Durbadol-দূর্বাদল

  • Home
  • Durbadol-দূর্বাদল

Durbadol-দূর্বাদল দূর্বাদল এর কাজ হচ্ছে যে কোনো বয়সে খাদ্য, পুষ্টি ,স্বাস্থ্য ও শিশুর বিকাশ সম্পর্কিত তথ্য প্রদান

আসসালামু আলাইকুম ,দুঃখজনক হলেও ব্যাপারটা সত্যি | ইদানিং কিছু পেশেন্ট পাচ্ছি , যাদের ওজন অনেক বেশি |ওজন কমানোর জন্য তারা ...
16/12/2025

আসসালামু আলাইকুম ,
দুঃখজনক হলেও ব্যাপারটা সত্যি | ইদানিং কিছু পেশেন্ট পাচ্ছি , যাদের ওজন অনেক বেশি |
ওজন কমানোর জন্য তারা বিভিন্ন ইনজেকশন নিচ্ছেন অথবা ওষুধ খাচ্ছেন যা অতি দ্রুত ওজন কমাতে সাহায্য করে | ওজন কমার পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে শরীর ফুলে গেছে, হাতে-পায়ে অনেক পানি চলে এসেছে এবং ইনজেকশন নেয়ার পর বিছানা থেকে উঠতে পারছে না, মাথা তুলতে পারছে না এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে
আবার ওষুধ খাওয়া অথবা ইনজেকশন দেয়া বন্ধ করে দিলে ওজন আবার বেড়ে যাচ্ছে

খুবই দুঃখজনক যে এই ওষুধ এবং ইনজেকশনগুলো অনেক বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন

দয়া করে ওজন কমানোর জন্য এসব ওষুধ এবং ইনজেকশন নেয়ার ব্যাপারে একটু সতর্ক হবেন |
আর যদি ধৈর্য ও একাগ্রতা থাকে তাহলে ওজন কমানোর জন্য ব্যায়াম এর পাশাপাশি একটি সঠিক খাদ্য পরিকল্পনা অনুসরণ করুন| এতে আপনার ওজন অতি দ্রুত না কমলেও ধীরে ধীরে কমবে এবং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে......

02/12/2025

শরীরে ইউরিক এসিডের মাত্রা বেশি থাকলে চিয়া সীড খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন

28/09/2025

ভিটামিন ডি সাপ্লিমেন্ট এর সাথে অবশ্যই ম্যাগনেসিয়াম জাতীয় খাবার খেতে হবে|

16/09/2025

সকালের নাস্তায় প্রোটিন জাতীয় খাবার বেশি রাখলে তা ক্ষুধা কমাতে সাহায্য করে

01/09/2025

#শিশুর_প্রথম_খাবার_কি_হবে?

সাধারণতঃ চার মাস বয়সের পর থেকে শিশুর হজম প্রক্রিয়া উন্নত হতে শুরু করে | 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট | এরপর শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য পুষ্টি চাহিদা বেড়ে যায় | তাই বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হয় |
এ সময় প্রতিটি শিশুকে প্রথম কি খাবার দিবেন তা নিয়ে মায়েরা খুব চিন্তিত থাকেন |
শিশুকে প্রথমে নরম ভাত অথবা সুজি এ ধরনের শর্করা জাতীয় খাবার দেওয়া যায় | এছাড়া গোল আলু, মিষ্টি আলু, গাজর, মিষ্টি কুমড়া ,আপেল ইত্যাদি সেদ্ধ করে দেওয়া যায় | ফলের ক্ষেত্রে প্রথমে পাকা কলা ও পাকা পেঁপে দিয়ে শুরু করা যায় | শিশুকে প্রথমে মিক্স খাবার না দিয়ে একক খাবার দেওয়াই ভালো|
শুরুতে কতটুকু খাবার কয়বার দিবেন তা নিয়েও মায়েরা বেশ চিন্তিত থাকেন| ছয় মাস বয়সে বুকের দুধের পাশাপাশি 2 থেকে 4 টেবিল চামচ খাবার দিনে দুইবার খাওয়ানো যথেষ্ট | বয়স বৃদ্ধির সাথে সাথে খাবারের পরিমাণ বাড়াতে হয় |
একটি কথা অবশ্যই মনে রাখতে হবে শিশুকে কোন খাবারই জোর করে খাওয়ানো যাবে না | কোন খাবার শিশু খেতে না চাইলে এক সপ্তাহ অপেক্ষা করে তারপর আবার খাবারটি দেয়ার চেষ্টা করতে হবে |
যেকোনো খাবার প্রথম দিনেই বেশি পরিমাণে দেয়া যাবে না অল্প করে দিতে হবে এবং কোন নতুন খাবার দেয়ার পর শিশুর গায়ে কোনো রেশ আছে কিনা, বমি বমি ভাব আছে, কিনা পেট ফাঁপা ভাব আছে কিনা এগুলো অবশ্যই লক্ষ্য করতে হবে|
ডিম এবং গরুর দুধ এর ব্যাপারে অনেকেই চিন্তিত থাকেন| সাত মাস বয়স থেকে শিশুকে ডিম দেয়া যায় তবে শুরুতে শুধুমাত্র ডিমের কুসুম দিতে হয়| আর এক বছর বয়সের আগে গরুর দুধ না দেওয়াই ভালো | কারন কিছু কিছু শিশুর ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যায় |
তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটি শিশুর ডাইজেস্টিভ সিস্টেম এবং মেটাবলিজম আলাদা তাই কোনো শিশুর সাথে কোনো শিশুকে তুলনা করে খাবার দেওয়া ঠিক নয়|

সোনিয়া সাবরিন সোমা
পুষ্টিবিদ

Assalamualaikum ,I m back to Popular diagnostic centre.......Jashimuddin branch, uttara.....Alhumdulillah for everything...
22/08/2025

Assalamualaikum ,
I m back to Popular diagnostic centre.......Jashimuddin branch, uttara.....
Alhumdulillah for everything ❤

Another working place....
31/05/2025

Another working place....

30/03/2025

Eid Mubarak

Another working place
04/09/2024

Another working place

18/07/2024



সবাই এটা পোস্ট করুন বাংলাদেশের জন্য ইন্টারনেট ফ্রি করে দিবে স্যাটেলাইট থেকে

প্লিজ হ্যাসট্যাগ দেন

আমাদের দেশে বর্ষাকালে প্রচুর পরিমাণে লটকন পাওয়া যায় | এটি একটি বনফল হলেও বর্তমানে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর প...
10/07/2024

আমাদের দেশে বর্ষাকালে প্রচুর পরিমাণে লটকন পাওয়া যায় | এটি একটি বনফল হলেও বর্তমানে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে বাণিজ্যিকভাবে লটকনের চাষ করা হচ্ছে | টক মিষ্টি সুস্বাদু এ ফলটির চাহিদা রয়েছে বেশ | আমরা হয়তো অনেকেই এই ফলটির পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানিনা ......

লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস পাওয়া যায় | যা আমাদের শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সাহায্য করে |

* লটকনে বেশ ভালো পরিমাণে ভিটামিন সি থাকে | দিনে তিন/ চারটি লটকন খাওয়া হলে ওই দিনের জন্য তার ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যায় |

* ভিটামিন বি- ওয়ান ও ভিটামিন বি-টু এর একটি ভালো উৎস লটকন |

* রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে লটকন | প্রতি 100 গ্রাম লটকন থেকে 5.34 mg আয়রন পাওয়া যায় |

* ১০০ গ্রাম লটকনে প্রায় ৯২ কিলোক্যালরি শক্তি পাওয়া যায় | যা কাঁঠালের তুলনায় প্রায় দ্বিগুণ |

* লটকন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে | তাই ডায়াবেটিক রোগীরা লটকন খেতে পারবেন |

* লটকনে জলীয় অংশ বেশি থাকার কারণে এটি গরমের তৃষ্ণা মেটাতে সাহায্য করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে |

* লটকনের টক মিষ্টি স্বাদ বমি বমি ভাব দূর করে |

* এই ফলে থাকা উপাদান সমূহ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় |

* লটকন আমাদের ত্বকের জন্য খুব উপকারী এটি বিভিন্ন ধরনের চর্ম রোগ প্রতিরোধ করে |

* লটকন দুর্বলতা, বুক ধরফর করা, হাত-পায়ে ব্যথা, ঠোট ও পায়ের তালু ফাটা, মুখে ঘা, বারবার গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে |

* লটকনে সামান্য পরিমাণ প্রোটিন ও ফ্যাট ও পাওয়া যায়|

* এছাড়াও লটকনে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উল্লেখ্য খনিজ উপাদান পাওয়া যায়|

* ফলের পাশাপাশি লটকনের পাতা, বীজ ও শিকড়ের ঔষধি গুন রয়েছে |

অনেক উপকারী এই ফল একবারে খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয় | এতে ক্ষুধা মন্দা দেখা দিতে পারে |

26/04/2024

গরমে চা,কফি,আইসক্রিম, কোল্ডড্রিংস সাময়িকভাবে ভালো লাগলেও প্রকৃতপক্ষে এগুলো আমাদের তৃষ্ণাকে আরো বাড়িয়ে দেয়

Address

Jurain Ashraf Master School Road

Telephone

+8801616880188

Website

Alerts

Be the first to know and let us send you an email when Durbadol-দূর্বাদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Durbadol-দূর্বাদল:

  • Want your practice to be the top-listed Clinic?

Share