07/05/2026
সম্পর্ক মানুষের দৈহিক উপাদান নয় তবে খুবই প্রয়োজনীয় একটি আত্মিক উপাদান। মানুষে মানুষে সম্পর্ক শুরুর পূর্বেই সৃষ্টিকর্তার সাথে মানুষের প্রভু ও মনিবের সম্পর্ক গঠন হয়েছে। এরপর মানুষ বসবাস করতে শুরু করে মানুষের সাথে সম্পর্কের বন্ধনে বেষ্টন করে।
সৌন্দর্যের জন্য হোক কিংবা ভিন্ন কোনো কারণে সম্পর্কগুলো বহু স্তরে ভাগ হয়ে গিয়েছে। স্তরের তারতম্য ও গুরুত্ব অনুযায়ী গাঢ় থেকে হালকা নানান সম্পর্কের ক্ষেত্র চলে আসে।
বাবা-মেয়ের সম্পর্ক তেমনি একটা গাঢ় সম্পর্কের নাম৷ কিন্তু এই বাবা যখন সন্তানদের ভালোবাসায় তারতধ্য করে, দু'জন ভিন্ন সন্তানকে ভিন্ন ভাবে ট্রিট করে তখন বাবার প্রতি সন্তানের মনেও বিরূপ ধারণার জন্ম দেয়।
বিষয়গুলো আমাদের নজরে আসে না, প্রকাশ পায় না, এ জন্য সময়ের সাথে কষ্ট গুলো আরও গভীর হয়, মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে থাকে। পাত্রে ফুটতে থাকা পানি যেমন গরম থেকে বাষ্পে পরিণত হয়, কষ্ট জমে থেকে সেটা ঘৃণা, বিদ্বেষে রুপ নেয় এবং স্বতঃস্ফূর্ত ভাবে বলতে থাকে "I hate my dad, i cannot tolerate him"
ডা. আবু বক্কর সিদ্দিক
ডিএইচএমএস
০৭.০৫.২০২৬