30/12/2025
বাংলাদেশের রাজনীতির এক অধ্যায়ের পরিসমাপ্তি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫, ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম ও নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবন, কারাবরণ, অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দৃঢ়তা ও সাহসের পরিচয় দিয়েছেন।
এই শোকের মুহূর্তে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।
আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
আল্লাহ তাঁকে ক্ষমা করুন। আমিন।