Dr Md Mohiuddin

Dr Md Mohiuddin INTERNATIONAL CLASSICAL HOMEOPATHY
A Center For Real Healing!

মানসিক স্বাস্থ্য এখন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই প্রেক্ষাপটে “মানসিক স্বাস্থ্য সংকট ও হোমিওপ্যাথি: সু...
28/04/2026

মানসিক স্বাস্থ্য এখন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই প্রেক্ষাপটে “মানসিক স্বাস্থ্য সংকট ও হোমিওপ্যাথি: সুরক্ষা ও সমাধান” বিষয়ে একটি বিশেষ অনলাইন ওয়েবিনার আয়োজন করেছে Green Voice, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ইউনিট।

আলোচক হিসেবে আমি যুক্ত থাকছি, আগামী ১লা মে, রাত ৮ টায়।

এই ওয়েবিনারটি সবার জন্য সম্পূর্ণ FREE। নির্ধারিত সময়ে এই পেজ থেকেই Google Meet ওয়েবিনার লিংক প্রকাশ করা হবে। সবাইকে সময়মতো যুক্ত হওয়ার আন্তরিক আহ্বান রইল।

নিজে সচেতন হোন, এবং আপনার পরিচিতদের যুক্ত করে সচেতনতার পরিধি বাড়াতে সহায়তা করুন। 🤍

24/04/2026

দীর্ঘদিন ধরে জিআইটি (Gastrointestinal) জটিলতায় ভুগছিলেন এই রোগী। পেটের অস্বস্তি, হজমের সমস্যা, দীর্ঘস্থায়ী কষ্ট থেকে প্রচণ্ড মানসিক যন্ত্রণা - সবকিছু মিলিয়ে দৈনন্দিন জীবন হয়ে উঠেছিল কঠিন।

সঠিক ধারার ব্যক্তিকেন্দ্রিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে তিনি ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন ও স্বস্তির হাসি।

মনে রাখবেন: প্রতিটি রোগী আলাদা। সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন সম্পূর্ণ কেস-টেকিং ও ব্যক্তিকেন্দ্রিক মূল্যায়ন।

মানব ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিকিৎসা বিজ্ঞান সবসময় বিবর্তিত হয়েছে। প্রাচীন ভেষজ নিরাময় থেকে আধুনিক ল্যাবরেটরি - ম...
23/04/2026

মানব ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিকিৎসা বিজ্ঞান সবসময় বিবর্তিত হয়েছে। প্রাচীন ভেষজ নিরাময় থেকে আধুনিক ল্যাবরেটরি - মানুষ নিরন্তর খুঁজেছে রোগমুক্তির নতুন পথ। এই দীর্ঘ যাত্রায় দুই শতাব্দীর ও বেশি সময় ধরে সমানভাবে আলোচনায় রয়েছে একটি বিশেষ পদ্ধতি - হোমিওপ্যাথি। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এই চিকিৎসা গ্রহণ করলেও একটি মৌলিক প্রশ্ন আজও বিতর্কের কেন্দ্রবিন্দু: হোমিওপ্যাথি কি ভুয়া কোনো চিকৎসা? এটি প্লাসিবো বা মনস্তাত্ত্বিক সান্ত্বনা? কিন্তু কোটি কোটি মানুষের আস্থা কি কেবলই কুসংস্কার? আজকের আলোচনায় আমরা জানবো - হোমিওপ্যাথির বিবর্তনের ইতিহাস, একে ঘিরে বৈজ্ঞানিক বিতর্ক এবং সম্ভাব্য আধুনিক ব্যাখ্যাগুলো।

জার্মান নাগরিক ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান ১৭৭৯ সালে University of Erlangen থেকে MD ডিগ্রি লাভ করেন। পরে তিনি জার্মানির Gommern শহরে medical officer হিসেবে কাজ শুরু করেন। তখন তিনি একজন সফল এমডি। কিন্তু তৎকালীন চিকিৎসার ‘বর্বরতা’ তাকে ব্যথিত করেছিল। তিনি সেই চিকিৎসা পদ্ধতির নানা ত্রুটি লক্ষ্য করেন। সামান্য সংক্রমণের জন্য অঙ্গচ্ছেদ, বিষাক্ত অ্যাসিড দিয়ে ছ্যাঁকা দেওয়া (Cauterization), কিংবা ‘ব্লাডলেটিং’-এর নামে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ ঘটিয়ে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া - এই অমানবিকতা ও ক্রমাগত এসব ত্রুটিপূর্ণ চর্চার কারণে তিনি প্রচলিত চিকিৎসা পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং প্রচলিত চিকিৎসা ছেড়ে দেন।

পরবর্তীতে তিনি বই অনুবাদের মাধ্যমে জীবিকা নির্বাহ শুরু করেন। এই সময় তিনি ব্রিটিশ চিকিৎসক William Cullen-এর A Treatise on Materia Medica বইটি ইংরেজি থেকে জার্মান ভাষায় অনুবাদ করছিলেন। বইটিতে কালেন তার অবজার্ভেশন অনুযায়ী বলেছিলেন Cinchona bark (Peruvian bark) ম্যালেরিয়া জ্বর সারায়, কিন্তু এর কার্যকারিতার ব্যাখ্যায় হ্যানিম্যান সন্তুষ্ট না হয়ে নিজেই পরীক্ষা করেন। তিনি সুস্থ অবস্থায় Cinchona bark সেবন করলে নিজের শরীরে ম্যালেরিয়ার মতো জ্বরের লক্ষণ অনুভব করেন। পরে তিনি অন্যদের ওপরও পরীক্ষা করে একই ধরনের লক্ষণ খেয়াল করেন।

এই পর্যবেক্ষণ আলোকে এবং পূর্বে Hippocrates কর্তৃক প্রস্তাবিত “Similia Similibus Curentur” (Like cures like) নীতিটি ডা. Samuel Hahnemann বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত করেন। এর মূল কথা হলো, যে পদার্থ সুস্থ মানুষের শরীরে কোনো নির্দিষ্ট লক্ষণ সৃষ্টি করতে পারে, সেই পদার্থই অতি সূক্ষ্ম ও শক্তিশালীকৃত মাত্রায় প্রয়োগ করলে একই লক্ষণযুক্ত রোগ সারাতে পারে।"
এই নীতির সত্যতা যাচাই করার জন্য তিনি বিভিন্ন ওষুধ নিজের ও সহকর্মীদের ওপর পরীক্ষা (drug proving) করতে শুরু করেন এবং উদ্ভিদ, খনিজ ও বিষক্রিয়ার প্রভাব থেকে সৃষ্ট লক্ষণসমূহ নিয়মিতভাবে লিপিবদ্ধ করেন।
১৭৯৬ সালে তিনি তাঁর বিখ্যাত প্রবন্ধ Essay on a New Principle for Ascertaining the Curative Powers of Drugs প্রকাশ করেন, যা আধুনিক হোমিওপ্যাথির আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হয়। এরপর তিনি পুনরায় চিকিৎসা practice শুরু করেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত হোমিওপ্যাথির বিস্তার ঘটান।

পরবর্তীতে তিনি তাঁর মৌলিক গ্রন্থ Organon of the Art of Healing-এ হোমিওপ্যাথির দর্শন ও নীতিগুলো সুসংগঠিতভাবে ব্যাখ্যা করেন। এখানে তিনি Natural Law of Cure (রোগমুক্তির প্রাকৃতিক বিধান) তুলে ধরেন। ডা. Samuel Hahnemann দেখান যে, জীবন্ত দেহে একটি দুর্বল রোগ স্থায়ীভাবে দূর হয়ে যায় যখন তার সাথে লক্ষণে সদৃশ কিন্তু অধিক শক্তিশালী একটি ডায়নামিক অবস্থা সৃষ্টি করা হয়। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ শরীরে রোগের মতোই একটি সাময়িক, সদৃশ ও শক্তিশালী প্রভাব সৃষ্টি করে যা প্রাকৃতিক রোগকে প্রতিস্থাপন করে এবং ওষুধের প্রভাব শেষ হলে শরীর স্বাভাবিক ভারসাম্যে ফিরে আসে।

হোমিওপ্যাথিক ওষুধ আসলে শরীরকে জোর করে দমন করে না; বরং প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে সক্রিয় করে। এইভাবে Law of Similars + Natural Law of Cure - এই দুইটি মিলেই হোমিওপ্যাথির মৌলিক ভিত্তি গড়ে ওঠে।

তাঁর মৃত্যুর পর Clemens Maria Franz von Bönninghausen, James Tyler Kent, William Boericke, Henry Clay Allen এবং - এর মতো আরও অনেক চিকিৎসকরা এই পদ্ধতিকে আরও বিকাশ করেন।

১৭৯৬ সালে যাত্রা শুরু হওয়া হোমিওপ্যাথির ভিত্তি ছিল কয়েকটি অটল নীতি:

১. Law of Similia (Like cures like): যে ঔষধ সুস্থ মানুষের শরীরে নির্দিষ্ট লক্ষণ তৈরি করে, সেই ঔষধই ওই একই লক্ষণযুক্ত রোগীকে সুস্থ করতে পারে।
২. Law of Simplex: একবারে রোগীকে কেবল একটি মাত্র ঔষধ দেওয়া হয়।
৩. Law of Minimum Dose: ঔষধের অতি ক্ষুদ্র বা ন্যূনতম মাত্রা জীবনীশক্তিকে উদ্দীপিত করে আরোগ্য লাভ নিশ্চিত করে।
৪. Law of Vital Force: মানুষের শরীরে একটি অদৃশ্য জীবনশক্তি থাকে; এই শক্তির ভারসাম্য নষ্ট হলেই রোগ সৃষ্টি হয়।
৫. Drug Proving: ঔষধের গুণাগুণ ও লক্ষণ জানার জন্য তা প্রথমে সুস্থ মানুষের ওপর প্রয়োগ করে পরীক্ষা করা হয়।
৬. Potentization (Dynamization): বিশেষ প্রক্রিয়ায় (Dilution ও Succussion) ঔষধের অন্তনিহিত শক্তি বৃদ্ধি করা হয়।
৭. Individualization: প্রত্যেক রোগীকে আলাদা সত্তা হিসেবে বিচার করে তার শারীিরক ও মানসিক গঠনের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়।

সংশয়বাদীরা অনেক সময় 'সিম্পল ডাইলুশন' (Simple Dilution) বা সাধারণ লঘুকরণের গাণিতিক ভুল ব্যাখ্যা দিয়ে হোমিওপ্যাথিক ঔষধের পার্টিকেলস না থাকা এবং সামান্য একটা পটেন্সি তৈরীতে গ্যালন গ্যালন পানির প্রয়োজন বিষয়ে আলোচনার ঝড় তুলেন, যেখানে কিনা তারা হোমিওপ্যাথিক ঔষধ তৈরীর মূল ভিত্তি ডাইনামাইজেশন সম্পর্কেই যথাযথ ধারনা রাখেন না।
ফার্মাকোপিয়া অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুত প্রণালী অত্যন্ত জটিল এবং গাণিতিক। ড. হ্যানিম্যান উপলব্ধি করেছিলেন, ওষুধের স্থূল মাত্রা রোগীকে ক্ষতি করতে পারে। তাই তিনি 'Dynamisation' বা 'Potentization' পদ্ধতির আবিষ্কার করেন।

এ পদ্ধতিতে যেসব খনিজ বা কঠিন পদার্থ পানিতে অদ্রবণীয়, সেগুলোকে 'Trituration' বা ঘণ্টার পর ঘণ্টা নির্দিষ্ট নিয়মে চূর্ণ করা হয়। আর তরল পদার্থের ক্ষেত্রে করা হয় 'Succussion' বা নির্দিষ্ট মাত্রায় ঝাঁকুনি। ডেসিমেল (X) (হেরিং), সেন্টেসিমেল (C) এবং পরবর্তীতে আরও নিখুঁত ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসার জন্য ডা. হ্যানিমেন তাঁর অর্গানন অব মেডিসিনের ৬ষ্ঠ সংস্করণে আবিষ্কার করেন ৫০-সহস্রতমিক বা 50-Millesimal (LM) স্কেল। হোমিওপ্যাথির অর্গানন অফ মেডিসিনের ২৬৯ নম্বর সূত্রে বলা হয়েছে, এটি কেবল পানি দিয়ে পাতলা করা নয়। প্রতিটি ধাপে যখন ১ ফোঁটা ঔষধ ৯৯ ফোঁটা দ্রাবকের সাথে মেশানো হয়, তখন তাকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ১০০ বার শক্তিশালী নিম্নমুখী ঝাঁকুনি (Succussion) দেওয়া হয়! এই যান্ত্রিক শক্তি প্রয়োগের ফলে ঔষধের স্থূল কণাগুলো ভেঙে যায় এবং দ্রাবকের (পানি/অ্যালকোহল) অণুর গঠনে একটি 'এনার্জি সিগনেচার' বা ছাপ রেখে যায়। তাই পটেন্সিতে ঔষধের স্থূল অণু না থাকলেও, ঔষধের গুণগত শক্তি (Dynamic power) পর্যায়ক্রমিক ঝাঁকুনির মাধ্যমে প্রতিটি শিশিতে স্থানান্তরিত হতে থাকে। এটি কোনো সাধারণ লঘুকরণ নয়, বরং পদার্থের সুপ্ত ঔষধি শক্তিকে (dynamic power) জাগিয়ে তোলার এক সূক্ষ্ম ফিজিক্যাল ও ম্যাথমেটিক্যাল প্রক্রিয়া। যা শরীরের vital force কে উদ্দীপিত করে রোগ নিরাময়ে সাহায্য করে।

এই প্রক্রিয়ায় ঔষধের ভৌত পরিমাণ কমে যায়। কিন্তু এর dynamic power বৃদ্ধি পায়। ড. Samuel Hahnemann এর মতে, এতে পার্শ্বপ্রতিক্রিয়া কমে এবং ঔষধ সূক্ষ্মভাবে কার্যকর হয়।

সংশয়বাদীদের একটি প্রচলিত হিসেব অনুযায়ী, ১ অণু ঔষধ পেতে কয়েক কোটি লিটার পানি লাগবে। এটি তখনই সত্যি হতো যদি আমরা একটি বিশাল পাত্রে ১ গ্রাম ঔষধ দিয়ে তাতে কয়েক কোটি লিটার পানি একবারে ঢালতাম। কিন্তু হোমিওপ্যাথির পদ্ধতি হলো পর্যায়ক্রমিক সাক্কাশন।

বাস্তবতা: ৩০C শক্তি তৈরি করতে আমরা ৩০টি পৃথক শিশি ব্যবহার করি। প্রতিটি শিশিতে আমরা ৯৯ ফোঁটা অ্যালকোহল বা পানি নিই এবং তার সাথে আগের শিশি থেকে মাত্র ১ ফোঁটা ঔষধ যোগ করি।

হিসেব: যদি ১০০ ফোঁটায় প্রায় ৫ মিলি দ্রবণ হয়, তবে ৩০টি শিশিতে মোট ঔষধ তৈরি করতে আমাদের প্রয়োজন মাত্র (৩০ x ৫) = ১৫০ মিলি বা প্রায় ১ গ্লাস পানি/অ্যালকোহল।

ফলাফল: অনেকেই হোমিওপ্যাথির প্রস্তুতি প্রক্রিয়া না জেনেই ভুল গণিত দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। তাদের দাবী করা কোটি কোটি লিটার পানি আসলে কোথাও লাগে না। প্রতিটি ধাপে আমরা ঔষধের ঘনত্ব কমাচ্ছি ঠিকই, কিন্তু ব্যবহৃত পানির পরিমাণ থাকছে অত্যন্ত সামান্য।

এটি 'ডাইলুশন' নয়, এটি 'ডাইনামাইজেশন'

এখানেই তৈরী হয় আর এক বিশাল বিতর্ক। সংশয়বাদীদের প্রধান যুক্তি- ‘অ্যাভোগাড্রো সংখ্যা’ অনুযায়ী উচ্চ শক্তির ওষুধে (যেমন 200C বা তার বেশি) মূল উপাদানের একটি অণুও থাকার কথা নয়। তাহলে কি এটি কেবল পানি, চিনি বা এলকোহল?

রসায়ন বিজ্ঞানের অ্যাভোগাড্রো সংখ্যা (Avogadro's number) অনুযায়ী, কোনো পদার্থের মোলার ঘনত্ব ১০ বা ১২-এর বেশি হয়ে গেলে সেখানে মূল বস্তুর কণা থাকার সম্ভাবনা গাণিতিকভাবে প্রায় শূন্য হয়ে যায়। সাধারণ দৃষ্টিতে এটি অবাস্তব মনে হলেও হোমিওপ্যাথির ডাইনামাইজেশন প্রক্রিয়াটি একটু ভিন্নভাবে বুঝতে হবে। হোমিওপ্যাথি স্থূল পদার্থের রসায়ন নয়, বরং এটি শক্তির বিজ্ঞান। পটেন্টাইজেশনের মাধ্যমে ঔষধের উপাদানগুলো এমন এক 'সুপার মাইক্রো-ইমালশন' তৈরি করে, যা তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ বা এনার্জি সিগন্যাল হিসেবে কাজ করে। প্রচলিত রসায়ন যেখানে অ্যাভোগাড্রো সংখ্যার সীমায় শেষ হয়, হোমিওপ্যাথির শক্তিগত রসায়ন সেখান থেকেই শুরু হয়।

কেবল তাত্ত্বিক ব্যাখ্যা নয়, ল্যাবরেটরিতেও মিলছে অভাবনীয় প্রমাণ। আইআইটি বোম্বের গবেষক জয়েশ বেলারে (Chikramane et al., 2010) দেখিয়েছেন, অতি-উচ্চ ডাইলিউশনেও ওষুধের ন্যানো-পার্টিকেল (Nanoparticles) উপস্থিত থাকে।
(https://pubmed.ncbi.nlm.nih.gov/20970092/)

এছাড়া ফিজিক্সের 'Quantum Coherence Domains' এবং 'Molecular Imprinting' থিওরি বলছে, অণু না থাকলেও পটেনটাইজেশনের ফলে পানির নিজস্ব স্ট্রাকচারে এমন কিছু কোয়ান্টাম পরিবর্তন আসে, যা মূল ওষুধের 'মেমোরি' বা ইনফরমেশন ধরে রাখতে সক্ষম। অর্থাৎ, ওষুধ এখানে কেমিক্যাল হিসেবে নয়, বরং এনার্জি বা সিগন্যাল হিসেবে কাজ করে।
(https://pubmed.ncbi.nlm.nih.gov/17678809/)

সংশয়বাদীদের জন্য সবচেয়ে বড় চমক এসেছে সাম্প্রতিক গবেষণায়। Journal of Molecular Liquids-এ প্রকাশিত একটি গবেষণায় ইলেকট্রন মাইক্রোস্কোপি (TEM-EDX) এবং রামান স্পেকট্রোস্কোপি ব্যবহার করে দেখা গেছে হোমিওপ্যাথিক ঔষধে ন্যানো-পার্টিকেলের অস্তিত্ব বিদ্যমান। হোমিওপ্যাথিক ঔষধ 'Aurum Met' এর ৩ টি ভিন্ন পটেন্সির (6C, 30C, 200C) মধ্যে স্পষ্ট পার্থক্য খুঁজে পাওয়া গেছে। ডিপ লার্নিং বা GRU মডেল ব্যবহার করে এই ঔষধগুলো শনাক্ত করতে প্রায় ১০০% সঠিকতা মিলেছে। এর মানে হলো, হোমিওপ্যাথির প্রতিটি ফোঁটায় একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক সিগনেচার বা 'ফিঙ্গারপ্রিন্ট' বিদ্যমান। যদি ঔষধটি কেবল 'পানি' বা প্লাসিবো হয়, তবে কেন ইলেকট্রন মাইক্রোস্কোপি ও রামান স্পেকট্রোস্কোপিতে প্রতিটি ঔষধের আলাদা আলাদা 'বৈজ্ঞানিক সিগনেচার' বা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে?
(https://www.sciencedirect.com/science/article/pii/S0167732224005932)

এমনকি ২০২১ সালে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য জার্নাল Nature-এ প্রকাশিত একটি গবেষণা সংশয়বাদীদের চমকে দিয়েছে। ইতালির গবেষকরা দেখিয়েছেন, হোমিওপ্যাথিক ঔষধ 'Drosera' ব্রঙ্কিয়াল কোষের শত শত জিনের এক্সপ্রেশন (Gene Expression) নিয়ন্ত্রণ করতে পারে। এটি শরীরের ইমিউন সিস্টেমকে ভেতর থেকে ব্যালেন্স করে, যা হোমিওপ্যাথির জৈবিক কার্যকারিতার এক শক্তিশালী প্রমাণ।
(https://www.nature.com/articles/s41598-021-81843-y)

আরও চমকপ্রদ তথ্য হলো, উচ্চ শক্তির ওষুধ ল্যাবরেটরিতে মাল্টিপল মাইলোমা (Multiple Myeloma) ক্যান্সার কোষের মৃত্যু বা অ্যাপোপটোসিস ঘটাতে সক্ষম - যা বৈজ্ঞানিক মহলে সাড়া ফেলেছে।
(https://pubmed.ncbi.nlm.nih.gov/38925208/)

বর্তমানে প্রফেসর জর্জ ভিথুলকাসের নেতৃত্বে International Academy of Classical Homeopathy (IACH) বিশ্বজুড়ে গবেষণার নতুন মানদণ্ড স্থাপন করেছে। তারা চর্মরোগ, স্নায়বিক রোগ, বন্ধ্যাত্ব এবং এমনকি ক্যান্সারসহ আরও অনেক রোগের চিকিৎসার সফল কেস রিপোর্ট ও সিরিজ পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশ করেছে। তাদের 'Levels of Health' এবং 'Unified Theory of Diseases' আধুনিক ও বিকল্প চিকিৎসার মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছে।

হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে একটি দীর্ঘস্থায়ী বিতর্ক হলো এর কার্যকারিতা কেবল মনস্তাত্ত্বিক বা 'প্লাসিবো ইফেক্ট' (Placebo Effect)। অনেকেই মনে করেন, রোগী কেবল ওষুধের ওপর বিশ্বাস রাখেন বলেই সুস্থ হন। তবে আধুনিক গবেষণা এবং ক্লিনিক্যাল ডেটা এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে।

১. নবজাতক ও শিশুদের চিকিৎসা (Pediatrics): নবজাতক বা শিশুর কি আগে থেকে বিশ্বাস কাজ করে? নবজাতক কি জন্মের পরপরই কি খাচ্ছে চিনে ফেলে বা ওষধের গুণাগুণ সম্পর্কে বিশ্বাস অবিশ্বাস রাখে?
নবজাতক এবং শিশুদের ক্ষেত্রে হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকর। যেহেতু শিশুদের মধ্যে ওষুধের কার্যকারিতা নিয়ে কোনো মানসিক ধারণা বা 'প্লাসিবো রেসপন্স' তৈরির মতো জ্ঞানীয় সক্ষমতা (Cognitive Framework) নেই, তাই তাদের সুস্থ হয়ে ওঠা ওষুধের প্রকৃত কার্যকারিতারই প্রতিফলন।

২. প্রাণিচিকিৎসায় সাফল্য (Veterinary Data): যখন গবাদি পশুর কঠিন রোগ হোমিওপ্যাথিতে সেরে যায়, তখন প্লাসিবো থিওরি কোথায় থাকে? প্রাণীরা কি ঔষধের গুণাগুণ নিয়ে বিশ্বাস বা অবিশ্বাস পোষণ করে?
গবাদি পশু বা গৃহপালিত পশুর ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের অভাবনীয় সাফল্য প্রমাণিত। প্রাণীদের মধ্যে কোনো মনস্তাত্ত্বিক বিশ্বাস বা ওষুধের গুণাগুণ সম্পর্কে পূর্বজ্ঞান কাজ করে না। তাদের আরোগ্য লাভ এটাই প্রমাণ করে যে হোমিওপ্যাথির একটি সুনির্দিষ্ট বায়োলজিক্যাল প্রভাব রয়েছে, যা বিশ্বাসের ওপর নির্ভরশীল নয়।

৩. ল্যাবরেটরি গবেষণা (In-Vitro Models):
ল্যাবরেটরিতে কৃত্রিম পরিবেশে কোষের (Cell Culture) ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে, হোমিওপ্যাথিক ওষুধের সংস্পর্শে কোষের জৈবিক পরিবর্তন ঘটে। অর্থাৎ, কোনো সজীব শরীরের অনুপস্থিতিতেও কোষীয় স্তরে এই ওষুধ প্রভাব ফেলতে সক্ষম, যা এর বৈজ্ঞানিক ভিত্তিকেই মজবুত করে।

আচ্ছা, চলুন সহজ একটি উদাহরণ দিই - কারও গলায় যদি মাছের কাঁটা (Fish bone) আটকে থাকে, তবে এটি একটি মেকানিক্যাল সমস্যা বা ফরেন বডি (Foreign body)। কাঁটাটি যদি সত্যিই বিঁধে থাকে, তবে তা বের করাই হলো প্রকৃত সমাধান। আমাদের প্রশ্ন হলো - আপনি কি বিশ্বাস করেন যে কেবল ‘প্লাসিবো’ বা ‘মনস্তাত্ত্বিক বিশ্বাস’ দিয়ে ওই বিঁধে থাকা কাঁটাটিকে শরীর থেকে গায়েব করে দেওয়া সম্ভব? কক্ষনোই নয়।

প্লাসিবো এফেক্ট কাজ করার জন্য মানুষের ‘বিশ্বাস’ বা ‘মনস্তাত্ত্বিক প্রত্যাশা’ প্রয়োজন। কিন্তু একটা শিশু, একটা প্রানী কিংবা ল্যাবরেটরিতে পেট্রিডিশে রাখা সেল কালচার এর এই মনস্তাত্ত্বিক প্রত্যাশার ক্ষমতা আছে কিনা তার উত্তরই প্রমাণ করে যে, হোমিওপ্যাথি কোনো কুসংস্কার বা নিছক বিশ্বাস নয়; এর কার্যকারিতা জৈবিক এবং প্লাসিবোর উর্ধ্বে। এটি একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি যা ব্যক্তিভেদে সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০০৫ সালে ল্যানসেট (The Lancet) জার্নালে প্রকাশিত এজিং শাং (Aijing Shang) এবং তার সহযোগীদের পেপারটি হোমিওপ্যাথির সমালোচকদের কাছে একটি বহুল ব্যবহৃত হাতিয়ার যার মাধ্যমে তারা হোমিওপ্যাথিকে প্লাসিবো প্রমাণের চেষ্টা করে। তবে এই গবেষণার পাল্টা যুক্তি এবং হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি জানতে রবার্ট ম্যাথি (২০১৪)-এর মেটা-অ্যানালাইসিস দেখা অত্যন্ত জরুরি।

১. মেথডোলজিক্যাল ত্রুটি: থার্মোমিটার দিয়ে বাতাসের গতি মাপা
ল্যানসেটের ২০০৫ সালের ওই গবেষণায় হোমিওপ্যাথিকে স্ট্যান্ডার্ড মেথডে ব্যবহার করা হয়েছে। কিন্তু হোমিওপ্যাথির মূল ভিত্তি হলো 'ইন্ডিভিজুয়ালাইজেশন' (Individualization) বা রোগীভেদে আলাদা ওষুধ। প্রচলিত গবেষণায় ‘সব রোগীর জন্য এক ওষুধ’ (Standardization) নীতি অনুসরণ করা হয়, যা হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রয়োগ করা মূলত ভুল যন্ত্র দিয়ে ভুল জিনিস মাপার মতো।

২. বিকল্প মেটা-অ্যানালাইসিস (Mathie, 2014)
আপনারা যারা ২০০৫ সালের গবেষণাকে পুঁজি করে হোমিওপ্যাথিকে নাকোচ করার চেষ্টা করেন, আপনারা কি ২০১৪ সালে রবার্ট ম্যাথি (Robert Mathie)-র মেটা-অ্যানালাইসিস সম্পর্কে জানেন নাকি জেনেও এড়িয়ে যাচ্ছেন? সেখানে সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, ইন্ডিভিজুয়ালাইজড হোমিওপ্যাথি প্লাসিবোর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি কার্যকর।
(https://systematicreviewsjournal.biomedcentral.com/articles/10.1186/2046-4053-3-142)

হোমিওপ্যাথির গবেষণায় একটি বড় চ্যালেঞ্জ হলো 'Individualization' বা ব্যক্তিস্বতন্ত্রীকরণ। সাধারণ বিজ্ঞানে সবাইকে এক ওষুধ দেওয়া হয় (Standardization), কিন্তু হোমিওপ্যাথি ‘One Size Fits All’ পদ্ধতিতে বিশ্বাস করে না। ১০০ জন সর্দিজ্বর আক্রান্ত রোগীর জন্য ১০০টি আলাদা ওষুধ থাকতে পারে তাদের শারীরিক ও মানসিক লক্ষণের টোটালিটি অনুযায়ী। এ বিষয়ে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি (IACH)-এর গবেষণা পরিচালক, ডা. সীমা মাহেশ স্পষ্ট করেছেন যে, যেহেতু হোমিওপ্যাথির মূল ভিত্তি হলো 'ব্যক্তিস্বতন্ত্রীকরণ', তাই বৃহৎ পরিসরের মাস-ট্রায়ালের (mass studies) চেয়ে 'কেস রিপোর্ট' এবং 'কেস সিরিজ' (Case reports and series) হলো এই চিকিৎসার প্রভাব বোঝার জন্য সবচেয়ে অপরিহার্য ও বাস্তবসম্মত গবেষণা পদ্ধতি।

চলুন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত কিছু কেস নিয়ে আলোচনা করা যাক! এমন অনেক জটিল রোগ আছে যা আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ‘ইররিভার্সিবল’ বা ‘অসাধ্য’ মনে করা হলেও হোমিওপ্যাথিতে তার স্থায়ী সমাধানের বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে।

★ ভিটিলিগো বা শ্বেতী (Vitiligo): ১৪ জন রোগীর ওপর পরিচালিত এই দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শ্বেতী রোগের বিস্তার রোধ এবং ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনতে সক্ষম।
(https://www.amjcaserep.com/abstract/index/idArt/905340)

★ পেমফিগাস ভালগারিস (Pemphigus Vulgaris): এটি একটি অত্যন্ত জটিল এবং প্রাণঘাতী অটো-ইমিউন রোগ, যার সমাধান সচরাচর পাওয়া যায় না। কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এই রোগের চিকিৎসায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে।
(https://hpathy.com/clinical-cases/pemphigus-vulgaris-treated-with-classical-homeopathy-a-case-report/)

★ আইটিপি (Idiopathic Thrombocytopenic Purpura): যেখানে রক্তের প্লেটলেট রহস্যজনকভাবে কমে যায় এবং আধুনিক চিকিৎসায় স্টেরয়েড ছাড়া বিকল্প থাকে না, সেখানেও হোমিওপ্যাথির কার্যকারিতা স্বীকৃত এবং পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত।
(https://www.vithoulkas.com/research/publications-in-homeopathic-journals/idiopathic-thrombocytopenic-purpura-managed-with-classical-homoeopathy-%CE%B1-case-report/)

★ মায়াস্থেনিয়া গ্রাভিস (Myasthenia Gravis) ও কনফিউশন অব মাইন্ড: এই ধরনের স্নায়বিক জটিলতায় হোমিওপ্যাথির সফল প্রয়োগের কেস রিপোর্ট আন্তর্জাতিক মহলে সমাদৃত।
(https://www.vithoulkas.com/research/publications-in-homeopathic-journals/a-case-of-confusion-of-mind-depression-and-symptoms-of-myasthenia-gravis-by-professor-george-vithoulkas/)

যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখনো 'অটো-ইমিউন' রোগের (যেমন ভিটিলিগো বা শ্বেতী) স্থায়ী সমাধান দিতে হিমশিম খাচ্ছে, সেখানে হোমিওপ্যাথি কীভাবে দীর্ঘমেয়াদী ফলোআপে সফলভাবে ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনছে এবং রোগীর জীবনমান উন্নত করছে? আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যেখানে সমাধান সীমিত, সেখানে হোমিওপ্যাথি কীভাবে এই জটিল কেসগুলোতে সাফল্য দেখাচ্ছে? এটা তো শুধু প্লাসিবো বা ভুয়া চিকিৎসায় সম্ভব না!

আপনারা জেনে অবাক হবেন যে, The Lancet, BMJ বা Journal of Alternative and Complementary Medicine-এর মতো বিশ্বসেরা পিয়ার-রিভিউড মেডিকেল জার্নালগুলোতেও হোমিওপ্যাথির গবেষণা নিয়ে আলোচনা ও মেটা-অ্যানালাইসিস নিয়মিত প্রকাশিত হচ্ছে।

এছাড়াও আরও অনেক বিশেষায়িত জার্নাল রয়েছে, যারা হোমিওপ্যাথির গবেষণাকে বিশ্বের সামনে তুলে ধরে। যেমন - লন্ডন থেকে প্রকাশিত 'Homeopathy', আমেরিকার 'The American Journal of Homeopathy' এবং ভারতের 'Indian Journal of Research in Homoeopathy'। এই জার্নালগুলোতে ক্লিনিক্যাল ট্রায়াল, কেস স্টাডি এবং ওষুধের রিভিউ খুব কড়াকড়িভাবে যাচাই করে প্রকাশ করা হয়।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে হোমিওপ্যাথিক গবেষণাগুলো আরও বিশাল পরিসরে হচ্ছে না কেন? দেখুন, যেকোনো বড় গবেষণায় কোটি কোটি টাকার প্রয়োজন। কিন্তু প্রাকৃতিক উপাদানের ওপর প্যাটেন্ট পাওয়া যায় না বলে বড় বড় ফার্মা কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করতে চায় না। ফলে দীর্ঘমেয়াদী এবং বড় মাপের ট্রায়ালগুলো থমকে থাকে। বাহ্যিক চ্যালেঞ্জের পাশাপাশি অভ্যন্তরীণ কিছু বিষয়ও সমানভাবে গুরুত্বপূর্ণ। সুস্পষ্ট নীতিমালা ও মানসম্মত প্রশিক্ষণের ঘাটতি অনেক সময় চিকিৎসা সেবার মান ও জনআস্থাকে প্রভাবিত করে। একই সঙ্গে ‘কম্বিনেশন পেটেন্ট’ ও ‘ক্লাসিক্যাল হোমিওপ্যাথি’ - এই দুই ধারার মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্যও ক্ষেত্রটিকে আরও বিভক্ত করে তুলছে। বাধা থাকা সত্ত্বেও গবেষণা থেমে থাকছে না। সঠিক মান নিয়ন্ত্রণ এবং নিরপেক্ষ অনুসন্ধাননির্ভর গবেষণাগুলোর সংখ্যা তুলনামূলক কম হলেও এগুলো হোমিওপ্যাথিকে তার প্রাপ্য মর্যাদা দিতে কার্পণ্য করছে না এবং ধীরে ধীরে হোমিওপ্যাথির অকাট্য সত্য বিশ্ব বৈজ্ঞানিক মহলে উন্মোচন হচ্ছে!

হোমিওপ্যাথিক ঔষধের কার্যকারিতার প্রমাণ তো পেলাম, কিন্তু এই ঔষধ আমাদের রোগ সারায় কীভাবে?
সহজভাবে হোমিওপ্যাথির রোগ সারানোর প্রক্রিয়া বুঝতে হলে আমাদের আগে জানতে হবে মানুষের শরীর কি কেবল রক্ত-মাংসের তৈরি? হোমিওপ্যাথির জনক ড. স্যামুয়েল হ্যানিম্যান ২০০ বছর আগেই বলেছিলেন - না! আমাদের শরীরের ভেতরে আছে এক অদৃশ্য, গতিশীল চালিকাশক্তি, যাকে তিনি Vital Force হিসেবে অভিহিত করেছেন। অনেকটা আজকের আধুনিক বিজ্ঞানের Biofield বা Electromagnetic Field ধারণার মতো। আবার অনেকটা Homeostasis এর সাথেও মেলানো যেতে পারে। এই ভাইটাল ফোর্সই শরীরের স্বাভাবিক কার্যক্রম ও ভারসাম্য বজায় রাখে। এই শক্তি ঠিক থাকলে মানুষ সুস্থ থাকে, আর এর ভারসাম্য নষ্ট হলেই রোগের লক্ষণ দেখা দেয় এবং মানুষ অসুস্থ হয়।

এখানেই আসে হোমিওপ্যাথিক ওষুধের বিশেষত্ব। Potentized ওষুধগুলো ভৌতভাবে নয়, বরং Dynamic Level-এ কাজ করে। অর্থাৎ হোমিওপ্যাথিক ঔষধ সরাসরি রোগের ওপর কাজ করে না, বরং শরীরের vital force-কে stimulate করে। যখন সঠিক ঔষধ রোগীর লক্ষণের সাথে মিলে যায়, তখন তা vital force-এ সূক্ষ্ম প্রভাব সৃষ্টি করে। এর ফলে শরীর নিজেই নিজের imbalance ঠিক করার চেষ্টা শুরু করে। এর ফলে ধীরে ধীরে লক্ষণগুলো কমে আসে এবং শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচনের পাশাপাশি রোগ সারানোর আরও একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হলো ঔষধের গুণগত মান ও বিশুদ্ধতা।

মান নিয়ন্ত্রণের প্রশ্নেও হোমিওপ্যাথি পিছিয়ে নেই। মাদার টিংচার বা মূল ওষুধের বিশুদ্ধতা যাচাই করতে আজ ব্যবহৃত হচ্ছে 'Chromatography', যা হোমিওপ্যাথিক ঔষধের প্রতিটি ফোঁটার বিশুদ্ধতা নিশ্চিত করে। এই পদ্ধতির মাধ্যমে ওষুধের মিশ্রণ থেকে ভিন্ন ভিন্ন উপাদান আলাদা করা যায় এবং তাদের কালার প্রোফাইল দেখে ওষুধের Identity নিশ্চিত করা হয়। এতে কোনো ভেজাল বা Impurity থাকার সুযোগ থাকে না।

আবার 'UV Spectrophotometer'-এর মাধ্যমে অতিবেগুনি রশ্মি পাঠিয়ে ওষুধের ঘনত্ব বা কনসেন্ট্রেশন মাপা হয়। এটি ওষুধের ফিঙ্গারপ্রিন্টের মতো কাজ করে। বিশেষ করে Mother Tincture বা low পোটেন্সির ওষুধের ক্ষেত্রে এটি অপরিহার্য। এর মাধ্যমে আমরা ওষুধের বিশুদ্ধতা বা Purity যাচাই করি। একই ওষুধের বিভিন্ন পোটেন্সিতে রাসায়নিকভাবে কী কী পরিবর্তন হচ্ছে, তা নিখুঁতভাবে বিশ্লেষণ করা সম্ভব এই যন্ত্রের মাধ্যমে।

আপনাআপনি সুস্থ হওয়া বনাম মহামারি জয়:
সংশয়বাদীরা হোমিওপ্যাথিক ঔষধকে অস্বীকার করতে যুক্তি দেয় যে, শরীর আপনাআপনি সুস্থ হয়ে যায়। কিন্তু ১৮০০ সালের দিকে যখন কলেরা বা স্প্যানিশ ফ্লুর মতো মহামারি বিশ্ব কাঁপিয়ে দিচ্ছিল, তখন হোমিওপ্যাথিক চিকিৎসায় মৃত্যুহার ছিল অবিশ্বাস্যভাবে কম।

১৮৩২ সালে ইউরোপে যখন কলেরা ছড়িয়ে পড়ে, তখন প্রচলিত চিকিৎসায় মৃত্যুহার ছিল প্রায় ৫০%। কিন্তু লন্ডনের লন্ডন হোমিওপ্যাথিক হাসপাতালে সেই হার ছিল মাত্র ৯%! এমনকি ব্রিটিশ পার্লামেন্টের রিপোর্টেও এই অবিশ্বাস্য সাফল্যের কথা উল্লেখ করা হয়েছিল। হোমিওপ্যাথি তখন কেবল উপশম নয়, জীবন বাঁচানোর প্রধান ভরসা হয়ে উঠেছিল। বিংশ শতাব্দীর শুরুতে যখন স্প্যানিশ ফ্লু কয়েক কোটি মানুষের প্রাণ কেড়ে নেয়, তখনও হোমিওপ্যাথির রেকর্ড ছিল চমকপ্রদ। আমেরিকায় ড. ডিন পিয়ারসনের সংগৃহীত তথ্য অনুযায়ী, ২৬ হাজার ফ্লু রোগীর মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসায় মৃত্যুহার ছিল মাত্র ১.০৫%, যেখানে প্রচলিত চিকিৎসায় তা ছিল ৩০ শতাংশের ওপরে।

যদি শরীর আপনাআপনিই সুস্থ হতো, তবে দুই পদ্ধতিতে মৃত্যুহারের এই আকাশ-পাতাল পার্থক্য কেন? তখন কি সেটা কেবল বিশ্বাসের জোরে হয়েছিল? প্লাসিবো কি মহামারিতে মৃত্যুহার কমাতে পারে?

এগুলো কোনো মিরাকল বা ‘আপনাআপনি সুস্থ হওয়া’ নয়, বরং হোমিওপ্যাথির Regulatory Therapy-র ফল। হোমিওপ্যাথির মৃদু ও লক্ষণভিত্তিক চিকিৎসা রোগীর 'Vital Force'-কে সুরক্ষিত রেখেছিল এবং প্রয়োজনীয় উদ্দীপিত করেছিল। এটি ছিল হোমিওপ্যাথির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির এক বড় জয়।

কিন্তু, হোমিওপ্যাথি কি কেবল গুটি কয়েক মানুষের পছন্দ? একদমই নয়! আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর মতে, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি।

ভারত হলো হোমিওপ্যাথি বর্তমানে ব্যাপক প্রচলিত। এখানে এটি একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃত। কেন্দ্রীয় সরকারের অধীনে আলাদা 'AYUSH' মন্ত্রণালয় আছে এবং দেশজুড়ে কয়েকশ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিদিন লাখ লাখ মানুষের সেবা দিচ্ছে। ভারতের প্রায় ১০ কোটিরও বেশি মানুষ এই চিকিৎসার ওপর নির্ভরশীল। ইউরোপের দেশগুলোতেও এটি অত্যন্ত জনপ্রিয়, আর ফ্রান্সে অর্ধেকেরও বেশি মানুষ অন্তত একবার এই চিকিৎসা নিয়েছেন। সুইজারল্যান্ডে তো গণভোটের মাধ্যমে হোমিওপ্যাথিকে জাতীয় স্বাস্থ্য বীমার (Health Insurance) অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ব্রাজিলে এটি একটি স্পেশাল মেডিকেল ক্যাটাগরি হিসেবে স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাদের 'Traditional Medicine Strategy'-তে হোমিওপ্যাথিকে জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। বিজ্ঞানী Charles Darwin থেকে শুরু করে আধুনিক ব্রিটিশ রাজপরিবারের চিকিৎসা ব্যবস্থায় যুক্ত Michael Dixon—হোমিওপ্যাথি বিভিন্ন সময় প্রভাবশালী মহলেও উপস্থিত থেকেছে, এমনকি Royal Medical Household-এর সঙ্গেও এর সম্পর্ক দেখা যায়। ব্রিটিশ রাজপরিবারে হোমিওপ্যাথি শুরু হয় ১৯শ শতকে, রানি ভিক্টোরিয়ার সময় থেকেই। এই ধারাবাহিকতা বজায় রেখে রানি দ্বিতীয় এলিজাবেথও জীবদ্দশায় হোমিওপ্যাথিক চিকিৎসাকে সমর্থন করতেন এবং প্রয়োজনে গ্রহণ করতেন। লন্ডনের Royal London Hospital for Integrated Medicine (আগের নাম Royal London Homoeopathic Hospital) রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় বহু বছর পরিচালিত হয়েছে। রানি এলিজাবেথ এই প্রতিষ্ঠানের patron হিসেবেও যুক্ত ছিলেন এবং সমন্বিত চিকিৎসা পদ্ধতির প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন।

নিরাপদ, সাশ্রয়ী এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন হওয়ায় অনেক উন্নত দেশও এখন ক্রনিক রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথির দিকে ঝুঁকছে। বিতর্ক থাকলেও ১০০টিরও বেশি দেশে আইনি স্বীকৃতি এবং কোটি কোটি মানুষের আস্থাই প্রমাণ করে যে - হোমিওপ্যাথি কেবল সাধারণ একটি পদ্ধতি নয়, এটি আগামীর এক সমন্বিত চিকিৎসা বিপ্লবের নাম।

তবে, হোমিওপ্যাথির উন্নতিতে যুগে যুগে বাধা হয়ে দাঁড়িয়েছে অনেক ব্যাক্তি বা সংগঠন! এই বিষয়ে বলতে গেলে প্রথমেই ফিরে যেতে হবে উনিশ শতকের আমেরিকায়। ১৯ শতকের শেষভাগে আমেরিকায় হোমিওপ্যাথি ছিল অত্যন্ত জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। সেই সময় সমাজের উচ্চবিত্ত, রাজনীতিবিদ ও শিল্পপতিরাও এটি গ্রহণ করেছিলেন - এমনকি ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি John D. Rockefeller নিজেও হোমিওপ্যাথির প্রশংসা করেছিলেন।

কিন্তু একই সময় বিশ্বে দ্রুত বিস্তার লাভ করছিল পেট্রোকেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প। শিল্পপুঁজি, গবেষণা তহবিল এবং চিকিৎসা শিক্ষার নিয়ন্ত্রণ ধীরে ধীরে এক নতুন শক্তির হাতে চলে যায় - যার পেছনে ছিল Carnegie Foundation এবং Rockefeller Foundation-এর মতো প্রভাবশালী প্রতিষ্ঠান।

১৯১০ সালে চিকিৎসা শিক্ষার নতুন মানদণ্ড প্রতিষ্ঠার পর, বিকল্প চিকিৎসা ধারাগুলোকে প্রান্তিক করে দেওয়া শুরু হয়। চিকিৎসা পেশায় আধিপত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে American Medical Association - যারা ধীরে ধীরে মূলধারার চিকিৎসা ব্যবস্থাকে এককভাবে প্রভাবিত করে।

আজকের বাস্তবতায় যুক্ত হয়েছে আরেকটি বড় ফ্যাক্টর, বিশ্বব্যাপী বহু ট্রিলিয়ন ডলারের আধুনিক ঔষধশিল্পের বাজার। দীর্ঘমেয়াদি ওষুধনির্ভর চিকিৎসা, প্যাটেন্টভিত্তিক ব্যবসা এবং বিশাল গবেষণা-বিনিয়োগ কাঠামো এমন এক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছে, যেখানে বিকল্প চিকিৎসা পদ্ধতির বিস্তার তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়ে।

এই ইতিহাস বলে যে চিকিৎসা পদ্ধতির প্রসার শুধু বৈজ্ঞানিক আলোচনার ফল নয়; এর সঙ্গে জড়িত থাকে অর্থনীতি, রাজনীতি, বাজারব্যবস্থা ও ক্ষমতার জটিল বাস্তবতাও।

হোমিওপ্যাথি কোনো ‘ভুয়া’ পদ্ধতি নয়, বরং এটি এমন একটি চিকিৎসা বিজ্ঞান যা প্রচলিত বস্তুগত রসায়নের সীমানা ছাড়িয়ে শক্তির স্তরে কাজ করে। এছাড়াও খেয়াল রাখতে হবে যে, ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতিকে একই গবেষণা কাঠামো দিয়ে বিচার করা যথাযথ না। কারণ প্রতিটি চিকিৎসা দর্শনের নিজস্ব নীতি, পদ্ধতি ও মূল্যায়নের ধরন থাকে - যা বুঝার জন্য গবেষণার ধরনও ভিন্ন হতে হবে। যেমনটা প্রফেসর জর্জ ভিথুল্কাস বলেছেন, "প্রচলিত গবেষণা পদ্ধতি ব্যবহার করে হোমিওপ্যাথি মূল্যায়ন করার চেষ্টা করা মানে হলো - থার্মোমিটার দিয়ে বাতাসের গতি মাপার চেষ্টা করা। এটি শুধু ভুল উপায় নয়, এটি সম্পূর্ণ ভুল যন্ত্র।"

তবুও আমরা আমাদের আজকের আলোচনায় হোমিওপ্যাথিকে আধুনিক বিজ্ঞানের আঁতশ কাঁচের নিচে রেখেই ব্যাখ্যা করার চেষ্টা করেছি যৎসামান্যভাবে। হোমিওপ্যাথি বিশাল, সামান্য আলোচনায় এর ব্যাখ্যা সম্ভব নয়। সংশয়বাদীদের বিতর্কেরও উত্তর দিয়ে শেষ করা সম্ভব নয়। যারা বিশ্বাসী তাদের বিশ্বাসের জন্য যথেষ্ট যুক্তিপ্রমাণ ও পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে উপস্থাপন করেছি। আর যারা বিশ্বাসী না, ওয়েল, তাদের জন্য আর কিছু বলার নেই।

বিজ্ঞান মানেই ধ্রুব সত্য নয়, বরং ক্রমাগত পরিবর্তনের নাম। আধুনিক বিজ্ঞান শতভাগ সম্পূর্ণ নয়। মহাবিশ্বের সকল রহস্য বিজ্ঞান এখনও পুরোপুরি আবিষ্কার করতে পারে নি। আজ যা ব্যাখ্যা করা যাচ্ছে না, কাল হয়তো সেটিই হবে পরম সত্য।

আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে আধুনিক টেকনোলজি এবং দেহের সহজাত আরোগ্য ক্ষমতা হাত ধরাধরি করে চলবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্ধ বিরোধিতা নয়, বরং নিরপেক্ষ বৈজ্ঞানিক অনুসন্ধান। কারণ দিনশেষে আমাদের সবার লক্ষ্য একটাই - একটি রোগমুক্ত সুস্থ মানবসমাজ।

©️ টিম হোমিও কথন

23/04/2026
মানুষের জীবনে কষ্টের বড় একটা অংশ তৈরি হয় “না পাওয়া” আর “হারিয়ে ফেলা” থেকে। আমরা অনেক সময় এমন কিছু হারিয়ে ফেলি, বা এমন কি...
22/04/2026

মানুষের জীবনে কষ্টের বড় একটা অংশ তৈরি হয় “না পাওয়া” আর “হারিয়ে ফেলা” থেকে। আমরা অনেক সময় এমন কিছু হারিয়ে ফেলি, বা এমন কিছু পাই না—যার জন্য আমাদের ভেতরটা ভেঙে যায়। মনে হয় জীবনটা বুঝি থেমে গেল।
কেউ প্রিয় মানুষকে হারায়—বাবা, মা, ভাই, বোন বা খুব কাছের কেউ। সেই শূন্যতা ভাষায় প্রকাশ করা যায় না।
কেউ বহু দিনের স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিয়ে যায়, কিন্তু ভর্তি পরীক্ষায় চান্স পায় না।
কেউ চাকরির জন্য বছরের পর বছর চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়।
কেউ এমন একটি স্বপ্ন দেখে, যা তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যায়—কিন্তু একসময় বুঝতে পারে, সেই স্বপ্নটা আর পূরণ হবে না।
এইসব মুহূর্তে মানুষ ভেঙে পড়ে, হতাশ হয়—এটা স্বাভাবিক। এই কষ্ট অস্বীকার করার মতো নয়। কিন্তু সমস্যা তখনই শুরু হয়, যখন আমরা এই কষ্টকেই আমাদের পুরো জীবন মনে করে বসি।
আমরা তখন এমনভাবে ভাবতে শুরু করি যেন—
“আমি যেটা পাইনি, সেটাই আমার সবকিছু ছিল।”
অথচ একটু থেমে যদি নিজের জীবনের দিকে তাকাই, দেখব—সবকিছু কিন্তু হারিয়ে যায়নি।
যে মানুষটা প্রিয়জন হারিয়েছে, তার হয়তো এখনো মা আছে, বাবা আছে, পরিবার আছে—যারা তাকে আগলে রাখছে।
যে ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়েছে, তার সামনে এখনো জীবনের অনেকগুলো পথ খোলা আছে।
যে চাকরি পায়নি, তার দক্ষতা, তার চেষ্টা করার ক্ষমতা—এইগুলো তো এখনো আছে।
যার স্বপ্ন ভেঙে গেছে, তার বেঁচে থাকার সুযোগ, নতুন করে শুরু করার সুযোগ—এগুলো তো শেষ হয়ে যায়নি।
আমরা যা হারাই, সেটার দিকে এত বেশি তাকিয়ে থাকি যে—
যা এখনো আমাদের কাছে আছে, সেগুলোকে আর দেখতে পাই না।
বিশেষ করে “মা”—এই নিয়ামতটার কথা যদি ভাবি, তাহলে বোঝা যায় আমরা কত বড় কিছু নিয়ে বেঁচে আছি।
একজন মানুষ যখন তার মাকে হারায়, তখন সে বুঝতে পারে—
এই পৃথিবীর কোনো কিছুর সাথে এই সম্পর্কের তুলনা হয় না।
কিন্তু যতদিন মা পাশে থাকে, আমরা অনেক সময় সেটা উপলব্ধিই করি না।
আল্লাহ আমাদের জীবনে এমন অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন—
শরীরের সুস্থতা, পরিবার, বেঁচে থাকার সুযোগ, চিন্তা করার ক্ষমতা—
যেগুলো একবার হারিয়ে গেলে আমরা তার প্রকৃত মূল্য বুঝতে পারি।
তাই প্রশ্নটা হওয়া উচিত—
আমি কী হারিয়েছি, সেটা না;
বরং আমি এখনো কী কী পেয়েছি?
এই দৃষ্টিভঙ্গি যখন বদলায়, তখন মানুষের ভেতরেও পরিবর্তন আসে।
সে কষ্ট পায়, কিন্তু ভেঙে পড়ে না।
সে ব্যর্থ হয়, কিন্তু থেমে যায় না।
কারণ সে জানে—তার জীবনে এখনো অনেক কিছু আছে, যেগুলো তাকে এগিয়ে নিয়ে যেতে পারে।
জীবনের প্রতিটি না-পাওয়া বা হারানো জিনিস আমাদের জন্য পরীক্ষা হতে পারে, কিন্তু সেই সাথে এটি একটি শিক্ষা—
যে আমরা আমাদের প্রাপ্তিগুলোকে কতটা মূল্য দিচ্ছি।
অভিযোগ করে জীবন কখনো হালকা হয় না।
কিন্তু কৃতজ্ঞতা মানুষের ভেতরকে প্রশান্ত করে।
হয়তো আমরা বুঝতে পারি না,
কিন্তু আমরা অনেকেই এমন এক অবস্থায় আছি—
যেটার জন্য অন্য কেউ প্রতিদিন আল্লাহর কাছে চোখ ভিজিয়ে দোয়া করছে।
তাই আমাদের উচিত—
হতাশার মাঝেও একটু থেমে তাকানো,
এবং অন্তত একবার মনে মনে বলা—
“আলহামদুলিল্লাহ, আমি এখনো অনেক কিছু পেয়েছি।”

21/04/2026

জ্বর-ঠান্ডা ও পরবর্তী জটিলতা: কেন সচেতন হওয়া জরুরি? হোমিওপ্যাথির ভূমিকা কোথায়?

ঋতু পরিবর্তনের সময় জ্বর, সর্দি-কাশি খুবই সাধারণ সমস্যা। অধিকাংশ ক্ষেত্রে এগুলো ভাইরাল এবং ৩–৫ দিনের মধ্যে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতায় সেরে যায়।
এই প্রক্রিয়াটি অনেক সময় শরীরের একটি স্বাভাবিক আরোগ্য (healing) প্রক্রিয়া হিসেবেও কাজ করে।
কিন্তু বাস্তবে দেখা যায়—
অনেকেই সামান্য জ্বর-সর্দিতেই অপ্রয়োজনীয় ওষুধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা অতিরিক্ত মেডিসিন গ্রহণ করেন, যা সবসময় প্রয়োজনীয় নয়।
ভুল বা অপ্রয়োজনীয় চিকিৎসার পর কী হতে পারে?
আমার ব্যক্তিগত প্র্যাকটিসে বারবার একটি বিষয় লক্ষ্য করেছি—
সামান্য জ্বর বা সর্দি দ্রুত কমানোর পর অনেক রোগীর মধ্যে নতুন উপসর্গ দেখা দেয়, যেমনঃ
শ্বাসকষ্ট
কান বন্ধ হয়ে থাকা
দীর্ঘস্থায়ী শুকনো কাশি
এগুলো অনেক সময় রোগের স্বাভাবিক পরবর্তী ধাপ (post-viral effect) হলেও, রোগীরা এটাকে নতুন সমস্যা হিসেবে অনুভব করেন।
একটি বাস্তব অভিজ্ঞতা-

গত সপ্তাহে একজন বয়স্ক রোগী আমার কাছে আসেন কাশি ও শ্বাসকষ্ট নিয়ে।
ইতিহাসে জানা যায়, কিছুদিন আগে তার জ্বর হয়েছিল এবং প্রচলিত চিকিৎসায় তা নিয়ন্ত্রণ করা হয়।
আমি রোগীর সামগ্রিক লক্ষণ বিবেচনা করে
Sulphur 200 একক ডোজ প্রদান করি এবং এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখি।

এক সপ্তাহ পর রোগীর পরিবারের আরেকজন সদস্য (টনসিল সমস্যার জন্য) আসেন এবং জানান—
শ্বাসকষ্ট উল্লেখযোগ্যভাবে কমে গেছে
কাশি ভালো
পুরনো কোমর ব্যথা, চুলকানি ও শরীরের জ্বালাপোড়াও হ্রাস পেয়েছে
এটি একটি holistic improvement, যা হোমিওপ্যাথিক চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

জেনে রাখা ভালো- নাপা এন্টিবায়োটিক খেয়ে জ্বর ঠান্ডা ভালো করে অন্য সৃষ্ট জটিলতা স্বাভাবিকভাবে যেখানে সারতে ১৫/২০ দিন লাগতো সেখানে হোমিওপ্যাথি খেলে ৪/৫ (লেভেল অব হেলথ অনুযায়ী) দিনের মধ্যেই ভালো হবেন। পার্থক্য এইখানে হোমিওপ্যাথি আপনার আরোগ্যের প্রসেসকে ত্বরান্বিত করবে। অনেকে আবার এইটাকেও নিছক প্লাসিব ইফেক্ট বলে চালিয়ে দিবেন।

সংশয়বাদীদের জন্য বলি রাখি এই পরিবারের একজন এমবিবিএস ডাক্তার, যিনি বর্তমানে একটি উপজেলা হাসপাতালে কর্মরত আছেন। উনার পরিবারের অধিকাংশ সদস্য হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন!

Address

House-3, Road-2, Block-A, Section-6, Mirpur/2
Dhaka
3860

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801926027550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Mohiuddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Mohiuddin:

Share

Category