Homoeopathy tv

Homoeopathy tv হোমিওপ্যাথি টিভি , শুধু রোগ নয় রোগীর কথা বলে।

15/01/2026

আসসালামু আলাইকুম
গত সপ্তাহে বাড়িতে জুমার নামাজ পড়ার সময় আমাদের ইমাম সাহেবের সুমধুর কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে তাই নামাজ শেষে আমার মোবাইলে একটা ইসলামি সংগীত রেকর্ড করি। ভিডিওটির সাথে বর্তমানে মসজিদের ইমাম সাহেবের রুম, বারান্দা, অজুখানা ও মসজিদের প্রবেশ পথের সংস্কার কাজের ছবি সংযোজন করেছি। মহল্লাবাসী ও সকলের সহযোগিতা ও অনুদানের টাকায় এই সংস্কার কাজ হচ্ছে কেউ সেচ্ছায় এই কাজে অংশ গ্রহণ করতে চাইলে করতে পারবেন।

Assalamu Alaikum New SUN of Year 2026 is rising with the promise of peace, good health  prosperity and happiness.Happy N...
01/01/2026

Assalamu Alaikum
New SUN of Year 2026 is rising with the promise of peace, good health prosperity and happiness.
Happy New Year!

আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গতকাল অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদ্বোধন হয়ে গেল দড়িভেলানগর হোমিওপ্যাথিক ডাক্তার বাড়ি চে...
23/08/2025

আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, গতকাল অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদ্বোধন হয়ে গেল দড়িভেলানগর হোমিওপ্যাথিক ডাক্তার বাড়ি চেম্বার। মাননীয় অতিরিক্ত সচিব জনাব মোঃ বাবুল মিঞা মহোদয়ের উপস্থিত এবং শাহরাহাত আলী মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, গুল মোহাম্মদ সরকার বাড়ি সংগঠনের উপদেষ্টা জনাব মুজিবুর রহমান,ডা. আহাম্মদ, জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজসেবক সাবেক শাহ রাহাত উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য জনাব সুজ্জ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব ফজলুল হক সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব দেলোয়ার তালুকদার সাহেব, আমার শ্রদ্ধাভাজ মোঃ আলম স্যার, আমাদের গ্রামের ৬ টি মসজিদের ইমাম সাহেবগণ এবং ইউনিয়ন পরিষদের সচিব জনাব নাছির ভাইসহ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে এজন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা এবং দোয়ায় আমি মুগ্ধ । এত সুন্দর করে এই বৈরি আবহাওয়ার মধ্যেও আপনারা ধৈর্য ধরে আমার জন্য দোয়া করতে এসেছেন সত্যিই আমার জন্য আনন্দের এবং গর্বের। আপনারা দোয়া করবেন আমি যেন গ্রামে চিকিৎসা সেবা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি।

বি দ্রঃ বিস্তারিত নিউজ আকারে আসবে ভিডিওসহ দেখতে চোখ রাখুন ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি টিভি এবং ব্রাহ্মণবাড়িয়া টিভি।

ধন্যবান্তে
ডা. মোহাম্মদ কালন মিয়া
ডিএইচএমএস
মোবাইল নাম্বার 01726914357

আসসালামু আলাইকুম। অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি আগামী শুক্রবার, ২২ শে আগষ্ট, ২০২৫ইং বাড়ির চেম্বার শুভ উদ্বোধন করবো ইনশা...
18/08/2025

আসসালামু আলাইকুম।
অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি আগামী শুক্রবার, ২২ শে আগষ্ট, ২০২৫ইং বাড়ির চেম্বার শুভ উদ্বোধন করবো ইনশাআল্লাহ। চেম্বার উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেন জনাব মোঃ বাবুল মিঞা - অতিরিক্ত সচিব, পরিকল্পনা কমিশন।

চেম্বার উদ্ধোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সবাই আমন্ত্রিত।

শুক্রবার বাদ মাগরিব।

আলহামদুলিল্লাহ বাড়ির চেম্বার প্রায় রেডি অল্প কিছু দিনের মধ্যে উদ্বোধন করবো ইনআশাল্লাহ সবাই দোয়া করবেন।
11/08/2025

আলহামদুলিল্লাহ বাড়ির চেম্বার প্রায় রেডি অল্প কিছু দিনের মধ্যে উদ্বোধন করবো ইনআশাল্লাহ সবাই দোয়া করবেন।

আসসালামু আলাইকুম। নিজ জন্ম ভূমির মা ও মাটির টানে সকলের  আগ্রহে শীঘ্রই বাড়িতে একটি চেম্বার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। বাড়ির ...
06/08/2025

আসসালামু আলাইকুম।
নিজ জন্ম ভূমির মা ও মাটির টানে সকলের আগ্রহে শীঘ্রই বাড়িতে একটি চেম্বার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। বাড়ির চেম্বারে নাম।

আসসালামু আলাইকুম। আমার রোগীর বয়স আড়াই বছর।  এই প্রথম মল ত্যাগ করল! আলহামদুলিল্লাহ। ডাক্তার বাবুরা আড়াই লাখ টাকা চেয়েছে অ...
29/07/2025

আসসালামু আলাইকুম।
আমার রোগীর বয়স আড়াই বছর। এই প্রথম মল ত্যাগ করল! আলহামদুলিল্লাহ।
ডাক্তার বাবুরা আড়াই লাখ টাকা চেয়েছে অপারেশন করতে।( সহজ করে বলি জন্মের পর থেকে কোষ্ঠকাঠিন্য অন্ত্রনালী সংকোচিত অপারেশন না করলে ফেটে মারা যাবে) অপারেশন আবার সেই লেবেলের ছয় মাসের দীর্ঘ মেয়াদী প্রসেস। প্রথমে পেটের বাম পাশে বাইপাস করে মলত্যাগের লাইন করবে। তারপর ছয় মাসে অন্ত্রনালী টেনে বড় করে সংকোচিত অংশ কেটে পায়ুপথে জোড়া লাগাবে এই ছিল প্রসেস সাথে আরো ভয়ভীতি। শেষ ভরসা করে আমার কাছে পরামর্শের জন্য এসেছিল (২৩. ০৭.২০২৫) । আমি দীর্ঘ ২ ঘন্টা বাচ্চার বাবা - মা' র সাথে কথা বলে সমস্ত ঘটনা শোনে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিলাম আমি ঔষধ দিব এবং আশ্বস্ত করলাম অপারেশন করতে হবেনা ইনশাআল্লাহ। একটি মাত্র ঔষধ দিয়ে ছিলাম আজকে এই অবস্থা।
দুঃখিত আমি ফেইসবুকে দিতে চাচ্ছিলাম না কিন্তু যিনি আমার কাছে পাঠিয়েছেন তিনি একপ্রকার চ্যালেঞ্জ করে পাঠিয়েছেন।
হোমিওপ্যাথিতে আল্লাহ কি নেয়ামত রেখেছেন তা নিয়ে এ জন্য দেয়া।

ডা. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কালন
ডিএইচএমএস ( রেজিষ্ট্রেশন নং ৪৫৯৪৩)
মোবাইল - 01726914357

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে এবং দীর্ঘ সময় থাকে। সাথে শরীর...
21/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে এবং দীর্ঘ সময় থাকে। সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে। আর ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে। প্রেসার লো হয়ে যেতে পারে। ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু, চিকনগুনিয়া, কিংবা করোনা নয়। কিন্তু শরীরে তীব্র ব্যথাসহ জ্বর, মাথা ব্যাথা, শরীর ফোলে যায়, অত্যান্ত দূর্বল লাগে, রোগী জ্বরের প্রকোপের কারণে প্রলাপ বকে এমনকি হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে। জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না।
★★ এমনটা কেন হয়? যে কোন ভাইরাস জ্বরের সময় দেহ ঐ ভাইরাসকে প্রতিরোধ করতে বা নিষ্ক্রিয় করতে যতটুকু দেহের তাপ বাড়ানোর প্রয়োজন ততটুকু তাপ বাড়িয়ে দেয় ফলে জ্বর হঠাৎ করেই ১০২°- ১০৪° উঠে যায়। এই অবস্থায় সাথে সাথে অনেকে নাপা খেয়ে ফেলেন নতুবা সাপোজিটর ব্যবহার করেন যা ঠিক নয়। এই অবস্থায় একটু ধৈর্য ধরলে দেখা যায় কয়েক ঘন্টা পর তাপমাত্রা কমে আসে এর ফলে রোগী দ্রুত সুস্থ হয়। কিন্তু সাথে সাথে ঔষধ সেবন করার ফলে শরীর দূর্বল হয়ে যায় রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় এ জন্য আরোগ্য হতে সময় লাগে।

★★ তাহলে করণীয় কি?
এই অবস্থায় বিশ্রামে থাকুন, পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং ডাবের পানি পান করুন।
ভিটামিন সি জাতীয় খাবার খান। বিশেষ করে মাল্টা, চিনি ছাড়া লেবুর শরবত, পেয়ারা এবং পেঁপের জুস খান।

ভয় পাবেন না, আতঙ্কিত না হয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কুসুম গরম পানিতে শরীর মুছে দিন। চেষ্টা করুন ২৪ ঘন্টা ওষুধ ছাড়া থাকতে। অবস্থার কোন পরিবর্তন না হলে কিংবা তীব্রতর হলে সাথে সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন।
হোমিওপ্যাথিতে এইসব ভাইরাস জ্বরের দ্রুত আরোগ্য হওয়ার ভালো ঔষধ আছে। একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আপনার শারিরিক ও মানসিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ঔষধ সেবন করতে দিলে দ্রুত সুস্থ হবে ইনশাআল্লাহ।

হোমিওপ্যাথি চিকিৎসা সকলের জন্য নিরাপদ।

ডা. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কালন
ডিএইচএমএস
রেজিষ্ট্রেশন নং ৪৫৯৪৩
মোবাইল নাম্বার - 01726914357

আসসালামু আলাইকুম। সুস্থ থাকার জন্য নিজের জীবন যাপন ও ধর্মীয় অনুশাসন মেনে চলা জরুরী। তারপর ও বিভিন্ন কারণে অসুস্থ হতে পার...
18/07/2025

আসসালামু আলাইকুম।
সুস্থ থাকার জন্য নিজের জীবন যাপন ও ধর্মীয় অনুশাসন মেনে চলা জরুরী। তারপর ও বিভিন্ন কারণে অসুস্থ হতে পারি আমরা ফলে সুস্থ হওয়ার জন্য ঔষধ সেবন করা জরুরী। কিন্তু তার মানে এই নয় যে তিনবেলা খাবারের মতো করে ঔষধ আজীবন চলবে। ঔষধ যদি খাবারের মতো তিন বেলা আজীবন চলে বা ঔষধ বন্ধ করলে আগের মতো হয়ে যায় এক রোগ সারাতে গিয়ে আরেক রোগ হয় তাহলে সেটা চিকিৎসা না।

হোমিওপ্যাথি চিকিৎসা সকলের জন্য নিরাপদ। সারাজীবন সকাল বিকাল রাত নিয়ম করে ঔষধ সেবন করতে হয় না।

একজন হোমিওপ্যাথিক চিকিৎসক যখন রোগীর চিকিৎসা করেন অর্থাৎ রোগীর শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে পরামর্শ ও ঔষধ সেবন করতে দেন তখন হোমিওপ্যাথিক ঔষধের মতো নিরাপদ ও সহজবোধ্য ঔষধ পৃথিবীতে বিকল্প আর নেই।

হোমিওপ্যাথিক ঔষধ যখন রোগীর সেবন উপযোগী করে তৈরি করা হয় তখন এর কোন উগ্র গন্ধ নেই, স্বাদ নেই ( সহজ কথায় বিশুদ্ধ খাবার পানির মতো)
শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই সেবন করতে পারে।

হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকুন।

ডা. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কালন
ডিএইচএমএস
রেজিষ্ট্রেশন নং ৪৫৯৪৩
মোবাইল নাম্বার 01726914357

Address

Dhanmondi
Dhaka
1209

Telephone

+8801726914357

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homoeopathy tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Homoeopathy tv:

Share