Mindset Psychotherapy & Counselling Centre,Bangladesh

Mindset Psychotherapy & Counselling Centre,Bangladesh It is a mental health supportive centre.. Psychotherapy,Counselling,Relaxetion,yoga

21/09/2022
@♦ হাইপোকন্ড্রিয়াসিস(রোগ বাতিক)♦@দুদিন হয় রতনের ঠান্ডা লেগেছে। আজ  সকাল থেকে একটু একটু কাশি হচ্ছে তার।রতন খুব ঘাবড়ে যাচ্...
18/09/2022

@♦ হাইপোকন্ড্রিয়াসিস(রোগ বাতিক)♦@

দুদিন হয় রতনের ঠান্ডা লেগেছে। আজ সকাল থেকে একটু একটু কাশি হচ্ছে তার।রতন খুব ঘাবড়ে যাচ্ছে।ওর মনে ভয় ঢুকেছে -এ আবার নিউমোনিয়া হয়ে গেলোনাতো ? ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার তাকে এই বলে নিশ্চত করলেন যে- এটা সিজনাল কাশি। নিউমোনিয়ার কোন লক্ষ্যণ এটা নয়।কিছুদিন ভাল গেল। তারপর হঠাৎ একদিন মাথা ব্যথা করল রতনের।বামদিকটায় ব্যথাটা একটু বেশি।রতন চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে- তার মাথার বামদিকে মনে হয় টিউমার হয়েছে। সে এটা জানে যে ব্রেইন টিউমার খুব ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকলে একসময় ক্যান্সারে রূপ নেয়। তাহলে কি ব্রেইন ক্যান্সারই হয়ে গেল! এত উদ্বিগ্নতা দেখে পরিবারের সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। বিভিন্ন টেস্ট করান ডাক্তার। কিন্তু কোনো রোগই ধরা পড়ে না। অহেতুক চিন্তা এভাবে প্রায়ই তার ভাবনা আর সময়কে গ্রাস করে নেয়।

এ ধরনের রোগ সম্পর্কে মাত্রাতিরিক্ত ভীতিকে বলে হাইপোকন্ড্রিয়াসিস।এর আরেক নাম হল Illness anxiety disorder । এ ধরনের রোগীদের
ক্ষেত্রে ডাক্তার যদি কোন রোগ খুঁজে নাও পায়,তবুও তারা বলবে তাদের মারাত্মক কোন রোগ হয়েছে।
হাইপোকন্ড্রিয়াসিস’ এক প্রকার মানসিক অসুস্থ্যতা।
বাংলায় এটিকে রোগ বাতিক বলা হয়।


♠♠♠♣♣♣হাইপোকন্ড্রিয়াসিসের/ Illness anxiety disorder লক্ষ্যণ:♣♣♣♠♠♠

নিম্নের লক্ষ্যণগুলো যদি একজন ব্যক্তির ভেতর ৬ মাসের বেশি স্থায়ী থাকে তাহলে তিনি হাইপোকন্ড্রিয়াসিসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যাবে-

i)সামান্য শারীরিক সমস্যা, যেমন- মাথা ব্যথা,কাশি,পেট খারাপ ইত্যাদিকে মারাত্মক কোনো রোগের লক্ষ্যণ মনে করা।

ii)সুস্থ্য থাকলেও সারাদিন অসুস্থ্য হবার ভয়ে জর্জরিত হয়ে থাকা।

iii)শরীরকেন্দ্রিক উদ্বিগ্নতা, যেমন- 'মাথায় টিউমার হল নাকি?' আবার বুকে আলসার হল নাকি?'এসকল চিন্তা সবসময় মনের ভেতরে উঁকি দেয়।

IV)যে কোনো প্রকার সমস্যা হলেই ইন্টারনেটে সার্চ দিয়ে খুঁজতে থাকা এর ফলে কী কী কঠিন অসুখ হতে পারে তা নিয়ে অযথা টেনশন করা।

V)চিকিৎসক যদি বলেও সব ঠিক আছে,এরপরেও উদ্বিগ্ন থাকা। বারবার চিকিৎসক পরিবর্তন করা। অনেকক্ষেত্রে চিকিৎসক দেখাতে না চাওয়া।

VI)একজন হাইপোকন্ড্রিয়াটিক রোগীর ক্ষেত্রে এই লক্ষ্যণগুলো বাড়তেই থাকে। বিশেষ করে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, অসুস্থ্য হবার ভয়ে মাত্রাতিরিক্ত উদ্বিগ্নতা এবং অসুস্থ্যতার লক্ষ্যণ খুঁজে পাওয়ার জন্য এরা নিজের শরীর বারবার চেক করতে শুরু করে ।

♦♦এর পেছনে কারণ কি?♦♦

I)উপলব্ধিতে সমস্যা (Disturbance in perception):
প্রত্যক্ষণ/ উপলব্ধিতে সমস্যা হবার ফলে অনেক সময় দেখা যায় যে কোন ব্যক্তি তার একটি সাধারণ সেন্সেশন/sensation কে বেশ বড় করে দেখছে।

II)অতীতের দুর্ঘটনা :অতীতের কোনো দুর্ঘটনা কিংবা স্বপ্নে দেখা কোনো দুর্ঘটনার ফলে কোন ব্যক্তির মধ্যে এরূপ ধারণা সৃষ্টি হতে পারে যে এটি ঘটেছে বলে সেই ব্যক্তির বড় কোনো রোগ হতে পারে।

lll)ছোটবেলায় কোন ব্যক্তি অসুস্থ্য হলে অন্যের দ্বারা যত্ন পাবার পর বড় হলে তা পুনরায় পাবার চেষ্টা করে। এভাবে অন্যের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা থেকে অনেক সময় এ রোগের সূচনা হতে পারে।

IV)বড় কোনো স্ট্রেসের মধ্য দিয়ে দীর্ঘদিন অতিবাহিত করলেও এমনটা হতে পারে।যেমন-অভাব-অনটন, একাকীত্ব প্রভৃতি।

V)এ্যাংজাইটি বা ওসিডি (শুচিবায়ু)-এর মত মানসিক সমস্যা থেকেও lllnesses anxiety disorder এর সূচনা হতে পারে।

♦৷৷৷৷৷৷৷৷৷৷৷৷♦চিকিৎসা♦৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷♦

১)সাইকোথেরাপি

২)মেডিসিন

ফৌজিয়া শারমীন হোসেন
অনার্স (মনোবিজ্ঞান),
এম.এস(কাউন্সেলিং মনোবিজ্ঞান),
সাইকোথেরাপি (ডি.এম.সি.এইচ,এন.আই.এম.এইচ, টি.এ,সি.বি.টি,টি.এস.সি,ডি.ইউ)
এস.এফ.এস.সি(লন্ডন)

(কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট)

ঠিকানাঃ
মাইন্ডসেট সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং সেন্টার

★★প্রধান শাখাঃ

৬৯/বি গ্রীনরোড,পান্থপথ(মনোয়ারা প্লাজা -৫ম তলা), ঢাকা-১২০৫।

★★দ্বিতীয় শাখা ঃ
৫১/এফ হামিদ উদ্দিন রোড(কলেজ রোড)
কাচিজুলি, ময়মনসিংহ।

Call for appointment :
01711345291,01991333503

Today...me at my centre..... Mindset Psychotherapy and Counselling Centre,Mymensingh branch
12/09/2022

Today...me at my centre..... Mindset Psychotherapy and Counselling Centre,Mymensingh branch

29/08/2022

Mindset Psychotherapy & Counselling Centre.

Address:
69/B Green Road,East Panthapath(Monowara Plaza, 4th floor),Dhaka-1205 (Bangladesh)
Call for appointment:
+8801988655528,+8801405757678

বিষয়ঃ
ভিন্ন রোগ-ভিন্ন সাইকোথেরাপি....

