Foysal Medicine Corner & Consultation Centre

Foysal Medicine Corner & Consultation Centre A Quality Medicine Shop & Consultation Service

01/12/2025
30/03/2025
🌙 মাহে রমজান: সুস্থতার সাথে সিয়াম সাধনা 🤲রমজান হলো আত্মসংযম ও শুদ্ধতার মাস। তবে সুস্থতা বজায় রেখে রোজা রাখা খুবই গুরুত্ব...
02/03/2025

🌙 মাহে রমজান:
সুস্থতার সাথে সিয়াম সাধনা 🤲

রমজান হলো আত্মসংযম ও শুদ্ধতার মাস। তবে সুস্থতা বজায় রেখে রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ। ভুল খাদ্যাভ্যাস বা অনিয়ম যেন ইবাদতের পথে বাধা না হয়, সেজন্য কিছু সহজ কিন্তু কার্যকর স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন:

✅ সাহরি কখনো বাদ দেবেন না – পর্যাপ্ত পরিমাণ পানীয় ও পুষ্টিকর খাবার খান, যেন সারা দিন শক্তি থাকে। জটিল কার্বোহাইড্রেট (যেমন ওটস, লাল আটার রুটি) খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে।

✅ ইফতারে হঠাৎ বেশি খাবার খাবেন না – খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করুন, তারপর হালকা স্যুপ, ফল বা ডাল দিয়ে পাকস্থলী ধীরে ধীরে প্রস্তুত করুন।

✅ অতিরিক্ত ভাজাপোড়া খাবেন না – এসব খাবার গ্যাস ও বদহজমের কারণ হতে পারে, যা রোজার সময় অস্বস্তি সৃষ্টি করবে।

✅ পর্যাপ্ত পানি পান করুন – ইফতার থেকে সেহরির মধ্যে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন, যেন ডিহাইড্রেশন এড়ানো যায়।

✅ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন – রাতের তারাবি, তাহাজ্জুদ ও সেহরির জন্য ঘুমের সময়সূচি ঠিক রাখুন, যেন শরীর ক্লান্ত না হয়ে পড়ে।

✅ হালকা শরীরচর্চা করুন – ইফতারের কিছুক্ষণ পর ধীর গতিতে হাঁটা বা হালকা ব্যায়াম করলে শরীর সক্রিয় থাকবে এবং হজম ভালো হবে।

রমজানে সুস্থতা বজায় রেখে ইবাদত করুন, যেন শরীর ও আত্মা দুটিই পরিপূর্ণ প্রশান্তি লাভ করে।

সবার জন্য শুভকামনা! 🤍✨

---- মোঃ সাইফুল ইসলাম সোহেল
জরুরী ও প্রাথমিক চিকিৎসা পরামর্শক

#সুস্থরমজান
#রমজানেরবরকত
#স্বাস্থ্যকরজীবন

22/10/2024

স্বনামধন্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান দেশবাংলা হাসপাতাল এর সেবাসমূহের পরিধি বৃদ্ধির কারনে নিম্নলিখিত শূন্য পদের জন্য কিছু সংখ্যক বিনয়ী, হাস্যোজ্জ্বল, উদ্যমী ও অভিজ্ঞ লোক নিযুক্ত করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর, ২০২৪ইং
আরও জানতে কল করুন ০১৫৩৬০১৮৯৮৬ নাম্বার-এ।









"সময় কারো জন্যই থেমে থাকে না"কদমতলীবাসির দোয়া ,ভালোবাসা ও সহযোগিতায় স্বাস্থ্য সেবায় "ফয়সাল মেডিসিন কর্নার এন্ড কনসা...
05/09/2024

"সময় কারো জন্যই থেমে থাকে না"

কদমতলীবাসির দোয়া ,ভালোবাসা ও সহযোগিতায় স্বাস্থ্য সেবায় "ফয়সাল মেডিসিন কর্নার এন্ড কনসালটেশন সেন্টার " ২৩ বছর পেরিয়ে ২ যুগে পদার্পণ ।

আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম ,আছি এবং থাকবো , ইনশাল্লাহ্ ।

একমাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। ফয়সাল মেডিসিন কর্নার এন্ড কনসালটেশন সেন্টার এর পক্ষ থেকে সকলকে জানাই -            ...
10/04/2024

একমাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। ফয়সাল মেডিসিন কর্নার এন্ড কনসালটেশন সেন্টার এর পক্ষ থেকে সকলকে জানাই -
" ঈদ মোবারক"

19/02/2024

সমগ্র বাংলাদেশের ৬৩তম ব্যাচ ফার্মাসিস্ট পরীক্ষায় উত্তীর্ণ সকলকে ফয়সাল মেডিসিন কর্নার এন্ড কনসালেশন সেন্টার এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

05/01/2024

নিউমার্কেটে প্রথম দেখা রিয়ার সাথে, প্রথম দেখাতেই ভালোলাগা , পরবর্তীতে ভালোবাসা এবং দুজনের একসাথে পথ চলা। বিভিন্ন পার্ক , রেস্টুরেন্ট, সিনেপ্লেক্স ,কত জায়গায় বিচরণ। পাঁচ বছরের প্রেম ও বিয়ের আট বছর জীবনে আল্লাহপাকের দান কন্যা সন্তান নিয়ে ভালো কাটতেছিল। হঠাৎ ব্যবসায় একটু সমস্যা হলে কিছু মানসিক চাপে পড়ে গেলাম ।তাই সংসারের প্রতি কিছু সময়ের জন্য অমনোযোগী হয়ে গেলাম। এরপরই শুরু হয় আমাদের দুজনের দূরত্বের। দূরত্বের একপর্যায়ে এমনটা হবে তা আমি কল্পনাও করতে পারিনি ।সর্বশেষ আমাদের ডিভোর্সের মাধ্যমে ১৩ বছরের সম্পর্ক ইতি ঘটলো । এইভাবে দুঃখ ভারাক্রান্ত মনে সেদিন বলতেছিল রিমন সাহেব।
রিমন সাহেব আসছিল তার রুটিন কিছু টেস্টের রিপোর্ট নিয়ে সে ভালো আছে কিনা তা জানতে এবং তিনি বললেন সংসার করার আগ্রহ বা চিন্তা করতেছি কিন্তু সাহস পাচ্ছি না কারণ লজ্জার বিষয় হলেও সত্যি আমার প্রথম ভালবাসার সমাপ্তি হয়েছিল আমার শারীরিক দুর্বলতার কারণে। প্লিজ আপনি আমাকে কিছু পরামর্শ দেন, যাতে আমি পরবর্তী জীবনে সুখী হতে পারি। রিমন সাহেবের মত হাজারো পুরুষ আছেন যারা নিজেকে বিসর্জন দিচ্ছেন ,তাদের উদ্দেশ্যে বলা, আমাদের শারীরিক চাহিদা বা যৌন জীবন আল্লাহপাকের সৃষ্টি বা দান। আর সেই জন্য জীবনের কিছু রোগ ব্যধি বা সমস্যা থাকতেই পারে তা নিয়ে কেউ লজ্জা পেয়ে নিজেকে লুকিয়ে রাখবেন না । রিমন সাহেব যদি প্রথমেই কোন একজন চিকিৎসক বা যৌন বিশেষজ্ঞের পরামর্শ নিতেন ।তাহলে তার জীবনে এমনটা ঘটতো না। তাই কিছু পরামর্শ------

যৌন অক্ষমতা কি?
তা আমাদের জানতে হবে, যৌন অক্ষমতা হল যৌনজীবনে শক্তির অভাব বা পর্যাপ্ত ভাবে যৌনক্রিয়া সম্পাদনে অক্ষমতা ।

উপসর্গ বা লক্ষণ গুলো হল -
নিম্ন শক্তি ,ক্লান্তি ,যৌবনের অভিপ্রায় অভাব এবং নু পুংসকতা দুর্বলতা ,স্পার্ম ম্যাটারিয়া, স্বপ্নদোষ এবং শীঘ্র বির্য পতন হতে পারে। কখনো কখনো বৃক্ক বা
কিডনি দুর্বল হয়, ঘন ঘন প্রস্রাব হয়।

যৌন ক্ষমতার কারণ হিসেবে চিহ্নিত করা যায় -- অতিরিক্ত পরিশ্রম, খুব বেশি ব্যায়াম, মানসিক পিড়নের জন্য যৌন ক্ষমতা কমে যেতে পারে ।আবার কম ওজন, পুষ্টিকর খাদ্যের অভাবে পর্যাপ্ত শক্তি ও যৌন শক্তি কমে যায়। অতিরিক্ত স্থূলতা, আবেগ জনিত প্রভাবক হলে ভয়ে, সম্পর্কে জটিলতা ইত্যাদি কারণেও যৌন ক্ষমতা হ্রাস পায়। তবে আয়ুর্বেদ শাস্ত্র ও গবেষণায় দেখা যায় যৌন দুর্বলতার অনেক কারণ থাকলেও মানসিক দুর্বলতা প্রধান কারণ।

চিকিৎসাঃ
সাধারণত টর্নিফিকেশন থেরাপি প্রয়োজন হয়। বায়ু বিরোধী খাদ্য ও সিমেন বা শুক্র বৃদ্ধির জন্য খাদ্য খেতে হয়। এই খাদ্যগুলো হলো দুগ্ধজাত খাদ্য ,ঘি ,নাটস্, পদ্ম ফুলের বীজ ,রসুন, পেঁয়াজ, ঢেরস ,খোলা যুক্ত সামদ্রিক প্রাণী (সেলফিশ) এবং মাংস । পুং যৌনতন্ত্রের বিশেষ ভেষজ টনিক অশ্বগন্ধা, শতবরি , স্বর্ণলতা ও যষ্টিমধু। অশ্বগন্ধা কম্পাউন্ড এবং চ্যাবনপ্রাশ গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলা। সেইসাথে এনার্জি টনিক গুলি দুধ ও মধুর সাথে খেতে হয় । তবে যৌনশক্তি বৃদ্ধির জন্য অন্যতম উদ্ভিদ হলো Mucona pruriens.

মোঃ সাইফুল ইসলাম
ডি.এ.এম.এস (ডিপ্লোমা ইন আয়ূর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি)
কমিউনিটি প্যারামেডিকস্

Address

Dhaka
1236

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801536018986

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foysal Medicine Corner & Consultation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Foysal Medicine Corner & Consultation Centre:

Share