Cup & Canvas

Cup & Canvas ° Coffee | Daily Dose of Happiness | Chocolate °

Your journey to buy instant coffee and the finest chocolates starts here!

13/04/2026

Imagine, as soon as the snake bites you, you cut the faahhk off Its head and deep fry it to try with some homemade tomato sauce... Yummy yummy happy tummy 🏆☕

গুড মর্নিং, বাংলাদেশ 🌄🤎☕
13/04/2026

গুড মর্নিং, বাংলাদেশ 🌄🤎☕

ঘটনাটা হাসির মনে হলেও আসলে হাসির না। এই ধরনের সমস্যার সম্মুখীন আমরাও হই, সব অনলাইন ব্যবসায়ই হয়েছে বলে বিশ্বাস করি। প্র...
13/04/2026

ঘটনাটা হাসির মনে হলেও আসলে হাসির না। এই ধরনের সমস্যার সম্মুখীন আমরাও হই, সব অনলাইন ব্যবসায়ই হয়েছে বলে বিশ্বাস করি। প্রয়োজনীয় প্রোডাক্ট নিতে না পেরে কাস্টমারদের যেমন কষ্ট হয়, প্রয়োজনের সময় তাদের হেল্প করতে না পেরে আমাদেরও কষ্ট হয়। অনেক কাস্টমারই আমাদের বলেছেন, "ভাইয়া/আপু কফি একদম শেষ। প্রাইসটা একটু কমিয়ে রাখেন।" আমরা কমিয়ে রাখি যতটুকু সম্ভব কিন্তু দিনশেষে আমাদেরও হাত বাঁধা 💔

দাম শুনেই কাস্টমারের অর্ডার করার শখ মিটে গেছে..

পোস্ট টা একদমই মজা করার উদ্দেশ্যে দিচ্ছিনা।

দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি আমাদের সবার জীবনকেই কম-বেশি প্রভাবিত করছে। যদিও আমরা সে অর্থে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কাজ করিনা, তারপরও এসব হেলদি ফুড আইটেমও অনেকের লাইফস্টাইলের অবিচ্ছেদ্য অংশ।

এই জায়গাটা বুঝেই আমরা চেষ্টা করছি… যতটা সম্ভব, যতদিন পারি– দাম না বাড়ানোর জন্য।

কারণ আমাদের কাছে শুধু প্রোডাক্ট সেল না, আপনাদের ছোট ছোট হেলদি হ্যাবিটগুলো টিকিয়ে রাখাটাও গুরুত্বপূর্ণ।

মেরেছি কফি দুই কাপ, নাই হতাশা, নাই অনুতাপ! 🏆☕🤎
12/04/2026

মেরেছি কফি দুই কাপ,
নাই হতাশা, নাই অনুতাপ!
🏆☕🤎

12/04/2026

🥹কী সুন্দর

12/04/2026

Pretty little baby ☕

🥲 কফি খেলে হবে না হুজুর?
11/04/2026

🥲 কফি খেলে হবে না হুজুর?

অনেকেই খেয়াল করেছেন, আমরা দাম জানার জন্য ইনবক্স আর করতে বলিনা। রিচ কমে গেছে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা ছিল ওপেন প্রাইস দিব...
11/04/2026

অনেকেই খেয়াল করেছেন, আমরা দাম জানার জন্য ইনবক্স আর করতে বলিনা। রিচ কমে গেছে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা ছিল ওপেন প্রাইস দিব এবং এভাবেই সামনে আগাব। ☕ শুধুমাত্র এড রান করার সময় হয়ত প্রাইস লিখে রান করব না। পিন পোস্টে প্রাইস দেওয়া আছে ⏩👉⏩

শুভ সকাল হে শনিবারের কামপে যানেওয়ালারা 🥱🌞🌻☕ যদি আপনি শুধু শুক্রবার ছুটি পান আর আপনার বন্ধু-বান্ধবরা শুক্র-শনি বাসায় বসে ...
11/04/2026

শুভ সকাল হে শনিবারের কামপে যানেওয়ালারা 🥱🌞🌻☕
যদি আপনি শুধু শুক্রবার ছুটি পান আর আপনার বন্ধু-বান্ধবরা শুক্র-শনি বাসায় বসে চিল করে তাহলে আপনার চাই একটা প্রিমিয়াম ইন্সট্যান্ট কফি। ছুটি না দিতে পারুক, আপনার মন ভালো আর মুড চাঙা করে দিনটা শুরু করার জন্যে হলেও একটা ভালো ইন্সট্যান্ট কফি দরকার।

চা-চু খেয়ে লিকার বেশি / চিনি কম বলে অফিস স্টাফকে ঝাড়ি দেওয়া থেকে বিরত থাকুন। সকাল টা শুরু করুন ঠান্ডা মেজাজ আর গরম কফি দিয়ে।

ছবিতে: Jacobs Monarch ২ চা চামচ >> ৫-৬ চা চামচ নরমাল পানিতে গুলে নেওয়া >> কুসুম গরম পানি = ক্রেমাযুক্ত পারফেক্ট ব্ল্যাক কফি 💜 অফিসে বর্তমানে প্রতিদিনের ম্যাজিক জুস এটাই ☕ (ছবিতে আসল কালারটা আসে নাই 🥲)

👉 যদি Nescafe Espresso বা Davifoff Crema Intense ব্যবহার করতাম আরেকটু বেশি ক্রেমা পেতাম - কোনো ঘুটাঘুটি ছাড়াই! পানির তাপমাত্রা বেশি হলে ক্রেমা কমে যাবে অটোমেটিক, তখন ক্রেমার জন্য আপনাকে যান্ত্রিক ঘুটনি ব্যবহার করতে হবে।

☕ NESCAFÉ Lovers! আমাদের কাছে ব্রাজিলের 🇧🇷 নেসক্যাফে ২০০ গ্রামের তিন রকমের জার এসেছে সবাই জানেন। কোনটা বেশি কড়া? চলুন জে...
10/04/2026

☕ NESCAFÉ Lovers! আমাদের কাছে ব্রাজিলের 🇧🇷 নেসক্যাফে ২০০ গ্রামের তিন রকমের জার এসেছে সবাই জানেন। কোনটা বেশি কড়া? চলুন জেনে নেই –

কফির দুনিয়ায় “Extra Forte”, “Forte” আর “Suave” শব্দগুলোই বলে দেয় কে কতটা কড়া বা মৃদু। 🤎

👉 Nescafé Original Extra Forte – নামেই আছে Extra, এটা তিনটির মধ্যে সবচেয়ে strong এবং intense। গাঢ় রোস্ট করা ব্রাজিলিয়ান বীন থেকে বানানো এই কফির ঘ্রাণ গভীর একদম, স্বাদ তীব্র, আর ফিনিশে হালকা বিটার টাচ। সকালে ঘুম ভাঙাতে বা কাজের আগেই এনার্জি কিক নিতে চাইলে এটা নিখুঁত চয়েস। কুসুম গরম পানি হোক কিংবা স্বাদমতো মিল্ক - নেসক্যাফের যতগুলো ভ্যারিয়েন্ট আমি দেখেছি, এটা সবচেয়ে কড়া!

👉 Nescafé Tradição Forte – এটির intensity মাঝামাঝি জায়গায়, কিন্তু Strong দিকেই ঝোঁক বেশি। এর অ্যারোমা ক্লাসিক ব্রাজিলিয়ান রোস্টের মতো, একটু স্মোকি, আর স্বাদ Full-bodied। যারা বেশ কড়া কফি পছন্দ করেন কিন্তু “Extra Forte”-এর মতো অত তীব্র কড়া চান না, তাদের জন্য এটি পারফেক্ট ব্যালান্স। ব্ল্যাক কফি, কোল্ড কফি, মোকা, ফ্রাপ্পে বা চটজলদি মিল্ক কফি - সব ভাবেই অলরাউন্ডার।

👉 Nescafé Matinal Suave – নামের মতোই Suave মানে মোলায়েম। এটি এই তিনটার মাঝে সবচেয়ে মাইল্ড কফি—স্বাদে নরম, ঘ্রাণে মিষ্ট ও কমফোর্টেবল। ব্ল্যাক কফি হিসেবেও জোস আবার দুধ বা চিনি দিয়ে খেলে এর মসৃণ ফ্লেভার আরও সুন্দর লাগে। যারা হালকা কফি পছন্দ করেন, ক্যাপাচিনো, মোকা আর কোল্ড কফিও বানাতে পছন্দ করেন, সারাদিনে একাধিকবার কফি খান, তাদের জন্য একদম ঠিক।

🔸 কড়ার দিক থেকে র‍্যাংকিং:
Original Extra Forte ➜ Tradição Forte ➜ Matinal Suave

আর হ্যা, এরা অবশ্যই অবশ্যই Nescafe Classic এর চেয়ে ভালো হবে সবদিক দিয়ে। এখন যে দামে দিচ্ছি, যদি না নেন - কয়দিন পরে আমাদের বকা দিবেন যে কেন আপনাকে আরেকটু বললাম না কফিগুলো নিতে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cup & Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share