28/08/2022

Mindset Psychotherapy & Counselling Centre.

Address:
69/B Green Road,East Panthapath(Monowara Plaza, 4th floor),Dhaka-1205 (Bangladesh)
Call for appointment:
+8801988655528,+8801405757678

23/08/2022

Mindset Psychotherapy & Counselling Centre.

Address:
69/B Green Road,East Panthapath(Monowara Plaza, 4th floor),Dhaka-1205 (Bangladesh)
Call for appointment:
+8801988655528,+8801405757678

Professional Psychologist of Mindset Psychotherapy & Counselling Centre....Address:69/B Green Road,East Panthapath(Monow...
22/08/2022

Professional Psychologist of Mindset Psychotherapy & Counselling Centre....

Address:
69/B Green Road,East Panthapath(Monowara Plaza, 4th floor),Dhaka-1205.

♦!!!!!!!!!!!!!"ইনস্পাইরেশন"!!!!!!!!!!!!!!!!!♦ মানসিক স্বাস্থ্যের চিকিৎসা  নিয়ে পৃথিবীর উন্নত দেশগুলো এখন অনেক এগিয়ে গেছে...
22/08/2022

♦!!!!!!!!!!!!!"ইনস্পাইরেশন"!!!!!!!!!!!!!!!!!♦

মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়ে পৃথিবীর উন্নত দেশগুলো এখন অনেক এগিয়ে গেছে - যেখানে আমাদের দেশের কিছু লোক আজও মানসিক রোগীকে পাগল বলে তুচ্ছতাচ্ছিল্য করে যা একদমই ঠিক নয়। কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের নাম,ছবি এবং তারা কি সমস্যার সম্মুখীন হয়েছেন তা আমি আমার আজকের Article টিতে এখানে তুলে ধরব ।

♠♥আব্রাহাম লিংকন(Abraham Lincoln)ঃ
আব্রাহাম লিংকন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট।তিনি একাধারে Lower এবং Political figure ও ছিলেন। আব্রাহাম লিংকন সারাজীবন Clinical Depression এর বিরুদ্ধে লড়াই করে গেছেন।

♠♥মাইকেল জ্যাকসন(Michael Jackson)ঃ
পৃথিবীর বিখ্যাত গায়ক আমেরিকার মাইকেল জ্যাকসন Anxiety, Depression এবং Body Dysmorphic Disorder -এ আক্রান্ত ছিলেন।

♠♥উইনস্টন চার্চিল(Winston Churchill)ঃ
ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল মানসিক স্বাস্থ্যের সাথে তার লড়াই সম্পর্কে খুব খোলামেলা কথা বলেছেন।তিনি সকলকে তাঁর Depression-এ ভোগার কথা বলেছেন।

♠♥লিন্ডা হেমিলটন(Linda Hamilton)ঃ
আমেরিকার বিখ্যাত অভিনেত্রী লিন্ডা হেমিলটন 20 বছর Bipolar Disorder এর সাথে লড়াই করেছেন। যদিও তিনি প্রাথমিকভাবে চিন্তিত ছিলেন যে চিকিৎসা তার প্রতিভা কমিয়ে দেবে, তবে না---সে এখনও ঔষধের উপর রয়েছে এবং তার অভিনয় চালিয়ে যাচ্ছে।

♠♥স্টিভ ইয়ং(Steve Young)ঃ স্টিভ ইয়ং একজন প্রাক্তন পেশাদার আমেরিকান ফুটবলাট ছিলেন যিনি জাতীয় ফুটবল লীগে খেলেছেন।এছাড়াও তিনি "Tampa Bay Buccaneers" ফাউন্ডেশনেও দীর্ঘদিন খেলেছেন।বিখ্যাত আমেরিকান এই বলার তাঁর জীবনের অনেকটা সময়ই Anxiety Disorder- এ অতিবাহিত করেছেন।

♠♥মাইকেল ফিলিপস্(Michael Phelps)ঃ
মাইকেল ফিলিপস্ একজন আমেরিকান বিখ্যাত সাঁতারু-যিনি তার সাঁতার ক্যারিয়ারে রেকর্ড গড়েছেন এবং সেই সাথে 19 টি অলিম্পিক পদক জিতেছেন। তিনি Attention Deficit Hyperactivity Disorder (ADHD)-এ ভুগেছেন।

♠♥স্যার আইজ্যাক নিউটন(Sir Isaac Newton)ঃ
বিশ্ববিখ্যাত ব্রিটিশ গণিতবীদ ও পদার্থবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনও ৫১ বছর বয়সে Depression এর অভিজ্ঞতা লাভ করেন। এছাড়াও তাঁর আচরণে ছিল irritability, paranoia, loss of appetite ও Insomnia.

♠♥লিওনার্দো ডি ক্যাপ্রিও(Leonardo Di Caprio)ঃ
ইতালীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক লিওনার্দো ডি ক্যাপ্রিওর।তার বিখ্যাত মুভি -টাইটানিক আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত।লিওনার্দো ডি ক্যাপ্রিও Obsessive Compulsive Disorder -এ ভুগেছেন।

♠♥লিও টলস্টয়( Leo Tolstoy)ঃ
লিও টলস্টয় একজন রাশিয়ান লেখক ছিলেন- যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক হিসাবে বিবেচিত। তিনি ১৯০২ থেকে ১৯০৬ সালের মধ্যে প্রতিটি বছরই সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।ধনী, বিখ্যাত এবং তার পরিবারের প্রিয় লিও টলস্টয়ের মাঝে Major Depression এবং Suicidal Thought কাজ করত।

♠♥লেডি গাগা(Lady Gaga)ঃ
লেডি গাগা একজন আমেরিকান গায়ক, গীতিকার এবং অভিনেত্রী।২০১৬ সালে তার "Born This Way Foundation Website" -এর একটি খোলা চিঠিতে প্রকাশ করেছিলেন যে তিনি Post Traumatic Stress Disorder(PTSD) এ ভুগেছেন। তবে বর্তমানে তিনি যথেষ্ট ভালো আছেন।

♠♥ভার্জিনিয়া উলফ্(Virginia Woolf)ঃ
ব্রিটিশ ঔপন্যাসিক 'ভার্জিনিয়া উলফ্ -যাকে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ আধুনিকতাবাদী লেখক হিসেবে বিবেচনা করা হয়। তাঁর লিখা-'To the Lighthouse' এবং 'Orlando'. তিনি ও Bipolar Disorder -এ আক্রান্ত ছিলেন।

♠♥অ্যালভিন আইলি (Alvin Ailey) ঃ
অ্যালভিন আইলি হচ্ছেন আমেরিকার আধুনিক নৃত্যের (modern dance)পথিকৃৎ।১৯৫৮ সালে তিনি আমেরিকান নৃত্য থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন।অ্যালভিন আইলি Bipolar Disorder এ ভুগেছেন।এছাড়াও তিনি প্রচুর মাদক ও নেশাজাতীয় দ্রব্যে আসক্ত (Substance Abuse) হয়ে পড়েছিলেন।

♠♥জন ন্যাশ(John Nash)ঃ
আমেরিকান গণিতবিদ ডঃ জন ন্যাশ বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ হিসাবে পরিচিত। 1994 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। Schizophrenia -তে আক্রান্তের পর তাঁর লিখা বই-A Beautiful Mind যা চলচ্চিত্র এবং মুক্তির জন্য অভিযোজিত হয়েছিল।

♠♥হার্শেল ওয়াকার(Herschel Walker) ঃ
আমেরিকান ক্রীড়াবিদ, পেশাদার ফুটবল খেলোয়াড়, দৌড়বিদ, মার্শাল আর্টিস্ট এবং অলিম্পিক বিজয়ী হার্শেল ওয়াকার একজন সুপারস্টার ছিলেন।ব্যক্তিজীবনে তিনি Dissociative Identity Disorder(DID)-এ ভুগেছেন।হার্শেল ওয়াকার তার এই মানসিক রোগের জন্য শৈশবে তার উপর ঘটে যাওয়া অমানষিক নির্যাতনকে দায়ী করেন।

♠♥অলিভিয়া মুন(Olivia Munn)ঃTricotillmania
হলিউডের অভিনেত্রী ও মডেল -অলিভিয়া মুন ট্রাইকোটিলমেনিয়া(Tricotillmania) নামে এক ধরনের Behaviour Disorder এর সাথে লড়াই করেছেন, যা সাধারণত Anxiety এবং OCD-র সাথে যুক্ত।

♠♥কে রেডফিল্ড জেমিসন(K. Redfield Jamison)ঃ
আমেরিকান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট -কে. রেডফিল্ড. জেমিসন Manic Depressive Illnesses বা Biopolar Disorder-এ আক্রান্ত।তাঁকে জন হোপকিনস্ ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসাবে একটি পদ দেওয়া হয়েছিল। একজন মনোবিজ্ঞানীকে প্রথমবারের মতো এই ধরনের পদবী দেওয়া হয়েছিল।

♠♥ক্রীসি টিজেন(Chrissy Teigen)ঃ ক্রীসি টিজেন ছিলেন একজন আমেরিকান মডেল এবং টেলিভিশন ব্যক্তিত্ব।তার এক সাক্ষাৎকারে জানা যায় যে, প্রথম সন্তান জন্মের পর তিনি উদ্বেগ(Anxiety) এবং প্রসবোত্তর বিষণ্নতায় (Postpartum Depression) এ ভুগেছিলেন।

♠♥স্যার এলটন জন(Elton John)ঃ
স্যার এলটন জন একজন ইংলিশ গায়ক, গীতিকার, পিয়ানোবাদক এবং সুরকার ছিলেন। তিনি Bulimia Nervosa বা Eating Disorder - এ আক্রান্ত হয়েছিলেন।

♠♥জেনিফার লোপেজ(Jennifer Lopez) ঃ
জেনিফার লোপেজ একজন আমেরিকান গায়ক, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। প্রকৃতপক্ষে- পিপল ম্যাগাজিন ২০১১ সালে তাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর নাম দিয়েছে।লোপেজ প্রকাশ করেছিলেন যে তিনি কম আত্মসম্মানে(Low Self Esteem) ভুগছিলেন, বিশেষত তার ক্যারিয়ারের শুরুতে।

★★★★★এ উদাহরণ গুলো থেকে আমরা যা বুঝলাম,তা হচ্ছে -আপনার ইচ্ছাশক্তি যদি অটুট থাকে, তবে আপনার মানসিক সমস্যা পারবে না আপনাকে আটকে রাখতে। যে কোন দাসত্বের বিশৃঙ্খল অবস্থাকে মোকাবেলা করে আপনি এগিয়ে যাবেন দ্বারপ্রান্তে।এর জন্য দরকার শুধু সঠিক সময়ে চিকিৎসা ও সচেতনতা।


ফৌজিয়া শারমীন হোসেন
অনার্স (মনোবিজ্ঞান),
এম.এস(কাউন্সেলিং মনোবিজ্ঞান),
সাইকোথেরাপি (ডি.এম.সি.এইচ,এন.আই.এম.এইচ, টি.এ,সি.বি.টি,টি.এস.সি,ডি.ইউ)
এস.এফ.এস.সি(লন্ডন)

(কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট)

প্রতি মাসের প্রথম, তৃতীয় ও চতুর্থ সপ্তাহ  জুড়ে আমি থাকব আমার  ঢাকার সেন্টারে। প্রতি মাসের  দ্বিতীয় সপ্তাহে  আমি থাকব আমা...
21/08/2022

