08/05/2026
শারীরের বিভিন্ন অঙ্গের ব্যথার জন্য সাধারন কিছু রুকইয়াহ
👉 যারা মাইগ্রেনসহ বিভিন্ন কারণে মাথা ব্যথা।
👉 পেটের ব্যথা।
👉 দাঁতের ব্যথা।
আপনার দেহের যে স্থানে আপনি ব্যথা অনুভব করছেন, সেখানে আপনার ডান হাত রেখে তিনবার বলুন,
بِسْمِ اللّٰهِ
আর সাতবার বলুন,
أَعُوذُ بِعِزَّةِ اللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ :-আউযু বিইয্যাতিল্লাহি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যিরু।
এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহ্র এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি।
👉 👉 যারা মাইগ্রেনসহ বিভিন্ন কারণে মাথা ব্যথা আক্রান্ত হন তারা এই আমল করতে পারেন।
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
উচ্চারণ : লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন।’ (সুরা ওয়াকিয়া : আয়াত ১৯)
যেভাবে এ দোয়া পড়বেন যখন কারো মাথা ব্যথা হয় তখন ডান হাত দিয়ে মাথা চেঁপে ধরে ৩ বার এ দোয়াটি পড়া।
👉👉 পেট ব্যথা থেকে মুক্ত থাকতে কুরআনুল কারিমের একটি আয়াত তুলে ধরা হলো। যা নিয়মিত পাঠ করলে পেট ব্যথা থেকে বেঁচে থাকা যায়। আর তাহলো-
لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ
উচ্চারণ : লা ফিহা গাওলুওঁ ওয়া লা হুম আনহা ইয়ুংযাফুন।’ (সুরা আস-সাফ্ফাত : আয়াত ৪৭)
যে ব্যক্তি পেটের ব্যথায় কাতর কিংবা পেট ব্যথায় আক্রান্ত হয়, সে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক নামাজের পর ৩/৫ /৭ বার এ আয়াতটি পড়বে এবং পানিতে ফু দিয়ে সকাল বিকাল পান করুন।
👉 আপনার যে পাশে দাঁতের ব্যথার সেখানে হাত রেখে এই আয়াতটি তিনবার পাঠ করুন এবং পানিতে ফু দিয়ে পানি পান করুন।
قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
উচ্চারণ : কুল হুয়াল্লাজি আংশাআকুম ওয়া ঝাআলালাকুমুস সাম্আ ওয়াল আব্ছারা ওয়াল আফয়িদাতা ক্বালিলাম্মা তাশকুরুন।’
অর্থঃ - বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর। [ সুরা মুলক ৬৭:২৩ ]
এর পর যে কাজটি করবেন। অলিভ অয়েল কিনে আনুন এবং তেলে নিম্মের আয়াত এবং সুরা গুলি পাঠ করুন এব তেলে ফুক দিন। খেয়াল রাখিবেন তেলে যেন আপনার ফুক আচ করে। তেল রেডি হয়ে গেলে ব্যথার স্থানে সেই তেল মালিশ করে দিবেন।
যেসব আয়াত এবং সুরা পাঠ করবেন।
অলিভ অয়েল কিনে আনুন এবং তেলে নিম্মের আয়াত এবং সুরা গুলি পাঠ করুন এব তেলে ফুক দিন। খেয়াল রাখিবেন তেলে যেন আপনার ফুক আচ করে। তেল রেডি হয়ে গেলে ব্যথার স্থানে সেই তেল মালিশ করে দিবেন।
যেসব আয়াত এবং সুরা পাঠ করবেন।
(১) সূরা ফাতেহা।
(২)আয়াতুল কুরসী।
(৩)সুরা নিসা -৫৪।
(৪) সুরা আরাফ হতে ১১৭ - ১২২ নং আয়াত।
(৫) সূরা ইউনুস হতে ৮১ এবং ৮২ নং আয়াত।
(৬)সূরা ইউসুফ -৬৭।
(৭) সূরা ত্বহা হতে ৬৫- ৬৯ নং আয়াত।
(৮)সুরা সফফাত হতে ১ হতে ১০ নং আয়াত।
(৯)সুরা আর রহমান হতে ৩৩ হতে ৩৬ নং আয়াত।
(১০)সূরা ক্বহাফ-৩৯
(১১)সুরা মুলক -৩-৪
(১২)সুরা ক্বলাম ৫১-৫২
(১৩) সূরা ইখলাস।
(১৪) সূরা ফালাক।
(১৫)সূরা নাস।
এভাবেই আপনি আপনার শরীরের ব্যথার জন্য রুকইয়া করবেন।
দ্রষ্টব্যঃ :- মাথা ব্যথা, পেটে ব্যথা এবং দাতের ব্যথার জন্য যে আয়াত উল্লেখ করা হয়ে সে আয়াতের পাশাপাশি সূরা নিসা হতে এই আয়াত 'টি পড়ে নিবেন
يُرِيدُ اللّهُ أَن يُخَفِّفَ عَنكُمْ وَخُلِقَ الإِنسَانُ ضَعِيفًا
( সূরা নিসা আয়াত নিং -২৮)