযাত্রা হোক মসৃণ, গতিময় ও আনন্দদায়ক!

04/05/2026

অনেক মানুষের সামনে কথা বলতে ভয় পাওয়া—
A) Confidence
B) Social anxiety
C) Energy

শেষ কবে মন খুলে হেসেছিলেন—মনে আছে?আমরা প্রতিদিন বাঁচি, কাজ করি, দায়িত্ব পালন করিকিন্তু সেই ব্যস্ততার ভিড়েহাসিটা কোথায় যে...
03/05/2026

শেষ কবে মন খুলে হেসেছিলেন—মনে আছে?

আমরা প্রতিদিন বাঁচি, কাজ করি, দায়িত্ব পালন করি

কিন্তু সেই ব্যস্ততার ভিড়ে
হাসিটা কোথায় যেন হারিয়ে যায়।

হাসি শুধু অনুভূতি নয়—
এটা আমাদের মস্তিষ্কের জন্য ছোট্ট এক থেরাপি।

হাসলে শরীরে endorphin release হয়,
যা stress কমায় এবং mood naturally improve করে।

তাই আজ অন্তত একবার—
নিজেকে মন খুলে হাসার অনুমতি দিন 😊

বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়াই দুশ্চিন্তা কমানোর একটি কার্যকর উপায়আপনার কাউন্সেলিং সেশন বুক করতে যোগাযোগ করুন:📞 01888-14...
03/05/2026

বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়াই দুশ্চিন্তা কমানোর একটি কার্যকর উপায়

আপনার কাউন্সেলিং সেশন বুক করতে যোগাযোগ করুন:
📞 01888-143330
⏰ সকাল ১০টা – রাত ৮টা

কারো সুখ সহ্য না করতে পারা- এটা কি শুধু হিংসা, নাকি একটি বিপজ্জনক মানসিক সংকেত?যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উচ্চশিক্ষারত দুই...
03/05/2026

কারো সুখ সহ্য না করতে পারা- এটা কি শুধু হিংসা, নাকি একটি বিপজ্জনক মানসিক সংকেত?

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উচ্চশিক্ষারত দুই মেধাবী শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির অকাল ও মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

এই শোক শুধু তাঁদের পরিবারের নয়, বরং পুরো দেশ এবং বিদেশে থাকা প্রতিটি স্বপ্নবাজ শিক্ষার্থীর।

যখন মানুষের উচ্চাকাঙ্ক্ষা আর মেধার জয়জয়কার হওয়ার কথা ছিল, তখন এক সহপাঠীর চরম নৃশংসতা কেড়ে নিল দুটি প্রাণ।

কেন একজন সুস্থ-স্বাভাবিক বলে পরিচিত মানুষ এতটা হিংস্র হয়ে উঠতে পারে?

কেবল কি রাগ, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো মনস্তাত্ত্বিক অন্ধকার?

১. অবসেসন এবং চরম ঈর্ষার ভয়াবহ পরিণতি

মনস্তত্ত্বের ভাষায়, Obsession বা অতিরিক্ত মোহ যখন একজন মানুষের হিতাহিত জ্ঞান কেড়ে নেয়, তখন তা ধীরে ধীরে বিষাক্ত রূপ ধারণ করে। হিশাম আবুঘারবিয়াহ-এর ক্ষেত্রে যে চরম ঈর্ষা ও আসক্তির কথা উঠে আসছে, তা মূলত Possessive Love-এর একটি বিকৃত রূপ।

যখন কেউ অন্যকে নিজের সম্পত্তি হিসেবে ভাবতে শুরু করে এবং সেই নিয়ন্ত্রণ ভেঙে যায়, তখন জন্ম নেয় রিজেকশন পেইন।

এই ব্যথা অনেক সময় পরিণত হয় প্রতিহিংসায়—যা লিমনের প্রতি চরম ঈর্ষা এবং বৃষ্টির প্রতি এক ধ্বংসাত্মক আসক্তিতে রূপ নিতে পারে।

২. মানসিক অস্থিরতা ও নিয়ন্ত্রণহীন ক্রোধ

কোনো ভয়াবহ অপরাধ হঠাৎ করে ঘটে না—এর পেছনে থাকে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবং Emotional Instability।

হিশামের পূর্বের অপরাধমূলক রেকর্ড ও ডোমেস্টিক ভায়োলেন্সের ইতিহাস ইঙ্গিত দেয়, তার আবেগ ও রাগের ওপর নিয়ন্ত্রণের ঘাটতি ছিল।

যখন কেউ অন্যের স্বাধীনতা বা সিদ্ধান্তকে সম্মান করতে শেখে না, তখন তার ভেতরে একটি বিকৃত ধারণা তৈরি হয়—সে ভাবতে শুরু করে, পুরো পৃথিবী তার বিরুদ্ধে।

এই victim mentality ধীরে ধীরে তাকে এক ভয়ংকর পথে ঠেলে দিতে পারে।

৩. অলক্ষিত মানসিক সমস্যা যখন সহিংসতায় রূপ নেয়

আমরা শারীরিক অসুস্থতাকে গুরুত্ব দিলেও মানসিক স্বাস্থ্যের বিষয়টি অনেক সময় উপেক্ষা করি।

Untreated mental health issues ধীরে ধীরে মানুষের বিচারবুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণকে দুর্বল করে দেয়।

একাকীত্ব, অতিরিক্ত মানসিক চাপ, বা অন্যের জীবনে অতিরিক্ত আসক্তি—এসব যখন বেড়ে যায়, তখন মানুষ নিজের ভেতরের অন্ধকারেই আটকে পড়ে।

সময়মতো কাউন্সেলিং বা সহায়তা না পেলে, সেই মানসিক চাপ ধীরে ধীরে violent behaviour-এ রূপ নিতে পারে।

৪. আমরা যেসব সতর্কবার্তা এড়িয়ে যাই

সমাজে এমন অনেক আচরণ আমরা দেখি, কিন্তু গুরুত্ব দিই না।

যেমনঃ
• অতিরিক্ত নিয়ন্ত্রণ বা নজরদারি
• পূর্বের সহিংস আচরণের ইতিহাস
• হুমকিমূলক বা প্রতিহিংসামূলক কথা

সামাজিকভাবে নিজেকে আলাদা করে ফেলা
এই সংকেতগুলোকে আমরা অনেক সময় “মুড”, “ইমোশন” বা “সিরিয়াস না” ভেবে এড়িয়ে যাই—যা পরে বড় বিপদের কারণ হতে পারে।

৫. এই ট্র্যাজেডি থেকে আমাদের শিক্ষা

এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—মেধা বা ডিগ্রি থাকলেই একজন মানুষ মানবিক হয় না।

মানবিকতা গড়ে ওঠে অন্যের সীমা ও স্বাধীনতাকে সম্মান করার ভেতর দিয়ে।

• Boundaries respect করা জরুরি

• অন্যের “না”-কে গ্রহণ করতে শেখা দরকার

• মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া প্রয়োজন

• আশেপাশের অস্বাভাবিক আচরণকে অবহেলা করা উচিত নয়

আপনার আশেপাশে কারও আচরণ যদি অস্বাভাবিক বা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তবে চুপ না থেকে সঠিক পদক্ষেপ নিন।

আপনার একটি সচেতনতা হয়তো কারো জীবন বাঁচাতে পারে।

বিদেশের মাটিতে আমাদের ভাই-বোনদের পাশে থাকা যেমন জরুরি, তেমনি মানসিক বিকৃতি ও সহিংসতার লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকাও ততটাই গুরুত্বপূর্ণ।

❝শিক্ষার্থীদের মানসিক সংকট ও একাডেমিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ❞Psychology Practice in Academic Settingsএডুকেশ...
03/05/2026

❝শিক্ষার্থীদের মানসিক সংকট ও একাডেমিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ❞

Psychology Practice in Academic Settings

এডুকেশনাল সাইকোলজি ও স্কুল সাইকোলজি শীর্ষক ২ মাসব্যাপী লাইভ কোর্স।

বাংলাদেশে প্রতি বছর গড়ে ৪০০-এর বেশি শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিচ্ছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের শিক্ষাব্যবস্থা ও পারিবারিক সচেতনতার একটি বড় সতর্কবার্তা।

ডিপ্রেশন, একাডেমিক প্রেশার, কিংবা বয়োঃসন্ধিকালীন জটিলতা।
আমাদের সন্তান বা শিক্ষার্থীরা যখন এই পরিস্থিতির মধ্য দিয়ে যায়, তখন শুধু 'পড়াশোনায় মন দাও' বলাটা কোনো সমাধান নয়।

একজন শিক্ষক, অভিভাবক কিংবা বন্ধু হিসেবে আমরা কি সত্যিই জানি তাদের মনের ভাষা পড়তে?

একাডেমিক পরিসরে সাইকোলজির প্রায়োগিক জ্ঞান এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি।

আপনি কেন এই ২ মাসের লাইভ কোর্সে যুক্ত হবেন?

শিক্ষকদের জন্য: ক্লাসরুম ম্যানেজমেন্টের এমন সব কৌশল যা আপনার ক্লাসকে করবে আরও 'Engaging' এবং আপনার প্রোফাইলকে করবে অনন্য।

অভিভাবকদের জন্য: সন্তানের শেখার ধরণ (Learning Style) বুঝে তার জন্য সঠিক ইন্ডিভিজুয়াল প্ল্যানিং তৈরি করা।

বন্ধুদের জন্য: একজন 'Peer Support Provider' হিসেবে প্রিয় মানুষটির মানসিক ঝুঁকি আগেভাগে বুঝতে পারা।

সাইকোলজি গ্র্যাজুয়েটদের জন্য: স্কুল সাইকোলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন।

স্পেশাল নিড শিশু বা গিফটেড চাইল্ডদের জন্য কি আমাদের প্রথাগত শিক্ষা পদ্ধতি যথেষ্ট?

আমরা কি জানি কখন প্রাইভেট টিউটর বদলানোর চেয়ে সাইকোলজিক্যাল টুলস বেশি কার্যকর?

এই কোর্সে আমরা শিখবো সেই মেথডগুলোই।

মেন্টর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও স্কুল সাইকোলজি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করা অভিজ্ঞ ২ জন সাইকোলজিস্ট।

📅 কোর্স ডিটেইলস:
২ মাসের এই জার্নিতে পাচ্ছেন-
- ৮ টি ক্লাস
- ৮ টি রিক্যাপ, গ্রুপ ডিসকাশন ও প্রাকটিস সেশন
- ২ টি এক্জাম
- বিস্তারিত ক্লাস লেকচারশিট
- লার্নিং ম্যাটেরিয়াল
- লাইফ লং সাপোর্ট

মূল ক্লাসগুলো হবে প্রতি শুক্রবার রাত ৯ টা থেকে ১১ টায়, জুমে।
ফি পরিশোধের সুবিধা: ২ টি ইনস্টলমেন্টে পেমেন্টের সুযোগ।
উপকরণ: বিস্তারিত লেকচারশিট ও লার্নিং ম্যাটেরিয়াল।

নিজেকে দক্ষ করে গড়ে তুলতে এবং একটি সুন্দর আগামীর অংশ হতে আজই এনরোল করুন।

⏳ ভর্তির শেষ সময়: ১৪ মে, ২০২৬।
🔗 রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: 01888-143330
📩 যেকোনো প্রয়োজনে ইনবক্স করুন অথবা কল করুন: 01888-143330

❝শিক্ষার্থীদের মানসিক সংকট ও একাডেমিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ❞Psychology Practice in Academic Settingsএডুকেশ...
03/05/2026

❝শিক্ষার্থীদের মানসিক সংকট ও একাডেমিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ❞

Psychology Practice in Academic Settings

এডুকেশনাল সাইকোলজি ও স্কুল সাইকোলজি শীর্ষক ২ মাসব্যাপী লাইভ কোর্স।

আপনার শিক্ষার্থী বা সন্তান কি মুখ ফুটে বলতে পারছে না সে কতটা মানসিক চাপে আছে?

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতি বছর ৪০০-এর বেশি শিক্ষার্থী বেছে নিচ্ছে আত্মহননের পথ।

​আমরা কি শুধু টিচার বদলে বা প্রাইভেট টিউটর বাড়িয়েই দায় সারবো?

নাকি সমস্যার গভীরে গিয়ে তার সমাধান খুঁজবো?

একাডেমিক প্রেশার, রিলেশনশিপ ইস্যু কিংবা বয়োঃসন্ধিকালীন পরিবর্তন এই সময়গুলোতে অধিকাংশ শিক্ষার্থীই নিজেকে একা মনে করে।

আপনি একজন শিক্ষক বা অভিভাবক হিসেবে কি প্রস্তুত তাদের এই নীরব আর্তনাদ বুঝতে?

​সঠিক প্রশিক্ষণের অভাবে আমরা অনেক সময় সম্ভাবনা থাকা সত্ত্বেও একজন শিশুকে "গাধা" বা " অমনোযোগী" তকমা দিয়ে পিছিয়ে দিই।

কিন্তু প্রতিটি লার্নারের শেখার ধরণ আলাদা। আপনি কি জানেন আপনার সন্তানের বা শিক্ষার্থীর জন্য সঠিক Individual Planning কোনটি?

এই সংকটের বিজ্ঞানসম্মত সমাধান দিতে আমরা নিয়ে এসেছি ২ মাসব্যাপী লাইভ কোর্স:

Psychology Practice in Academic Settings.
​এই কোর্সটি আপনার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে যা যোগ করবে:

​শিক্ষক: ক্লাসরুম ম্যানেজমেন্টের আধুনিক ট্রিকস যা আপনার ক্লাসকে করবে সুপার-এনগেজিং। আপনার প্রোফাইল হবে অন্যদের চেয়ে আলাদা।

​অভিভাবক: প্যারেন্টিং হবে আশীর্বাদ। সন্তানের সাইকোলজিক্যাল টুলস এবং মেথড বুঝে তাকে গড়ে তুলতে পারবেন আত্মবিশ্বাসী হিসেবে।

​সাইকোলজি গ্র্যাজুয়েট: স্কুল সাইকোলজিস্ট হিসেবে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করার জন্য একদম স্ট্রাকচার্ড রোডম্যাপ।

​বন্ধু: হয়ে উঠুন একজন সার্টিফাইড 'Peer Support Provider', বিপদে প্রিয়জনের পাশে দাঁড়ান বৈজ্ঞানিক পদ্ধতিতে।

শেখার সুযোগ পাচ্ছেন তাঁদের কাছ থেকে, যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের Educational & School Psychology থেকে মাস্টার্স শেষ করে দীর্ঘদিন ধরে এই ফিল্ডে কাজ করছেন।

কোর্সে ​কী কী পাচ্ছেন?

✅ ৮টি লাইভ ক্লাস (শুক্রবার রাত ৯টা)
✅ ৮টি রিক্যাপ সেশন ( গ্রুপ প্র্যাকটিসসহ)
✅ লেকচারশিট ও লার্নিং ম্যাটেরিয়ালস
✅ ২ টি কিস্তিতে ফি দেওয়ার সুবিধা

আমরা মানসম্মত শিক্ষার জন্য সীমিত সংখ্যক আসনে এনরোলমেন্ট নিচ্ছি।

১৪ মে, ২০২৬-এর পর এই বিশেষ ব্যাচে আর যুক্ত হওয়ার সুযোগ থাকবে না।

​আপনার একটি সঠিক সিদ্ধান্ত বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, বদলে দিতে পারে একটি জীবন।

​👉 বুকিং করতে এখনই মেসেজ করুন অথবা ক্লিক করুন: 01888-143330
📞 কল করুন: 01888-143330

03/05/2026

আপনি কি বিশ্বাস করেন—সবাই কোনো না কোনোভাবে মানসিকভাবে ক্লান্ত?
A. হ্যাঁ
B. না

02/05/2026

সন্তান যখন চোখের সামনে খিটখিটে হয়ে যায়

কিংবা রুমের দরজা বন্ধ করে নিজেকে লুকিয়ে ফেলে,

তখন শাসন নয় বরং ওকে বোঝার সময় এসেছে।


১০ বছরের আয়ান আগে খুব চঞ্চল ছিল।

কিন্তু গত কয়েক মাস ধরে সে একদম কথা বলে না। খাবার দিলেও খায় না, সারাদিন মোবাইলে গেম খেলে। মা রাগ করলে ও উল্টো চিৎকার করে জিনিসপত্র ভেঙে ফেলে।

মা-বাবা ভাবছেন আয়ান জেদি হয়ে গেছে, কিন্তু আয়ানের মনের কোণে জমে থাকা একাকীত্ব কিংবা স্কুলের বুলিং নিয়ে কেউ কি ভেবেছে?

শিশুদের মন কাঁচের মতো নরম।

শৈশবের ছোট ছোট আঘাত বড় হয়ে বড় সমস্যা তৈরি করে।

Restart - Psychologicial Consultancy–তে আমরা শিশু ও কিশোরদের আচরণগত সমস্যা ও মানসিক বিকাশে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করি।

আপনার সন্তানের হাসিমাখা শৈশব ফিরিয়ে দিতে আমরা আছি আপনার পাশে।

02/05/2026

আপনার প্রিয় 'সেলফ-কেয়ার' অভ্যাস কোনটি?

নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন!😊
01/05/2026

নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন!😊

01/05/2026

অতিরিক্ত কাজের চাপে আমরা কি নিজের মানসিক শান্তি নিশ্চিত করছি?

১৮৮৬ সালে লড়াই ছিল আট ঘণ্টার জন্য, ২০২৬-এ লড়াইটা নিজের অস্তিত্বের জন্য!১৮৮৬ সাল। শিকাগোর হে মার্কেট চত্বর সেদিন শ্রমিকদে...
01/05/2026

১৮৮৬ সালে লড়াই ছিল আট ঘণ্টার জন্য, ২০২৬-এ লড়াইটা নিজের অস্তিত্বের জন্য!

১৮৮৬ সাল।
শিকাগোর হে মার্কেট চত্বর সেদিন শ্রমিকদের রক্তে ভিজে গিয়েছিল।
তাদের দাবিটা খুব সহজ কিন্তু জোরালো ছিল।

আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম আর আট ঘণ্টা নিজের মতো করে বেঁচে থাকা।

আজ পহেলা মে।
সেই লড়াইয়ের দেড়শ বছর পেরিয়ে এসে আমরা কি সত্যিই সেই কাঙ্ক্ষিত 'ভারসাম্য' খুঁজে পেয়েছি?

শিল্পবিপ্লবের যুগে লড়াই ছিল শারীরিক শোষণের বিরুদ্ধে, কিন্তু আজকের লড়াইটা অনেক বেশি সূক্ষ্ম আর মানসিক।

প্রযুক্তির আড়ালে কাজের সীমানা আজ আমাদের শোবার ঘর পর্যন্ত পৌঁছে গেছে।

ল্যাপটপের নীল আলো আর ফোনের টুংটাং নোটিফিকেশনে আট ঘণ্টার সেই দেয়াল আজ ধসে ১৬ ঘণ্টায় গিয়ে ঠেকেছে।

মনোবিজ্ঞানের ভাষায় আমরা একে বলছি 'Hustle Culture'এক অন্তহীন ইঁদুর দৌড়।

আমরা কি আসলেই বাঁচার জন্য কাজ করছি, নাকি কাজ করার জন্যই বেঁচে আছি?

গবেষণায় দেখা গেছে, তীব্র মানসিক চাপের কারণে বছরে প্রায় ৮ লক্ষ ৪০ হাজার মানুষ প্রাণ হারান।

আমরা ভাবি, যত বেশি কাজ করব, তত বেশি সফল হব।

কিন্তু আমাদের মস্তিষ্ক তো কোনো রোবট নয়।

যখন বিশ্রামের অভাবে সৃজনশীলতা হারিয়ে যায় কিংবা দিনশেষে প্রিয়জনের সাথে দুটো কথা বলার শক্তিটুকু অবশিষ্ট থাকে না, তখন বুঝতে হবে আমরাও এক আধুনিক শোষণের শিকার হচ্ছি।

মে দিবস আমাদের মনে করিয়ে দেয় শরীরের যেমন বিশ্রামের প্রয়োজন আছে, মনেরও তেমন 'আনপ্লাগড' হওয়ার পূর্ণ অধিকার আছে।

আপনার উৎপাদনশীলতা (Productivity) দিয়ে আপনার জীবনের মূল্য নির্ধারিত হয় না।

আসুন আজ নিজেকে একটি ছোট প্রতিশ্রুতি দিই:

-কাজের নির্দিষ্ট সময় শেষে ফোনটা দূরে সরিয়ে রাখুন।

-শরীর আর না চাইলে বিনয়ের সাথে 'না' বলতে শিখুন।

-সারাদিনে অন্তত এক ঘণ্টা সময় রাখুন শুধু নিজের শখের জন্য।

আপনি একজন মানুষ।

সুস্থভাবে বেঁচে থাকার জন্য কাজের পাশাপাশি একটু
খোলা আকাশ দেখা, প্রিয়জনের হাত ধরা, কিংবা

শান্তিতে এক চিমটি নিঃশ্বাস নেওয়াটাও আপনার জীবনের সমান জরুরি অংশ।

মে দিবসের প্রকৃত সার্থকতা কেবল মিছিলে নয়, বরং নিজের জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার মাঝে।

আপনার কাউন্সেলিং সেশন বুক করতে যোগাযোগ করুন:
📞 01888-143330
⏰ সকাল ১০টা – রাত ৮টা

Address

Panthpath
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801888143330

Alerts

Be the first to know and let us send you an email when Restart - Psychological Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Restart - Psychological Consultancy:

Share