Neurosurgeon Dr Md Humayun Rashid

Neurosurgeon Dr Md Humayun Rashid Neurology & Neurospine surgical information, consultation, queries & appointments are available here Dr. Md.

Humayun Rashid, MBBS, MS (Neurosurgery), FACS (USA), Fellowship training in Skull Base surgery (Bangalore, India), is currently working in East West Medical College Hospital, Turag, Uttara, Dhaka as an Associate Professor and Head of the Department (Current Charge) at the Department of Neurosurgery. He is an expert in his super specialized Neurosurgical arena and has done more than 100 brain surgeries including stroke surgery during his thesis work which was accepted by Bangabandhu Sheikh Mujib Medical University. Later on his work has been published in International journals. He is specially experienced in Neurotrauma, Neurocritical care, Stroke surgery, Neuro oncology including brain tumor, brain abscess, Spine surgery including spinal trauma, spinal tumor, prolapsed disc, Pediatric neurosurgery including congenital birth defect like meningocele, meningomyelocele, Hydrocephalus, Chiari malformation etc. Dr. Humayun is trained to cure different neurological condition like epilepsy, low back pain, nerve compression syndromes like Carpal Tunnel Syndrome, Chronic pain etc. He is a life member of prestigious society like Bangladesh Society of Neurosurgeons, Neurospine Society of Bangladesh, AO Spine- Asia Pacific, World Spine Column. He has attended numbers of international seminars, workshop and trained in different entities of Neurosurgery. He was trained in Neuronavigation, Minimally Invasive Surgery and Microscopic Neurosurgery while he was specialist in previous working place- Ibrahim Cardiac Hospital & Research institute. He was participated in hands on training programs in home and abroad in the field of Neuro endoscopy and vascular neurosurgery. He has done prestigious Fellowship in Skull Base Surgery from M.S. Ramaiah University of Applied Science, Bangalore, India honored by World Skull Base Foundation. As an academic professional, he has done numerous research activities and his scientific papers are well accepted and published in national and international journals. For your neurological and neurosurgical problems and query, feel free to consult with him.

02/03/2026

Neurological and Neurosurgical Issues with Mahe Ramadan- Discussion recorded in Asian TV...

28/02/2026

রমজান মাসে রোজা রাখার সময় অনেক মাইগ্রেন রোগীর মাথা ব্যথা বেড়ে যায়। এর প্রধান কারণ হলো দীর্ঘ সময় না খেয়ে থাকা, পানিশূন্যতা, ঘুমের পরিবর্তন এবং ক্যাফেইন হঠাৎ বন্ধ করা। তবে কিছু নিয়ম মেনে চললে মাইগ্রেনের আক্রমণ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

🔹 ১. পর্যাপ্ত পানি পান করুন 💧
ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত ২–৩ লিটার পানি পান করুন। পানিশূন্যতা মাইগ্রেনের একটি বড় ট্রিগার।

🔹 ২. সেহরি বাদ দিবেন না 🍽️
সেহরি না খেলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গিয়ে মাথা ব্যথা শুরু হতে পারে। সেহরিতে জটিল শর্করা (ভাত, ওটস, রুটি), প্রোটিন এবং ফল রাখুন।

🔹 ৩. ক্যাফেইন ধীরে কমান ☕
যারা নিয়মিত চা বা কফি পান করেন, তারা রমজানের আগে থেকেই ধীরে ধীরে কমান। হঠাৎ বন্ধ করলে “ক্যাফেইন withdrawal headache” হতে পারে।

🔹 ৪. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন 😴
ঘুমের ঘাটতি মাইগ্রেনের অন্যতম কারণ। প্রতিদিন ৬–৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করার চেষ্টা করুন।

🔹 ৫. অতিরিক্ত রোদ ও ক্লান্তি এড়িয়ে চলুন 🌞
ডিহাইড্রেশন ও শারীরিক ক্লান্তি মাইগ্রেন বাড়াতে পারে। প্রয়োজনে বিশ্রাম নিন।

🔹 ৬. নিয়মিত ওষুধ সেবন চালিয়ে যান 💊
যারা মাইগ্রেনের প্রতিরোধমূলক ওষুধ গ্রহণ করেন, তারা অবশ্যই নিউরোলজিস্টের পরামর্শ অনুযায়ী ইফতার ও সেহরির সময় অনুযায়ী ওষুধ সমন্বয় করুন।

🔹 ৭. ট্রিগার ফ্যাক্টর এড়িয়ে চলুন ⚠️
যেমন – অতিরিক্ত আলো, শব্দ, দেরিতে খাওয়া, নির্দিষ্ট খাবার (চকলেট, প্রসেসড ফুড) ইত্যাদি।

📌 কখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন:
• মাথা ব্যথার তীব্রতা বা ধরণ পরিবর্তন হলে
• বারবার বমি, দৃষ্টির সমস্যা বা অজ্ঞান হওয়ার উপসর্গ থাকলে
• ওষুধে কাজ না করলে

✅ সচেতনতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে রোজা রেখেও মাইগ্রেন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

🩺 পরামর্শে:
ডা: মো: হুমায়ন রশিদ
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নিউরোসার্জারি বিশেষজ্ঞ
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল
স্বাস্থ্য সচেতন থাকুন, সুস্থ থাকুন। 🌿




21/02/2026

অমর একুশের সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা...
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা....
২১ শে ফেব্রুয়ারী, ২০২৬

21/02/2026
أهلاًوسهلاً شهر رمضان আহলান ওয়া সাহলান শাহরু রমাদানস্বাগতম হে রমজান মাসআল্লাহ আপনাকে ও আমাকে মাহে রমজানের পবিত্রতা যথাযথ...
18/02/2026

أهلاًوسهلاً شهر رمضان
আহলান ওয়া সাহলান শাহরু রমাদান
স্বাগতম হে রমজান মাস
আল্লাহ আপনাকে ও আমাকে মাহে রমজানের পবিত্রতা যথাযথ ভাবে পালন করার তৌফিক দান করুন- আমীন

পবিত্র রমজান মাসে চেম্বারের পরিবর্তিত সময় সূচী:রমজান মাসে সম্মানিত রোজাদার রোগীদের ইফতার ও তারাবীর নামাজের সুবিধার জন্য ...
16/02/2026

পবিত্র রমজান মাসে চেম্বারের পরিবর্তিত সময় সূচী:
রমজান মাসে সম্মানিত রোজাদার রোগীদের ইফতার ও তারাবীর নামাজের সুবিধার জন্য ইফতার পূর্ববর্তী সময়েই সকল চেম্বার সময় সূচী রাখা হয়েছে। পবিত্র এই মাসে আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন..রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন..আমীন।

16/02/2026

🌙 রমজানে নিউরোলজিক্যাল ও দীর্ঘমেয়াদি রোগীদের করণীয়:
পবিত্র রমজান মাসে রোজা রাখার সময় যারা নিউরোলজিক্যাল রোগ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, থাইরয়েড সমস্যা বা খিচুনী (Epilepsy)-এর মতো দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন, তাদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। সঠিকভাবে ওষুধ সমন্বয় করলে বেশিরভাগ রোগী নিরাপদে রোজা রাখতে পারেন।
✅ ওষুধের সময়সূচি সমন্বয় করুন:
দিনে ২ বার খেতে হয় এমন ওষুধ সাধারণত ইফতার ও সেহরিতে নেওয়া যায়।
দিনে ৩ বার বা তার বেশি প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে বিকল্প (long-acting preparation) বিবেচনা করুন।
🧠 খিচুনীর রোগীদের জন্য:
একবারও ডোজ মিস করবেন না — এতে খিচুনীর ঝুঁকি বেড়ে যায়।
ঘুম কম হলে বা অতিরিক্ত ক্লান্তি থাকলে খিচুনী হতে পারে, তাই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
❤️ হৃদরোগ ও উচ্চ রক্তচাপ:
নিয়মিত প্রেসার মাপুন।
ইফতারে অতিরিক্ত লবণ, ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন।
ডাইইউরেটিক (প্রস্রাব বাড়ায় এমন) ওষুধ নিলে পানিশূন্যতা এড়াতে চিকিৎসকের পরামর্শ নিন।
🦋 থাইরয়েড রোগীদের জন্য:
থাইরক্সিন সাধারণত খালি পেটে খেতে হয়—সেহরির অন্তত ৩০–৬০ মিনিট আগে নেওয়া উত্তম।
অন্য ওষুধ বা খাবারের সাথে একসাথে না খাওয়াই ভালো।
💧 ডিহাইড্রেশন এড়ান:
ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন। পানিশূন্যতা মাথাব্যথা, দুর্বলতা ও নিউরোলজিক্যাল উপসর্গ বাড়াতে পারে।
⚠️ কখন রোজা না রাখাই ভালো?
বারবার খিচুনী হচ্ছে
সাম্প্রতিক স্ট্রোক বা গুরুতর হৃদরোগ
চিকিৎসক রোজা রাখতে নিষেধ করলে
👉 মনে রাখবেন, প্রত্যেক রোগীর অবস্থা আলাদা। তাই রোজা শুরুর আগে নিজের চিকিৎসকের সাথে আলোচনা করে ওষুধ ও জীবনযাত্রা পরিকল্পনা করুন।

14/02/2026

Here is another succesful cervical disc prolapse surgery
We did Anterior Cervical Decompression and Fixation
টাইটেনিয়াম কেজ ও স্ক্রু দিয়ে ঘাড়ের অপারেশন এর পরে রোগী তীব্র ব্যথার যন্ত্রনা থেকে সম্পুর্ন সুস্থ...
ঘাড়ের ডিস্ক প্রলাপ্স এ দেরী না করে নিউরোসার্জন এর পরামর্শ নিন..সুস্থ থাকুন..

13/02/2026

#নিয়মিত_চেম্বার_করছেন:
নিউরো - সার্জারি বিশেষজ্ঞ .................................................................................................
সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ হুমায়ুন রশিদ
এমবিবিএস, এমএস (নিউরো সার্জারি), - বিএমইউ ফেলোশিপ ডিপ্লোমা স্কাল বেজ সার্জারি- (ব্যাঙ্গালোর, ভারত)
ট্রেইন্ড ইন নিউরো এন্ডোস্কপি- স্পাইন সার্জারি (হায়দ্রাবাদ, ভারত) এসোসিয়েট ফেলো - আমেরিকান কলেজ অব সার্জন্স
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

#রোগী_দেখার_সময়:.................................................................................................
শনি থেকে বৃহস্পতিবার
বিকাল ৪.০০ থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত।
ভবন ০১, ৮ম তলা, রুম নং #৮০২
#পপুলার_ডায়াগনষ্টিক_সেন্টার_লিঃ
উত্তরা সেক্টর ১৩ (গরীব ই নেওয়াজ শাখা)

📞অ্যাপয়েন্টমেন্ট ও তথ্যের জন্য কল করুনঃ
📲09666787823

12/02/2026

আপনার নিউরোলজিকাল বা নিউরোসার্জিক্যাল যেকোন সমস্যায় দ্রুত যোগাযোগ করুন...চিকিৎসা নিন..সুস্থ থাকুন।

11/02/2026

গ্রামের জমির আইল দিয়ে মাথায় বোঝা নিয়ে আসার সময় একজন অটো রিকশা চালক পা পিছলিয়ে পড়ে যেয়ে ঘাড়ে তীব্র আঘাত পান। মুহুর্তেই হাত ও পায়ে ঝিন ঝিন ভাব ও দূর্বলতা দেখা দেয়। এক্সরে ও এম আর আই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় ঘাড়ের হাড় ভেঙ্গে সামনে এগিয়ে গিয়ে স্পাইনাল কর্ডকে তীব্র চাপ দিচ্ছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশনের। টাইটেনিয়াম কেজ ও স্ক্রু বসিয়ে দিয়ে সার্জারির মাত্র ১ দিন পরেই রোগী সম্পুর্ন সুস্থ অবস্থায় ছুটি দেওয়া হয়।
ঘাড়ে আঘাত জনিত সমস্যায় প্রয়োজন দ্রুত সমস্যার কারন নির্নয়, প্রয়োজনীয় অপারেশন এর দ্রুত সিদ্ধান্ত ও সঠিক চিকিৎসক এর পরামর্শ... নিজে জানুন..অন্যকে জানান..সুস্থ থাকুন...






স্পন্ডাইলোলিস্থেসিস কোমড় ব্যথার অন্যতম একটি কারন যেখানে কোমড়ে তীব্র ব্যথা হয় যা পা পর্যন্ত চলে যাই। অনেক সময় বিশ্রামে ব্...
01/02/2026

স্পন্ডাইলোলিস্থেসিস কোমড় ব্যথার অন্যতম একটি কারন যেখানে কোমড়ে তীব্র ব্যথা হয় যা পা পর্যন্ত চলে যাই। অনেক সময় বিশ্রামে ব্যথা থাকে না কিন্ত হাটাঁ শুরু করলে ব্যথা বেড়ে যায় এবং একই সাথে পায়ে অবশ ভাব বা ঝিম ঝিম ভাব শুরু হয়। গ্রেড ১ স্পন্ডাইলোলিস্থেসিস এ ঔষুধ, ওজন কমানো ও লাইফ স্টাইল মডিফিকেশন, ফিজিওথেরাপীর মাধ্যমে চিকিৎসা করা গেলেও গ্রেড ২-৫ পর্যন্ত সমস্যায় ডিকম্প্রেসন ও ফিক্সেশন সার্জারির মাধ্যমে টাইটেনিয়াম রড স্ক্র দিয়ে এই সমস্যার সমাধান করা হয়। মিনিম্যালী ইনভেসিভ স্পাইন সার্জারি ও ওপেন মেথড দুই ভাবেই এই অপারেশন করা হয়ে থাকে।


Address

EWMCH
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 14:00
17:00 - 20:00
Tuesday 09:00 - 14:00
17:00 - 20:00
Wednesday 09:00 - 14:00
17:00 - 20:00
Thursday 09:00 - 14:00
17:00 - 20:00
Saturday 09:00 - 14:00
17:00 - 20:00
Sunday 09:00 - 14:00
17:00 - 20:00

Telephone

+8801717015031

Alerts

Be the first to know and let us send you an email when Neurosurgeon Dr Md Humayun Rashid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Neurosurgeon Dr Md Humayun Rashid:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category