07/05/2026
আপনি একজন বিবাহযোগ্য, হ্যান্ডসাম ছেলে…
তবুও বিয়ে করতে ভয় পাচ্ছেন? কেন? ⁉️
আজকাল শুধু মেয়েরা না,
ছেলেরাও বিয়েকে ভয় পায়।
চারপাশে সবাই ভয় পাচ্ছে…
আর একে অন্যের ভয় শুনতে শুনতে
নিজের মনেও একটা অদ্ভুত ট্রমা তৈরি হচ্ছে।
“হয়তো আমি একা না…”
“বন্ধুর তো প্রেম ছিল, তবুও ভেঙে গেছে…”
“ও এত কষ্টে আছে, আমি হয়তো একা থেকেই ভালো আছি…”
এভাবেই ধীরে ধীরে
ভালোবাসার ইচ্ছেটা না,
মানসিক শান্তি হারানোর ভয়টা বড় হয়ে যায়।
কারণ অনেক ছেলে দেখেছে,
বাবারা পুরো জীবন দায়িত্ব পালন করেও
কখনো “যথেষ্ট” হতে পারেনি।
সবার চাওয়া পূরণ করতে করতে
নিজের ক্লান্তি, নিজের ভয়, নিজের ইচ্ছা,
সব চাপা পড়ে গেছে।
দেখেছে,
একটা ভুল সিদ্ধান্ত
পুরো জীবনকে বিষিয়ে দিতে পারে।
দেখেছে,
ভালোবাসার মানুষও কখনো বিচারক হয়ে যায়।
বিয়ের আগে মিটিং হয়,
দেনমোহর, টাকা, স্ট্যাটাস,
কে কতটা “যোগ্য”…
মানুষটার অনুভূতি নয়,
তার সামর্থ্য মাপা হয় বেশি।
তাই আজকের অনেক ছেলে
শুধু টাকা না,
মানসিক নিরাপত্তা খোঁজে।
এমন একজন মানুষ খোঁজে—
যার কাছে দুর্বল হওয়া যায়।
যেখানে প্রতিটা ব্যর্থতার জন্য ছোট হতে হয় না।
যেখানে ক্লান্ত হয়ে ফিরলে
কথার আঘাত না, শান্তি পাওয়া যায়।
কারণ পুরুষ মানুষও ক্লান্ত হয়।
তারও ভয় হয়।
তারও এমন একটা ঘর দরকার
যেখানে তাকে শুধু দায়িত্বের বা টাকার মেশিন না,
একজন মানুষ হিসেবেও ভালোবাসা আর মায়া হবে।
কিন্তু সমস্যা হচ্ছে,
আমরা অনেক সময় সম্পর্ক তৈরি করি
“কার জন্য নিজেকে বদলাতে হবে”
এই ভয় নিয়ে।
যেখানে হওয়া উচিত ছিল
“কার সাথে থাকলে আমি নিজেকে সহজভাবে বাঁচাতে পারবো?” __এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনি কি এমন কাউকে খুঁজছেন
যার জন্য প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে?
নাকি এমন কাউকে
যার কাছে আপনি নিজের মতো করেই যথেষ্ট?
কারণ একটা সত্যি কথা হলো,
আপনি তার যোগ্য না বলে ভয় পাচ্ছেন,
নাকি আপনার যোগ্য মানুষটা এখনো খুঁজে পাননি বলে,
এই দুইটার পার্থক্য বুঝতে পারলে
সম্পর্ক অনেক সহজ হয়ে যায়।
আজকাল অনেক সম্পর্ক
শুধু চোখের ভালো লাগা,
বাহ্যিক সৌন্দর্য,
স্ট্যাটাস বা তুলনার ওপর দাঁড়িয়ে যাচ্ছে।
কিন্তু জীবন তো শুধু সুন্দর ছবি না…
জীবন মানে কঠিন দিনেও পাশে থাকা।
কারণ—
“একটা ভুল সিদ্ধান্ত,
একটা ভুল পথচলা,
একটা কষ্টের যাত্রার সূচনা…”
তবে একটা সঠিক মানুষ
পুরো জীবনটাকে শান্ত এবং সুন্দর করে দিতে পারে।
আপনার কাছে কী মনে হয়?
ছেলেরা আসলে বিয়ে ভয় পায় কেন?
মানসিক শান্তি হারানোর ভয়,
নাকি ভুল মানুষকে বেছে নেওয়ার ভয়?
নাকি দুটোই⁉️
হুরায়রা শিশির
বিয়ে এবং সম্পর্ক বিষয়ক পরামর্শক
যোগাযোগ 01951-271550
#সম্পর্ক #মায়া #মায়াহীন #জীবন #জীবনের #বিয়ে #পুরুষ #বাংলাদেশ #বাংলাদেশের #সেলিব্রিটি Prothom Alo The Daily Star Daily Ittefaq #দাম্পত্য #ভয় #মানসিক #মানুষ #ছেলে #বাবার