Dr. Mujahid

Dr. Mujahid To bring a revulation in Health Sector of �

01/05/2026

উপনিবেশ আমাদের জন্য একটা বাস্তবতা। আমাদের বহুকিছু যে উপনিবেশ আমল বদলে দিয়ে গেছে, এই বাস্তবতাটা আমাদের স্বীকার করতে হবে।

উপনিবেশের লক্ষ্য মৌলিকভাবে জুলুম ও সম্পদ শোষণ। যতটুকু উন্নয়ন মেট্রোপলিস (উপনিবেশী শক্তি) করে, তা এই লক্ষ্য অর্জনের জন্যই করে। রেললাইন তারা নেটিভদের সুবিধার জন্য করেনি, করেছিল নিজেদের সুবিধার্থে, কাঁচামাল-সৈন্য বহনের স্বার্থে।

উপনিবেশী লক্ষ্য অর্জন (সম্পদ শোষণ) ও তা চিরস্থায়ী করার জন্য তারা কিছু প্রতিষ্ঠান তৈরি করে। সেনাবাহিনী, আমলাতন্ত্র, এগুলোতে লোক সাপ্লাইয়ের জন্য শিক্ষাব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়, পলিটিক্যাল পার্টি ইত্যাদি। যা দিয়ে তারা উপনিবেশকালেও লক্ষ্য অর্জন করেছে। আবার উপনিবেশ ছেড়ে যাবার পরও নব্য-উপনিবেশী লক্ষ্য অর্জন করে যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো দ্বারাই।

আমরা বিশ্ববিদ্যালয়ে কাঠামোগত ইসলামবিদ্বেষের ব্যাপারে আলাপ করছি। বিশ্ববিদ্যালয় একটি উপনিবেশী প্রতিষ্ঠান। যার লক্ষ্য কলোনিয়াল মাস্টারদের মতো মনন-রুচি সম্পন্ন নেটিভ তৈরি করা। যারা কলোনির আমলাতন্ত্র ও কলোনিয়াল লিটারেচার সামলাবে। কলোনিয়াল লিটারেচার হল নেটিভদের খুঁত-পশ্চাদপদতা, অসভ্যতা খুঁজে বের করা ও সাদাদের শাসনের বৈধতা তৈরি করা। এ ধরনের বুদ্ধিজীবী তৈরি করা। [কলোনিয়াল স্টাডিজ নামে বহু গবেষক এসব গবেষণা করেছে]

লর্ড মেকোলে নয়া শিক্ষাব্যবস্থার লক্ষ্য সম্পর্কে বলেছিল: তারা এর দ্বারা কিছু মধ্যস্থতাকারী তৈরি করতে চায়, যারা শাসক-শাসিতের মাঝে সেতু হবে। এবং ইউরোপীয় ধ্যানধারণা দিয়ে নিজস্ব ধ্যানধারণাকে বদলে দেবে। এজন্য এই শ্রেণীর গ্রহণযোগ্যতা বাড়াতে তাদের দেয়া হবে বিভিন্ন ডিগ্রি, পদবি ইত্যাদি। বিশ্ববিদ্যালয় মূলত এই কলোনিয়াল মনমগজযুক্ত হাউসনিগার তৈরির কারখানা, যারা স্বজাতির বিরুদ্ধে বলবে ও শাদাপ্রভুদের পক্ষে বলবে। এজন্যই যখন তারা দেখে এখানে দাড়িটুপি-বোরকার আধিক্য, তখন তারা পেরেশান হয়ে বটবৃক্ষের কাছে ক্ষমা চায়।

ফলে কাঠামোর ভিতরেই ইসলামবিদ্বেষ মৌলিক উপাদান হিসেবে রয়েছে। এজন্যই ইসলামের ইতিহাস সাবেজেক্টেও মূলপাঠ মুসলিম ইতিহাসবিদরা নন, বরং হিট্টি-ওয়াট-গিয়োম প্রমুখ। এ থেকেই বুঝা যায় এটা মূলত কলোনিয়াল প্রতিষ্ঠান। এখানে পা দেয়া মাদরাসার ছাত্রও কিছুটা না কিছুটা বদলে যায়। ডিফল্ট ইসলামবিরাগ ভার্সিটির মৌলিক বৈশিষ্ট্য।

আল্লাহ পরিকল্পনা করেন, তারাও করে। আল্লাহর পরিকল্পনাই বিজয়ী হয়। এখন ভার্সিটিতে ইসলাম নতুন প্রাসঙ্গিকতা পাচ্ছে। ফেরাউনের ঘরে মুসা লালিত পালিত হচ্ছে। এটা দেখে তারা আরও মেজাজ হারিয়ে ইসলামবিদ্বেষ উগড়ে দিচ্ছে।

