Health News BD

Health News BD স্বাস্থ্য সম্পর্কিত খবর - প্রচার এবং জনসচেতনতা তৈরির ক্ষুদ্র প্রয়াস

ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার , আগারগাঁও। যেখানে সরকারি খরচে মান সম্মত পরীক্ষার রিপোর্ট...
30/07/2025

ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার , আগারগাঁও। যেখানে সরকারি খরচে মান সম্মত পরীক্ষার রিপোর্ট পাবেন। এবং রিপোর্ট অনলাইন এও পাওয়া যায়। সকাল ৮ টা থেকে দুপুর ২:৩০ টা পর্যন্ত খোলা থাকে।
স্যাম্পল কালেকশন সময় : সকাল ৮ থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
রিপোর্ট ডেলিভারি: দুপুর ১২ থেকে ২.৩০ পর্যন্ত।
সবার সুবিধার্থে আপডেটেড প্রাইস লিস্ট সংযুক্ত করা হলো প্রথম কমেন্টে।

ডেঙ্গু আপডেট: সর্বশেষ ২৪ ঘন্টায় (২৯-০৭-২৫)হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন: ৩৯৩ জনসর্বোচ্চ:  বরিশাল বিভাগ ( ১০১ জন)সর্বনিম্ন ...
30/07/2025

ডেঙ্গু আপডেট:
সর্বশেষ ২৪ ঘন্টায় (২৯-০৭-২৫)
হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন: ৩৯৩ জন
সর্বোচ্চ: বরিশাল বিভাগ ( ১০১ জন)
সর্বনিম্ন : রংপুর বিভাগ ( ০৫ জন)
মৃত্যু: ০১ জন (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন)

২০২৫ এ এখন পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০৩১৬ জন ( পুরুষ ৫৮.৭% , মহিলা৪১.৩%)
মৃত্যুবরণ করেছেন ৭৯ জন ।

সোর্স: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম

ডেঙ্গু আপডেট: সর্বশেষ ২৪ ঘন্টায় (২৮-০৭-২৫)হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন: ৩৯৪ জনসর্বোচ্চ:  বরিশাল বিভাগ( ১০৮ জন)সর্বনিম্ন :...
29/07/2025

ডেঙ্গু আপডেট:
সর্বশেষ ২৪ ঘন্টায় (২৮-০৭-২৫)
হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন: ৩৯৪ জন
সর্বোচ্চ: বরিশাল বিভাগ( ১০৮ জন)
সর্বনিম্ন : রংপুর বিভাগ ( ১০ জন)
মৃত্যু: ২ জন ( বরিশাল ১ , চট্টগ্রাম ১)

২০২৫ এ এখন পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯৯২৩ জন ( পুরুষ ৫৮.৬% , মহিলা৪১.৪%)
মৃত্যুবরণ করেছেন ৭৮ জন ।

সোর্স: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম

12/07/2021

◆◆৩৯তম বিসিএস থেকে নতুন চিকিৎসক নিয়োগ দাবি◆◆

【 প্রধানমন্ত্রী বরাবর ৬ হাজার চিকিৎসকের আবেদন 】

৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নতুন করে চিকিৎসক ক্যাডারের নিয়োগের দাবি জানিয়েছে ক্যাডারবঞ্চিত চিকিৎসকরা। সম্প্রতি এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন প্রায় ৬ হাজার চিকিতৎসক। প্রধানমন্ত্রীর কাছে দেওয়া আবেদনে তারা উল্লেখ করেছেন, ২০১৭ সালে ৩৯ বিশেষ বিসিএস আয়োজন করা হয়েছিল প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় যথেষ্ট পরিমাণ চিকিৎসক নিয়োগের উদ্দেশ্যে। ১০ হাজার চিকিৎসক নিয়োগের সেই বিষয় আজও অসম্পূর্ণ আছে। ২০১৯ সালে প্রথম ধাপে ৩৯তম বিসিএস থেকে সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। ৮ হাজার ৩৬০ চিকিৎসককে সব পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করেও নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে ৩৯ বিসিএসের এই ৮ হাজার ৩৬০ জন তাদের অনিশ্চিত ভবিষ্যতের একটা সমাধানের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে।

ক্যাডার বঞ্চিতরা বলেন, পরবর্তীকালে কোভিড মহামারির শুরুতে প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনার আলোকে এখান থেকে ২০২০ সালে ২০০০ চিকিৎসক দ্রুততম সময়ে নিয়োগ দেওয়া হয়। যারা পুরোটা সময় কোভিডের মাঝে প্রতিনিয়ত সেবা প্রদান করে যাচ্ছে। বাকি ৬ হাজার ১০৭ জন চিকিৎসক এখনো নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন ক্যাডারে নিয়োগটাও বাতিল করা হয়েছে। বর্তমানে কোভিড পরিস্থিতি আগের চাইতেও ভয়ানক পরিস্থিতি ধারণ করেছে। মৃত্যুহার ঊর্ধ্বমুখী।
গত ৩০ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, স্বাস্থ্য সেবা বিভাগের মাসিক সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ৮ জুলাই আরো ৪ হাজার চিকিৎসক নিয়োগের জন্য পিএসসি-কে পত্র প্রেরণসহ একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণের পরামর্শ প্রদান করা হয়।

তারা আরো বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রচুর চিকিৎসক প্রয়োজন হবে। এখন ৩৯তম বিসিএস থেকে সবাইকে নিয়োগ দিলেও চিকিৎসক সংকট নিরসন হবে না।

উল্লেখ্য, চলমান ৪২ তম বিসিএস প্রিলিতে ৬ হাজার ২২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। গত ৬ জুন মৌখিক পরীক্ষা শুরু হয় কিন্তু কোভিড পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৪ জুন পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। ৩৩০০ জনের ভাইভা সম্পন্ন হয়েছে, এখনো ২৭২২ জনের ভাইভা বাকি রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে ভাইবা আয়োজন করাটাও প্রায় অসম্ভব যদিও ৪২ তম বিসিএস প্রিলিতে অংশগ্রহণ কারীরা অনলাইন ভাইবা আয়োজনের দাবি করছেন অথবা ভাইবা ব্যাতীত নিয়োগ দাবি করছেন । কিন্তু ৪২ তম বিসিএসে অনেক পরীক্ষার্থী এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অবতীর্ণ দেখিয়ে অংশগ্রহণ করেছিলেন, যাদের অনেকেরই ইন্টার্নশিপ এখনো সম্পন্ন হয়নি। দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগের জন্য এক্ষেত্রে ৩৯ তম বিসিএস প্রিলি ও ভাইভা পাস ৬১০৭ জন থেকে নিয়োগ দেয়াটাই আপদকালীন সময়ের সহজ সমাধান।

◆◆৩৯তম বিসিএস থেকে নতুন চিকিৎসক নিয়োগ দাবি◆◆【প্রধানমন্ত্রী বরাবর ৬ হাজার চিকিৎসকের আবেদন】
12/07/2021

◆◆৩৯তম বিসিএস থেকে নতুন চিকিৎসক নিয়োগ দাবি◆◆

【প্রধানমন্ত্রী বরাবর ৬ হাজার চিকিৎসকের আবেদন】

ইত্তেফাক রিপোর্ট ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নতুন করে চিকিত্সক ক্যাডারের নিয়োগের দাবি জানিয়েছে ক্যাডা....

12/07/2021

★★ ©©জুলাই, ১২, ২০২১ ©©★★
দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে গেছে গত ২৪ ঘণ্টায়। নতুন শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন, যা এক দিনে সর্বোচ্চ।
* করোনায় আরো ২২০ জনের মৃত্যু;
* বিভাগ হিসাবে ঢাকাতে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু।
* মোট প্রাণহানি ১৬,৬৩৯
* গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা ৪৪,০৬৭ ;
* পরীক্ষায় শনাক্তের হার ৩১.২৪%
* এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১০,৩৪,৯৫৭ জন
* ২৪ ঘন্টায় সুস্থ ৭,০২০ জন; মোট সুস্থ ৮,৮১,৫২১ জন

09/07/2021

* করোনায় একদিনে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যুর রেকর্ড
* খুলনা বিভাগে সর্বোচ্চ ৭৯ জন মৃত্যুর রেকর্ড

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা ৩৬,৫৮৬; নতুন রোগী ১১,৩২৪। শনাক্তের হার ৩০.৯৫% ।

এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১০,০০,৫৪৩ জন ।
এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণহানি ১৬,০০৪ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬,০৩৮ জন,
মোট সুস্থ ৮,৬২,৩৮৪ জন

09/07/2021

করোনার প্রকোপ বৃদ্ধিতে হাসপাতালের জনবল সংকট নিরসনের জন্য দ্রুততম সময়ের মধ্যে ৩৯ তম বিশেষ বিসিএস থেকে ডাক্তার নিয়োগ প্রদানের পরামর্শ দিলেন - অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল্লাহ

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Health News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram