ডা. জিয়া হোমিও মেডিকেল

ডা. জিয়া হোমিও মেডিকেল শারীরিক ও মানসিক লক্ষণ জানবো, নিজকে সুস্থ রাখবো, সুখী জীবন গড়বো।

03/05/2026
 #এন্টি_বায়োটিক_রেজিস্ট্যান্স_থেকে_মুক্তি_পেতে_হোমিওপ্যাথিক। এন্টিবায়োটিকসের পরিবর্তে ইনফেকশন দূর করতে পারে এমন শক্তিশ...
02/05/2026

#এন্টি_বায়োটিক_রেজিস্ট্যান্স_থেকে_মুক্তি_পেতে_হোমিওপ্যাথিক। এন্টিবায়োটিকসের পরিবর্তে ইনফেকশন দূর করতে পারে এমন শক্তিশালী হোমিওপ্যাথিক ঔষধের গুরুত্ব।

🚨 এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স: আধুনিক চিকিৎসাবিজ্ঞানের নীরব মহামারী-

বর্তমান বিশ্বে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotic Resistance) একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত এন্টিবায়োটিক ব্যবহারের ফলে এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে সাধারণ সংক্রমণও ভবিষ্যতে চিকিৎসার বাইরে চলে যেতে পারে।

★ কেন এই সংকট বাড়ছে-
✔ অযথা এন্টিবায়োটিক ব্যবহার।
✔ সম্পূর্ণ কোর্স শেষ না করা।
✔ নিজে নিজে ওষুধ গ্রহণ।
✔ কৃষি ও পশুপালনে অতিরিক্ত ব্যবহার।

★ হোমিওপ্যাথির গুরুত্ব প্রেক্ষাপট
এন্টিবায়োটিকের বিকল্প মহাশক্তিশালী হোমিওপ্যাথিক ঔষধের তালিকা -

Antibiotics Alternative medicine list of homeopathy-

হোমিওপ্যাথিক কিছু ঔষধ আছে, সেই ঔষধ লক্ষণ মিলিয়ে প্রয়োগ করতে পারলে দেখা যাবে, এরা বাজারের যে-কোন হাই-পাওয়ারের এন্টিবায়োটিকের চাইতেও ভালো এবং দ্রুত কাজ করছে।

যেমন-

Aconite Napellus
Arsenicum Alba
Baptisia
Phosphorus
Lachesis
Ferrum Phosphoricum (Ferrum Phos)
Pulsatilla
Hepar Sulphuris (Hepar Sulph)
Mercurius Solubilis (Merc Sol)
Arnica
Veratrum Album
Kali B**hromicum (Kali B**h)
Pyrogenium
Echinacea ইত্যাদি।

হোমিওপ্যাথিক এই ঔষধ গুলিকে বিপদজ্জনক পরিস্থিতিতে এন্টিবায়োটিক বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন।

এদের বাইরেও আরো অনেক হোমিওপ্যাথিক ঔষধ আছে, যাদেরকে লক্ষণ মিলিয়ে প্রয়োগ করলে এন্টিবায়োটিকের মতো ফল পাবেন। সাধারণত মারাত্মক কোন জীবাণুর আক্রমণ নিয়ন্ত্র্রণ এবং নিমূর্ল করতে যে-কোন হাই-পাওয়ারের এন্টিবায়োটিকেরও দুই থেকে তিন দিন সময় লেগে যায়, কিন্তু যদি সঠিক লক্ষণ মিলিয়ে হোমিওপ্যাথিক ঔষধগুলো উচ্চ শক্তিতে প্রয়োগ করলে, তবে দেখবেন দু’য়েক ঘণ্টার মধ্যেই যে-কোন মারাত্মক ইনফেকশানও কন্ট্রোলে এসে যায়।

★ এন্টিবায়োটিক এর দূর্বলতা বা সীমাবদ্ধতা-

এন্টিবায়োটিকগুলো সাধারণত ব্যাকটেরিয়া নিধন করতে পারে কিন্তু ভাইরাস দমন করতে পারে না। কিন্তু হোমিওপ্যাথিক ঔষধগুলো যথাযথ ভাবে ব্যবহার করতে পারলে সেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাংগাস সবই মুহূর্তের মধ্যে বিনাশ করতে সক্ষম। এলোপ্যাথিতে যদিও অল্পকিছু এন্টিভাইরাল ঔষধ আছে, কিন্তু দাম এতো বেশী যে তাতে রোগীর জন্য ব্যয় বহুল ও অসাধ্য হয়ে পরে। অনেক ক্ষেত্রে এন্টিবায়োটিক কাজ না করলে রক্তের কালচার টেস্ট করে জানতে হয়, কোন ধরনের জীবাণু আক্রমণ করেছে এবং কোন এন্টিবায়োটিকে তাকে মারা সম্ভব ! কিন্তু হোমিওপ্যাথিক ঔষধগুলো ঠিকমতো লক্ষণ মিলিয়ে দিতে পারলে জীবাণু নিশ্চিতই বিনাশ হবে। তাদের ধরণ জানার প্রয়োজন হয় না।