এরা একেকটা ইসরায়েলের মিনিয়েচার। তোমাকে বেঁধে পেটাবো, তুমি আহা-উহু করলে তুমি জঙি। আহা-উহু করা যাবে না। তেমনি তোমার নবিকে নিয়ে আল্লাহকে নিয়ে 'চ' 'দ' দিয়ে গালিগালাজ করবো, নবিপত্নীদের নিয়ে অশ্লীল কথা বলব, কুরআন পাড়াবো-ছিঁড়বো। তোমার কলিজা কাটবো-ফাঁড়ব, তোমাকে খোঁচাবো, তোমার হৃদয়কে আগুনে পোড়াবো। তুমি জ্বলবা কিন্তু কিছু বলবা না। কিছু বললেই তুমি মব, তুমি উগ্রবাদী। এরা প্রতিটা ভার্সিটিকে একেকটা গাযা বানিয়ে রেখেছে। সেক্যুলার এপার্টহেইড।

রাষ্ট্রও কলোনিয়াল রাষ্ট্র। উপনিবেশের ধারাবাহিকতা, যেটা চালায় উপনিবেশী প্রতিষ্ঠানগুলোই। রাষ্ট্রও এদেরই পক্ষে। কাগজেকলমে ২ বছরের সাজা, তাও যেন না হয় এজন্য সব ব্যবস্থা করা আছে। নবি-আল্লাহ-কুরআন এদের কাছে কিছু ব্যাকডেটেড নেটিভ কালচারাল উপাদান। এই ইস্যুতে সংবেদনশীলতা নেটিভ পশ্চাদপদতা। আর নবি-আল্লাহ-কুরআনকে চ্যালেঞ্জ করা হল মেট্রোপলিসের এনলাইটেনমেন্ট।

করণীয় কি?

১.
ট্রেড ইউনিয়নের মতো মুসলিম ইউনিয়ন গঠন করা ক্যাম্পাসে ক্যাম্পাসে। ভার্সিটির কলোনিয়াল ইসলামবিদ্বেষী কাঠামোকে ক্রমাগত চ্যালেঞ্জ করা। প্রশ্ন করা। প্রেসারে রাখা।
২.
জাতীয় পর্যায়ে প্রেসার গ্রুপগুলো ব্লাসফেমি আইনের জন্য মাঠে নামা
৩.
ভার্সিটির কারিকুলাম ঢেলে সাজানো। কলোনিয়াল পার্পাস থেকে একে বের করে আনা
৪.
ইউজিসিকে ধর্ম অবমাননা নীতিমালা করতে চাপ দেয়া
৫.
কীভাবে ভার্সিটিগুলো বিগত সরকারের আমলে সরস্বতী পূজা করেছে, কিন্তু ইসলামী সেমিনারের অনুমতি দেয় নি৷ সেগুলো ডকুমেন্টেড করে জনমত গঠন।
৬.
ইসলামি ক্লাব বা সেমিনার বা এজাতীয় কিছু করতে দিতে না চাইলে সেটা লিখিত নেয়া, ভিডিও নেয়া। জবাবদিহি চাওয়া।

বার বার ক্যাম্পাসগুলোতে এসব ঘটনায় দোষ একমাত্র রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তারা এধরনের অবমাননাকে প্রশ্রয় দিচ্ছে বার বার। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের অতীত ইসলামবিদ্বেষ ঝেড়ে ফেলে কঠোর শাস্তির ব্যবস্থা রাখতো, এধরনের উস্কানির ঘটনা ঘটতো না। রাষ্ট্র-প্রশাসন ছাড়া অন্য কাউকে যে দায়ী করবে, তাকেও চিনে রাখুন। সে এসব উস্কানিদাতার দোসর। বিনা বাধায় উস্কানি দেবার স্বাধীনতা চায় সে।

আসুন। হাত দিয়ে তো পারছি না। জবান দিয়ে প্রতিরোধ করুন আল্লাহ-রসুল-কুরআনের অবমাননা।

-- ডা. শামসুল আরেফিন শক্তি ভাই

Day Long Tour of EX-Students of DCMC..
30/04/2026

Day Long Tour of EX-Students of DCMC..

