Uddyog Bloodbank

  • Home
  • Uddyog Bloodbank

Uddyog Bloodbank We work as a medium between donor and patient without any financial benefits.

The theme for Menstrual Hygiene Day this year is “Making menstruation a normal fact of life by 2030”, said UNFPA Executi...
29/05/2023

The theme for Menstrual Hygiene Day this year is “Making menstruation a normal fact of life by 2030”, said UNFPA Executive-Director Natalia Kanem.

Most of the females are taking menstrual cycle as a matter to hide and not to seek help when needed. They are on themselves for every cases. For which many of them are suffering from a few complications and disease. At least, for any complications one should consult a doctor or elder females. Menstruation is not a problem. It is a part of life of a female.

To care about one's health includes to care herself during menstrual cycle.

Stay Clean.
Stay Disease Free.

28/03/2023
May Allah accept our fasting and grant us the beautiful personality of Islam. Ameen
27/03/2023

May Allah accept our fasting and grant us the beautiful personality of Islam. Ameen

11/12/2021




A Day for the Real Life Heros! The Life Saviors ❤ Slogan for 2021:“Give blood and keep the world beating”You lose nothin...
14/06/2021

A Day for the Real Life Heros! The Life Saviors ❤
Slogan for 2021:
“Give blood and keep the world beating”
You lose nothing through blood donation but you will gain a lot of things.
1. Nearness of your Creator
2. Love from the patients
3. Health Fitness
4. Peace
and what not!!
ALLAH TELLS US THAT
“ IF ANYONE SAVED A LIFE IT WOULD BE AS IF HE SAVED
THE LIFE OF THE WHOLE HUMANITY ”
-QURAN 5:32

Best Wishes to all the Blood Donors
From
Uddyog Family

১২/০৫/২০২১ “ ঈদের হাসি তৃতীয় মৌসুম “ উদ্যোগ পরিবারের সদস্য এবং স্বেচ্ছাসেবীদের একযোগে তৈরি করা হয় ২০০ হ্যান্ড স্যানিটাইজ...
28/05/2021

১২/০৫/২০২১
“ ঈদের হাসি তৃতীয় মৌসুম “
উদ্যোগ পরিবারের সদস্য এবং স্বেচ্ছাসেবীদের একযোগে তৈরি করা হয় ২০০ হ্যান্ড স্যানিটাইজার। এই স্যানিটাইজার ঈদের হাসি উপহার প্যাকেজের সাথে পৌঁছে গেছে সেই মানুষগুলোর কাছে।

স্যানিটাইজার তৈরি করার নিয়ম নিচে বর্ণনা করা হল।
১। অ্যালকোহল ( ৮০%)
২। পানি ( ১৫%)
৩। গ্লিসারিন ( ৫%)
৪। লেমন অয়েল ( কয়েক ফোটা )
এরপর ১ থেকে ২ মিনিট পর্যন্ত ভাল ভাবে গ্লাস রড দিয়ে গুলিয়ে মিশানো হয়। এবং নিরাপদ ও কার্যকরী স্যানিটাইজার ব্যবহার এর জন্য তৈরি।

স্যানিটাইজার কেন?
স্যানিটাইজার নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে এর ব্যবহার একেবারে ফেলনা নয়। সাবান পানি দিয়ে হাত ধোয়া উত্তম তবে সব সময় হাতের কাছে সাবান পানি থাকে কি? হয়তো না। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার আপনার হাতের অধিকাংশ জীবাণু ধ্বংস করতে সক্ষম।
আপনি বাইরে থাকা অবস্থায় হাঁচি- কাশি বা কারো সাথে হাত মেলাবার পর অথবা কোন জায়গায় হাত লাগার পর যখন হাতের কাছে সাবান পানি থাকবে না, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিলে রোগ জীবাণু ছড়ানো বা সংক্রমিত হওয়ার সুযোগ অধিকতর কমে যায়। একটু সতর্ক থাকার আহ্বান জানাতেই এই উপহার।

আপনাদের পাশে
আপনাদের জন্য
উদ্যোগ পরিবার

সতর্ক থাকুন,
সুস্থ থাকুন।

কবিতাঃ আসুন করি রক্ত দান              - মেসুত ফেরদৌস শুভ"যার রক্ত দিয়েই আলো দেখেঅসুস্থ নর-নারীর প্রান,সেই রক্তদাতা-ই হলো...
20/05/2021

