ম্যারেজ মিডিয়া

ম্যারেজ মিডিয়া বিধবা, এতিম, অসহায় নারীদের জন্যে বিয়ের প্লাটফর্ম।

04/12/2025

আমরা বিয়ে দিতে চাই এমন বোনদের:
✔ এতিম মেয়ে (যার বাবা নেই)
✔ বিধবা বোন (যার স্বামী ইন্তেকাল করেছে)
✔ বয়স: ১৮-৪০ বছর
✔ যৌতুক একদম শূন্য
✔ মোহর: মাত্র ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা

আমাদের দায়িত্ব:
১. পুরো বিয়ের খরচ (কাবিন, ওয়ালিমা, কনের গহনা-কাপড়-আসবাব)
২. মোহরের টাকা
৩. মেয়ে ও পরিবারের পরিচয় পুরোপুরি গোপন
যদি আপনার চেনা কোনো এতিম বা বিধবা বোন থাকে,
বা আপনি নিজে এমন নেককার পাত্রী হন,
তাহলে আজই ইনবক্স করুন করুন:

اَللَّهُمَّ اجْعَلْ هَذَا العَمَلَ خَالِصًا لِوَجْهِكَ الكَرِيْمِ
হে আল্লাহ! এই কাজকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন।

اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ
আল্লাহ তা‘আলা বলেন:
وَأَنْكِحُوا الْأَيَامَىٰ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ
“তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে দাও, আর তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরও। তারা গরিব হলেও আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন।”
(সূরা নূর: ৩২)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
«مَنْ تَزَوَّجَ الأَيِّمَ فَقَدْ أَحْرَزَ ثُلْثَيِ الدِّينِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي الثُّلُثِ الْبَاقِي»
“যে ব্যক্তি বিধবাকে বিয়ে করে, সে দ্বীনের দুই-তৃতীয়াংশ রক্ষা করে ফেলে, এখন বাকি এক-তৃতীয়াংশে আল্লাহকে ভয় করুক।”
(তাবারানী)
আর এক হাদীসে এসেছে:
“যে ব্যক্তি একজন এতিম মেয়ের বিয়ের ব্যবস্থা করবে, কিয়ামতের দিন আমি ও সে জান্নাতে এমন হব…”
(তিনি আঙ্গুল মিলিয়ে দেখালেন, যেন দুজন খুব কাছাকাছি)।
আজ আমরা আল্লাহর ওয়াস্তে ঘোষণা করছি:
#এতিম_বিধবার_বিয়ে
#সুন্নাহর_বিয়ে

02/12/2025

যে মেয়েটির বাবা নেই, স্বামী চলে গেছে, কিংবা যে এতিম—
সে আজ সমাজের চোখে “বোঝা” হয়ে গেছে।
কেউ তাকে বিয়ে করতে চায় না।
কারণ তার পেছনে কেউ নেই, যৌতুক দিতে পারবে না, বড় বাড়ির মেয়ে না।

কিন্তু আল্লাহর কাছে সে একজন পূর্ণাঙ্গ মানুষ।
তারও স্বপ্ন আছে, লজ্জা আছে, মর্যাদা আছে।
সে-ও একটা সংসার করতে চায়, মা হতে চায়, হাসতে চায়।

আজ আমরা এমন কয়েকজন বোনের খোঁজ করছি যারা:
- বিধবা বা এতিম
- ১৮-৩৫ বছরের মধ্যে
- সৎ, ধার্মিক ও সংসার করতে ইচ্ছুক
- যৌতুক ছাড়াই বিয়ে করতে রাজি

আমরা পাত্র-পাত্রীর পরিচয় গোপন রাখব।
বিয়ের পুরো খরচ (কাবিন, গায়ে হলুদ, খাওয়া-দাওয়া, আসবাব) আমরা দায়িত্ব নেব ইন শা আল্লাহ।
শুধু আপনার দোয়া আর একটু লাগবে।

যদি আপনার চেনা কোনো অসহায় বোন থাকে, অথবা আপনি নিজে এমন পাত্র হয়ে থাকেন,
তাহলে শুধু একটা ইনবক্স করুন

একটা বিয়ে দিয়ে আপনি একটা জাহান্নাম থেকে বাঁচতে পারেন,
আর একজন মেয়েকে তার হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে দিতে পারেন।

আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন।

#বিধবা_এতিম_মেয়েদের_বিয়ে
#যৌতুক ছাড়া বিয়ে
#মানবতার_দায়িত্ব

──────────────────

01/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ভাই।

যেসব ভাই ছাত্র অবস্থায় বিয়ে , দেনমোহর ইত্যাদি নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ তাদের উদ্দেশ্য করে আমার অভিজ্ঞতা শেয়ার করা ।