30/04/2026
Sparking Memories of Day Long Tour of Ex-Students of Dhaka Community Medical College and Hospital
30/04/2026

Sparking Memories of Day Long Tour of Ex-Students of Dhaka Community Medical College and Hospital

22/04/2026
22/04/2026
১২০ টাকা দিয়ে এর থেকে একটা ডাব কিনে খাওয়া ভালো ছিলো। না পারতে ফান্টা দিয়ে মিক্স করে খাইসি।আসলে ক্ষুধা মাথা আউলাইয়া দেয়!!...
11/04/2026

১২০ টাকা দিয়ে এর থেকে একটা ডাব কিনে খাওয়া ভালো ছিলো। না পারতে ফান্টা দিয়ে মিক্স করে খাইসি।
আসলে ক্ষুধা মাথা আউলাইয়া দেয়!!!

11/04/2026

🌙 সূরা কাহফ — ৪টা ঘটনা, ৪টা দোয়া যা আমরা খেয়াল করি না-
প্রতি জুমায় কি আপনি সূরা কাহ্ফ পড়েন?
অনেকেই পড়েন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রায়ই খেয়াল করি না—
এই সূরার ৪টি ঘটনার প্রতিটিতে একটি করে দোয়া লুকিয়ে আছে।
৪টি ঘটনা
৪টি ভিন্ন সংকট
৪টি দোয়া
৪ টি শিক্ষা
৪টি জীবনের সমাধান
আমরা সূরা পড়ি, কিন্তু দোয়াগুলো আলাদা করে আমল করি না।
আজ আমরা সেই দোয়াগুলো বুঝে নেব—কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়তে হয়।
📖 সূরা কাহফের ফজিলত
এটি একটি মক্কী সূরা, আয়াত সংখ্যা ১১০
রাসূল ﷺ বলেছেন:
যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে, তার জন্য দুই জুমার মাঝখানে নূর জ্বলবে
এর প্রথম ১০ আয়াত দাজ্জালের ফিতনা থেকে হিফাজত করবে
(সহীহ মুসলিম: ৮০৯)
⚠️ শুধু তিলাওয়াত নয়—এর দোয়াগুলো বুঝে আমল করাই আসল উদ্দেশ্য।
🟢 দোয়া ১: আসহাবে কাহফ — যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না
একদল ঈমানদার যুবক—চারপাশে শিরক, চাপ, অন্যায়।
সামনে দুই পথ:
ঈমান হারিয়ে সমাজে মিশে যাওয়া
অথবা কষ্ট সহ্য করে ঈমান রক্ষা করা
তারা বেছে নিলেন ঈমানের পথ।
গুহায় প্রবেশের আগে তারা দোয়া করলেন—
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
(সূরা কাহফ: ১০)
এই দোয়ার মূল কথা:
রহমত + সঠিক দিকনির্দেশনা (রাশাদ)
কখন পড়বেন?
যখন জীবনে বড় সিদ্ধান্ত নিতে হবে—
চাকরি, বিয়ে, ব্যবসা, হিজরত, দ্বীনের পথে কোনো ত্যাগ।
যখন মনে হয়: “কোনটা সঠিক?”
তখন এই দোয়া পড়ুন।
ইস্তিখারার সাথে পড়লে আরও উপকারী।
🟢 দোয়া ২: বাগানওয়ালার সঙ্গী — যখন কোনো নেয়ামত পান
একজন ধনী, একজন গরিব কিন্তু মু’মিন।
ধনী ব্যক্তি অহংকার করল—
“এই সম্পদ কখনো শেষ হবে না।”
গরিব ব্যক্তি তাকে শিক্ষা দিল—
مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
(সূরা কাহফ: ৩৯)
শিক্ষা:
**সবকিছু আল্লাহর ইচ্ছায়
** কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া
কখন পড়বেন?
যখন কোনো নেয়ামত পান—
চাকরি, বাড়ি, গাড়ি, সন্তান, সফলতা
এটি শুধু বদনজর থেকে বাঁচার জন্য নয়—
✅ অহংকার থেকে বাঁচার জন্য
✅ নেয়ামত টিকিয়ে রাখার জন্য
🟢 দোয়া ৩: মুসা (আ.) — যখন কঠিন কিছু শুরু করতে চান
মুসা (আ.) খিজির (আ.)-এর সাথে যেতে চাইলে বললেন—
سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ صَابِرًا وَلَا أَعْصِي لَكَ أَمْرًا
(সূরা কাহফ: ৬৯)
লক্ষ্য করুন—
তিনি বলেননি “আমি ধৈর্য ধরবো”
বলেছেন “ইনশাআল্লাহ ধৈর্য ধরবো”
শিক্ষা:
** নিজের উপর নয়, আল্লাহর উপর ভরসা করতে হবে
কখন পড়বেন?
যখন কঠিন কিছু শুরু করতে যাচ্ছেন—
নতুন কাজ, পড়াশোনা, ব্যবসা, দাওয়াহ
যখন জীবন বোঝা কঠিন হয়ে যায়—
তখন মনে রাখুন:
আল্লাহর পরিকল্পনা আমাদের দেখা বাস্তবতার চেয়ে অনেক বড়।
🟢 দোয়া ৪: জুলকারনাইন — যখন বড় কিছু অর্জন করেন
একজন শক্তিশালী শাসক—জ্ঞান, ক্ষমতা, সম্পদ—সবই ছিল।
তিনি ইয়াজুজ-মাজুজ থেকে মানুষকে রক্ষা করতে বিশাল প্রাচীর নির্মাণ করলেন।
কিন্তু শেষে বললেন—
قَالَ هَـٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّي
(সূরা কাহফ: ৯৮)
তিনি বলেননি “আমি করেছি”
বলেছেন: “এটা আমার রবের রহমত”
কখন পড়বেন?
যখন বড় কোনো অর্জন করবেন—
সফলতা, প্রজেক্ট, পরিবার, ব্যবসা
✅ এতে আসে বিনয়
✅ বাড়ে কৃতজ্ঞতা
✅ টিকে থাকে নেয়ামত

৪টা দোয়া — এক নজরে
🔹 সিদ্ধান্তহীনতা (আসহাবে কাহফ)
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
“হে আমাদের রব! আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করুন।”
(সূরা কাহফ: ১০)
🔹 নেয়ামত পাওয়ার পর (বাগানওয়ালার সঙ্গী)
مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
“আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে; আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই।”
(সূরা কাহফ: ৩৯)
🔹 কঠিন কিছু শুরুতে (মুসা আ.)
سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ صَابِرًا وَلَا أَعْصِي لَكَ أَمْرًا
“আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করবো না।”
(সূরা কাহফ: ৬৯)
🔹 সাফল্যের পরে (জুলকারনাইনের দোয়া)
هَـٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّي
“এটা আমার রবের পক্ষ থেকে রহমত।”
(সূরা কাহফ: ৯৮)
শেষ কথা
👉 ৪টা দোয়া — ৪টা জীবনের মোড়
👉 প্রতিটা অবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়ার শিক্ষা
পরের জুমায় সূরা কাহফ পড়ার সময়—
শুধু তিলাওয়াত নয়, দোয়াগুলোতে থামুন, অনুভব করুন, আমল করুন।

✨ তখন সূরা কাহফ শুধু সওয়াবের সূরা থাকবে না—
জীবন বদলে দেওয়ার গাইড হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা কাহফ বুঝে পড়ার, এর দোয়াগুলো জীবনে আমল করার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার, নেয়ামতে কৃতজ্ঞ থাকার, কষ্টে ধৈর্য ধরার এবং সাফল্যে বিনয়ী থাকার তাওফিক দিন। আমিন।

নামাজ শুধু একটি ইবাদত নয়,এটাই বান্দা ও আল্লাহর মাঝে সবচেয়ে সুন্দর সম্পর্ক। 🤍একই নামাজ…কিন্তু স্থান বদলালে সওয়াব হয়ে যায় ...
31/03/2026

নামাজ শুধু একটি ইবাদত নয়,
এটাই বান্দা ও আল্লাহর মাঝে সবচেয়ে সুন্দর সম্পর্ক। 🤍
একই নামাজ…
কিন্তু স্থান বদলালে সওয়াব হয়ে যায় হাজার-লক্ষ গুণ বেশি!
আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি?
নামাজ কি সত্যিই আমাদের জীবনের প্রথম জায়গায় আছে?

একটি নামাজ = অগণিত রহমত।
🏠 ঘরে — ১ গুণ
🕌 মহল্লার মসজিদে — ২৭ গুণ
🕌 মসজিদুল আকসা — ১০,০০০ গুণ
🕌 মসজিদে নববী ﷺ — ৫০,০০০ গুণ
🕋 মসজিদুল হারাম — ১,০০,০০০ গুণ
ভাবুন… আমরা কত সওয়াব হারাচ্ছি!


" যে হৃদয় সিজদা জানে,
সে কখনো একা নয়।
নামাজ শুধু ফরজ নয়,
এটাই শান্তির আসল ঠিকানা " 🤍

Address

Mirpur
Dhaka

Telephone

+8801673325999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mujahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category