কবিতাঃ আসুন করি রক্ত দান
- মেসুত ফেরদৌস শুভ

"যার রক্ত দিয়েই আলো দেখে
অসুস্থ নর-নারীর প্রান,
সেই রক্তদাতা-ই হলো
পৃথিবীর বড় সৌভাগ্যবান।

এক ব্যাগ রক্ত অমূল্য রতন,
হিংসা-বিদ্বেষ ভুলে, ধর্ম বর্ণ নির্বিশেষে,
এসো গাই মানবতার গান।
যদি নিঃস্বার্থভাবে কোন কাজ করতে চান,
অসহায় রোগীকে সেচ্ছায় করুন রক্তদান।

মুমূর্ষু রোগীর জীবনের আহ্বানে,
এগিয়ে আসুন সেচ্ছায় রক্তদানে।
রক্তদান কি তখনই বুঝবে মন,
যখন আপনজনদের কারো হবে প্রয়োজন।

রক্তদানে কোন অজুহাত নয়,
সময় এবং দুরত্ব কিছু নয়।
আসুন সচেতন হই, করি রক্তদান,
আমার রক্তেই যদি বেঁচে যায় একটি প্রান,
আল কোরআনে আল্লাহ বলেছেন
সমগ্র জাতির জীবন বাঁচানোর সওয়াব করবেন দান। "


করোনা মহামারীতে যারা স্বাস্থ্যবিধি মেনে রক্তদান করে চলেছেন আপনাদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইলো উদ্যোগ ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে। আপনারাই এখনও মানবতাকে বাঁচিয়ে রেখেছেন সমাজে।

আবারও শুরু হল "Uddyog Blood Bank Donor Hunt 2021 for Mirpur" আজ ২০শে মে থেকে ৩১শে মে পর্যন্ত চলবে।
আপনি যদি একজন রক্তদাতা হতে আগ্রহী হয়ে থাকেন, নিচের ফরমটি পূরণ করেই হতে পারবেন উদ্যোগ ব্লাড ব্যাঙ্কের রক্তদাতা। আশা করি মিরপুরে যেকোনো জায়গায় রক্তের প্রয়োজন হলে আমরা একজন রক্তদাতা নিশ্চত করতে পারব।

আপনাদের জন্য
আপনাদের পাশে
উদ্যোগ ব্লাড ব্যাঙ্ক

Blood Donor Registration Form: https://forms.gle/Ur8ZLWb41v6XJPyw7

২৫ এপ্রিল ২০২১ থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল চালু করা হয়েছে। এর মানেই কি আপনি নিঃসন্দেহে বাইরে ঘুরাঘুরি কর...
26/04/2021

২৫ এপ্রিল ২০২১ থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল চালু করা হয়েছে। এর মানেই কি আপনি নিঃসন্দেহে বাইরে ঘুরাঘুরি করতে পারবেন?
- না!

দিন দিন করোনা নতুন স্ট্রেইন নিয়ে হাজির হচ্ছে। ভারতের অবস্থা দেখুন একবার! শ্মশানঘাটে এক চিতা নেভার আগেই জ্বলছে লাখো চিতা।
গত বছরের যুক্তরাষ্ট্রের মত রুপ ধারন করেছে এখন ভারতের করোনা পরিস্থিতি। বাংলাদেশে এই অবস্থা চলে আসা খুব কঠিন হবে না যদি আমরা সচেতন না হই ও স্বাস্থ্যবিধি মেনে না চলি।
আমাদের সচেতনার প্রতীক হিসেবে মাস্কের ছবিটি ব্যবহৃত হয়েছে এই ছবিতে। আমাদেরকে সাবধানতার সাথে চলতে হবে কারণ বাংলাদেশে কোনো মৃত্যুর মিছিল আমরা কেউই চাইনা। ভারতের মানুষদের জন্য সমবেদনা প্রকাশ করছি। স্রষ্টা তাদের সহায় হোক।

বর্তমানে বাইরে গেলে যেগুলো মেনে চলবেনঃ
# অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।
# যখনই বের হচ্ছেন অবশ্যই ২/৩ লেয়ারের মাস্ক পড়ে বের হন।
# বাইরে কারো সাথে বা কোন স্থানে হাত স্পর্শ করে থাকলে চোখ, নাক ও মুখে হাত দিবেন না।
# রাস্তায় ভিড় এরিয়ে চলুন।
# ঘরে ফেরার পর অবশ্যই নিজেকে পরিস্কার করে নিন। ভাল করে হাত, মুখ ধুয়ে নিন।
# প্রতি ঘন্টায় অন্তত দুইবার হাত স্যানিটাইজ করুন, কিছু ধরার সাথে সাথেই হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন অথবা স্যানিটাইজ করুন।

ব্যক্তিগত ভাবে যে কাজ গুলো করবেনঃ
# মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করুন।
# যদি আপনার চেনা পরিচিত বা আশেপাশে কোন করোনা আক্রান্ত রোগী থাকে, তাদের অবহেলা করবেন না।
একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের মনোবল যোগান দিন। তাদের পরিবারের কোন সাহায্য প্রয়োজন হলে এগিয়ে যান।
যেমনঃ ICU সার্ভিসের হাসপাতালের তথ্য, জরুরী যাতায়াতের জন্য গাড়ি বা এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়া ইত্যাদি।

“ মনে রাখবেন এই বিপর্যয়ে
শুধু আমি নই আমরা সবাই। “

গত বছরের করোনা কাটিয়ে আসা আমরা, যদি সচেতন ভাবে চলি ইনশাআল্লাহ্ এ বছরও আমরা করোনা মোকাবেলা করতে পারব।

#ঘরে থাকুন
#সুস্থ থাকুন
এবং অবশ্যই সচেতন থাকুন।

 #উদ্যোগ_ব্লাডব্যাঙ্ক - রমজান ফাক্টস! শেইখদের আলোচনায় মতভেদে যে তথ্য এসেছে, “রোজা রেখেও রক্তদান করা যাবে। রক্তদাতা যদি দ...
19/04/2021

#উদ্যোগ_ব্লাডব্যাঙ্ক - রমজান ফাক্টস!
শেইখদের আলোচনায় মতভেদে যে তথ্য এসেছে,
“রোজা রেখেও রক্তদান করা যাবে।
রক্তদাতা যদি দুর্বল হয়ে পড়েন, তার রোজা মাকরুহ হয়ে যায়।
তবে রক্তদাতা যদি রক্তদানের পরও সুস্থ সবল থাকেন তবে তার রোজা ভাঙ্গবে না বরং সে অধিক সোওয়াব লাভ করবেন।”
রোগীর অবস্থা যদি গুরুতর না হয়ে থাকে, ইফতারের পর রক্তদান করা উত্তম!
অবশ্যই আপনি স্রষ্টার সন্তুষ্টির জন্য রোজা রাখেন।

আসসালামু আলাইকুম।উদ্যোগ " Corona Information Centre " নতুন তথ্যাবলী ঘরে থাকুন সুস্থ থাকুন।। For any enquiry about sympto...
17/04/2021

আসসালামু আলাইকুম।
উদ্যোগ " Corona Information Centre " নতুন তথ্যাবলী

ঘরে থাকুন
সুস্থ থাকুন।।

For any enquiry about symptoms of Covid 19 contact the helplines below 👇👇
Hotline: 333
National Call Center: 16263
Health Portal: 10655
IEDCR: 09666777222
Covid-19 Telehealth: 09666888888

And for more details follow:
উদ্যোগ - Initiative :
https://www.facebook.com/1703819056587468/
Uddyog Bloodbank :
https://www.facebook.com/Uddyog.saving.lives.BD/

Email:
uddyog.org@gmail.com

আসসালামু আলাইকুমপবিত্র মাহে রমজান ও নববর্ষ উপলক্ষ্যে উদ্যোগ পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমাদের প...
15/04/2021

আসসালামু আলাইকুম
পবিত্র মাহে রমজান ও নববর্ষ উপলক্ষ্যে উদ্যোগ পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আমাদের প্রজ্ঞাপনা অনুযায়ী উদ্যোগের “Corona Information Center“ আজ থেকে যাত্রা শুরু করল। গতবছর করোনা মহামারি এর প্রক্ষোপে যখন অসহায় মানুষেরা খাদ্যের সংকটে পড়েছিলো উদ্যোগ পরিবার তাদের সাধ্য অনুযায়ী প্রায় ৫০০+পরিবার এবং ২০০০+ মানুষকে এক বেলার খাবার প্রদান করা হয়েছে । এবছর সেভাবে আপনাদের পাশে থাকতে না পারলেও আমরা করোনা ভাইরাস সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে কাজ শুরু করছি যেন ঘরে অবস্থিত অবস্থায় আপনাদের জরুরী কোনো
তথ্যের প্রয়োজনে আপনাদের পাশে থাকতে পারি।

