18/12/2025
https://www.facebook.com/share/182QT9eLiL/
Fundal Gastritis কী?
Fundus হলো পাকস্থলীর সবচেয়ে উপরের অংশ। যখন এই অংশের মিউকোসায় (protective layer) প্রদাহ বা irritation হয়, তখন এটাকে বলা হয় Fundal gastritis।
------------------*---------
কেন Fundal Gastritis হয়?
সবচেয়ে সাধারণ কারণগুলো—
1. H. pylori সংক্রমণ
2. Excess acidity / acid reflux
3. NSAIDs (painkillers) বেশি খাওয়া
4. অতিরিক্ত ধূমপান
5. অনিয়ন্ত্রিত স্ট্রেস
6. অনিয়মিত খাওয়া
7. অত্যাধিক তেল–মসলাযুক্ত খাবার
8. অতিরিক্ত কফি বা চা
9. Alcohol intake
-----------------------------
কারা বেশি ঝুঁকিতে?
1. যাদের গ্যাস্ট্রিক/অম্বল দীর্ঘদিন ধরে আছে
2. যারা খালি পেটে কফি/চা পান করেন
3. নিয়মিত পেইনকিলার খান
4. ধূমপায়ী
5. হেলিকোব্যাক্টর পাইলোরি সংক্রমণ আছে
6. অনিয়মিত সময় খাওয়া
7. খুব দ্রুত খাওয়া, অতিরিক্ত ঝাল–টক খাবার
----------------------------
লক্ষণ-
1. দীর্ঘদিন উপরের পেটে জ্বালা, ব্যথা
2. খালি পেটে ব্যথা বাড়া
3. সবসময় ফাঁপা ভাব
4. প্রায়ই বমি ভাব
5. সবসময় খাবার হজমে সমস্যা
6. ক্রমাগত ঢেকুর ওঠা
--------------------------
কি করণীয় -
1. যদি H. pylori সন্দেহ থাকে → চিকিৎসক এর পরামর্শ নিয়ে urea breath test করতে হবে
2. অ্যাসিড কমানোর ওষুধ (PPIs/antacids) → ডাক্তার নির্দেশে
3. Painkiller যত কম সম্ভব
4. খালি পেটে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা
5. Stress কমানো & নিয়মিত ঘুম
------------------------------
খাদ্যাভ্যাস কি পরিবর্তন আনবেন?
যা একেবারেই খাবেন না:
1. ঝাল, টক, ভাজা, বেশি তেল
2. টমেটো, লেবু, আচার
3. Soft drinks
4. অতিরিক্ত চা-কফি
5. চকলেট
6. খালি পেটে থাকা
_আর রান্নায় তেল মসলা একেবারে কম ব্যবহার করুন।
_ দ্রুত হজম হবে ও গ্যাসের সমস্যা হবেনা এমন খাবার বেছে নিন যেমন - লাল আটা, লাল চিড়া, ওটস, চর্বিহীন মাছ- মাংস, আদা, হলুদ, আশ কম শাক সবজি, আপেল, নাশপতি, পাকা পেপে ইত্যাদি।
---------------------------
সতর্কতা – কখন ডাক্তারের কাছে যাবেন-
1. কালো বর্ণের পায়খানা
2. বমিতে রক্ত
3. ওজন দ্রুত কমে যাওয়া
4. একেবারেই খেতে না পারা
5. ব্যথা দিনদিন বাড়া
------------------------------
1. Mayo Clinic – Gastritis Overview
2. Cleveland Clinic – Gastritis: Causes & Treatment
3. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (NIDDK)
4. American College of Gastroenterology (ACG Guidelines on Gastritis)
ধন্যবাদ 🙏