Green Life Hospital Ltd.

Green Life Hospital Ltd. Multi Health Care Service Provider Green Life Hospital Ltd. is an International Standard well-equipped Multi-Disciplinary hospital in Bangladesh.

We provide specialized healthcare services to all types of patients.

23/04/2026

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ২০২৬ | ফ্রি টিকা ক্যাম্পেইন | Prof. Dr. Abdul Malek | Green Life Hospital

#হাম #টিকাদান #শিশুর_স্বাস্থ্য

22/04/2026

শিশুদের হাম: উপসর্গ, ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে জরুরি তথ্য | গ্রীন লাইফ হসপিটাল লিঃ
দেশব্যাপী শিশুদের মধ্যে হাম (Measles) রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এই ভিডিওতে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হসপিটালের শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক বেগম শরিফুন নাহার হাম রোগের উপসর্গ, জটিলতা, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
🔍 হাম রোগের সাধারণ লক্ষণ:
✔️ উচ্চমাত্রার জ্বর
✔️ নাক দিয়ে পানি পড়া ও কাশি
✔️ চোখ লাল হওয়া ও আলো সহ্য করতে না পারা
✔️ ৩-৪ দিন পর শরীরে লাল দানা (র‍্যাশ)
⚠️ জটিলতা হতে পারে:
▪️ নিউমোনিয়া
▪️ ডায়রিয়া
▪️ চোখের মারাত্মক সমস্যা (অন্ধত্ব পর্যন্ত)
▪️ মস্তিষ্কে সংক্রমণ (এনসেফালাইটিস)
💉 প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ:
শিশুকে নির্ধারিত সময়ে হাম টিকা (MR Vaccine) দিন এবং প্রয়োজন অনুযায়ী বুস্টার ডোজ নিশ্চিত করুন।
🏥 গ্রীন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে এমআর টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে (শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা – দুপুর ৩টা)।
📢 সচেতন হোন, আপনার শিশুকে সুরক্ষিত রাখুন।
#হাম #শিশুর_স্বাস্থ্য #টিকাদান

👨‍⚕️ অধ্যাপক ডা. মোঃ জালাল উদ্দিন🎓 এমবিবিএস, পিএইচডি (কার্ডিওভাসকুলার সার্জারি), এমএস (কার্ডিওভাসকুলার সার্জারি)🩺 বিশেষজ...
20/04/2026

👨‍⚕️ অধ্যাপক ডা. মোঃ জালাল উদ্দিন
🎓 এমবিবিএস, পিএইচডি (কার্ডিওভাসকুলার সার্জারি), এমএস (কার্ডিওভাসকুলার সার্জারি)
🩺 বিশেষজ্ঞ : পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি
🏥 প্রফেসর – কার্ডিওভাসকুলার সার্জারি

অধ্যাপক ডা. মোঃ জালাল উদ্দিন একজন অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত কার্ডিওভাসকুলার সার্জন, যিনি প্রাপ্তবয়স্ক ও শিশু—উভয়ের হৃদরোগ সার্জারিতে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। দক্ষতা, সততা এবং দীর্ঘ গবেষণা-ভিত্তিক চর্চার মাধ্যমে তিনি দেশে-বিদেশে কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে বিশেষ পরিচিতি লাভ করেছেন।

কার্ডিওভাসকুলার সার্জারী:-
💔যেসকল প্রধান সার্জারি ও চিকিৎসা করেন:
* করোনারি আর্টারি বাইপাস সার্জারি (CABG/Bypass): হার্টের ব্লক খোলার জন্য ওপেন হার্ট সার্জারি ।
* ভালভ রিপ্লেসমেন্ট ও মেরামত (Valvular Heart Surgery): হার্টের ভালভ পরিবর্তন বা মেরামত ।
* জন্মগত হৃদরোগ সার্জারি (Congenital Heart Surgery): শিশুদের হার্টের ছিদ্র বা জটিল জন্মগত রোগের চিকিৎসা।
* ভাসকুলার সার্জারি (Vascular Surgery): রক্তনালীর জটিল সার্জারি ।
* কম্বাইন্ড প্রসিডিউর: করোনারি এবং ভাসকুলার সার্জারি একসাথে করা ।
* অন্যান্য: হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাকের জটিলতা পরবর্তী সার্জারি ।

📍চেম্বারের তথ্য (রুম নং: ৩১১), গ্রীন লাইফ হসপিটাল লিঃ.
📅 শনিবার থেকে শুক্রবার ⏰সকাল ১০টা – দুপুর ২টা
📅 সরকারি ছুটিতে ⏰বন্ধ
📞 সিরিয়ালের জন্য কল করুন: সকাল ৯টা – রাত ৯টা,

☎️ ০১৭৬৫-৯০৮২৯৯ /০১৮০৪২২১১৬৭ (নিজাম উদ্দিন )

🌿 আজ ১৯ এপ্রিল — বিশ্ব লিভার দিবস 🌿আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। এটি শরীরকে বিষমুক্ত রাখা, হজমে সহায়...
19/04/2026

🌿 আজ ১৯ এপ্রিল — বিশ্ব লিভার দিবস 🌿

আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। এটি শরীরকে বিষমুক্ত রাখা, হজমে সহায়তা করা এবং শক্তি সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসচেতনতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের কারণে লিভার রোগের ঝুঁকি দিন দিন বাড়ছে।

🔎 লিভার সুস্থ রাখার জন্য করণীয়:
✔️ সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন
✔️ অতিরিক্ত তেল-চর্বি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন
✔️ নিয়মিত ব্যায়াম করুন
✔️ অ্যালকোহল ও ধূমপান থেকে বিরত থাকুন
✔️ প্রয়োজন অনুযায়ী টিকা (হেপাটাইটিস বি) গ্রহণ করুন
✔️ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করবেন না

⚠️ লিভার রোগের লক্ষণ:
▪️ দুর্বলতা ও অবসাদ
▪️ ক্ষুধামন্দা
▪️ বমি ভাব
▪️ ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)
▪️ পেটে ব্যথা বা ফোলা

💚 সচেতন হোন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং লিভারের যত্ন নিন।

18/04/2026

🌼 হাম প্রতিরোধে বিনামূল্যের টিকাদান ক্যাম্পেইন | গ্রীন লাইফ হসপিটাল লিঃ 🌼

দেশে চলমান হাম প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে শিশুদের সুরক্ষায়
গ্রীন লাইফ হসপিটাল লিঃ-এ চলছে হাম টিকাদান ক্যাম্পেইন।

📅 তারিখ: ১২ এপ্রিল – ২৬ এপ্রিল
🗓 সময়: শনিবার থেকে বৃহস্পতিবার
⏰ সকাল ৯টা – বিকাল ৩টা

👶 ৬ মাস থেকে ৫ বছর (৪বছর ১১মাস ২৯ দিন) বয়সের শিশুদের জন্য এই টিকাদান কার্যক্রম চলছে
🤝 এটি সরকারের সহযোগিতায় পরিচালিত একটি সম্পূর্ণ বিনামূল্যের উদ্যোগ

💉 কেন হাম টিকা নেওয়া জরুরি?
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য গুরুতর জটিলতা তৈরি করতে পারে—যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কের সংক্রমণও হতে পারে।
✔ সময়মতো টিকা নিলে এই রোগ থেকে নিরাপদ থাকা সম্ভব
✔ টিকা শুধু আপনার শিশুকেই নয়, আশেপাশের অন্য শিশুদেরও সুরক্ষা দেয়
✔ রোগের বিস্তার কমাতে টিকাদান অত্যন্ত কার্যকর

📣 আপনার করণীয়
👉 নির্ধারিত বয়সের শিশুকে অবশ্যই টিকা দিন
👉 নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে আসুন
👉 শিশুর আগের টিকার কার্ড থাকলে সাথে আনুন

📍 আপনার শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই অংশ নিন
গ্রীন লাইফ হসপিটাল লিঃ-এর এই গুরুত্বপূর্ণ উদ্যোগে

🌼 গ্রীন লাইফ মেডিকেল কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন 🌼বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গ্রীন লাইফ মেডিকেল কলেজে আয়োজন করা হয় ব...
16/04/2026

🌼 গ্রীন লাইফ মেডিকেল কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন 🌼
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গ্রীন লাইফ মেডিকেল কলেজে আয়োজন করা হয় বর্ণিল বর্ষবরণ উৎসব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডাঃ শাহলা খাতুন, চেয়ারম্যান, গভর্নিং বডি, গ্রীন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল; অধ্যাপক ডাঃ শামসুদ্দীন আহমেদ, চেয়ারম্যান, গ্রীন লাইফ হসপিটাল লিঃ; এবং ডাঃ মোঃ মঈনুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক, গ্রীন লাইফ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।
সভায় সভাপতিত্ব করেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. ব. ম. বায়েজীদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত কণ্ঠে “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
গ্রীন লাইফ মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, চিকিৎসক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।
এই আয়োজন কলেজের একাডেমিক পরিবেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনাকে আরও সমৃদ্ধ করেছে।
✨ শুভ নববর্ষ ✨
সবার জন্য রইল সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধির শুভকামনা।
#শুভ_নববর্ষ #গ্রীন_লাইফ

15/04/2026

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গতকাল দুপুরে গ্রীন লাইফ হসপিটাল লিঃ-এ স্টাফদের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণিল বর্ষবরণ উৎসব।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন লাইফ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ মঈনুল আহসান।
অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত কণ্ঠে “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
পরবর্তীতে উপস্থিত স্টাফরা গান, কৌতুক ও কবিতা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলেন।
এই আয়োজন গ্রীন লাইফ পরিবারের মধ্যে সৌহার্দ্য, আনন্দ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

✨ শুভ নববর্ষ ✨
সবার জন্য রইল সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধির শুভকামনা।

🌼 বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গ্রীন লাইফে আনন্দ আয়োজন 🌼বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে গ্রীন লাইফ হসপিটাল লিঃ-এ প্রতি ব...
14/04/2026

🌼 বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গ্রীন লাইফে আনন্দ আয়োজন 🌼
বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে গ্রীন লাইফ হসপিটাল লিঃ-এ প্রতি বছরের ন্যায় আয়োজিত হয়েছে সকল স্টাফদের জন্য দই-চিড়া-মিষ্টি খাওয়ানোর আনন্দঘন আয়োজন।
এই আনন্দঘন মুহূর্তে গ্রীন লাইফের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (Managing Director)-এর সঙ্গে কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ ও ফটো সেশনও অনুষ্ঠিত হয়।
এই ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে আমরা একসঙ্গে ভাগ করে নিয়েছি নতুন বছরের আনন্দ, সম্প্রীতি ও ভালোবাসা।
গ্রীন লাইফ পরিবার সবসময়ই একটি আন্তরিক, মানবিক ও বন্ধনময় কর্মপরিবেশ গড়ে তুলতে বিশ্বাসী।
✨ শুভ নববর্ষ ✨
সবার জন্য রইল সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধির শুভকামনা।

14/04/2026

🌼 বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা 🌼

গ্রীন লাইফ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক -এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক সুস্বাস্থ্য, নিরাপত্তা ও নতুন সম্ভাবনা।

গ্রীন লাইফ পরিবারে আমরা সবসময় চেষ্টা করি প্রযুক্তি এবং মানবিকতার সমন্বয়ে আপনাদের জন্য বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে।

আপনাদের আস্থা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

✨ শুভ নববর্ষ ✨
সকলের জন্য রইল সুস্বাস্থ্য ও কল্যাণের প্রার্থনা।

#শুভ_নববর্ষ #গ্রীন_লাইফ

14/04/2026

🌼 বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা 🌼

গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান, জাতীয় অধ্যাপক শাহলা খাতুন-এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক জ্ঞান, মানবিকতা ও সেবার নতুন দিগন্ত।

গ্রীন লাইফ মেডিকেল কলেজ সবসময় দক্ষ, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা যেন শুধু ভালো চিকিৎসকই নয়, বরং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন ভালো মানুষ হিসেবে সমাজে অবদান রাখতে পারে—এই আমাদের প্রত্যাশা।

বিগত বছরের সাফল্য এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামীর পথচলা হোক আরও দৃঢ় ও সমৃদ্ধ।

এই পথচলায় আপনাদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

✨ শুভ নববর্ষ ✨
সবার জন্য রইল সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধির প্রার্থনা।

#শুভ_নববর্ষ #গ্রীন_লাইফ

14/04/2026

🌼 বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা 🌼

গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যানের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি এবং মানবিক মূল্যবোধের বিকাশ।

গ্রীন লাইফ শুরু থেকেই মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে চলেছে, এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার অটুট থাকবে।

আপনাদের বিশ্বাস ও ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি।
আসুন, সবাই মিলে একটি সুস্থ ও সুন্দর আগামী গড়ে তুলি।

✨ শুভ নববর্ষ ✨

#শুভ_নববর্ষ #গ্রীন_লাইফ

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸নতুন বছরের নতুন সূর্যোদয়ের সাথে শুরু হোক নতুন আশা, নতুন স্বপ্ন আর সুস্থতার প্রতিশ্রুতি।আগামী দিনগুলো...
14/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
নতুন বছরের নতুন সূর্যোদয়ের সাথে শুরু হোক নতুন আশা, নতুন স্বপ্ন আর সুস্থতার প্রতিশ্রুতি।
আগামী দিনগুলো ভরে উঠুক সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে।
পহেলা বৈশাখ উপলক্ষে গ্রীন লাইফ হসপিটাল লিঃ-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার এবং আপনার পরিবারের সুস্থতা ও নিরাপত্তাই আমাদের অঙ্গীকার।
নতুন বছরে থাকুন সচেতন, থাকুন সুস্থ।
🌼 শুভ নববর্ষ! 🌼

Address

32, Green Road (Bir Uttam KM Shafiullah Sarak), Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Green Life Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Green Life Hospital Ltd.:

Share

Category