10/05/2026
হাম একটি ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা সাধারণত জ্বর, চোখ লাল হওয়া, কাশি এবং শরীরে র্যাশের মাধ্যমে দেখা দেয়। অনেক সময় শুরুতে সাধারণ সর্দি-জ্বর মনে হলেও পরে জটিলতা তৈরি হতে পারে।
হামের 3C লক্ষণ হলো Cough (কাশি), Coryza (সর্দি/নাক দিয়ে পানি পড়া) এবং Conjunctivitis (চোখ লাল হওয়া)। এই লক্ষণগুলো দ্রুত চিনতে পারলে সময়মতো চিকিৎসা নেওয়া সহজ হয়। পাশাপাশি ভিটামিন A শিশুর রোগ প্রতিরোধে সহায়তা করে এবং হামের জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই বয়স অনুযায়ী সঠিক মাত্রা জানা জরুরি।
সচেতন থাকুন, শিশুর সুস্থতায় পাশে থাকুন Neeramoy-এর সাথে।