Spine & Knee Care

Spine & Knee Care Specializing in expert physiotherapy for spine and knee conditions. We help you heal and move better—naturally.

We guide you through pre & post-operative rehabilitation for spine pain and ACL recovery to restore your strength and mobility. Specialized care for spine support and physical rehabilitation. Spine & Knee Care offers expert care in treating diseases, injuries, and deformities through advanced physical therapy methods. Our services include manual therapy, movement correction, posture alignment, and

personalized rehabilitation programs to restore mobility, reduce pain, and improve quality of life. Whether you're recovering from an injury, dealing with chronic pain, or need support after surgery, our certified therapists are here to guide you with evidence-based, hands-on care.

✅ Manual Therapy
✅ Movement Therapy
✅ Posture Correction
✅ Pain Management
✅ Personalized Rehab Programs

📍 Visit us to start your journey to a pain-free life.
📞 Contact us today for an appointment.

কোমর ব্যথার (PLID ) জন্য যে চিকিৎসা নিলে আপনি আরামে থাকবেন আপনি ওই চিকিৎসাটাই করাবেন বুঝে শুনে। কেউ একজনে কিছু বলল সাথে ...
14/04/2026

কোমর ব্যথার (PLID ) জন্য যে চিকিৎসা নিলে আপনি আরামে থাকবেন আপনি ওই চিকিৎসাটাই করাবেন বুঝে শুনে। কেউ একজনে কিছু বলল সাথে সাথে দৌড় দিবেন না, বুঝে শুনে যাবেন।

যাদের কোমরে ব্যথা সার্জারি করার মত না তাদের ক্ষেত্রে মেডিসিন + ফিজিওথেরাপি+ নিয়ম কানুন+ ব্যায়াম এই ব্যাপারগুলো র মধ্যে...
02/04/2026

যাদের কোমরে ব্যথা সার্জারি করার মত না তাদের ক্ষেত্রে মেডিসিন + ফিজিওথেরাপি+ নিয়ম কানুন+ ব্যায়াম এই ব্যাপারগুলো র মধ্যে মেডিসিন ব্যথা কমে গেলে আর লাগেনা , ফিজিওথেরাপি সারা জীবন দিতে পারবেন না । সে ক্ষেত্রে নিয়ম-কানুন এবং ব্যায়াম আপনার লাইফের একটা অংশ বানাতে হবে আপনি যদি ভালো থাকতে চান। ভালো থাকতে চাইলে আপনাকেই কষ্ট করতে হবে।

যাদের সার্জারি লাগবে বা করেছেন তাদের ক্ষেত্রেও নির্দেশনা গুলো মেনে চলতে পারলে রোগীরা ভালো থাকে।

12/03/2026

তীব্র কোমর ব্যথা!! জেনে নিন ব্যথা থেকে মুক্তি পাওয়ার কার্যকরী উপায়গুলো 👇
Spine & Knee Care

#মেরুদন্ডেরব্যথা

21/02/2026

প্রত্যেক কোমর ব্যথার রোগীর জন্য এপিদডুরাল স্টেরয়েড ইনজেকশন না। সিলেক্টিভ কিছু patient এর ক্ষেত্রে এসব দেয়া যেতে পারে.

এই চিকিৎসা x-ray, MRI এবং আপনার অবস্থা অনুযায়ী দেওয়া হয় যখন মেডিসিন+ ফিজিওথেরাপি+ নিয়ম কানুন করে উন্নতি না হলে, অনেক সময় ইপিডিয়াল স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয় । দিলেই যে ভালো হয়ে যাবে এমন না সম্ভাবনা আছে ভালো হওয়ার।

অনেকেই ইনজেকশন দিয়ে পাঁচ বছর ভালো আছে আবার একই অবস্থায় আরেকজন ইনজেকশন দিয়ে একদিনও ভালো নেই।

সার্জারি করার মত অবস্থা হলে সার্জারি ব্যতীত অন্য কোন চিকিৎসায় শর্টকাট ভালো ফলাফল পাওয়া যায় না। সার্জারি করার মত না হলে ধৈর্য নিয়ে নিয়ম-কানুন মেডিসিন ফিজিওথেরাপি নিলে রোগী ভালো থাকে।

19/02/2026

মেরুদন্ডের কোমরে PLID জনিত ব্যাথা যখন হয় ডক্টর দেখিয়ে রোগীরা x-ray, MRI করে থাকে।
মেরুদন্ডের কোমরের মধ্যে অনেকগুলো হাড় থাকে দুইটা হাড়ের মাঝখান থেকে জেলি বের হওয়াকে PLID বলা হয়,

সার্জারির ক্ষেত্রে এই PLID টা হলো বৈশাখ মাসের আমের মত খুব বেশি পেকে গেলে যেরকম খেতে মজা হয় না এবং খুব বেশি কাঁচা থাকলেও খেতে মজা হয় না সুতরাং উপযুক্ত সময় পেলে খুব আরাম পাওয়া যায়।

PLID সার্জারি টাও এমন সার্জারি করার মত না হলে সার্জারি করলে রোগীরা খুব ভালো ফল পায় না।

প্রাথমিক অবস্থায় মেডিসিন+ ফিজিওথেরাপি +ব্যায়াম+ নিয়মকানুন করলে ভালো তাকে রোগীরা, এইসব চিকিৎসা করার পরেও যদি কোন ভাবেই ব্যথা না কমে সেক্ষেত্রে অনেক সময় এগুলোর সার্জারি করতে হয়। এই সমস্যা হলে প্রথমেই সার্জারি না। সার্জারি করার পরে এই সমস্যা আর হবে না এটা বলা যাবে না। ওই লেভেলে অথবা উপরে নিচে যে কোন সময় আবার হতে পারে। সুতরাং নিয়ম কানুন ব্যায়াম এর কোন বিকল্প নেই।

📞 01840437612

#মেরুদন্ডেরব্যথা #কোমরব্যথা #ফিজিওথেরাপি

11/02/2026

PLID জনিত কোমরে ব্যথার জন্য অধিকাংশ ক্ষেত্রে কোন সার্জারি ইনজেকশন না করেই মেডিসিন+ ফিজিওথেরাপি+ ব্যায়াম +নিয়মকানুন করলে রোগীরা ভালো থাকে।

27/01/2026

"সার্জারি ছাড়াই সুস্থ জীবন!

প্রফেসর ডাঃ শাহ্ আলম স্যারের অধীনে মেডিসিন, ফিজিওথেরাপি এবং নিয়মকানুন মেনে এখন সুস্থ। মেরুদন্ডের রোগের মধ্যে কোমর এবং ঘাড়ে ব্যথা সবচেয়ে বেশি হয়। কোমরের ব্যথার মধ্যে PLID রোগ সবচেয়ে বেশি, যা ঘাড় ব্যথার চেয়ে ১৫ গুণ বেশি হয়।

কিভাবে কোমর সুস্থ রাখবেন?

1. হঠাৎ ভারী কিছু তুলবেন না।
2. দীর্ঘ সময় বসে থাকবেন না, মাঝে মাঝে উঠে হাঁটুন।
3. নিয়মিত ব্যায়াম করুন, হাঁটা এবং দৌড়ানো কোমর ও শরীর সুস্থ রাখার জন্য ইনভেস্টমেন্ট।
4. নিয়ম-কানুন মেনে চলুন, কি করা উচিত, কি করা উচিত না তা জানুন।
5. সাঁতার কাটুন, যদি সম্ভব হয়।
6. ওজন নিয়ন্ত্রণে রাখুন।

এই টিপসগুলো মেনে চলুন, সুস্থ থাকুন!

#কোমরসুস্থ #মেরুদন্ডেররোগ #সুস্থজীবন"

14/01/2026

মেরুদন্ডের PLID রোগে সঠিক সময়ে সার্জারি + পরবর্তী ফিজিওথেরাপি = পরিপূর্ণ সুস্থতা!

অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায়, PLID (Pr*****ed Lumbar Intervertebral Disc)-এর কারণে অবস্থা যখন খুব খারাপ হয়ে যায় এবং সার্জারি অপরিহার্য হয়ে পড়ে, তখন সঠিক সময়ে সার্জারি করলে রোগী দ্রুত উন্নতি করে এবং ভালো ফল পান।

অন্যদিকে, যদি সার্জারির প্রয়োজন নেই তবে সার্জারি করা হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে রোগী পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না।

একটি সাম্প্রতিক কেস শেয়ার করছি:

একজন রোগী দীর্ঘদিন ধরে তীব্র কোমর ব্যথায় ভুগছিলেন। বিছানায় ডানে-বামে নড়াচড়াও করতে পারতেন না। MRI এবং রোগীর অবস্থা বিবেচনা করে Professor Dr. Shah Alam Sir-এর সাথে আলোচনা করে Endoscopic Spine Surgery (L4/L5 Discectomy) করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সার্জারির পর রোগীর চলাফেরা অনেকটাই স্বাভাবিক হয়ে যায় (উল্লেখযোগ্য উন্নতি, প্রায় ৭০-৮০%)। তবে কিছু নির্দিষ্ট মুভমেন্টে এখনও সামান্য অসুবিধা (৩০-২০%) ছিল।

দীর্ঘদিন ব্যথা নিয়ে থাকলে এবং সার্জারির পর অনেক ক্ষেত্রে বিভিন্ন মুভমেন্টে সমস্যা হয়—বিশেষ করে দীর্ঘক্ষণ বসে থাকলে, হাঁটলে বা দাঁড়ালে।

আমরা এই রোগীকে ৩-৪টি নির্দিষ্ট ফিজিওথেরাপি ব্যায়াম শিখিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, নিয়মিত এই ব্যায়াম করার ফলে উনি এখন সম্পূর্ণ সুস্থ এবং সব ধরনের মুভমেন্ট স্বাচ্ছন্দ্যে করতে পারছেন!

আপনার বা আপনার পরিচিত কারো কোমর/মেরুদন্ডের সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আমি মেরুদন্ডের ফিজিওথেরাপিস্ট হিসেবে Professor Dr. Shah Alam Sir-এর অধীনে থাকা রোগীদের সার্জারির আগে-পরে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন করে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা করি।

আপনার অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকলে বা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে নিচে কমেন্ট করুন বা সরাসরি কল করুন।
আমরা আছি আপনার পাশে 💙
📞 01840437612

#মেরুদন্ডেরব্যথা #ফিজিওথেরাপি

চিকিৎসা করা হয় ব্যথার ।উনার সবচেয়ে বেশি কষ্ট কোমরে ঘাড়ে ওনার কোন ব্যাথা নেই!!!!!!!!!তীব্র কোমর ব্যথার জন্য প্রাথমিক অ...
12/01/2026

চিকিৎসা করা হয় ব্যথার ।

উনার সবচেয়ে বেশি কষ্ট কোমরে ঘাড়ে ওনার কোন ব্যাথা নেই!!!!!!!!!

তীব্র কোমর ব্যথার জন্য প্রাথমিক অবস্থায় আপনাকে সম্পূর্ণ রেস্ট নিতে হবে। এর পাশাপাশি, X-ray বা MRI করে আপনার কোমরের কি রোগ হয়েছে জেনে নিন। এটা ক্লিয়ার হলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন চিকিত্সা সঠিক – ফিজিওথেরাপি, মেডিসিন বা অন্য কোনো ট্রিটমেন্ট।

🛌 প্রথম ৪৮-৭২ ঘণ্টা বিশ্রাম নিন, কিন্তু লম্বা সময় শুয়ে থাকবেন না – হালকা ওয়াকিং শুরু করুন।
❄️ আইস প্যাক বা হট প্যাক ব্যবহার করুন (প্রথমে আইস, পরে হট)।

যদি আপনার কোমর ব্যথা নিয়ে কোনো প্রশ্ন থাকে বা অ্যাপয়েন্টমেন্ট চান, কমেন্ট করুন।
📞01840437612

#কোমরব্যথা #ফিজিওথেরাপি

Address

Bangladesh Spine And Orthopedic Hospital
Dhaka
1203

Telephone

+8801711345869

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spine & Knee Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share