Sneha Healthcare Bd

Sneha Healthcare Bd অনলাইনে ঘরে বসে সংগ্রহ করুন ডায়াবেটি?

সকালে নাস্তার   আগে ও খাওয়ার  ২ঘন্টা পরে  ডায়াবেটিস পরীক্ষা করুন । স্নেহা হেলথ কেয়ার
26/05/2021

সকালে নাস্তার আগে ও খাওয়ার ২ঘন্টা পরে
ডায়াবেটিস পরীক্ষা করুন । স্নেহা হেলথ কেয়ার

ঘরে বসেই নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করুন।
24/05/2021

ঘরে বসেই নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করুন।

ভারতে নতুন মহামারি: ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণাডায়াবেটিস ও  কোভিড পজিটিভ রোগীদের এ ছত্রাকে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি...
20/05/2021

ভারতে নতুন মহামারি: ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা
ডায়াবেটিস ও কোভিড পজিটিভ রোগীদের এ ছত্রাকে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি।
করোনাভাইরাসের সংক্রমণে ধুঁকছে ভারত। তারমধ্যে দেশটিতে নতুন করে দেখা দেওয়া মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি চিঠিতে এ কথা বলা হয়েছে বলে বৃহস্পতিবার (২০ মে) উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্যকে এ বিষয়ে ঘোষণা দিতে বলেছে।
এতে বলা হয়, এ ঘোষণার অর্থ হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সব নিশ্চিত এবং সন্দেহজনক রোগী সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণায়লকে জানাতে হবে। চিঠিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল বলেন, ব্ল্যাক ফাঙ্গাস রোগীর স্ক্রিনিং, নির্ণয়, ব্যবস্থাপনা নিয়ে সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজকে নির্দেশিকা ফলো করতে হবে।
এই রোগটি নাকের ওপরে কালো হয়ে যাওয়া বা বর্ণহীনতার সৃষ্টি করতে পারে, দৃষ্টি ঘোলা বা ডাবল ভিশনের করাতে পারে, বুক ব্যথা, শ্বাস গ্রহণে সমস্যা তৈরি করতে পারে।
মহারাষ্ট্রে এখন পর্যন্ত এ রোগের ১৫০০ রোগী পাওয়া গেছে। এখানে মারা গেছেন ৯০ জন। তামিলনাড়ুতে পাওয়া গেছে একজন রোগী। অন্যান্য রাজ্যেও ধীরে ধীরে আরও রোগীর খবর পাওয়া যাচ্ছে।
মিউকরমাইকোসিস একটি বিরল সংক্রমণ। মিউকর নামে একটি ছত্রাকের সংস্পর্শে এলে এই সংক্রমণ হয়। সাধারণত মাটি, গাছপালা, পচনশীল ফল ও শাকসবজিতে এই ছত্রাক দেখা যায়।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) জানিয়েছে, মিউকরমাইকোসিস মুখে আক্রমণ করতে পারে। নাক, চোখ ও মস্তিষ্কে এর সংক্রমণ ঘটতে পারে। এ সংক্রমণে সাইনাসের ব্যথা, এক নাক বন্ধ হয়ে যাওয়া, মাথার এক পাশে ব্যথা, ফুলে যাওয়া, দাঁতে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। সংক্রমণে রোগী দৃষ্টিশক্তি হারাতে পারেন। এটা ফুসফুসেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষত ডায়াবেটিস রয়েছে এমন কোভিড পজিটিভ রোগীদের এ ছত্রাকে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। কেননা স্টেরয়েডের অপব্যবহার কোভিড–১৯ রোগীদের মধ্যে মিউকরমাইকোসিসের সংক্রমণ বাড়িয়ে দিতে পারে।
প্রতিষ্ঠানটির পরিচালক রনদীপ গুলেরিয়া বলেছেন, কোভিড-১৯–এ আক্রান্ত ডায়াবেটিস রোগী, যাঁদের স্টেরয়েড দেওয়া হয়, তাঁদের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার
ঝুঁকি অনেক বেড়ে যায়। এমনকি করোনা থেকে সেরে উঠলেও এ সংক্রমণ হতে পারে। এটা প্রতিরোধ করার জন্য স্টেরয়েডের অপব্যবহার বন্ধ করতে হবে।
সুত্র -বার্তা ২৪

20/05/2021
এখন ঘরেই স্বাস্থ্যসেবা। প্রয়োজনে ফোন করুন। স্নেহা হেলথ কেয়ার -01707842011
15/05/2021

এখন ঘরেই স্বাস্থ্যসেবা। প্রয়োজনে ফোন করুন।
স্নেহা হেলথ কেয়ার -01707842011

09/05/2021

ডায়াবেটিক ফুট হলে করণীয়ঃ একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর "ডায়াবেটিক ফুট" হওয়ার ঝুঁকি অনেক বেশী। ডায়াবেটিক ফুট এমন...

07/05/2021

পরিবারে কারো ডায়াবেটিস নেই এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন, প্রতিনিয়ত ডায়াবেটিস রোগীর সংখ্যা বেরেই চলছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এর জন্য যে সব জটিলতার সৃষ্টি হয় তার মধ্যে ডায়াবেটিস জনিত পায়ের সমস্যা অন্যতম জটিলতা। বেশীর ভাগ মানুষ ডায়াবেটিসের এই জটিলতা নিয়ে সচেতন না, যার ফলে সম্মুখীন হতে হচ্ছে নানাবিধ জটিলতার। ডায়াবেটিস জনিত পায়ের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে দেশের সর্ব প্রথম এবং সর্বজনীন ফুট কেয়ার সেন্টার "বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এবং ফুট কেয়ার লিমিটেড"।

এই প্রতিষ্ঠানটিতে বিদেশে প্রশিক্ষন প্রাপ্ত ও দীর্ঘদিন অভিজ্ঞতা সম্পূর্ণ কনসালটেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে ডায়াবেটিস ও ডায়াবেটিস জনিত যেকোনো জটিলতার অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। ডায়াবেটিস ফুট স্ক্রিনিং এর সুব্যবস্থা আছে, যার মাধ্যমে বুঝা যায় একজন রোগীর পায়ে ক্ষত বা ইনফেকশন এর ঝুঁকি কত। এছাড়াও আছে VAC, PRP, Ozone Therapy এর মত অত্যাধুনিক ড্রেসিং ব্যবস্থা। অপারেশনের পরবর্তীতে পায়ের জন্য নানা রকম জুতা ও মোজার ব্যবস্থা রয়েছে যা কিনা প্রতিটি রোগীর পায়ের মাপ অনুযায়ী বানানো হয় যা ক্ষতের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়।

নানা স্তরের ডাক্তার ডায়াবেটিক ফুট জনিত জটিলতা নিয়ে কাজ করে যাচ্ছে কিন্তু সবার পক্ষে পুরো চিকিৎসা দেয়া সম্ভব হয়ে উঠছে না ।

"বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এবং ফুট কেয়ার লিমিটেড" একি ছাঁদের নিচে মনরোম পরিবেশে ডায়াবেটিক ফুট জনিত জটিলতার সকল চিকিৎসা দেয়ার চেষ্টা করে যাচ্ছে। তাছারাও প্রতিটি ডায়াবেটিক রোগীকে সচেতন করার জন্য "বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এবং ফুট কেয়ার লিমিটেড" বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্টিভিটিস করে আসছে, একমাত্র সচেতনতাটাই পারে, এই ডায়াবেটিক ফুট জনিত জতিলতা থেকে মুক্তি দিতে।

"বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড" ডায়বেটিস জনিত পায়ের যেকোনো রোগের আধুনিক,উন্নত চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী বিভিন্ন আধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে এসেছে ।

পরামর্শ বা চিকিৎসার জন্য যোগাযোগ করুন
মোবাইল নংঃ +880 1714028300
ইমেইলঃ bdwfootcare@gmail.com

ঠিকানাঃ কেয়ার মেডিকেল কলেজ ও হাসপাতাল, গ্রাউন্ড ফ্লোর, কলেজ গেট (ওভার ব্রিজ সংলগ্ন) মোহাম্মদপুর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিপরীতে।
ঢাকা, বাংলাদেশ।

Address

Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Sneha Healthcare Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sneha Healthcare Bd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram