21/01/2026
FOMO (Fear of Missing Out)
সবাই এগিয়ে যাচ্ছে… আমি কেন পিছিয়ে?
একটা ছোট গল্প দিয়ে যদি শুরু করি—
রাত ১২ টা।
নুসরাত সারাদিন কাজ করে ক্লান্ত।
ঘুমানোর আগে একটু Facebook খুলল।
কেউ Cox’s Bazar এ,
কেউ নতুন গাড়ি কিনেছে,
কেউ surprise gift, কেউ happy family dinner।
হঠাৎ বুকের ভেতর কেমন জানি খালি খালি লাগল।
মনে হলো—
“আমি কি কিছুই করছি না?”
“আমার জীবনটা এত boring কেন?”
এভাবেই শুরু হয় FOMO।
🧠 FOMO মানে কী? (সহজ ভাষায়)
🔹 মনে হওয়া—আমি কোথাও বাদ পড়ে যাচ্ছি
🔹 অন্যদের জীবন নিজের চেয়ে ভালো মনে হওয়া
🔹 নিজের সুখ, শান্তি ধীরে ধীরে কমে যাওয়া
এটা শুধু মন খারাপ না—
👉 এটা mental health কে ধীরে ধীরে আঘাত করে।
🗣️ বাংলাদেশের বাস্তবতায় FOMO কেন বেশি হয়?
📱 Social media তে সবাই শুধু ভালো অংশটাই দেখায়
কিন্তু তার উপরে আছে-
💰 আর্থিক চাপ, career pressure
👨👩👧 Family expectation
📊 Constant comparison
ফলাফল— • Anxiety
• Low mood
• Irritability
• Sleep problem
• নিজের ওপর রাগ
🧑⚕️ Psychiatry perspective
FOMO দীর্ঘদিন চললে— ⚠️ Anxiety disorder
⚠️ Depression
⚠️ Low self-esteem
এর ঝুঁকি বাড়ে।
কারণ আমাদের brain ভুলভাবে বিশ্বাস করতে শুরু করে— “আমি যথেষ্ট না।”
💡 সহজ কিন্তু কার্যকর কিছু করণীয়
✅ Social media ব্যবহারের সময় ঠিক করুন
(দিনে ৩০–৬০ মিনিট যথেষ্ট)
✅ নিজের ছোট achievement গুলো celebrate করা
(আজ বেঁচে আছি, কাজ করেছি—এটাও achievement)
✅ প্রতিদিন ৩টা “real joy” খোঁজা
— পরিবার, সন্তান, বন্ধু, নামাজ, চা, গান, পোষা প্রাণী কিংবা ফুল বা ফলের বাগান
✅ মনে মনে বলি—
“সবকিছু জানতেই হবে না, সব জায়গায় যেতেই হবে না।”
🌱 মনে রাখি-
✨ Social media = highlight reel
✨ Real life = ups & downs
👉 আপনার জীবন কারো সাথে compare করার জন্য না
👉 আপনার journey একদম আলাদা, একদম আপনার নিজের 💛