29/04/2026
⚠️ কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুরবাসীর জন্য বিশেষ সতর্কবার্তা!
"রাতের বেলায় একা রিকশায় চলাচলে সাবধান! 🚔🚨
কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর এলাকায় এক নতুন ছিনতাইকারী চক্র সক্রিয় হয়েছে। এরা অটো বা রিকশা চালকদের সাথে যোগসাজশে মাঝপথে 'এক্সট্রা প্যাসেঞ্জার' হিসেবে রিকশায় উঠে পড়ে এবং সুযোগ বুঝে সবকিছু ছিনিয়ে নেয়।
বাঁচতে হলে যা করবেন:
১. রিকশায় মাঝপথে কখনোই কাউকে উঠতে দিবেন না।
২. চালক জোর করলে প্রয়োজনে রিকশা থেকে নেমে যান।
৩. একা চলাচলের সময় অপরিচিত কাউকে লিফট দিবেন না। আপনার একটি সচেতনতা বড় বিপদ থেকে বাঁচাতে পারে। পোস্টটি শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারকে সচেতন করুন। 🤝