Association of Nutritionists and Dietitians

Association of Nutritionists and Dietitians A professional platform engaging specialised Nutritionists & Dietitians of Bangladesh.

07/05/2026
29/04/2026
29/04/2026

সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে প্রয়োজন পুষ্টিবিদদের
পেশাগত স্বীকৃতি ও সরকারি নিবন্ধন। দেশের প্রতিটি জায়গায় ছড়িয়ে যাক পুষ্টির বার্তা।

https://www.facebook.com/shar
e/v/18P79uH4vc/

📢 বিশেষ পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ​আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সম্মানিত ভিপি সাদিক কায়েম (সহ-...
23/04/2026

📢 বিশেষ পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ
​আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সম্মানিত ভিপি সাদিক কায়েম (সহ-সভাপতি) আমাদের ডাকসুর পুষ্টি সেবা কার্যক্রম পরিদর্শন করতে এসেছিলেন। তিনি আমাদের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিবিদদের ভূমিকার প্রশংসা করেন।
​পরিদর্শনকালে আমার পক্ষ থেকে তাকে দুইটি বিশেষ পুষ্টি বিষয়ক নির্দেশিকা/লিফলেট উপহার হিসেবে প্রদান করা হয়, যা তিনি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেছেন।
​📋 আলোচনার মূল বিষয়বস্তু:
​শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা: সাধারণ শিক্ষার্থীরা যাতে সঠিক ডায়েট চার্ট মেনে চলতে পারে এবং দৈনন্দিন পুষ্টি নিশ্চিত করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
​ভবিষ্যৎ পরিকল্পনা: শিক্ষার্থীদের কল্যাণে এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে তিনি ভবিষ্যতে আমাদের সাথে একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
​একজন পুষ্টিবিদ হিসেবে শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। এই কার্যক্রমে ডাকসু ভিপি মহোদয়ের সমর্থন ও অনুপ্রেরণা আমাদের পথচলাকে আরও গতিশীল করবে।
​শুভেচ্ছান্তে,
নিউট্রিশনিস্ট জান্নাতুন্নেসা
​ #ডাকসু

নতুন বছরের নতুন অঙ্গীকার: জনস্বাস্থ্যে পুষ্টিবিদদের সম্মিলিত প্রচেষ্টা! 🇧🇩🍎​বাংলা বছরের প্রথম দিনে আমরা যে অঙ্গীকার করেছ...
21/04/2026

নতুন বছরের নতুন অঙ্গীকার: জনস্বাস্থ্যে পুষ্টিবিদদের সম্মিলিত প্রচেষ্টা! 🇧🇩🍎

​বাংলা বছরের প্রথম দিনে আমরা যে অঙ্গীকার করেছিলাম—সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক পুষ্টি সেবা পৌঁছে দেওয়ার, তারই ধারাবাহিকতায় আজ শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে National Nutrition Association (NNA)-এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান নিউট্রিশন ক্যাম্পেইনে
Association of Nutritionists and Dietitians (AND)-এর সদস্যবৃন্দ সরাসরি পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করছেন।

​একত্রে কাজ করার এই মনোবলই আমাদের পেশাগত শক্তি। আমরা বিশ্বাস করি, সঠিক খাদ্যাভ্যাস ও বিজ্ঞানসম্মত পরামর্শই পারে একটি সুস্থ জাতি গঠন করতে। ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই যাত্রা আমাদের ঐক্যেরই প্রতিফলন।

শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সার্টিফাইড পুষ্টিবিদরা এই ক্যাম্পেইনটি পরিচালনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যস্ত ও চ্যালেঞ্জিং জীবনযাত্রার সাথে মানানসই পুষ্টি চাহিদা পূরণের উদ্দেশ্যে এই সেশনটি সাজানো হয়েছিল। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল একাডেমিক জীবনের চাপের মাঝেও কীভাবে সুস্বাস্থ্য বজায় রাখা যায়, সে বিষয়ে বিজ্ঞানভিত্তিক পরামর্শ প্রদান করা।

⭕আমাদের সাথে পুষ্টিবিদ হিসেবে ছিলেন:

ডায়েটিশিয়ান সুমাইয়া শাহনাজ
সভাপতি
ন্যাশনাল নিউট্রিশন এসোসিয়েশন
ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট
ইবনে সিনা হাসপাতাল

ডায়েটিশিয়ান আমাতুল্লাহ শারমীন
সহ সভাপতি
ন্যাশনাল নিউট্রিশন এসোসিয়েশন
কনসালটেন্ট ডায়েটিশিয়ান
ইবনে সিনা হাসপাতাল,দয়াগঞ্জ
ইসলামি ব্যাংক হাসপাতাল,কাকরাইল

ডায়েটিশিয়ান হোসনে আরা জিতু
কনসালটেন্ট ডায়টিশিয়ান
এম আর খান শিশু হাসপাতাল এন্ড আইসিএইচ
মিরপুর, ঢাকা।

ডায়টিশিয়ান আঞ্জুমান আরা শিমুল
ক্লিনিকাল ডায়টিশিয়ান
শমরিতা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল

ডায়টিশিয়ান আরিফা খানম
ক্লিনিকাল ডায়টিশিয়ান
গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল

ডায়েটিশিয়ান জান্নাতুল ফেরদৌস শিমু
কনসালটেন্ট ডায়টশিয়ান
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল
কল্যাণপুর ঢাকা

ডায়টশিয়ান ফারাহ্ দীবা
কনসালটেন্ট ডায়টশিয়ান ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল
মগবাজার, ঢাকা

ইসরাত জাহান রিমনি
কনসালটেন্ট নিউট্রশনিস্ট
অরোরা স্পেশালাইজড হসপিটাল
কাকরাইল, ঢাকা

​আমাদের সকল সদস্য এবং পুষ্টিবিদদের এই নিরলস পরিশ্রমকে সাধুবাদ জানাই। সমৃদ্ধ ও সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষে আমরা এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো। ইনশাআল্লাহ।


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিউট্রিশন ক্যাম্পেইন: চতুর্থ দিন সম্পন্ন! 🎓🍎​শিক্ষার্থীদের একাডেমিক চাপ এবং ব্যস্ত জীবনযাত...
20/04/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিউট্রিশন ক্যাম্পেইন: চতুর্থ দিন সম্পন্ন! 🎓🍎
​শিক্ষার্থীদের একাডেমিক চাপ এবং ব্যস্ত জীবনযাত্রার মাঝে সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে National Nutrition Association (NNA)-এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান নিউট্রিশন ক্যাম্পেইনের চতুর্থ দিন আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
​আজকের সেশনে শিক্ষার্থীদের বয়স ও জীবনযাত্রার সাথে মানানসই পুষ্টি চাহিদা এবং মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য বজায় রাখার উপায় নিয়ে বিজ্ঞানভিত্তিক পরামর্শ প্রদান করা হয়।
​⭕ আমাদের সাথে পুষ্টিবিদ হিসেবে উপস্থিত ছিলেন:
​ডায়েটিশিয়ান হোসনে আরা জিতু
কনসালটেন্ট ডায়েটিশিয়ান, এম আর খান শিশু হাসপাতাল এন্ড আইসিএইচ
মিরপুর, ঢাকা।
​আজকের কার্যক্রমে NCP Rafia Sultana Rafi উপস্থিত হয়ে ডায়েট চার্ট গ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
​ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন একটি প্রয়োজনীয় প্ল্যাটফর্ম তৈরির জন্য এবং আমাকে এই ডায়েট কাউন্সিলিং ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য National Nutrition Association (NNA)-কে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। তরুণ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। 🤝

Address

Pirerbag 60 Feet Road
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Association of Nutritionists and Dietitians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share