প্রতি মাসের প্রথম, তৃতীয় ও চতুর্থ সপ্তাহ জুড়ে আমি থাকব আমার ঢাকার সেন্টারে।

প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে আমি থাকব আমার ময়মনসিংহের সেন্টারে।

★★★প্রধান শাখা-ঢাকার সেন্টারের ঠিকানাঃ
মাইন্ডসেট সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং সেন্টার,
৬৯/বি গ্রীনরোড,পান্থপথ(মনোয়ারা প্লাজা -২য় তলা), ঢাকা-১২০৫।

★★★★আমাদের দ্বিতীয় শাখাঃ
মাইন্ডসেট সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং সেন্টার
৫১/এফ হামিদ উদ্দিন রোড(কলেজ রোড)
কাচিজুলি, ময়মনসিংহ।

ফৌজিয়া শারমীন হোসেন
অনার্স (মনোবিজ্ঞান),
এম.এস(কাউন্সেলিং মনোবিজ্ঞান),
সাইকোথেরাপি (ডি.এম.সি.এইচ,এন.আই.এম.এইচ, টি.এ,সি.বি.টি,টি.এস.সি,ডি.ইউ)
এস.এফ.এস.সি(লন্ডন)

(কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট)

সাইকোথেরাপির জন্য সিরিয়াল নিতে যোগাযোগ করুনঃ-মোবাইল:01991333503,01405757678

Love my passion.... Love my profession....
16/08/2022

Love my passion....
Love my profession....

♦♦||||||||||| পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার /আঘাত পরবর্তী চাপজনিত ব্যাধি  |||||||||||||||||♦♦      ২০১৩ সাল।২৪ বছরের ...
05/08/2022

♦♦||||||||||| পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার /
আঘাত পরবর্তী চাপজনিত ব্যাধি |||||||||||||||||♦♦


২০১৩ সাল।২৪ বছরের ছালাম মিয়া (ছদ্মনাম) মাদ্রাসায় পড়াচ্ছিল।হঠাৎ তার ফোন বেজে উঠল ।ছোট ভাই ফোন করেছে।ক্লাসরুম থেকে বাইরে গিয়ে যেই না ফোন ধরেছে--'ওমাগো' বলে রুম থেকে এক দৌড়ে কই যেন সে চলে গেল??

সাভারের রানা প্লাজা নামে একটি ভবন ধসে পড়ার ঘটনা আমাদের অনেকেরই জানা । ঐ ভবনেই কাজ করত ছালাম মিয়ার অতি আদরের ছোট ভাই আলম(ছদ্মনাম)।ছালাম মিয়া যতক্ষণে পৌঁছাল,ততক্ষণে ঐ ভবনটি আরো বেশি ধসে পড়েছে।ছালাম মিয়া আবারও ফোন দিল। সেবার কেবল ফোন বাজল কিন্তু আলম সেটা আর ধরলনা। ছালাম মিয়া খুব কাছ থেকে দেখছিল নিহতদের লাশ, তাদের বিকৃত অবয়ব, শুনতে পাচ্ছিল আহতদের আর্তনাদ আর তাদের স্বজনদের আহাজারি। উদ্ধারকর্মী হিসেবে সেখানে কাজ করে যাচ্ছিল ফায়ার সার্ভিস,পুলিশ ও জনগণ।একবুক চাপা কষ্ট নিয়ে ছালাম মিয়া ধ্বংস-স্তুপের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল মোবাইল বাজিয়ে বাজিয়ে।হঠাৎ এক কোণায় সে তার ছোট ভাইয়ের মোবাইলের শব্দ শুনতে পেল ।তৎক্ষনাৎ আবার রিং দিল এবং তা আবারও বেজে উঠল ।এখানেই তার ভাই আছে-সে বুঝতে পারল। একটা লোহা নিয়ে সে ধ্বংসস্তুপ খুঁড়ে দেখা শুরু করল।অল্প কিছুক্ষণের মধ্যেই সে তার ভাইয়ের মাথা আর একটা হাত দেখতে পেল। লোহা দিয়ে ধ্বংসস্তুপে প্রচুর বল প্রয়োগ করা সত্ত্বেও মাথা ও হাত দুটি একটুও বের হল না।তবে সে ঐ মোবাইলটাকে হাতে পেয়ে গিয়েছিল। অনেক চিৎকার করল ছালাম মিয়া।তার আকাশ ভারি কান্না অনেকেই দেখতে পেল।অবশেষে সে বাড়ি ফিরে গেল।সেদিন বাসায় ফেরার পর ছালাম মিয়া-তার মা-বাবাকে ধরে চিৎকার করে কান্নকাটি করল।ভাইটা তার অনেক আদরের ছিল। বুড়া মা-বাবার দিকেও ভাইটার অনেক খেয়াল ছিল। পরদিন বুলডোজারের সাহায্যে ছোট ভাই -আলমের সেই আটকে পড়া লাশটা উদ্ধার করা হল।লাশটিকে মাটি দিতে মাদ্রাসার সকল ছাত্র-শিক্ষকই এল।সবাই পরিবারটিকে সান্ত্বনা দিল।

এভাবে২০ দিন চলে যায়। হঠাৎ একদিন রাতে সে ভয়াবহ এক স্বপ্ন দেখতে পায়। স্বপ্নে তার মনে হচ্ছিল চারদিকে ধ্বংসস্তুপ।তার চারপাশে লাশ আর লাশ, দেখছিল তাদের বিকৃত অবয়ব, সে শুনতে পাচ্ছিল আহতদের আর্তনাদ আর তাদের স্বজনদের চিৎকার । ঘুম ভাঙার পর সে কানে আবার ওই চিৎকার শুনতে পায়-ভাই আমারে বাঁচান। তার শরীর কেঁপে ওঠে,বুক ধড়ফড় করতে থাকে,ঘাম শুরু হয় এবং শ্বাস-প্রশ্বাস ও দ্রুত হয়ে যায়।এক ধরনের অপরাধবোধ তাকে পেয়ে বসে-সে তার ভাইকে বাঁচাতে পারলনা।মানসিক আঘাত থেকে সৃষ্ট মানসিক চাপগুলো ছালাম মিয়াকে এক মাস ধরে তাড়া করে বেড়াচ্ছিল।অবশেষে মাদ্রাসার আরেক শিক্ষক তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগে নিয়ে এলেন।

চিকিৎসক ছালাম মিয়ার সবকিছু বিবেচনা করার পর বললেন যে-ছালাম সাহেব পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছেন। সাধারণত মানসিক আঘাত পাওয়ার প্রথম তিন মাসের মধ্যেই এটি দেখা দেয়। আঘাত থেকে সৃষ্ট মানসিক চাপের লক্ষণগুলো যদি এক মাসের বেশি সময় ধরে বিদ্যমান থাকে তবে সেটিকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) বলা হয়।

♦♦♦♦♦কোন ধরনের ঘটনার ফলে এ রোগের উৎপত্তি হতে দেখা যায়? ♦♦♦♦♦♦

তীব্র মানসিক চাপ (mental stress)তৈরি করার মতো ঘটনা থেকে এ রোগ হবার সম্ভাবনা বেশি।এর মধ্যে রয়েছে -
‌‌√ বন্যা √ ভবনধস √বড় ধরনের অগ্নিকাণ্ড
√ভূমিকম্প √ধর্ষণ √হত্যাযজ্ঞ
√যুদ্ধ √প্রচণ্ড শারীরিক নির্যাতন
√যে কোনো পরিবহনের মারাত্মক দুর্ঘটনা।



♦♦কাদের মধ্যে এ রোগ হবার সম্ভাবনা বেশি??♦

আমরা জানি,Every person is unique. অর্থাৎ, প্রতিটি মানুষ একে অপরের থেকে ভিন্ন।তেমনি প্রতিটি মানুষের স্নায়ুতন্ত্র এবং চাপ সহ্য করার ক্ষমতাও একে অপরের থেকে ভিন্ন।তাই একই ঘটনা সবার মাঝে সমান তীব্রতার মানসিক চাপ তৈরি করে না।বিভিন্ন গবেষণায় দেখা গেছে -যাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে তারা হল-

★নারী ★ শিশু ★ বৃদ্ধ
★যাদের আগেই মানসিক চাপের ইতিহাস থাকে,
★যাদের মধ্যে বিষণ্ণতা রোগের ইতিহাস থাকে,
★যাদের মধ্যে উদ্বেগের ইতিহাস থাকে,
★যাদের মানসিক চাপ সহ্যের ক্ষমতা কম থাকে,
★যাদের বংশে এই রোগের ইতিহাস থাকে,
★যাদের সামাজিক সহায়তা কম থাকে,
★যাদের বুদ্ধিবৃত্তি কম থাকে।

এছাড়াও সরাসরি দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ছাড়াও যারা এসব দুর্ঘটনা প্রত্যক্ষভাবে খুব কাছ থেকে দেখেন, (চিকিৎসক, নিকটাত্মীয়, উদ্ধারকর্মী) তাদেরও এ রোগ হবার সম্ভাবনা রয়েছে ।

|||||||||||||||||||||||||||||♦লক্ষণ♦|||||||||||||||||||||||||||||||||

মানসিক আঘাত পরবর্তী তাদের মানসিক রোগের লক্ষণগুলোও কিছুটা ভিন্ন হতে পারে। এখানে কয়েকটি লক্ষণ তুলে ধরা হল-

১)জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা।

২)বারবার দুর্ঘটনার সেই কষ্টদায়ক স্মৃতি মনে পড়া।

৩)ঘুমের সমস্যা ও মেজাজ খিটখিটে হয়ে যাওয়া।

৪)অন্যদের এড়িয়ে চলা।

৫) মাঝে মাঝে চমকে ওঠা।

৬)মনোযোগে সমস্যা ও স্মরণশক্তি কমে যাওয়া।

৭)দুর্ঘটনার কথা মনে হলে কিছু শারীরিক প্রতিক্রিয়া তৈরি হওয়া যেমন-বুক ধড়ফড় করা,ঘেমে যাওয়া, মাংসপেশীতে টান অনুভব করা,বমি বমি ভাব আসা,
শ্বাস-প্রশ্বাস দ্রুত হওয়া ইত্যাদি।

৮)প্রায়ঃশই দুঃস্বপ্ন দেখা।

৯)নিজেকে ছোট ভাবা এবং নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা।

১০)হতাশা ও একাকিত্ব অনুভব করা।

♥♦♦♦♦চিকিৎসা পদ্ধতি ♦♦♦♦♦♥

১)মেডিকেশন

২)সাইকোথেরাপিঃ

√কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT)

√এক্সপোজার থেরাপি

√আই মুভমেন্ট ডিসেনসিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং(E.M.D.R)

√ব্রিদিং এক্সারসাইজ

√ রিলাক্সেশন

√স্ট্রেস ম্যানেজমেন্ট

√মাইন্ডফুলনেস

লেখক:ফৌজিয়া শারমীন হোসেন
( কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট)
মাইন্ডসেট সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং সেন্টার,
পান্থপথ, ঢাকা।

★★দ্বিতীয় শাখাঃ
৫১/এফ হামিদ উদ্দিন রোড(কলেজ রোড)
কাচিজুলি, ময়মনসিংহ।

মোবাইল:01711345291,01991333503

Address

69/B Green Road, Panthapath
Dhaka
1205

Telephone

+8801405757678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mindset Psychotherapy & Counselling Centre,Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mindset Psychotherapy & Counselling Centre,Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram