23/05/2021
গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে কী করবেন
প্রশ্ন : গর্ভাবস্থায় ডায়াবেটিস কি?
উত্তর : ডায়াবেটিস মানে রক্তের শর্করার আধিক্য।
সাধারণত গর্ভাবস্থায় ২ ধরনের ডায়াবেটিস হয়।
১) আগে থেকেই ডায়াবেটিস আছে এমন রোগী গর্ভবতী হলে।
২) গর্ভবতী হবার কারনে ডায়াবেটিস দেখা দিলে।
প্রশ্ন : গর্ভাবস্থায় একজন নারী কীভাবে বুঝবেন তিনি ডায়াবেটিস আক্রান্ত?
উত্তর : এদের তেমন কোনো আলাদা লক্ষণ থাকে না। তবে ডায়াবেটিসের সাধারন লক্ষণগুলো থাকতে পারে। এসব ক্ষেত্রে চিকিৎসকরা রোগীর ইতিহাস জানেন। এ ছাড়া আগে শিশু জন্মানোর সময় ডায়াবেটিস ছিল কি না, আগের শিশু চার বা সাড়ে চার কেজির ওপরে ছিল কিনা, আগে যদি মৃত শিশু প্রসব হয়েছিল কিনা, —এসব তথ্য জানা হয়। এসব ক্ষেত্রে ওজিটিটি পরীক্ষা করানো হয়।
প্রশ্ন : গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে চিকিৎসকরা কী পরামর্শ দেন?
উত্তর : ডায়াবেটিস রোগী গর্ভধারণের পূর্বে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ডায়াবেটিস আগে নিয়ন্ত্রণ করবেন এবং পরে গর্ভধারণ করতে হবে। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তবে শিশু অস্বাভাবিকভাবে জন্ম নেওয়ার আশঙ্কা থাকে। এতে শিশু ও মা উভয়ের ক্ষতি হবে। শিশু স্বাভাবিকের থেকে একটু বড়/ বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে। জন্মের পর শিশুর শরীরে শর্করার পরিমাণ বেশি হতে পারে। তাই এসব সমস্যা রোধে প্রথম থেকেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
অধিকাংশ ক্ষেত্রে গর্ভাবস্থার ডায়াবেটিস শুধু ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা যায়। এতে নিয়ন্ত্রণে না আসলে নিদিষ্ট কিছু ইনসুলিন ব্যবহার করা যায়। যাদের আগে থেকেই ডায়াবেটিস ছিল তাদের ইনসুলিন প্রয়োজন হয়।
প্রশ্ন : ডায়াবেটিসে আক্রান্ত সন্তানসম্ভবা মা কীভাবে নিজেকে সাহায্য করবে? কীভাবে তাঁর পরিবার তাঁকে যত্ন নিতে পারে?
উত্তর : ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়েট মেনে চলা উচিত। যেসব খাবার ধীরে ধীরে হজম হয়ে শর্করা বাড়ায়, সেসব খাবার খাওয়া উচিত। চিনি ক্যান্ডি, যা দ্রুত রক্তের শর্করাকে বাড়িয়ে দেয় এসব খাবার এড়িয়ে যাওয়া উচিত। এসব ক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যদেরও সতর্ক থাকতে হবে।
প্রশ্ন : ডেলিভারির সময় কি আলাদা কোনো সতর্কতা নিতে হবে?
উত্তর : এসব রোগে শেষের দিকে শিশুটি মারা যাওয়ার আশঙ্কা থাকে। সব সময় চেকআপের ভেতর থাকতে হবে। আলট্রাসনোগ্রামের মাধ্যমে গর্ভের শিশুটির শারীরিক বৃদ্ধি দেখতে হবে।
ডেলিভারির সময় ডায়াবেটিস বিশেষজ্ঞ ও শিশু বিশেষজ্ঞে চিকিৎসকপর পরামর্শ নিতে হবে।
ডাঃ মোঃ জহুরুল হক
ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