এন্টিবায়োটিক অপব্যবহারের কুফল-
হাই-পাওয়ারের এন্টিবায়োটিক গুলোর সাইড ইফেক্ট এতই মারাত্মক যে, তাতে যে-কারো অকাল মৃত্যুও হয়ে যেতে পারে। এগুলো মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের এবং হাড়ের মেরুমজ্জার এতই ক্ষতি করে যে,তাতে যে-কেউ প্যারালাইসিস, ব্রেন ড্যামেজ, ব্লাড ক্যানসার, সারাজীবনের জন্য কংকালসার হয়ে যেতে পারেন। কিন্তু হোমিও ঔষধগুলোর মধ্যে এমন জঘন্য ধরনের কোন সাইড-ইফেক্ট নাই। এমনকি ছোট্ট শিশুরাও যদি ভুল ঔষধ খেয়ে ফেলে তাতেও না।

★ এন্টিবায়োটিক উপকারের পাশাপাশি কিছু ক্ষতিকরদিকগুলি-

এন্টিবায়োটিকগুলো ক্ষতিকর জীবাণুর সাথে সাথে প্রানীর শরীরের অনেক উপকারী জীবাণুকেও বিনাশ করে দেয়। কিন্তু হোমিওপ্যাথিক ঔষধগুলো উপকারী জীবাণু হত্যা করে না। এজন্য অনেক চিকিৎসা বিজ্ঞানী মনে করেন- এন্টিবায়োটিককে আন্দাজে বোমা মারার সমান। যাতে দুশমনও মরে আবার নিরীহ মানুষও মরে, আবার কখনও কখনও বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজনও মরে সাফ হয়ে যায়।

Aconite Napellus-

যে কোন রোগই হউক না কেন, যদি সেটি হঠাৎ শুরু হয় এবং শুরু থেকেই মারাত্মকরূপে দেখা দেয় অথবা দুয়েক ঘণ্টার মধ্যে সেটি মারাত্মক আকার ধারণ করে, তবে একোনাইট হলো শ্রেষ্ট এন্টিবায়োটিক। রোগের উৎপাত এত বেশী হয় যে, তাতে রোগী মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়ে।এক ফোটা বা ৫টি বড়ি করে রোজ তিনবেলা বা আরো ঘন ঘন খেতে পারেন যতদিন প্রয়োজন মনে করেন। সাধারণত ৩০ বা ২০০ শক্তি হইল স্ট্যান্ডার্ড পাওয়ার।

Bryonia Album-

যদি রোগীর গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে, নড়াচড়া করলে রোগীর কষ্ট বৃদ্ধি পায়, পায়খানা শক্ত হয়ে যায়ইত্যাদি লক্ষণ থাকে, তবে হোক না তা টাইফয়েড-নিউমোনিয়া-এপেন্ডিসাইটিস বা আরো মারাত্মক কোন ইনফেকশান, ব্রায়োনিয়া হবে তার শ্রেষ্ট এন্টিবায়োটিক।উচ্চ শক্তিতে (১০০০, ১০০০০, ৫০০০০) এক ডোজ ব্রায়োনিয়া খাইয়ে দিন, সম্ভবত দ্বিতীয় ডোজ খাওয়ানোর আর প্রয়োজন হবে না।

Rus Tox-

রাস টক্সের প্রধান প্রধান লক্ষণ হলো প্রচণ্ড অস্থিরতা, রোগী এতই অস্থিরতায় ভোগে যে এক পজিশনে বেশীক্ষণ স্থির থাকতে পারে না, রোগীর শীতভাব এমন বেশী যে তার মনে হয় কেউ যেন বালতি দিয়ে তার গায়ে ঠান্ডা পানি ঢালতেছে, নড়াচড়া করলে (অথবা শরীর টিপে দিলে) তার ভালো লাগে অর্থাৎ রোগের কষ্ট কমে যায়, স্বপ্ন দেখে যেন খুব পরিশ্রমের কাজ করতেছে। বর্ষাকাল, ভ্যাপসা আবহাওয়া বা ভিজা বাতাসের সময়কার যে-কোন জ্বরে (বা অন্যান্য রোগে) রাস টক্স এক নাম্বার ঔষধ। রাস টক্স খাওয়ার সময় ঠান্ডা পানিতে গোসল বা ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে শরীর মোছা যাবে না। বরং এজন্য কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। কেননা ঠান্ডা পানিতে গোসল করলে রাস টক্সের একশান নষ্ট হয়ে যায়। (* ব্রায়োনিয়া এবং রাস টক্সের প্রধান দুটি লক্ষণ মনে রাখলেই চলবে ; আর তা হলো – নড়াচড়া করলে ব্রায়োনিয়ার রোগ বেড়ে যায় এবং রাস টক্সের রোগ হ্রাস পায় / কমে যায়।)

