22/05/2026
প্রতিটি শিশুর অগ্রগতির গল্প আমাদের নতুন করে স্বপ্ন দেখায়। সেরিব্রাল পালসি (CP) আক্রান্ত এই শিশুটির গত ২ মাসের পথচলা ঠিক তেমনই এক অনুপ্রেরণার গল্প! ❤️
আল্লাহর অশেষ রহমতে এবং সঠিক ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে মাত্র ২ মাসেই শিশুটির মধ্যে দৃশ্যমান কিছু দারুণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে: 📈
👉শারীরিক উন্নতি: এখন সে নিজে থেকে কোনো কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং আলহামদুলিল্লাহ, সোজা হয়ে দাঁড়াতে পারছে। 🚶♂️💪
👉কথাবার্তায় অগ্রগতি: আগে যেখানে সে মাত্র একটি বা দুটি শব্দ বলতে পারত, এখন তার চেয়ে অনেক বেশি শব্দ মুখে বলার ও গুছিয়ে কথা বলার চেষ্টা করছে। 🗣️💬
CP শিশুদের ক্ষেত্রে ধৈর্য, সঠিক গাইডলাইন এবং নিয়মিত ট্রিটমেন্ট কতটা বড় পরিবর্তন আনতে পারে, এই ভিডিওটি তারই এক জীবন্ত প্রমাণ। 🎥