22/12/2022
বয়স বাড়লেই মানুষ বড় হয় না। রোগীর সুঁই এর খোঁচায় মারাত্মক ভয়। ব্রাদারকে বলে দিয়েছেন তিনি সুস্থ হয়ে গেছেন আর কোন ইনজেকশন এর দরকার নেই। রোগীর কাছে যেতেই বল্লেন ইনজেকশন দিতে তিনি মারাত্মক ভয় পান। বুঝিয়ে সুঝিয়ে রাজি করলাম। কিন্তু আবদার তার পাশে দাঁড়িয়ে থাকতে হবে ইনজেকশন পুশ করার সময়। অগত্যা কী আর করা। একটা সাকসেসফুল আইভি চ্যানেল ওপেনিং এর পর ইনজেকশন পুশ করার পুরোটা সময় তার পাশে থেকে অভয় দিলাম। রোগী ও খুশি, আমি ও খুশি।
চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে ডাক্তারদের বেবিসিটিং ও করতে হয়। অনুভূতি খুব একটা খারাপ না।
- ডা. সিরাজুল মনির মোস্তফা আশিক
এমবিবিএস (ডিইউ)