Belladonna -

কোন রোগে যদি সারা শরীরে বা আক্রান্ত স্থানে উত্তাপ বেশী থাকে, যদি আক্রান্ত স্থান লাল হয়ে যায়, শরীর জ্বালা-পোড়া করতে থাকে, তবে বেলেডোনা হলো তার শ্রেষ্ট এন্টিবায়োটিক। যে-কোন রোগের সাথে যদি রোগী প্রলাপ বকতে থাকে (অর্থাৎ এলোমেলো কথা বলতে থাকে),তবে বুঝতে হবে যে রোগীর ব্রেনে ইনফেকশান হয়েছে এবং এসব ক্ষেত্রে বেলেডোনা হলো তার সেরা এন্টিবায়োটিক।

Arsenicum Alba-

যে-কোন রোগে বা ইনফেকশনের সাথে যদি রোগীর মধ্যে প্রচণ্ড অস্থিরতা (অর্থাৎ রোগী নড়াচড়া ছাড়া থাকতে পারে না), শরীরের বিভিন্ন স্থানে ভীষণ জ্বালা-পোড়া ভাব, অল্পতেই রোগী দুর্বল-কাহিল-নিস্তেজ হয়ে পড়ে, অতিমাত্রায় মৃত্যুভয়, রোগী মনে করে ঔষধ খেয়ে কোন লাভ নেই- তার মৃত্যু নিশ্চিত ইত্যাদি লক্ষণ থাকে, তবে আর্সেনিক হলো তার শ্রেষ্ট এন্টিবায়োটিক।

Baptisia T

যদিও ব্যাপটিশিয়া ঔষধটি হোমিওপ্যাথিতে টাইফয়েড জ্বরের চিকিৎসায় বেশী ব্যবহৃত হয় কিন্তু এই ঔষধটির লক্ষণসমূহ পাওয়া গেলে যে-কোন মারাত্মক ধরনের ইনফেকশনে এটি চমৎকার এন্টিবায়োটিকের কাজ দেবে। ব্যাপটিশিয়ার প্রধান প্রধান লক্ষণ হলো অবশ অবশ ভাব, এখনই প্যারালাইসিস হয়ে যাবে এমন ভয় হওয়া, চেতনা আধা লোপ পাওয়া (অনেকটা মাতালদের মতো), সারা শরীরে যেন ঘা হয়ে গেছে এমন ব্যথা, মুখ থেকে এবং নিঃশ্বাসে মরা লাশের গন্ধ, ঘুমঘুম ভাব, কথা শেষ করার আগেই ঘুমিয়ে পড়ে, মনে হয় তার শরীর টুকরা টুকরা হয়ে সারা ঘরে ছড়িয়ে আছে ইত্যাদি ইত্যাদি।

Ferrum Phos-

ফেরাম ফস ঔষধটি যে-কোন নতুন ইনফেকশানে ব্যবহার করে দারুণ ফল পাবেন। ইনফেকশনের মূল ঝামেলা হলো স্থানীয় রক্ত সঞ্চয় এবং ফেরাম ফস কনজেশান দূর করতে সেরা ঔষধ। সাধারণত অন্যকোন ঔষধের লক্ষণ পাওয়া না গেলে যে-কোন ইনফেকশনে ফেরাম ফস একটি উৎকৃষ্ঠ এন্টিবায়োটিকের কাজ দেবে।

Hepar Sulphur-

হিপার সালফ চর্ম এবং কোমল কলাতন্তু একটি শ্রেষ্ঠ এন্টিবায়োটিক। সাধারণত ফোড়া , দাঁতের গর্তের ইনফেকশান, ইরিসিপেলাস , কান পাকা ইত্যাদি রোগে ইহার প্রয়োগ বেশী হয়ে থাকে। পাশাপাশি ফুসফুসের রোগেও এটি একটি সেরা এন্টিবায়োটিক। কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, হুপিং কাশি ইত্যাদি রোগেও হিপারের কথা এক নাম্বারে মনে রাখা দরকার। হিপার সালফের প্রধান প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থানে এতো ব্যথা থাকে যে স্পর্শই করা যায় না এবং ঠান্ডা বাতাসে রোগের মাত্রা বৃদ্ধি পায়।

Arnica Montana-

আমরা সবাই জানি যে, আঘাতের ব্যথার জন্য আনির্কা একটি শ্রেষ্ঠ ঔষধ। কিন্তু আনির্কা যে একটি শক্তিশালী এন্টিবায়োটিক বা জীবাণু বিনাশী ঔষধ তা আমরা অনেকেই জানি না। টাইফয়েড, নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদির মতো মারাত্মক ইনফেকশনেও লক্ষণ থাকলে চোখ বুজে আনির্কা দিতে পারেন। সাধারণত যে-কোন ধরনের আঘাত, থেতলানো, মচকানো, মোচড়ানো, ঘুষি, লাঠির আঘাত বা উপর থেকে পড়ার কারণে কোন ইনফেকশান বা ক্ষত হলে;এমনকি গ্যাংগ্রিন হলেও আনির্কাহবে তার শ্রেষ্ঠ এন্টিবায়োটিক।আনির্কার প্রধান প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থানে এমন তীব্র ব্যথা থাকে যে, কাউকে তার দিকে আসতে দেখলেই সে ভয় পেয়ে যায় (কারণ ধাক্কা লাগলে ব্যথার চোটে তার প্রাণ বেরিয়ে যাবে), রোগী ভীষণ অসুস্থহয়েও মনে করে তার কোন অসুখ নেই, সে ভালো আছ।

Marc Sol-

মার্ক সল একটি বহুমুখী কার্যসম্পন্ন হোমিওপ্যাথিক এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো প্রচুর ঘাম হয় কিন্তুরোগী আরাম পায় না, ঘামে এবং মুখে দুর্গন্ধ থাকে, পায়খানা করার সময় কোথানি লাগে, অধিকাংশ রোগ রাতের বেলা বেড়ে যায় ইত্যাদি। মারকারী গ্রুপের অন্যান্য ঔষধগুলিও একই রকম এন্টিবায়োটিক ক্ষমতাসম্পন্ন ঔষধ। যেমন-মার্ক কর, মার্ক ডলসিস, মার্ক আইয়োড, আইয়েডেট, মার্ক পডো আইয়োড, ইত্যাদি প্রয়োজনের সময় যে-টাই হাতের কাছে পান, ব্যবহার করতে পারেন।

উপরোক্ত ঔষধের বাইরেও অনেক হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে যেমন Calendula, Echinacea, Hydrastis ইত্যাদি।

হোমিওপ্যাথির মূল শক্তি:-

১. রোগীর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা।
২. ব্যক্তিভিত্তিক চিকিৎসা (Individualization)
৩. দীর্ঘমেয়াদী রোগ ব্যবস্থাপনায় কার্যকারিতা।
৪. তুলনামূলকভাবে কম পার্শ্বপ্রতিক্রিয়া।

রোগীর ধাতুগত লক্ষণ, মানসিক লক্ষণ, রোগীর লক্ষণসমষ্টির সাদৃশ্যে সর্বাপেক্ষা অধীক সদৃশ ঔষধ নির্বাচন করতে সক্ষম হলেই দ্রুত রোগ নিরাময় সম্ভব। এ কাজটি অত্যন্ত কঠিন তাই নিজের ঔষধ নিজে নির্বাচন না করে একজন দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তারের সাহায্য নিন।

সচেতন হোন:-
১. নিজে নিজে এন্টিবায়োটিক গ্রহণ বন্ধ করুন।
২. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ কোর্স সম্পন্ন করুন।
৩. প্রয়োজনে সমন্বিত চিকিৎসা (Integrated Approach) গ্রহণ করুন।

🌍 উপসংহার-

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক সংকট। এর সমাধান একক কোনো চিকিৎসা পদ্ধতিতে নয়—বরং সচেতনতা, সঠিক চিকিৎসা নির্বাচন এবং সমন্বিত দৃষ্টিভঙ্গির মধ্যেই ভবিষ্যৎ নিরাপত্তা নিহিত।

ডা. জিয়াউল হক
মাহিন হোমিও মেডিকেল
৮৮ কাঞ্চন টাওয়ার
কাঠালবাগান বাজার
কলাবাগান, ঢাকা-১২০৫
📞 01707-956015

02/05/2026

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে মায়াজম একটি গুরুত্বপূর্ণ বিষয়-

হোমিওপ্যাথিক চিকিৎসক ও নেত্রীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি-১. হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে শেষ অংশে উল্লেখ নাই কেন?২. অবহিত ক...
02/05/2026

হোমিওপ্যাথিক চিকিৎসক ও নেত্রীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি-

১. হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে শেষ অংশে উল্লেখ নাই কেন?
২. অবহিত করণ অংশে হোমিওপয়াথিক কাউন্সিল এর নাম নাই কেন?

হোমিওপ্যাথিক চিকিৎসক ও নেত্রীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি-১. হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে ঘ ঙ ক্রমিক নম্বরে উল্লেখ নাই কেন?২...
01/05/2026

হোমিওপ্যাথিক চিকিৎসক ও নেত্রীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি-

১. হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে ঘ ঙ ক্রমিক নম্বরে উল্লেখ নাই কেন?
২. অবহিত করণ অংশে হোমিওপয়াথিক কাউন্সিল এর নাম নাই কেন?

 #ব্লাডার_নেক /  #মূত্রথলির_গলায় সংকোচন (  Constriction) এর হোমিওপ্যাথিক চিকিৎসাব্লাডার নেক কনস্ট্রিকশন কী-মূত্রথলির নি...
01/05/2026

#ব্লাডার_নেক / #মূত্রথলির_গলায় সংকোচন ( Constriction) এর হোমিওপ্যাথিক চিকিৎসা

ব্লাডার নেক কনস্ট্রিকশন কী-

মূত্রথলির নিচের অংশ (Bladder neck) যদি সংকুচিত হয়ে যায়, তাহলে প্রস্রাব স্বাভাবিকভাবে বের হতে বাধা পায়। এতে প্রস্রাবের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

প্রধান লক্ষণসমূহ-

প্রস্রাব শুরু করতে দেরি হয়।
প্রস্রাবের ধারা পাতলা বা ভেঙে ভেঙে আসে।
মনে হয় পুরো প্রস্রাব হয়নি।
চাপ দিয়ে প্রস্রাব করতে হয়।
বারবার প্রস্রাবের বেগ আসে।
কখনো প্রস্রাবে জ্বালা বা অস্বস্তি থাকে।

Bladder Neck Constriction – গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক রেমেডি (Repertory অনুযায়ী)

Antimonium Crudum-

প্রস্রাবে জ্বালা।
সাথে বদহজম বা গ্যাস্ট্রিক সমস্যা থাকতে পারে।

Cactus Grandiflorus-
ব্লাডার চাপা বা সংকুচিত অনুভূতি।
টানটান (tight) অনুভূতি।

Cantharis-

তীব্র জ্বালা,
বারবার বেগ আসে কিন্তু অল্প প্রস্রাব হয়

Capsicum-

প্রস্রাবে জ্বালা,
ঠান্ডায় উপসর্গ বাড়ে।

Colchicum-

প্রস্রাব সমস্যা সাথে জয়েন্ট ব্যথা থাকতে পারে।

Conium Maculatum-

প্রস্রাব শুরু হতে দেরি।
থেমে থেমে প্রস্রাব।

Kali Iodatum-

দীর্ঘস্থায়ী জ্বালা বা irritation.

Magnesia Phosphorica-

খিঁচুনির মতো ব্যথা।
গরমে আরাম অনুভূত হয়।

O***m-

প্রস্রাব আটকে থাকার প্রবণতা।
বেগ কম অনুভূত হয়।

Pulsatilla-

বারবার বেগ আসে কিন্তু অল্প প্রস্রাব।
নরম স্বভাবের রোগী।

Ruta Graveolens-

চাপ বা strain এর পর সমস্যা শুরু,
ইউরিনারি ট্র্যাক্টে অস্বস্তি।

Sulphur-

দীর্ঘদিনের পুরনো সমস্যা,
জ্বালা ও গরম অনুভূতি।

চিকিৎসা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক-

রোগীর সম্পূর্ণ লক্ষণ বিশ্লেষণ করে রেমেডি নির্বাচন করতে হবে।
শুধু তালিকা দেখে ঔষধ নির্বাচন করা সঠিক নয়।
প্রয়োজনে USG সহ অন্যান্য পরীক্ষা করা উচিত।
নিয়মিত ফলোআপ প্রয়োজন।

সতর্কতা-

এই সমস্যা অবহেলা করলে ইউরিনারি ইনফেকশন, ব্লাডার ড্যামেজ বা কিডনির জটিলতা দেখা দিতে পারে।

শেষ কথা-

সঠিকভাবে লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এই সমস্যায় ভালো ফল পাওয়া সম্ভব। তবে নিজে নিজে চিকিৎসা না করে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ডা. জিয়াউল হক
মাহিন হোমিও মেডিকেল
৮৮ কাঞ্চন টাওয়ার
কাঁঠাল বাগান বাজার,
কলাবাগান, ঢাকা-১২০৫
01707956015

★ টনসিল স্টোনের লক্ষণ, ব্যবস্থাপনা ও হোমিওপ্যাথিক চিকিৎসা-➟ টনসিল স্টোন কী-→ টনসিল স্টোন, যা টনসিলোলিথ (Tonsillolith) না...
29/04/2026

★ টনসিল স্টোনের লক্ষণ, ব্যবস্থাপনা ও হোমিওপ্যাথিক চিকিৎসা-

➟ টনসিল স্টোন কী-

→ টনসিল স্টোন, যা টনসিলোলিথ (Tonsillolith) নামেও পরিচিত, হলো টনসিলের ক্ষুদ্র গহ্বরের ভেতরে আটকে থাকা খাদ্যকণা, শ্লেষ্মা, মৃত কোষ এবং ব্যাকটেরিয়ার ছোট ছোট সমষ্টি, যা ধীরে ধীরে শক্ত হয়ে যায়।

→ এগুলো সাধারণত বিপজ্জনক নয়, তবে এর কারণে মুখে দুর্গন্ধ, গলায় অস্বস্তি এবং বারবার গলা পরিষ্কার করার প্রবণতা দেখা দিতে পারে।

★ সাধারণ লক্ষণ ও উপসর্গ-

➟ মুখে দুর্গন্ধ-
→ এটি সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর একটি, কারণ পাথরের ভেতরে ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ তৈরি করে।

➟ টনসিলে সাদা বা হলুদ দাগ-
→ টনসিলের গহ্বরে ছোট ছোট সাদা বা হলুদ পিণ্ড দেখা যেতে পারে।

➟ গলায় কিছু আটকে থাকার অনুভূতি-
→ অনেকেই গলায় কোনো কিছু আটকে আছে এমন অনুভূতি বা হালকা অস্বস্তি অনুভব করেন।

➟ মুখে বাজে স্বাদ-
→ পাথর আলগা হলে মুখে দুর্গন্ধযুক্ত বাজে স্বাদ হতে পারে।

➟ গলা ব্যথা-
→ গলায় হালকা ব্যথা বা অস্বস্তি থাকতে পারে।

➟ গিলতে অসুবিধা-
→ বড় আকারের টনসিল স্টোন গিলতে অসুবিধা সৃষ্টি করতে পারে।

➟ কানে ব্যথা-
→ গলা ও কানের স্নায়বিক সংযোগের কারণে কখনও কানে ব্যথা অনুভূত হতে পারে।

➟ কাশি বা ঘন ঘন গলা পরিষ্কার করা-
→ গলায় অস্বস্তির কারণে রোগী বারবার গলা পরিষ্কার করতে পারেন।

➟ টনসিলের হালকা ফোলাভাব-
→ টনসিল সামান্য বড় বা স্ফীত দেখা যেতে পারে।

➟ কখনও কোনো লক্ষণ নাও থাকতে পারে
→ অনেক সময় টনসিল স্টোন কোনো উপসর্গ ছাড়াই থাকে এবং হঠাৎ ধরা পড়ে।

★ ব্যবস্থাপনা-

➟ উষ্ণ লবণ পানি দিয়ে গার্গল করুন-
→ এটি ছোট পাথর আলগা করতে এবং গলার অস্বস্তি কমাতে সাহায্য করে।

➟ মুখের সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখুন-
→ দাঁত ব্রাশ, জিহ্বা পরিষ্কার এবং নিয়মিত ফ্লস করলে মুখে ব্যাকটেরিয়া জমা কমে।

➟ পর্যাপ্ত পানি পান করুন-
→ শরীর আর্দ্র থাকলে মুখ পরিষ্কার থাকে এবং ময়লা জমা কমে।

➟ আলতোভাবে কুলকুচি করুন-
→ ছোট স্টোন নিজে থেকেই বেরিয়ে আসতে পারে।

➟ ধারালো বস্তু ব্যবহার করবেন না-
→ টনসিলে খোঁচা দিলে আঘাত, রক্তপাত বা সংক্রমণ হতে পারে।

➟ বারবার হলে ডাক্তারের পরামর্শ নিন-
→ একজন ENT specialist নিরাপদে স্টোন অপসারণ করতে পারেন।

➟ টনসিলের chronic infection-এর চিকিৎসা করুন-
→ বারবার টনসিলাইটিস হলে টনসিল স্টোন হওয়ার প্রবণতা বাড়ে।

➟ গুরুতর ক্ষেত্রে Tonsillectomy-
→ ঘন ঘন, বড় বা কষ্টদায়ক স্টোন হলে টনসিল অপসারণের কথা বিবেচনা করা হয়।

★ হোমিওপ্যাথিক চিকিৎসা-

➟ Hepar Sulph-
→ টনসিলে পুঁজ, ব্যথা, স্পর্শে কষ্ট, ঠান্ডায় বাড়ে—এ ধরনের অবস্থায় উপযোগী।

➟ Mercurius Sol-
→ মুখে দুর্গন্ধ, অতিরিক্ত লালা, গিলতে কষ্ট, টনসিলে সাদা দাগ থাকলে কার্যকর।

➟ Kali Muriaticum-
→ টনসিলে সাদা বা ধূসর আবরণ, ক্রিপ্টে জমাট পদার্থ থাকলে ব্যবহৃত হয়।

➟ Baryta Carb-
→ টনসিল বড় হওয়া, বারবার infection হওয়া, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে উপযোগী।

➟ Silicea-
→ বারবার টনসিল স্টোন হওয়া এবং পুঁজ জমার প্রবণতায় কার্যকর।

➟ Calcarea Carb-
→ ঠান্ডা লাগার প্রবণতা, টনসিল ফুলে যাওয়া, ঘাম বেশি—এমন রোগীর constitutional remedy হিসেবে ব্যবহৃত।

➟ Lachesis-
→ বাম পাশের টনসিল বেশি আক্রান্ত হলে, গলায় চাপ সহ্য না হলে উপযোগী।

➟ Belladonna-
→ টনসিল হঠাৎ লাল, গরম, ফুলে যাওয়া ও জ্বরের acute অবস্থায় ব্যবহৃত হয়।

★ কখন চিকিৎসকের সাহায্য নেবেন-

নিম্নলিখিত লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন—

→ গলায় তীব্র ব্যথা
→ জ্বর
→ উল্লেখযোগ্য ফোলাভাব
→ গিলতে বা শ্বাস নিতে অসুবিধা
→ বারবার বড় আকারের টনসিল স্টোন হওয়া
→ সাদা দাগটি টনসিল স্টোন নাকি অন্য কিছু—এ নিয়ে সন্দেহ থাকলে

★ সতর্কতা:-
এই লেখাটি শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য সচেতনতার জন্য। টনসিল স্টোন সাধারণত ক্ষতিকর নয়, তবে দীর্ঘস্থায়ী গলাব্যথা, জ্বর, তীব্র ব্যথা, গিলতে বা শ্বাস নিতে অসুবিধা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ডা. জিয়াউল হক
মাহিন হোমিও মেডিকেল
৮৮ কাঞ্চন টাওয়ার
কাঁঠাল বাগান বাজার
কলাবাগান, ঢাকা ১২০৫
01707-956015

সকালে ঘুম ভাঙতেই লিঙ্গ উত্থান ঘটতে দেখা স্বাভাবিক। এটা লজ্জার না। স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সিগন্যাল!ইদানিং খেয়াল করলো—আগ...
28/04/2026

সকালে ঘুম ভাঙতেই লিঙ্গ উত্থান ঘটতে দেখা স্বাভাবিক। এটা লজ্জার না। স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সিগন্যাল!

ইদানিং খেয়াল করলো—আগের মতো আর সকালে স্বাভাবিক উত্থান হচ্ছে না!
প্রথমে ভাবলেন বয়সের কারণে, কিন্তু পরে বুঝলেন বিষয়টা এত সহজ না!

চিকিৎসা বিজ্ঞানের মতে—
সকালের উত্থান শুধু se-xu-al ব্যাপার না, বরং এটি শরীরের র*ক্ত চলাচল, স্নায়ু ও হার্টের সুস্থতার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

যাদের—
১. উচ্চ র*ক্তচাপ,
২. ডায়াবেটিস,
৩. অতিরিক্ত স্ট্রে*স,
৪. হার্টের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে এই লক্ষণটি আগে কমে যেতে পারে।

গবেষণায় দেখা গেছে—
যাদের নিয়মিত সকালের উত্থান হয়, তাদের র*ক্ত সঞ্চালন ভালো থাকে এবং হার্টের ঝুঁকি তুলনামূলক কম।

আর যদি অল্প বয়সেই এটি বন্ধ হয়ে যায়, তাহলে এটি শরীরের ভেতরে বড় কোনো সমস্যার সতর্ক সংকেত হতে পারে।

করণীয় -
১. নিয়মিত হলে চিন্তার কিছু নেই—এটা স্বাভাবিক।
২. দীর্ঘদিন না হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।

শারীরিক ও মানসিক যে কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে এবং নিজে নিজে ঔষধ না খেয়ে। অভিজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন।

ডা. জিয়াউল হক
01707-956015

থাইরয়েড কি ও হোমিওপ্যাথিক চিকিৎসা-থাইরয়েড হলো গলার সামনে অবস্থিত একটি গ্রন্থি, যা থাইরয়েড হরমোন (T3, T4) তৈরি করে। এই...
27/04/2026

থাইরয়েড কি ও হোমিওপ্যাথিক চিকিৎসা-

থাইরয়েড হলো গলার সামনে অবস্থিত একটি গ্রন্থি, যা থাইরয়েড হরমোন (T3, T4) তৈরি করে। এই হরমোন শরীরের—

মেটাবলিজম (শক্তি উৎপাদন)
হৃদস্পন্দন,
শরীরের তাপমাত্রা,
মস্তিষ্কের বিকাশ (বিশেষ করে গর্ভে শিশুর)
নিয়ন্ত্রণ করে।

★ থাইরয়েড এ সমস্যা-

১. Autoimmune কারণ-
যেমন: Hashimoto’s Thyroiditis → হাইপোথাইরয়েড।
যেমন: Graves’ Disease → হাইপারথাইরয়েড।

২. আয়োডিনের অভাব-
বাংলাদেশে কিছু এলাকায় এখনো দেখা যায়।

৩. হরমোনাল পরিবর্তন-
বিশেষ করে গর্ভাবস্থা।

৪. ওষুধ বা সার্জারি-
থাইরয়েড অপারেশন বা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।

★ থাইরয়েডের দুই প্রধান সমস্যা-

১. Hypothyroidism (হরমোন কম)

লক্ষণ:-

ক্লান্তি,
ওজন বৃদ্ধি,
ঠান্ডা সহ্য না হওয়া,
কোষ্ঠকাঠিন্য,
চুল পড়া।

২. Hyperthyroidism (হরমোন বেশি)-

🔺 লক্ষণ:-

হৃদস্পন্দন বেড়ে যাওয়া,
ওজন কমা,
ঘাম বেশি,
উদ্বেগ, অস্থিরতা,
গরম সহ্য না হওয়া।

গর্ভাবস্থায় ঝুঁকি (সংক্ষেপে)-

শিশুর IQ কমে যেতে পারে (Untreated হলে)
প্লাসেন্টা সমস্যা,
স্টিলবার্থ (দুর্লভ কিন্তু সম্ভব)

🩺 পরীক্ষা-

সবচেয়ে গুরুত্বপূর্ণ:-

TSH

Free T4

কখনো Anti-TPO

হোমিওপ্যাথিক রেমিডি (লক্ষণভিত্তিক)-

মনে রাখবেন: থাইরয়েড একটি হরমোনাল ও সিস্টেমিক রোগ, তাই কেস টেকিং ছাড়া ওষুধ দেওয়া ঠিক না।

★ Hypothyroid টাইপ-

Calcarea Carbonica-
→ মোটা, ঠান্ডা সহ্য না, ঘাম, ডিম পছন্দ।

Sepia-
→ হরমোনাল সমস্যা, উদাসীনতা, ঋতু সমস্যা।

Natrum Muriaticum-
→ মানসিক চাপ, চুপচাপ, মাথাব্যথা।

★ Hyperthyroid টাইপ-

Iodum-
→ খিদে বেশি, তবুও ওজন কমে।

Lachesis-
→ গরমে অসহ্য, বাম পাশ বেশি।

Phosphorus-
→ দুর্বলতা, দুশ্চিন্তা, জ্বালা।

★ গর্ভাবস্থায় (সতর্কতা সহ)

Sepia-
Calcarea Carbonica, Calca Flur

কিন্তু এখানে নিজে নিজে না দিয়ে কেস দেখে দিতে হবে।

করণীয় (Practical guideline)-

১. নিয়মিত পরীক্ষা-
TSH প্রতি ৬–৮ সপ্তাহে (গর্ভাবস্থায়)

২. আয়োডিনযুক্ত খাবার-
আয়োডিন লবণ, মাছ, ডিম।

৩. ডায়েট-
প্রোটিন, শাকসবজি, অতিরিক্ত প্রসেসড খাবার এড়িয়ে চলা।

৪. অলসতা নয়-
হালকা ব্যায়াম।

৫. এলোপ্যাথিক চিকিৎসা বন্ধ নয়-

যেমন Hypothyroid হলে Levothyroxine বন্ধ করা যাবে না।

গুরুত্বপূর্ণ সতর্কতা-

১. থাইরয়েডে শুধু হোমিওপ্যাথি দিয়ে সবসময় কন্ট্রোল করা যায়—এই ধারণা বাস্তবসম্মত নয়।
২. বিশেষ করে গর্ভাবস্থায় untreated thyroid = high risk pregnancy.

সংক্ষেপে-

থাইরয়েড = শরীরের “মাস্টার মেটাবলিজম কন্ট্রোল”
গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ।

সময়মতো চিকিৎসা = সুস্থ মা + সুস্থ শিশু।

বি.দ্র. যেকোন শারীরিক ও মানসিক সমস্যায় অবহেলা ও নিজে নিজে ঔষধ সেবন না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক এর পরামর্শ নিন।

ডা. জিয়াউল হক
মাহিন হোমিও মেডিকেল,
৮৮ কাঞ্চন টাওয়ার,
কাঁঠাল বাগান বাজার,
কলাবাগান, ঢাকা ১২০৫
01707-956015

Address

88 Kanchan Tower, Kathalbagan Bazar, Kalabagan
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801707956015

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. জিয়া হোমিও মেডিকেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. জিয়া হোমিও মেডিকেল:

Share