12/04/2026
১০০০ বার ব্যর্থ হয়েও এডিসন সফল হয়েছিলেন, তাহলে আপনি কেন পারবেন না?
থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন শুধু একটি বৈদ্যুতিক বাল্ব বানাতে গিয়ে।
অনেকে তাকে বলেছিল, “তুমি কখনো সফল হতে পারবে না।”
কিন্তু এডিসন বলেছিলেন—“আমি ব্যর্থ হইনি, আমি শুধু ১০০০টি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না।”
জে. কে. রাউলিং ছিলেন একসময় দরিদ্র, বেকার ও সিঙ্গেল মাদার। ছোট একটি ফ্ল্যাটে থাকতেন এবং কফিশপে বসে নোটবুকে কলম দিয়ে গল্প লিখতেন।
তার লেখা বই Harry Potter–এর পাণ্ডুলিপি ১২টি প্রকাশনা সংস্থা ফিরিয়ে দিয়েছিল।
অনেকে বলেছিল, “এই গল্প কেউ পড়বে না।”
কিন্তু তিনি লেখা থামিয়ে দেন নি। আজ তিনি বিশ্ববিখ্যাত একজন লেখিকা, যার হ্যারি পটার বইটির সিরিজ বিক্রি হয়েছে ৬০০ মিলিয়নের বেশি।
জ্যাক মা- ছোটবেলায় গণিতে বারবার ফেল করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দুইবার ফেল করেন।
৩০টির বেশি জায়গায় চাকরির পরীক্ষা থেকে রিজেক্ট হন। এমনকি কেএফসি–তে ২৪ জন আবেদনকারীর মধ্যে ২৩ জন চাকরি পেলেও, শুধু তিনিই রিজেক্ট হয়েছিলেন।
কিন্তু তিনি নিজের আত্মবিশ্বাস হারান নি। পরে ইন্টারনেট ব্যবসার ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠা করেন Alibaba- যা আজ বিশ্বের অন্যতম বড় ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তাহলে প্রশ্ন হলো—
👉 তারা যদি ব্যর্থ হয়েও সফল হতে পারেন,
👉 আপনি কেন পারবেন না?
ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে নতুনভাবে শুরু করার সুযোগ।
আজ আপনি হয়তো ব্যর্থ হয়েছেন, কিন্তু আজই যদি উঠে দাঁড়ান- আগামীকাল আপনি-ই হতে পারেন অন্য কারো অনুপ্রেরণার গল্প।
তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। ‘আজ নয় তো কাল’ সফলতা আপনার দরজায় কড়া নাড়বেই।
✅ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং সফলতার যাত্রায় আমাদের সঙ্গে থাকুন!”
💬 ব্যর্থ বন্ধুর জীবনের গল্পটি কমেন্টে জানান।
শারীরিক, মানসিক, আত্মিক যে-কোনো বিষয়ে পরামর্শের জন্যে নিঃসংকোচে কোয়ান্টাম পরামর্শ সেবায় যোগাযোগ করুন
+88 01793 760 680