এখন পর্যন্ত লকডাউনের নির্দেশিত সরকারি প্রজ্ঞাপনঃ

১. সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৩. সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

৪. শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে।

৫. আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন-কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণবিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা দেওয়া, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থল, নদী ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

৬. অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়ত করা যাবে।

৭. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করা যাবে। শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে।

৮. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। বাজার কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

৯. বোরো ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষি শ্রমিক পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে‌।

১০. সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেবে এবং আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে।

১১. স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় বল প্রয়োগ করবেন।

১২. স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবি নামাজের জামাতের বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

১২. উপর্যুক্ত নির্দেশনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনে সম্পূরক নির্দেশনা জারি করতে পারবে।

গত বছরের শেষে এবং এ বছরের শেষে করোনা ভাইরাসের সংক্রমণ কমে যেতে থাকলেও মার্চ থেকে সংক্রমণ বাড়তে থাকে। এরপর গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে সাত দিনের লকডাউন বা বিধি-নিষেধ জারি করে সরকার। জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে অফিস চালু রেখে এ বিধি-নিষেধের মেয়াদ ১১ এপ্রিল রাত ১২টায় শেষ হচ্ছে। এ নিয়ে গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বর্ধিত করা হয়।

কিন্তু বিধি-নিষেধ শুরু হলে গণপরিবহনের অভাবে যাত্রীদের দুর্ভোগের মধ্যে বিক্ষোভের মুখে ৭ এপ্রিল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকার মধ্যে গণপরিবহন চালু রাখার অনুমতি দেয়। তবে শপিংমল ও দোকানপাট বন্ধ থাকায় তাদেরও আন্দোলনের মধ্যে ৯ থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দিয়ে ৮ এপ্র্রিল মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ দেখা যাওয়ায় ১৮ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৬ মার্চ থেকে কঠোর লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক করার মধ্যে আবারও বেড়ে যায় করোনা সংক্রমণ। তবে শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে।

** ১৪-২১ এপ্রিল বাড়ির বাইরে যাওয়া নিষেধ, টিকা নিতে ছাড়
** ১৪ এপ্রিল থেকে সব অফিস বন্ধ, কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা
** ১৪-২১ এপ্রিল পর্যন্ত সব গণপরিবহন বন্ধ
** ১৪-২১ এপ্রিল পর্যন্ত লকডাউনে চালু থাকবে শিল্প-কারখানা
** ১৪-২১ এপ্রিলের লকডাউনে চালু থাকবে যেসব জরুরি সেবা
** বুধবার থেকে আটদিন বন্ধ থাকবে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান
** লকডাউনের আওতামুক্ত থাকবে সংবাদমাধ্যম
** শপিংমল বন্ধ, হোটেল-রেস্তোরাঁ ১৩ ঘণ্টা, নিত্যপণ্যের দোকান ৬ ঘণ্টা খোলা
** লকডাউন মানাতে নিয়মিত টহল দেবে আইনশৃঙ্খলা বাহিনী

এখানে সকল তথ্য নিউজ পোর্টাল থেকে সংগৃহীত। কোনো প্রকার পরিবর্তন আসলে অবশ্যই আমরা আপডেট করব।
সেই আপডেট গুলো পেতে চোখ রাখুন উদ্যোগ ও উদ্যোগ ব্লাড ব্যাঙ্ক পেজে।
শুভ কামনা রইলো, ইনশাআল্লাহ খুব দ্রুত করোনা মুক্ত হবে গোটা বিশ্ব।

উদ্যোগ পরিবার।।❤️
#ঘরে_থাকুন_সুস্থ_থাকুন


For more detials and Information :
Email: uddyog.org@gmail.com

Contact Numbers :
01784008779;01954028246

Link of the page :
https://www.facebook.com/uddog.initiative.organization/

Link of Uddyog Bloodbank :
https://www.facebook.com/Uddyog.saving.lives.BD/

Address


Telephone

+8801609266156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uddyog Bloodbank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Uddyog Bloodbank:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram