V Pharma

V Pharma V Pharma is a model pharmacy & departmental store. We deliver all over Bangladesh.

প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে হঠাৎ খুব ঠান্ডা পানি বা বরফ পানি পান করলে শরীরে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী কিছু সমস্যা হতে পারে...
27/04/2026

প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে হঠাৎ খুব ঠান্ডা পানি বা বরফ পানি পান করলে শরীরে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী কিছু সমস্যা হতে পারে।🚨

নিচে এর প্রধান ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হলো:
১। অতিরিক্ত ঠান্ডা পানি আমাদের শরীরের 'ভ্যাগাস নার্ভ'-কে উত্তেজিত করে। এই নার্ভ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, ফলে হঠাৎ ঠান্ডা পানি পানের কারণে হার্টরেট বা হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে কমে যেতে পারে।
২। রোদে ঘোরার কারণে শরীরের তাপমাত্রা বাইরের গরমের সাথে মানিয়ে নেয়। এই অবস্থায় হঠাৎ বরফ-শীতল পানি খেলে শরীরের ভেতরের ও বাইরের তাপমাত্রার মধ্যে ব্যাপক ভারসাম্যহীনতা তৈরি হয়, যাকে 'থার্মাল শক' বলা হয়। এতে হজমে সমস্যা এবং শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়তে পারে।
৩। খাওয়ার পর বা খুব গরমে ঠান্ডা পানি খেলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এটি স্বাভাবিক হজম প্রক্রিয়ায় বাধা দেয় এবং শরীরের বিপাক ক্ষমতা (Metabolism) কমিয়ে দেয়।
৪। হঠাৎ অতিরিক্ত ঠান্ডা পানি শ্বাসনালীতে শ্লেষ্মা বা মিউকাস জমিয়ে দিতে পারে। এর ফলে গলা ব্যথা, সর্দি-কাশি এবং দীর্ঘস্থায়ী সাইনাসের সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

✅ করণীয়:
বাইরে থেকে আসার পর অন্তত ৫-১০ মিনিট বিশ্রাম নিন। এরপর সাধারণ তাপমাত্রার পানি পান করুন। খুব বেশি ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা হলে সাধারণ পানির সাথে সামান্য ঠান্ডা পানি মিশিয়ে নিতে পারেন।

গরমের দিনে ঘামাচি বা হিট র‍্যাশ এক বিরক্তিকর সমস্যা। মূলত অতিরিক্ত গরমে ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে ত্বকের নিচে ঘাম আটকে গেলে এ...
25/04/2026

গরমের দিনে ঘামাচি বা হিট র‍্যাশ এক বিরক্তিকর সমস্যা। মূলত অতিরিক্ত গরমে ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে ত্বকের নিচে ঘাম আটকে গেলে এই লালচে ফুসকুড়ি বা চুলকানি দেখা দেয়।

🔸 এই সমস্যা থেকে বাঁচতে এবং আরাম পেতে আপনি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন:
1. আক্রান্ত স্থানে বরফ বা ঠান্ডা ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণ চেপে ধরলে জ্বালাপোড়া ও চুলকানি কমে। দিনে অন্তত দুবার ঠান্ডা পানি দিয়ে গোসল করার চেষ্টা করুন।
2. ঘামাচি এড়াতে হালকা রঙের এবং ঢিলেঢালা সুতির কাপড় পরুন, যা বাতাস চলাচলে সাহায্য করবে।
3. তাছাড়া অ্যালোভেরা জেল ব্যবহারে ত্বকে প্রশান্তি দেয় এবং লালচে ভাব কমাতে সাহায্য করে।

🔸 যা করা যাবে না
1. ঘামাচি হলে সাধারণ ট্যালকম পাউডার এড়িয়ে চলাই ভালো, কারণ এটি ত্বকের লোমকূপ বন্ধ করে সমস্যা বাড়িয়ে দিতে পারে।
2. চুলকানো থেকে বিরত থাকুন
3. লোশন বা খুব তৈলাক্ত কোনো ক্রিম লাগাবেন না, কারণ এগুলোও লোমকূপ বন্ধ করে দেয়

✔ বাজারে বিভিন্ন ধরণের ঘামাচিনাশক বা অ্যান্টি-সেপটিক পণ্য পাওয়া যায় , যেমন -
ক্যালামাইন লোশন (Calamine Lotion): এটি চুলকানি ও জ্বালাপোড়া কমাতে অত্যন্ত কার্যকর।
প্রিকলি হিট পাউডার: যেমন Dermicool বা Snake Brand যা ত্বকে তাৎক্ষণিক শীতল অনুভূতি দেয়।

গরমে সানবার্ন থেকে বাচতে অথেনটিক সকল সানস্ক্রিন পাবেন আমাদের কাছে।✌
23/04/2026

গরমে সানবার্ন থেকে বাচতে অথেনটিক সকল সানস্ক্রিন পাবেন আমাদের কাছে।✌

দেখেন আমাদের কথা যারা বিশ্বাস করতেন না খোদ কোম্পানি আমাদের মতই রিপ্লাই দিচ্ছে 😜
20/04/2026

দেখেন আমাদের কথা যারা বিশ্বাস করতেন না খোদ কোম্পানি আমাদের মতই রিপ্লাই দিচ্ছে 😜

আপনার রক্তচাপ কত? জেনে নিন আপনি কোন ক্যাটাগরিতে আছেন! 🤔এই চার্টটি আপনাকে সহজে বুঝতে সাহায্য করবে আপনার রক্তচাপের মাত্রা ...
19/04/2026

আপনার রক্তচাপ কত? জেনে নিন আপনি কোন ক্যাটাগরিতে আছেন! 🤔

এই চার্টটি আপনাকে সহজে বুঝতে সাহায্য করবে আপনার রক্তচাপের মাত্রা (Blood Pressure Level) কেমন এবং এর সাথে কী কী উপসর্গ (Symptoms) থাকতে পারে।

প্রয়োজনে চার্টটি বন্ধুদের সাথে শেয়ার করুন!

Netflix & Chill… Safety First.
16/04/2026

Netflix & Chill… Safety First.

প্রচণ্ড গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে যা করবেন ☀️🌡️তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ! এই গরমে সুস্থ থাকা এবং হিট স্ট্রোক প্রতিরোধ ...
16/04/2026

প্রচণ্ড গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে যা করবেন ☀️🌡️

তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ! এই গরমে সুস্থ থাকা এবং হিট স্ট্রোক প্রতিরোধ করা এখন সবচেয়ে জরুরি।

নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখতে নিচের টিপসগুলো মেনে চলুন:

💧 প্রচুর পানি পান করুন: তৃষ্ণা না পেলেও দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করুন। সাথে ডাবের পানি বা স্যালাইন রাখতে পারেন।
👕 সঠিক পোশাক: বাইরে বের হলে ঢিলেঢালা, হালকা রঙের সুতির পোশাক পরুন। সাথে ছাতা, টুপি ব্যবহার করতে ভুলবেন না।
🕰️ রোদ এড়িয়ে চলুন: চেষ্টা করুন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি রোদে না যেতে। খুব প্রয়োজন ছাড়া ভারী পরিশ্রম বাইরে না করাই ভালো।
☕ চা-কফি বর্জন: এই সময়ে চা, কফি বা অতিরিক্ত মিষ্টি পানীয় শরীরকে পানিশূন্য করে দেয়, তাই এগুলো এড়িয়ে চলুন।
🥗 হালকা খাবার: সহজে হজম হয় এমন টাটকা খাবার ও ফলমূল বেশি করে খান।

⚠️ সতর্ক সংকেত: যদি তীব্র মাথাব্যথা, বমি ভাব, শরীর অতিরিক্ত গরম হওয়া বা মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দেয়, তবে দেরি না করে দ্রুত ঠান্ডা জায়গায় বিশ্রাম নিন এবং প্রচুর পানি পান করুন। অবস্থা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নিন।

নিজে সচেতন থাকুন এবং পোস্টটি শেয়ার করে অন্যদের সচেতন হতে সাহায্য করুন। 📢

V Pharma-এর বিশেষ সুযোগ! 🩺আমাদের 'ভরসা প্যাকেজ'-এ সাবস্ক্রাইব করে আপনি পাচ্ছেন বছর শেষে সম্পূর্ণ বিনামূল্যে একটি ফ্রি চে...
15/04/2026

V Pharma-এর বিশেষ সুযোগ! 🩺

আমাদের 'ভরসা প্যাকেজ'-এ সাবস্ক্রাইব করে আপনি পাচ্ছেন বছর শেষে সম্পূর্ণ বিনামূল্যে একটি ফ্রি চেকআপের সুবর্ণ সুযোগ! আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে V Pharma সবসময় আপনার পাশে আছে।❤

আর দেরি না করে আজই আমাদের 'ভরসা প্যাকেজ'-এ সাবস্ক্রাইব করুন ✌

📞 বিস্তারিত জানতে এখনই কল করুন: 018 7510 4076
যেকোনো প্রয়োজনে ভিজিট করুন https://vshopltd.com/product-category/medicine/

✅আমাদের স্পেশাল অফার সম্পর্কে জানতে জয়েন করুন গ্রুপে! https://tinyurl.com/2p8bey5s

শুভ নববর্ষ ১৪৩৩ নতুন বছরে , নতুন শুরু ❤সকলকে নববর্ষের শুভেচ্ছা।✨
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩
নতুন বছরে , নতুন শুরু ❤

সকলকে নববর্ষের শুভেচ্ছা।✨

📢 এখন আর দোকানে গিয়ে ওষুধ কেনার ঝামেলা নেই!💊 দেশের সেরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার প্রয়োজনীয় সব ধরনের ওষুধ অর্ডার করু...
10/04/2026

📢 এখন আর দোকানে গিয়ে ওষুধ কেনার ঝামেলা নেই!
💊 দেশের সেরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার প্রয়োজনীয় সব ধরনের ওষুধ অর্ডার করুন ঘরে বসেই।

✨ আমরা দিচ্ছি:
✅ ১০০% আসল ওষুধের নিশ্চয়তা
✅ সাশ্রয়ী মূল্য ও আকর্ষণীয় অফার
✅ দ্রুত ও নিরাপদ হোম ডেলিভারি
✅ বিশ্বস্ত ফার্মাসিস্ট সাপোর্ট

👉 স্বাস্থ্য সুরক্ষার জন্য সঠিক সিদ্ধান্ত নিন আজই।
অর্ডার বা তথ্যের জন্য: 018 7510 4076

A random hotel from Cox's bazar!!!Photo collected
10/04/2026

A random hotel from Cox's bazar!!!
Photo collected

All your favourite collection is here!
09/04/2026

All your favourite collection is here!

Address

23/4/D, Shaista Khan Road, Lalbagh
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when V Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to V Pharma:

Share