Green-hope Health Organization

Green-hope Health Organization Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green-hope Health Organization, Medical and health, Dhaka.
(2)

বাংলাদেশে ঘুনেধরা স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনের জন্য কাজ করছি
*স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা ভাঙানো
*মানুষকে সঠিক চিকিৎসার দ্বারে পৌঁছানো
*স্বাস্থ্যসংক্রান্ত সকল বিভ্রান্তি কমানো লক্ষ্য
সেবা🏥 গ্রীনহোপ টেলিমেডিসিন,অনলাইন
🏥 গ্রীনহোপ ডক্টরস চেম্বার,সরাসরি আমাদের লক্ষ্যসমূহ
*সাধারণ মানুষের সাথে ডাক্তার দের মধ্যে একটি বিশ্বাস এবং আস্থার সম্পর্ক গড়ে তোলা।
*সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা গ

ড়ে তোলা
*বর্তমান সময়ের বিভিন্ন জটিল ও কঠিন রোগসমুহের ভয়াবহতা সম্পর্কে তাদেরকে অবহিত করা এবং সেগুলোর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে শিক্ষা দান
*বিভিন্ন জটিল রোগসমূহ কে মানুষের কাছে সহজসাধ্য ভাষায় বোঝানো।
*রোগীদেরকে তাদের রোগসমূহ, চিকিৎসা কিংবা বিভিন্ন ওষুধ সেবন পদ্ধতি এগুলো বিষয়ে স্বচ্ছ ধারনা দেওয়া,
*শরীরবিত্তিয় রোগসমূহের সাথে সাথে মানসিক রোগসমূহের জন্য যথাযথ চিকিৎসা বা সাইকিয়াট্রি
কাউন্সিলিং ব্যবস্থা করা
*গৃহহীন,দুস্থ,অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসার পাশাপাশি আর্থিক সহযোগিতা করা
*এক কথায়, দুশ্চিন্তা-হতাশা মুক্ত মানসিক ও শরীরিক সুস্বাস্থ্যের নিশ্চয়তার জন্যই সমাজের সকল মানুষের দ্বারপ্রান্তে গিয়ে আমাদের এই সেবাদান যেন এক অব্যাহত যাত্রা,,

23/03/2026
এক মাস রোজা রাখার পর ঈদের দিনই পেট খারাপ? কেন হয় জানেন?”(একটু থামুন…)ঈদের দিন সকালে একটা কমন দৃশ্য—সেমাই দিয়ে শুরু… তারপ...
21/03/2026

এক মাস রোজা রাখার পর ঈদের দিনই পেট খারাপ? কেন হয় জানেন?”
(একটু থামুন…)
ঈদের দিন সকালে একটা কমন দৃশ্য—
সেমাই দিয়ে শুরু… তারপর একটু পরই পোলাও…
তারপর গরুর মাংস… এরপর মিষ্টি…
আর বিকেলে আবার দাওয়াত 😅
দিন শেষে কী হয়?
পেটটা গ্যাসে ফুলে যায়, বুক জ্বালা করে, অস্বস্তি শুরু।
আসলে সমস্যা খাবারে না—
সমস্যা আমাদের খাওয়ার ধরণে।
এক মাস রোজার পর আমাদের পেট একটু sensitive থাকে।
হঠাৎ করে একসাথে এত খাবার গেলে সেটা handle করতে পারে না।
তার উপর আমরা অনেকেই একটার পর একটা খেতেই থাকি—
কোনো gap না দিয়ে।
ফলে digestion এর chance-ই পায় না।
আর সবচেয়ে বড় ভুল—
একবেলায় সব heavy খাবার ঢুকিয়ে দেই।
পোলাও, গরুর মাংস, মিষ্টি—সব একসাথে!
এটা আসলে পেটের ওপর একটা overload।
এর সাথে আবার পানি কম খাওয়া,
খেয়েই শুয়ে পড়া—
সব মিলিয়ে বদহজম হওয়াটা অবাক হওয়ার কিছু না।
তাই একটু খেয়াল রাখলেই ঈদের আনন্দটা নষ্ট হবে না—
একসাথে বেশি খাবেন না,
খাওয়ার মাঝে একটু gap রাখুন,
একবেলায় সব heavy খাবেন না,
পানি ঠিকমতো খাবেন,
আর খাওয়ার পর অন্তত ১০–১৫ মিনিট হাঁটুন।
বিশেষ করে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক বা IBS আছে—
তারা একটু বেশি সতর্ক থাকবেন।
মনে রাখবেন—ঈদ মানে শুধু খাওয়া না, সুস্থ থাকাও।
খাবেন, কিন্তু বুঝে শুনে… তাহলে ঈদের আনন্দটা পুরোটা উপভোগ করতে পারবেন 💚

Eid Mubarak ❤️❤️
20/03/2026

Eid Mubarak ❤️❤️

13/03/2026

Morning Headache কেন হয়? এই লক্ষণগুলো থাকলে দেরি করবেন না

ঘুম থেকে উঠেই যদি নিয়মিত মাথা ব্যথা হয়, অনেকেই এটাকে সাধারণ ক্লান্তি বা কম ঘুম বলে এড়িয়ে যান।

কিন্তু সব Morning Headache এক নয়।

কিছু ক্ষেত্রে এটি হতে পারে শরীরের গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত—যেমন ঘুমের সমস্যা, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন বা অন্যান্য স্বাস্থ্যগত কারণ।

এই ভিডিওতে আলোচনা করা হয়েছে:
✔ Morning Headache কেন হয়
✔ কারা বেশি ঝুঁকিতে থাকেন
✔ কোন লক্ষণগুলো হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি

নিজের বা পরিবারের কারও যদি নিয়মিত সকালে মাথা ব্যথা হয়, তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

অনলাইন পরামর্শের জন্য:
GreenHope Telemedicine

সরাসরি দেখাতে পারবেন:
GreenHope Doctors Chamber, Mohammadpur

ভিডিওটি শেয়ার করুন—কারণ অনেক সময় ছোট একটি লক্ষণ বড় সমস্যার আগাম সংকেত হতে পারে।





09/03/2026

মাথাব্যথার গোপন কারণ যা কেউ জানে না! 😱”

আপনার মাথাব্যথা শুধু মাইগ্রেন নয়! অনেক সময় ঘাড়ের সমস্যা মাথার ব্যথার আসল কারণ হয়। এই ভিডিওতে Dr. Razib Hasan Khan দেখাচ্ছেন Cervicogenic Headache কীভাবে বুঝবেন, কোন লক্ষণগুলো দেখলেই সন্দেহ করবেন, এবং কিভাবে সহজ lifestyle + neck exercise দিয়ে ব্যথা কমানো যায়।
🟢 GreenHope Telemedicine – অনলাইনে পরামর্শ নিন।
🏥 GreenHope Doctors Chamber, মোহাম্মাদপুর – সরাসরি দেখাতে পারেন।
✅ ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও জানতে পারে মাথাব্যথার আসল কারণ!
চোখ রাখুন আমাদের হেডেক সিরিজের পরবর্তী নবম পর্বে।
Presented by-
Dr. Razib Hasan Khan
MBBS,FCPS(Neurology)
FCPS Trainee,
Dhaka medical College Hospital
BMDC Reg -A-104602

07/03/2026

“ডায়াবেটিস রোগীদের ভয় দেখানো বন্ধ করুন”

অনেক ডায়াবেটিস রোগী শুনে থাকেন—
“ওষুধ খেলে সারাজীবন রোগী হয়ে যাবেন” বা
“শুধু লাইফস্টাইল বদলালেই ডায়াবেটিস ঠিক হয়ে যাবে।”
এই ধরনের দাবি অনেক সময় রোগীকে বিভ্রান্ত করে এবং চিকিৎসা দেরি করায়।
বাস্তবতা হলো—ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে লাইফস্টাইল পরিবর্তন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ—দুটোই গুরুত্বপূর্ণ।
ভয় দেখিয়ে বা ভুল তথ্য দিয়ে রোগীকে নিরুৎসাহিত করা বিপজ্জনক।
এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কেন এমন ভুল ধারণার প্রতিবাদ করা জরুরি এবং কীভাবে নিরাপদভাবে ডায়াবেটিস ম্যানেজ করা যায়।
📞 ডায়াবেটিসসহ যেকোন স্বাস্থ্য সমস্যায়
GreenHope Telemedicine এ অনলাইনে যোগাযোগ করতে পারেন
অথবা সরাসরি চেম্বারে পরামর্শ নিতে পারেন।





05/03/2026

ব্যথার ওষুধই কি আপনার মাথা ব্যথার কারণ?

মাথা ব্যথা হলেই অনেকেই painkiller খেয়ে নেন।
কিন্তু জানেন কি—একটানা painkiller খেলে সেই ওষুধই এক সময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে?
মেডিকেলের ভাষায় একে বলা হয় Medication Overuse Headache বা Rebound Headache।
এই ভিডিওতে জানবেন
✔ কোন কোন painkiller এ এটা বেশি হয়
✔ কখন সন্দেহ করবেন
✔ কেন ব্রেন ওষুধের উপর নির্ভরশীল হয়ে যায়
✔ কীভাবে এই চক্র থেকে বের হওয়া যায়
মাথা ব্যথা বারবার হলে নিজে নিজে ওষুধ বাড়াবেন না — কারণ খুঁজুন।
📞 মাথা ব্যথা সহ যেকোন সমস্যায়
GreenHope Telemedicine এ অনলাইনে যোগাযোগ করতে পারেন
অথবা
📍 মোহাম্মাদপুর, শেখেরটেক ৬ – Doctors Chamber এ সরাসরি দেখাতে পারেন।
ভিডিওটি শেয়ার করুন —
কারণ অনেকেই না জেনে প্রতিদিন painkiller খাচ্ছেন।
🔥 Viral Hashtags




03/03/2026

দিনে ৮ ঘন্টা? তাহলে এই মাথাব্যথা স্বাভাবিক না!

মাথাব্যথা মানেই ব্রেন টিউমার না।
দীর্ঘ সময় মোবাইল ও ল্যাপটপ ব্যবহারের ফলে Digital Eye Strain ও tension headache হতে পারে।
চোখ কম পলক ফেলা, ঘাড় ঝুঁকে থাকা, ব্লু লাইটের কারণে ঘুম নষ্ট হওয়া—এসব মিলেই তৈরি করে স্ক্রিন-রিলেটেড হেডেক।
এই ভিডিওতে জানুন:
✔ Digital Eye Strain কী
✔ কেন ছুটির দিনে ব্যথা কমে
✔ ২০-২০-২০ রুল
✔ কখন চিন্তা করবেন
মাথাব্যথা বারবার হলে কারণ বুঝে চিকিৎসা নিন।
📞 অনলাইনে: GreenHope Telemedicine
🏥 সরাসরি: মোহাম্মাদপুর, শেখেরটেক ৬ Doctors Chamber
ভিডিওটি শেয়ার করুন—হয়তো কারো অকারণ ভয় কমবে আজই। ??

#মাথাব্যথা





28/02/2026

৩ মিনিটে চিকিৎসা! দোষ ডাক্তার নাকি ব্যবস্থার?

বাংলাদেশে কি সত্যিই ডাক্তাররা সময় দেন না?
নাকি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার গভীরে আছে বড় সমস্যা?
যখন ২ জন ডাক্তারকে ২০০ রোগী দেখতে হয়, তখন প্রতি রোগীর জন্য সময় থাকে মাত্র ৩ মিনিট। এই বাস্তবতায় মানসম্মত চিকিৎসা কতটা সম্ভব?
এই ভিডিওতে তুলে ধরা হয়েছে— ✔ ডাক্তার-রোগী অনুপাত
✔ সরকারি হাসপাতালের বাস্তবতা
✔ সিস্টেমিক ঘাটতি
✔ এবং সমাধানের প্রশ্ন
অভিযোগ না করে আলোচনা শুরু হোক।
আপনার মতামত কমেন্টে লিখুন।
ভিডিওটি শেয়ার করুন—কারণ স্বাস্থ্য ব্যবস্থা সবার জন্য।
#বাংলাদেশ_স্বাস্থ্যব্যবস্থা



26/02/2026

মাথা ব্যথার সাথে চোখের সমস্যার সম্পর্ক কি জানেন?

মাথা ব্যথা হলেই আমরা অনেকেই শুনি — “চোখ দেখাও।”
কিন্তু সব মাথা ব্যথা কি চোখের কারণে হয়?
এই ভিডিওতে জানুন 👇
✔ কখন চোখের সমস্যা মাথা ব্যথার কারণ হতে পারে
✔ কোন লক্ষণ থাকলে চোখ পরীক্ষা জরুরি
✔ কখন শুধু painkiller খেলে ভুল হবে
সঠিক কারণ জানা মানেই সঠিক চিকিৎসা।
মাথা ব্যথা বা চোখের সমস্যায়
GreenHope Telemedicine-এ কথা বলতে পারেন
অথবা Mohammadpur-এর শেখেরটেক ৬-এ GreenHope Doctors Chamber-এ সরাসরি দেখাতে পারেন।
ভিডিওটি শেয়ার করুন — কারো অপ্রয়োজনীয় কষ্ট কমতে পারে।

#মাথাব্যথা



25/02/2026

সব মাথা ব্যথায় MRI লাগে না… কিন্তু এই লক্ষণে দেরি মারাত্মক

মাথা ব্যথা হলেই অনেকেই ভয় পেয়ে MRI করেন, আবার অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও অবহেলা করা হয়।
এই ভিডিওতে জানুন — কোন লক্ষণ থাকলে মাথা ব্যথা বিপদের ইঙ্গিত হতে পারে এবং কখন MRI করা সত্যিই জরুরি।
সঠিক রোগ নির্ণয় মানে অপ্রয়োজনীয় পরীক্ষা নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত।
মাথা ব্যথা বা মাইগ্রেন সমস্যায়
📍 GreenHope Doctors Chamber, Shekertake 6, Mohammadpur
📱 Telemedicine সেবা উপলব্ধ
ভিডিওটি শেয়ার করুন — সচেতনতা জীবন বাঁচাতে পারে।







22/02/2026

পাতা ভরা প্রেসক্রিপশন = ভালো চিকিৎসা? সত্য জানুন

একটা প্রেসক্রিপশনে ১৫–২০টা ওষুধ —
এটা কি সত্যিই আধুনিক চিকিৎসা?
নাকি জবাবদিহিতার অভাব?
উন্নত দেশগুলোতে একটি ওষুধ লিখলেও ডাক্তারের স্পষ্ট ক্লিনিকাল যুক্তি, গাইডলাইন এবং ব্যাখ্যা থাকতে হয়।
কিন্তু আমাদের দেশে একই রোগে কেউ পাচ্ছেন ৪টা ওষুধ, কেউ পাচ্ছেন ১২টা।
সব রোগীর কি এত ওষুধ প্রয়োজন?
না।
তবে যাদের একাধিক রোগ আছে, তাদের ক্ষেত্রে গাইডলাইন অনুযায়ী একাধিক ওষুধ প্রয়োজন হতে পারে।
সমস্যা ওষুধ নয় —
সমস্যা অপ্রয়োজনীয় ও অযৌক্তিক প্রেসক্রিপশন।
GreenHope Health Organization-এ আমরা শুরু করেছি র‍্যাশনাল প্রেসক্রিপশনের চর্চা:
✔️ আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী
✔️ অপ্রয়োজনীয় ওষুধ ছাড়া
✔️ কোনো কর্পোরেট বা কমিশন প্রভাব ছাড়া
👉 পাতা ভরা প্রেসক্রিপশন মানেই ভালো চিকিৎসা — এই ধারণা বদলান
👉 আন্দাজে ওষুধ খাওয়া বন্ধ করুন
ভিডিওটি শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন।
পরিবর্তন শুরু হয়েছে।
এবার সমাজের পালা।






Address

Dhaka
1200

Telephone

+8801816754373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green-hope Health Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Green-hope Health Organization:

Share