25/04/2026
কর্মক্ষেত্রে সুস্থতা নিশ্চিত করতে NutrilearnBD-এর আরও একটি সফল প্রয়াস! ✨ Maritime Entrepreneurs Pte. Ltd.-এ অনুষ্ঠিত হলো বিশেষ ওয়েলনেস প্রোগ্রাম।
আলহামদুলিল্লাহ! আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, NutrilearnBD স্বনামধন্য প্রতিষ্ঠান Maritime Entrepreneurs Pte. Ltd. (MEPL)-এ সফলভাবে একটি "Corporate Nutrition Awareness Program" পরিচালনা করেছে।
কর্মব্যস্ত জীবনে কর্মীদের স্বাস্থ্য ও কর্মদক্ষতা অটুট রাখার গুরুত্ব অপরিসীম। MEPL কর্তৃপক্ষের এই দূরদর্শী এবং কর্মী-বান্ধব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের বিশেষজ্ঞ টিম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করতে পেরে গর্বিত।
এই প্রোগ্রামটি আমাদের কো-ফাউন্ডার এবং সিনিয়র কনসালট্যান্ট, সিরাজাম মুনিরা,কনসালটেন্ট ডায়েটিশিয়ান দলএবং আমাদের একদল মেধাবী ইন্টার্ন ডায়েটিশিয়ানদের দ্বারা পরিচালিত হয়েছে। প্রোগ্রামে আমরা কর্মীদের জন্য একটি ইন্টারেক্টিভ সেমিনার এবং ব্যক্তিগত কাউন্সেলিং সেশনের আয়োজন করি, যেখানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং লাইফস্টাইল ডিজিজ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়।
আমরা Maritime Entrepreneurs Pte. Ltd.-এর সম্মানিত কর্তৃপক্ষকে তাদের আন্তরিক সহযোগিতা এবং আমাদের উপর আস্থা রাখার জন্য গভীরভাবে ধন্যবাদ জানাই।
NutrilearnBD প্রতিটি কর্মক্ষেত্রে একটি সুস্থ ও প্রোডাক্টিভ সংস্কৃতি গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। আপনার প্রতিষ্ঠানেও এমন একটি ওয়েলনেস প্রোগ্রাম আয়োজন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।