13/11/2025
আরেকটি বৃহস্পতিবার এর গল্প :
আমার অনেক রোগী আমাকে জিজ্ঞাসা করে, আমি কেন এখন নিয়মিত নরমাল ডেলিভারির গল্পগুলো লিখি না।
মূলত সময় পাইনা।
বৃহস্পতিবার ও শুক্রবার চেম্বার বন্ধ থাকে। এই দিনগুলো মূলত ফ্যামিলি টাইম বিশেষত নানদুস্ টাইম। বৃহস্পতিবার আর শুক্রবার নান্দুকে পড়ানোর চেষ্টা করি। নিসর্গ বড় হয়ে গিয়েছে। কলেজে পড়ে। ওকে এখন পড়াতে পারি না।
বর্তমান সময়ের যে কাজটা করে সবচেয়ে বেশি মন তৃপ্ত থাকে তা হচ্ছে নান্দুকে পড়ানো।
অন্যান্য দিনগুলোতে এত বেশি কাজ থাকে যে নান্দুর স্কুল থেকে পড়া কি দিয়েছে সেটাও খেয়াল করতে পারি না।
প্রফেশনাল কাজে অনেক তৃপ্তি থাকে। অনেক আনন্দ নিয়ে কাজ করি। ওখানে প্রাপ্তি ও অনেক।
কিন্তু তার মধ্যে ও একটা অপরাধবোধ সবসময় গ্রাস করতে থাকে। আহারে নান্দুকে পড়াতে পারলাম না। আমি নিজে পড়াতে পারলে মনে হয় নান্দু আরো বেশি ভালো করতো।
Nandu is such a soul.....🥰🥰🥰
ওর সাথে যে সময়টুকু থাকবেন সেটুকু সময় আপনি সুখী থাকবেনই।
ক্লাসে ভালো নম্বর পেলে এসে আমাকে জিজ্ঞাসা করে, মা তুমি খুশি হয়েছো? আমি খুশি হলে সেও মহা খুশি। আবার কোন কিছুতে খারাপ করলে, মা তুমি কি অনেক কষ্ট পেয়েছো?
একদিন আমাকে জিজ্ঞাসা করে, মা তুমি কি সুখী ?
আমি বলি তোমার মত একটা ছেলে যার আছে সে যদি সুখী না হয়, তাহলে এই পৃথিবীতে সুখী হওয়ার অধিকার কারো নেই।
এই পৃথিবীতে সুখের চর্চা করার অন্যতম একটি উপায় হচ্ছে কৃতজ্ঞতা । আপনি যখন কৃতজ্ঞ হবেন সেই মুহূর্তটুকুতে আপনি অবশ্যই সুখী ।
আমি অনেক অনেক অনেক কৃতজ্ঞ আমার রোগীদের প্রতি
যারা আমাকে এত সুন্দর সুন্দর চিঠি পাঠায় ।
কিভাবে যে মানুষ এত সুন্দর করে লেখে 😮!!
অনেক অনেক ধন্যবাদ মিসেস নাহিদা🥰এবং মিসেস নাবিলা 🥰 তোমাদের এত সুন্দর করে দুটি টেক্সট পাঠানোর জন্য। তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা।
আসসালামু আলাইকুম আপু,আমি নাহিদা 😁
ইনশা আল্লাহ অনেক ভালো আছেন আপনি,আল্লাহর কাছে দোয়া করি আপনাকে সব সময় সুস্থ রাখুক 🤲🏼আমার ১৫ অক্টোবর আল্লাহ রহমতে আপনার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান এর মুখ দেখাবার তওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ 😭কি বলে যে শুরু করব কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব আপু বুঝতেই পারছি না 😭বিশ্বাস করেন আমি যত সুস্ত হচ্ছি আপনাকে খুব মনে পড়ছে,আজ এই সন্ধা টাও তাই ,আপনার মতো মানুষ গুলা এতো পরিশ্রম করেন অন্তর থেকে খুব ভালোবাসা আর দোয়া আসে,আমি সব সময় আপনাকে পাশে পেয়েছি যখন যে সমস্যা হইসে অনলাইনে নক করে রেখেছি আপু সময় করে আমাকে সলিউশন দিয়েছেন ডেলিভারির আগে পরে সব সময় এখনও ।আমি ব্যক্তিগত ভাবে খুব অধর্যশীল আর খুব ভীতু কিন্তু আপনার হয়তো পুরো প্রেগন্যান্সির জার্নিটায় চেকআপে আমাকে দেখে বা আমার নরমাল ডেলিভারি করার মন থেকে ইচ্ছাটা দেখে তা মনেই হয়নি।আপনার সাথে কথা বলে খুব সস্তি ফিল হতো,আপনার এতো সুন্দর করে কথা বলা আর আপনার ব্যবহার প্রতিবার আমাকে সাহস দিতো তাই অত ঘাবড়াতমনা,কিন্তু ডেলিভারির দিন এত চিল্লায়ছি ।বার বার আমাকে সবাই বলছিলো একটু ধর্য রাখতে তা না হইলে শেষ এর দিকে পারবো না,কিন্তু আমি তো নাছর বান্দা করো কথা না শুনে ইচ্ছামতো চিল্লাইছি ।আপু,মেডাম সিজার সিজার পারব না হাতে পায়ে ধরা অবস্থা কিন্তু আপনার টিম এন্ড আপনি শেষ পর্যন্ত আমর এত চিল্লানোর পরেও এতটুকুও বিরক্ত হননি 😭আপু সহ টিমের সবাই বার বার আমাকে সাহস দিচ্ছিলো আর বলতেছিলো আপনার নরমালেই হবে ধর্য রাখেন ।আমার বাবুটা হওয়ার পর পরেই অনুভব হয়েছে এত ধর্যশীল এত অমায়িক ব্যবহার আপনাদের আলহামদুলিল্লাহ 😭❤️আপনাকে আল্লাহ এর উত্তম প্রতিদান দিক আপু 🤲🏼❤️আর সালমা আপু উনি ওই সময়ের একটা শান্তি ওনার কথা গুলা রিল্যাক্স ফিল করায় ,মনের কথা গুলো শেষ হবে না আপু যা বলবো খুব কম হয়ে যাবে।আমার এই জার্নি তে আপনাকে পেয়েছি শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা আপু 💝
পূর্ণিমার আলোর মতো স্নিগ্ধ আভা আপনার জীবনকে হেমন্তের মেঘের মতো সুন্দর করে তুলুক। মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার মন ভালো করার কাজে নিয়োজিত থাকুক।আপনি কখনোই ভুলে যাবার না,দোয়ায় থাকবেন সব সময় ❤️🥺
আসসালামু আলাইকুম আপু
ডেলিভারি ডেইট: ০৫/১১/২০২৫ - বুধবার
ডেলিভারির পরবর্তী ব্যস্ততার কারণে আপনাকে আগে মেসেজ দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত।
আল্লাহর রহমতে আমি নরমাল ডেলিভারি করতে পেরেছি। কিন্তু সত্যি বলছি, আপনি না থাকলে হয়তো তা সম্ভব হতো না।
ডেলিভারির পর আমি এতটাই আবেগে ছিলাম যে, আপনার সাথে কথা বলার সাহস পাইনি, শুধু আপনার দিকেই তাকিয়ে ছিলাম।
আপনার টিমের সবাই এতটা সহযোগিতাপূর্ণ ও ভালো যে, ভাষায় প্রকাশ করা কঠিন। বিশেষ করে সালমা আপু পুরো সময় আমাকে সাহস ও ভরসা দিয়েছেন।
আপনি ও আপনার টিমের জন্য অন্তরের গভীর থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল।
আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন, সর্বদা সুস্থ রাখুন। আমি ও আমার পরিবারের সবাই আপনার প্রতি অনেক বেশী কৃতজ্ঞ। ❤️❤️❤️
নাবীলা নওরীন
১০/১১/২০২৫