আমি আমার লাইফের বিয়ে নিয়ে কিছু বলি যেহুতু আপনি ম্যারেজ মিডিয়া চালান হয়তো আপনার মাধ্যমে দ্বীনি ভাইরা জানতে পারবে এবং উনারা দুশ্চিন্তা হতাশা কাটিয়ে উঠবেন এবং অনুপ্রাণিত হবেন ইন শা আল্লাহ ।

আলহামদুলিল্লাহ আমি ছাত্র অবস্থায় বিয়ে করেছি, প্রায় ১ মাস হচ্ছে । কোনো ইনকাম নাই । অনার্সে পড়ছি । আমার আহলিয়া এসএসসি শেষ করেছেন । মেয়েপক্ষ যখন বললো দেনমোহরের কথা আমি বলেছিলাম ৫০ হাজার এরপর ছোট করে ব্যাখ্যা করেছিলাম । উত্তরে মেয়ের নানা বলেছিলেন "ছেলে যা বলছে তাই এখানে আর কোনো কথা নাই" ।

বিয়ের পর আহলিয়া কে বলেছিলাম আপনার এর আগে কতগুলো প্রস্তাব এসেছিল । সে বলেছিল অনেকগুলো কিন্তু উনি কাউকেই পছন্দ করেন নাই ।যেসব প্রস্তাব এসেছিল তার জন্য তার মধ্যে কেউই বেকার বা ছাত্র ছিলেন না ।

এরপর তার সর্বশেষ যে প্রস্তাব এসেছিল আমার পূর্বে । তারা আমার আহলিয়া কে খুব পছন্দ করেছিল । তারা রাত ১২ টা পর্যন্ত ওই এলাকায় ছিল মেয়েকে বউ করে নিয়ে যাবে । কিন্তু আমার বউ না করে দিয়েছে যে ছেলে দীনদার না , তার পছন্দ হয় নাই । তারা দেনমোহর ৫ লাখ সাথে সাথে বুঝিয়ে দিয়ে মেয়েকে সাজিয়ে নিয়ে যাবে । ছেলে ভালো চাকরি করত , ফ্যামিলি ভালো , অর্থনৈতিক অবস্থাও ভালো। অর্থাৎ সব দিক থেকেই ভালো ছিল ।

কিন্তু ভাগ্য এমনই আলহামদুলিল্লাহ । আমি বেকার , চাকরি নেই । শশুরবাড়ি থেকে শুধু মাত্র ৫০ হাজার দেনমোহর এ হাসিমুখে বিয়ে দিয়েছে ।

01/12/2025

বিধবা মহিলা বা এতিম মেয়ে মাসনা, রুবেয়া, সুলাসা বিয়ে করতে বসতে নক দিন

#রুবায়া #সুলসা #বিয়ে

এতিম মেয়েরা বিয়ের জন্যে যোগাযোগ করুন
30/11/2025

এতিম মেয়েরা বিয়ের জন্যে যোগাযোগ করুন

মসনা বসতে আগ্রহী পাত্রীরা যোগাযোগ করুন
30/11/2025

মসনা বসতে আগ্রহী পাত্রীরা যোগাযোগ করুন

▌  পাত্র কোড-৫৩২ 💥পাত্রের বিবরণ💥__________________________নাম: 🔸 জন্মসাল ? (সঠিক)➤ 1999🔸  ওজন ?➤ 65+🔸   উচ্চতা ?➤ 5.6"🔸 ...
30/11/2025

▌ পাত্র কোড-৫৩২
💥পাত্রের বিবরণ💥
__________________________

নাম:

🔸 জন্মসাল ? (সঠিক)

➤ 1999

🔸 ওজন ?

➤ 65+

🔸 উচ্চতা ?

➤ 5.6"

🔸 গায়ের রং ?

➤ শ্যামা

🔸 আপনার শারীরিক গঠন কেমন ?

➤ আলহামদুলিল্লাহ সুস্থ-সবল

🔸 আপনার দাড়ির ধরন কেমন ?

➤ ছেড়ে দেয়া কাটা হয়নি কখনও

🔸 আপনি কেমন পোশাক পড়েন?

➤ পাঞ্জাবি, পায়জামা, টিশার্ট, শার্ট, প্যান্ট, লুঙ্গি কমফোর্ট্যাবল

🔸 আপনি কি সবসময় টাখনুর উপর কাপড় পড়েন?

➤ হ্যা সবসময়

🟥 শিক্ষাগত যোগ্যতা কি?

➤ বিবিএ, এমবিএ

🟥 বৈবাহিক অবস্থা ? ( ডিভোর্স হলে ডিভোর্সের কারণ কি? সন্তান আছে কি না? ছেলে না মেয়ে এবং বয়স কত?)

➤ আনম্যারিড

🔸 ৫ ওয়াক্ত সালাত আদায় করেন?

➤ হ্যা আলহামদুলিল্লাহ

🔸 আপনি অনলাইন ও অফলাইনে নন-মাহরাম কতটুকু মেনে চলেন ?

➤ সর্বোচ্চ চেষ্টা করি আর স্টুডেন্ট পড়াই তাই এই পার্পাজে সকলের সাথেই কথা বলতে হয়।

🔸 আপনার বিশেষ কোন বদ অভ্যাস বা দুর্বল দিক আছে ?

➤ একটা কাজ শুরু করলে ওটা শেষ না করে উঠতে মন চায় না।

🔸 আপনার সন্তানসন্ততি নিয়ে কেমন চিন্তাধারা?

➤ » ছোটবেলা থেকেই তাদেরকে পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলার মতো করে গড়ে তোলার, শুদ্ধ আক্বীদাহ ও সঠিক মানহাজে বড় করার দৃঢ় আশা রাখি।

আমি কখনোই আদর্শহীন নামে মুসলিম হিসেবে সন্তাদের মেনে নিতে পারব না; আমি সর্বদাই আদর্শকে প্রাধান্য দিই। শিশুদের বেড়ে ওঠায় পরিবার থেকেই বেশি প্রভাবিত হয় এ কারণে বিশেষ করে মায়ের সচেতনতা, একাগ্রতা ও মানসিকতার ব্যাপারে আমি বেশি চিন্তিত। আমি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট দোয়া করি
উনিও যেন একই আদর্শিক মানসিকতার অধিকারী হন, দ্বীনের প্রতি দৃঢ়, পরহেজগার, তাকওয়াবান এবং সঠিক আক্বীদাহ ও মানহাজকে আপন করে নেন। যাতে ভবিষ্যতে আমাদের সন্তানদের লালন-পালন হয় এক নিখুঁত দ্বীনি পরিবেশে, দৃঢ় নৈতিকতা, যুহদ ও দুনিয়ার ফিতনা থেকে দূরে রাখার উপযোগী মানসিকতা নিয়ে।



🟥 স্থায়ী ঠিকানা ? (বিভাগসহ)

➤ বিভাগঃ রাজশাহী, জেলাঃ বগুড়া, উপজেলাঃ গাবতলী

🔸 বর্তমান ঠিকানা ?

➤ একই

🔸 আপনার জন্ম ও বেড়ে উঠা কোথায়?

➤ একই

🔸 শুদ্ধভাবে কুরআন পড়তে পারেন? দৈনিক কত আয়াত পড়া হয়?

➤ হ্যা তবে কিছু বিচ্যুতি আছে ইমপ্রুভ করার চেষ্টা করছি।

🔸 বর্তমানে কিভাবে দ্বীন শিখছেন? পদ্ধতি কি?

➤ সালাফি আলিমদের লেকচার,কোর্স আনলাইন+ বই পড়ে।

🔸 এখন পযন্ত কোন কোন বই পড়া হয়েছে। বা সংগ্রহে আছে?

➤ শারহুল আক্বীদাহ আল ওয়াসিত্বিয়্যা,আল-উছুল মিন ইলমিল উছুল,শারহুল আকীদাহ আত-তহাবিয়্যাহ, ইসলামী আকীদাহ, মানহাজ, এটা সালাফগণের মানহাজ নয়,সাহাবিদের অন্তঃকলহ, সালাফগণের দুনিয়াবিমুখতা,ইলমুল মাকা-সিদ আশ-শারঈয়্যাহ, কুবুরীদের সংশয় নিরসন, মুছতুলাহুল হাদীছ,পারিবারের আভভাবকত্ব,রিয়াযুস স্বা-লিহীন,সীরাতুর রাসূল (ছাঃ, 'উমদাতুল আহকাম, প্রকৃত সালাফী হোন, আহলে হাদীস একটি বৈশিষ্ট্যগত নাম, ইমাম নববীর ৪০ হাদীস, উসূলুল ইমান, উসূলুল হাদিস, মানব জীবনের পূর্ণাঙ্গ আমল,মানহাজুস সালাফ,নবীদের কাহিনী,কুরআন বোঝার মূলনীতি

🔸 আপনার পছন্দের কিছু শাইখদের নাম লিখুন ?

➤ ০১. ড. আসাদুল্লাহ আল গালিব

০২. ড.শহীদুল্লাহ খান মাদানি

০৩. ড.মানজুরে এলাহী

০৪. ড. সাইফুল্লাহ মাদানি

০৫. ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া

০৬. ড. ইমাম হোসাইন

০৭. শায়খ মতিউর রহমান মাদানি

০৮. শায়খ আকতারুল আমান মাদানি

০৯. শায়খ আব্দুর রাকিব মাদানি

১০. আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

১১. শায়খ আব্দুল হামিদ ফাইজি আল

মাদানি(হাফিযাহুমুল্লাহ) এছাড়া সকল সালাফি আলেম

🟥 আপনি কোন আকীদা-মানহাজ/মাযহাব অনুসরন করেন ?

➤ সালাফী, আহলে হাদিস

🔸 বর্তমান শারীরিক/মানসিক অবস্থা কেমন ?

» আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ

🔸 স্ত্রীর সাথে কেমন আচরন করা উচিত?

➤ আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সালাফগণ যেমন আচরণ করতেন।

আমার থেকে কেউ কখনও কষ্ট পায়নি তাই সে-ও কখনও কষ্ট পাবে না ইনশাআল্লাহ।

🔸 আপনার ধর্মীয় ও অন্যান্য দিকগুলো লিখুন ?

» আমি একটু শান্তশিষ্ট স্বভাবের, কথা কম বলি (মিতভাষী) হাসিমুখে কথা বলতে ভালোবাসি তবে প্রয়োজনে গম্ভীরও হতে পারি । অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। আর বিশেষ করে অতিরিক্ত ম্যাজাজ আমি পছন্দ করি না। আমি শান্তিপ্রিয় মানুষ, যেসব কারণে অশান্তি সৃষ্টি হয় সেসব বিষয় সেক্রিফাইজ করতে হলেও করি তাও চেষ্টা করি অশান্তি যেন সৃষ্টি না হয়। এসব আমার মনের বিষয় যা বাহিরের মানুষ বলতে পারবে না আর আমি কেমন এ বিষয়ে আমার প্রতিবেশি থেকে জেনে নেয়া বেটার হবে। আর দীর্ঘপথ যেহেতু পারি দিতে হবে তাই সময় নিয়ে যাচাই করে সম্মত হওয়া উচিত।

🟥 আপনার বর্তমান পেশা কি? এবং কোথায়?

➤ আলহামদুলিল্লাহ আমার বিবিএ এর একটা প্লাটফর্ম আছে ( নাম- BBA Academy) সেখানে অনলাইনে পড়াই এতে আশা করি অন্যের অধীনে জব না করলেও হবে এবং অনেক ভালোভাবে চলতে পারব ইনশাআল্লাহ এবং ফ্যামেলি মেম্বারদের সময় দিতে পারব। আর অনলাইনে যেকোনো কাজ মানুষ তেমন গুরুত্ব দেয় না বা বুঝেও না যে কি করি তাই উল্লেখ করতে হলো। আর আমি সময় না দিয়ে অন্য স্যারদের দ্বারা পড়িয়ে নিলেও সচ্ছলভাবে চলতে পারব ইনশাআল্লাহ।

🟥 আপনার মাসিক ইনকাম কত ?

➤ আলহামদুলিল্লাহ, এমাউন্ট পরে জানানো হবে।

🔸 বিয়ের পর স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রাখার ব্যবস্থা আছে কি?
➤ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ব্যবস্থা আছে আর আমার বাসায় মা আর বড় আপু ছাড়া কেউ নেই প্লাস বাসার আশেপাশেও তেমন বসতি নেই। তাই পরিপূর্ণ পর্দা করতে কোনো সমস্যা হবেনা ইন-শা-আল্লাহ্।

🔸 বিয়ের পর স্ত্রীকে চাকুরী করতে দিবেন?
➤ একদমই না

💥 পারিবারিক তথ্য 💥
__________________________

🟥 আপনার পিতার পেশা ও বর্তমান অবস্থা কি ?
➤ দেড় বছর হচ্ছে মারা গিয়েছেন (রহঃ)

🔸 আপনার মাতার পেশা ও বর্তমান অবস্থা কি ?
➤ গৃহিণী

🔸 আপনারা কয় ভাই-বোন ? তাদের শিক্ষাগত যোগ্যতা ও পেশা উল্লেখ করুন।
➤ তিন বোন, আর আমি সবার ছোট। ৯ম,১০ম শ্রেণীতেই বিয়ে হয়েছে আপুদের এরপর আর পড়েনি

🔸 আপনার পরিবারের সদস্যগণ পর্দা করেন ?
➤ আলহামদুলিল্লাহ পর্দা করে তবে পরিপূর্ণ নয়।

🔸 আপনার পরিবারের সবাই কি পাঁচ ওয়াক্ত সালাত পড়েন?
➤ আলহামদুলিল্লাহ ছোট থেকে দেখে আসছি মা-বাবা নিয়মিত।

🟥 আপনাদের অর্থনীতি অবস্থা কেমন?
➤ আলহামদুলিল্লাহ সচ্ছল (সম্পদ চিরস্থায়ী নয় কেউ গড়ে কেউ শেষ করে আবার কোনো প্রজন্ম উত্তরাধিকারী সূত্রে পেয়ে ধনী আমি পাইনি কিছু)

🔸 বর্তমানে যে বাড়িতে আছেন সেটা কি নিজেদের নাকি ভাড়াবাড়ি ?
➤ নিজেদের আর এবছর ইনকাম করে নিজের টাকায় তিনটা রুম এবং তিনটা বাথরুম আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা করার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ।

💥আপনি ও আপনার পরিবার যেমন পাত্রী আশা করেন💥
__________________________

🔸 পাত্রীর বয়স ?
➤ ১৫-২০

🔸 পাত্রীর উচ্চতা ?
➤ নির্দিষ্ট নয়, সার্বিক বিষয়ের উপর নির্ভর করবে।

🔸 পাত্রীর ওজন ?
➤ ৪৫-৫৫

🔸 পাত্রীর গায়ের রং ?
➤ যেকোনো, দেখে ভালোলাগলেই চলবে। আর দুনিয়ার সবকিছু পার্ফেক্ট না তাই মনে অনেক কিছুই চাইবে বাস্তবতা ভিন্ন কিছু,পরিপূর্ণ সবকিছু পাব তো জান্নাতে ইন-শা-আল্লাহ্ । তাই সব কিছুতে দোষগুণ, অপূর্নতা মেনে নিয়েই চলছি এবং ভবিষ্যতেও চলতে পারব ইন শা আল্লাহ , সেক্রিফাইজেই প্রকৃত সুখ। তাই এমন আশা করি না যে সে রুপ,গুণ, দ্বীনদারীতা, শিক্ষা, ফ্যাশন সব দিকেই পার্ফেক্ট হোক। শুধু দ্বীনদারিতা আর নমনীয় আচরণ,আদর্শ,ব্যক্তিত্ববান হলেই চলবে যেন পরবর্তী প্রজন্মকে আদর্শ শেখাতে পারে।

🔸 পাত্রীর শারীরিক ও মানসিক অবস্থা ?
➤ বড় ধরনের কোনো রোগ না থাকলেই চলবে আর শান্তশিষ্ট, মার্জিত স্বভাবের।

🔸 পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ?
➤ SSC- Hons 2nd year

🔸 পাত্রীর পর্দা কেমন আশা করেন ?
➤ অভ্যন্তরীণ-বাহ্যিক পরিপূর্ণ পর্দা করতে হবে

🔸 পাত্রীর আকীদা-মানহাজ/মাযহাব কেমন চান ?
➤ সালাফী অথবা সালাফী মানহাজের সাথে সদ্য পরিচিত এমন। মুকাল্লিদ বা গোঁড়ামি না থাকলেই হলো।

🔸 পাত্রীর কেমন দ্বীনদারিত্ব আশা করেন?
➤ প্রকৃত দ্বীনদার, আল্লাহ ভিরু এবং অল্পতেই সন্তুষ্ট থাকবে আর আমি যেমনটা আশা করি সে-ও আমার থেকে তেমনি পাবে ইনশাআল্লাহ।

●🔸 জেলা ?
➤ বগুড়া, নওগা, গাইবান্ধা হলে ভালো হয় তবে দ্বীনদারিতা ঠিক থাকলে যেকোনো জেলা

🔸 অর্থনীতিক ব্যবস্থা?
➤ সচ্ছল

🔸 আপনি কি বিধবা/তালাকপ্রাপ্তা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী আছেন ?
➤ না

🔸 মোহর এর ব্যাপারে আপনার মন্তব্য কি?
➤ আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব।

🟥 "আল্লাহর কসম" করে বলুন সকল তথ্য সঠিক দিয়েছেন?
➤ 100%
বলে দিন,তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখ কিংবা প্রকাশ কর, আল্লাহ তা অবগত আছেন। আর আসমান ও জমিনে যা কিছু আছে, সেসব ও তিনি জানেন। আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান।" (সূরা আলে ইমরান ৩: ২৯)
আমি মিথ্যা তথ্য দিয়ে অন্যকে ধোঁকা দিয়ে কি করব যদি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা না চান আমি দ্বীনদার মেয়ে তো দূরে থাক বিয়েই করতে পারব না।

👉 আগ্রহীগণ ইনবক্সে যোগাযোগ করুন

27/11/2025

▌ পাত্র কোড-৫২৬
💥পাত্রের বিবরণ💥
__________________________
নাম:
🔸 জন্মসাল ? (সঠিক)
➤ ২০/ ১১ / ২০০২

🔸 ওজন ?
➤ ৭৮- ৮০

🔸 উচ্চতা ?
➤ ৫.১০/১১

🔸 গায়ের রং ?
➤ শ্যামলা

🔸 আপনার শারীরিক গঠন কেমন ?
➤ উচ্চতার সাথের মানানসই।

🔸 আপনার দাড়ির ধরন কেমন ?
➤ সুন্নতি দাড়ি আলহামদুলিল্লাহ

🔸 আপনি কেমন পোশাক পড়েন?
➤ শার্ট প্যান্ট , পাঞ্জাবী, জুব্বা ।

🔸 আপনি কি সবসময় টাখনুর উপর কাপড় পড়েন?
➤ জী

🟥 শিক্ষাগত যোগ্যতা কি?
➤ SSC Noakhali Zilla School (2018)
HSC Dhaka Imperial College (2020)
B.Sc. in Computer Science (2021-2025)

🟥 বৈবাহিক অবস্থা ? ( ডিভোর্স হলে ডিভোর্সের কারণ কি? সন্তান আছে কি না? ছেলে না মেয়ে এবং বয়স কত?)
➤ অবিবাহিত

🔸 ৫ ওয়াক্ত সালাত আদায় করেন?
➤ জী আলহামদুলিল্লাহ

🔸 আপনি অনলাইন ও অফলাইনে নন-মাহরাম কতটুকু মেনে চলেন ?
➤ সর্বোচ্চ মেনে চলার চেষ্টা করি

🔸 আপনার বিশেষ কোন বদ অভ্যাস বা দুর্বল দিক আছে ?
➤ জী না আলহামদুলিল্লাহ

🔸 আপনার সন্তানসন্ততি নিয়ে কেমন চিন্তাধারা?
➤ আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে একটি আদর্শ ইসলামি পরিবার গঠনের ইচ্ছা। বাচ্চাদের হিফয করানোয় আগ্রহী

🟥 স্থায়ী ঠিকানা ? (বিভাগসহ)
➤ কবিরহাট , নোয়াখালী

🔸 বর্তমান ঠিকানা ?
➤ বাসাবো , ঢাকা

🔸 আপনার জন্ম ও বেড়ে উঠা কোথায়?
➤ জন্ম নোয়াখালী, বেড়ে উঠা ক্লাস ১-১০ মাইজদী শহরে। HSC থেকে বর্তমান পর্যন্ত ঢাকায় অবস্থানরত

🔸 শুদ্ধভাবে কুরআন পড়তে পারেন? দৈনিক কত আয়াত পড়া হয়?
➤ আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে পড়তে পারি এবং নিয়মিত পড়া হয়

🔸 বর্তমানে কিভাবে দ্বীন শিখছেন? পদ্ধতি কি?
➤ বর্তমানে দ্বীনি শিক্ষার সাথে একটিবলি সেরকম জড়িত নেই।ভার্সিটি লাইফে দাওয়াহ এবং দ্বীনি একটিভিটিতে জড়িত ছিলাম।আগে অনেক অনলাইন কোর্স এবং বই পড়া হয়েছে। এছাড়া আলেমদের লেকচার শোনা হয়। আরবি ভাষা শিখা এবং ইসলামি ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছা অনেক।

🔸 এখন পযন্ত কোন কোন বই পড়া হয়েছে। বা সংগ্রহে আছে?
➤ সংগ্রহে অনেক বই আছে আলহামদুলিল্লাহ। পড়ার মধ্যে উল্লেখযোগ্য হল আর রাহিকুল মাখতুম, চিন্তাপরাঁধ, আক্বীদাতুত তহাবিয়া , আল-আকিদাহ আল-ওয়াসিতিয়্যাহ, রাহে বেলায়েত ইত্যাদি

🔸 আপনার পছন্দের কিছু শাইখদের নাম লিখুন ?
➤ দেশেঃ
১। শাইখ আহমাদুল্লাহ
২। শাইখ আব্দুল্লাহ জাগাঙ্গীর রঃ
৩। শাইখ মনজুরে এলাহি
৪। শাইখ মোখতার আহমেদ
৫। আবু বকর জাকারিয়া
৬। মিজান হারুন

দেশের বাইরেঃ
১। শাইখ উসাইমিন রঃ
২। শাইখ বইন বায রঃ
৩। শাইখ নাসির উদ্দিন আলবানি রঃ
৪। শাইখ সালেহ আল ফাওযান

🟥 আপনি কোন আকীদা-মানহাজ/মাযহাব অনুসরন করেন ?
➤ মানহাজুস সালাফিয়া

🔸 বর্তমান শারীরিক/মানসিক অবস্থা কেমন ?
» চশমা পড়া হয় । তাছাড়া আলহামদুলিল্লাহ সুস্থ।

🔸 স্ত্রীর সাথে কেমন আচরন করা উচিত?
➤ স্ত্রীর সাথে সর্বদা স্বদাচরণ এবং মোহাব্বতপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। কারণ হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি”। এক কোথায় এই হাদিসের সর্বোত্তম ব্যক্তি যেন হতে পারি সেই চেষ্টাই থাকবে ইন শা আল্লাহ।

🔸 আপনার ধর্মীয় ও অন্যান্য দিকগুলো লিখুন ?
» ২০২০ সালে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত—হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ। সেই মুহূর্ত থেকে আমি আল্লাহর বিধিবিধানকে পরিপূর্ণভাবে অনুসরণ করার জন্য সচেষ্ট আছি। আমার স্বভাবে শান্ত, চুপচাপ ও ধৈর্যশীল। মিথ্যা বলা, গীবত করা, অন্যের পিছনে লাগা—এ ধরনের গুনাহ থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করি।
ইসলাম সম্পর্কে জানতে এবং পড়তে ভালো লাগে। বিভিন্ন কারীর কোনআন তিলাওয়াত শুনতে অনেক পছন্দ করি। ফ্রি মিক্সিং পরিবেশে পড়ার সত্তেও সব সময় নজরের হেফাজত, মাহরাম মেইনটেইন করার চেষ্টা করে গেছি। আমি উচ্চবিলাসিতা পছন্দ করি না , অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। ইসলামি বিধিনিষেধে ছাড় দেওয়া এবং দলাদলি করা পছন্দ করি না।

🟥 আপনার বর্তমান পেশা কি? এবং কোথায়?
➤ বর্তমানে একটি IT কোম্পানিতে Software Engineer Intern( ডিসেম্বর পর্যন্ত ) হিসেবে আছি ।জানুয়ারি থেকে কোম্পানি তে পার্মানেন্ট রোলে শিফট হবো ইন শা আল্লাহ । সাথে একটি পাবলিশিং বিজনেস চলমান আলহামদুলিল্লাহ।

🟥 আপনার মাসিক ইনকাম কত ?
➤ ইন্টার্ন এবং ব্যবসা মিলে আলহামদুলিল্লাহ ৩০,০০০+ - এর মত আসে । জানুয়ারি থেকে জবে পার্মানেন্ট রোলে গেলে স্যালারি বাড়বে ইন শা আল্লাহ

🔸 বিয়ের পর স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রাখার ব্যবস্থা আছে কি?
➤ জী ইন শা আল্লাহ

🔸 বিয়ের পর স্ত্রীকে চাকুরী করতে দিবেন?
➤ আপাদত না।

💥 পারিবারিক তথ্য 💥
__________________________

🟥 আপনার পিতার পেশা ও বর্তমান অবস্থা কি ?
➤ বর্তমানে অবসর নিয়েছেন।প্রথমে শিক্ষকতায় ছিলেন , পরে প্রবাসী ছিলেন এবং শেষ অবসর পর্যন্ত দেশে একটি ম্যানপাওয়ার ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।

🔸 আপনার মাতার পেশা ও বর্তমান অবস্থা কি ?
➤ গৃহিনী

🔸 আপনারা কয় ভাই-বোন ? তাদের শিক্ষাগত যোগ্যতা ও পেশা উল্লেখ করুন।
➤ বড় তিন বোন। আমি সবার ছোট।
নামঃ পরে জানানো হবে
পেশাঃ গৃহিনী
স্বামীঃ পরে জানানো হবে
পেশাঃ রেস্টুরেন্ট ম্যানেজার
বর্তমান ঠিকানাঃ Brooklyn , USA

নামঃ পরে জানানো হবে
পেশাঃ গৃহিনী
স্বামীঃ পরে জানানো হবে
পেশাঃ রাজনীতির সাথে জড়িত ছিলেন এখন অবসর নিয়েছেন
বর্তমান ঠিকানাঃ মাইজদি , নোয়াখালী

নামঃ পরে জানানো হবে
পেশাঃ গৃহিনী
স্বামীঃ পরে জানানো হবে
পেশাঃ পুলিশ অফিসার
বর্তমান ঠিকানাঃ ঢাকা

🔸 আপনার পরিবারের সদস্যগণ পর্দা করেন ?
➤ বাইরে বোরকা পরিধান করেন

🔸 আপনার পরিবারের সবাই কি পাঁচ ওয়াক্ত সালাত পড়েন?
➤ বাবা , মা এবং আমি আমরা আলহামদুলিল্লাহ সবাই ৫ ওয়াক্ত সালাত পড়ি

🟥 আপনাদের অর্থনীতি অবস্থা কেমন?
➤ মধ্যবিত্ত

🔸 বর্তমানে যে বাড়িতে আছেন সেটা কি নিজেদের নাকি ভাড়াবাড়ি ?
➤ ভাড়া

💥আপনি ও আপনার পরিবার যেমন পাত্রী আশা করেন💥
__________________________

🔸 পাত্রীর বয়স ?
➤ ১৭- ২৩

🔸 পাত্রীর উচ্চতা ?
➤ ৫ - ৫.৯ ফিট

🔸 পাত্রীর ওজন ?
➤ উচ্চতার সাথের মানানসই

🔸 পাত্রীর গায়ের রং ?
➤ উজ্জ্বল শ্যামলা / ফর্সা

🔸 পাত্রীর শারীরিক ও মানসিক অবস্থা ?
➤ পরিপূর্ণ সুস্থ

🔸 পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ?
➤ সর্বনিম্ন SSC বা মাদ্রাসা সমমান

🔸 পাত্রীর পর্দা কেমন আশা করেন ?
➤ পরিপূর্ণ পর্দা

🔸 পাত্রীর আকীদা-মানহাজ/মাযহাব কেমন চান ?
➤ সালাফি হলে ভালো হয়। তবে বিদআত / শিরক মুক্ত হলে অন্য মাজহাবের প্রতিও সহনশীল

🔸 পাত্রীর কেমন দ্বীনদারিত্ব আশা করেন?
➤ সর্বদা দ্বীনের প্রতি যত্নশীল থাকবে এবং দ্বীনের ব্যাপারে কোন ছাড় দেওয়া যাবে না। ভুল হলে তা শুধরানোর মানসিকতা থাকতে হবে ।উত্তম আখালাকের অধিকারী হতে হবে। মিথ্যা , গীবত , অন্যের দোষ খুঁজে বেড়ানো , ঝগড়াটে স্বভাবের বা বদমেজাজি হওয়া যাবে না । স্বামীর প্রতি যত্নশীল হতে হবে। একটি দ্বীনি পরিবার গঠনের মানসিকতা থাকতে হবে। বিয়ের পর দ্বীনি পড়াশুনা করার মানসিকা থাকলে ভালো হয়। এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবো ইন শা আল্লাহ। সর্বাপরি আমার চক্ষু শীতলকারী হবে।
●🔸 জেলা ?
➤ ঢাকা , নোয়াখালী , ফেনি , লক্ষ্মীপুর হলে ভালো হয় (বাকি সব ঠিক থাকলে অন্য জেলার বিষয় বিবেচনা করা যেতে পারে )

🔸 অর্থনীতিক ব্যবস্থা?
➤ নিম্নবিত্ত , মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত

🔸 আপনি কি বিধবা/তালাকপ্রাপ্তা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী আছেন ?
➤ না

🔸 মোহর এর ব্যাপারে আপনার মন্তব্য কি?
➤ স্বামীর সামোর্থ অনুযায়ী যেন তা বিয়ের সময় নগদ প্রদান করা যায়।

✨ আল্লাহর নামে শুরু ✨অসহায় এতিম মেয়েদের বিয়ের সমস্ত খরচ ও পাত্র আমরা বের করব ইন শা আল্লাহ  যারা আগ্রহী আমাদের মেসেজ করুন
23/11/2025

✨ আল্লাহর নামে শুরু ✨
অসহায় এতিম মেয়েদের বিয়ের সমস্ত খরচ ও পাত্র আমরা বের করব ইন শা আল্লাহ

যারা আগ্রহী আমাদের মেসেজ করুন

এতিম মেয়েদের বিবাহ এবং যাবতীয় খরচ বা পাত্র আমরা দিবো। সব খরচ আমাদের এমন কেউ থাকলে সাড়াদিন।
22/11/2025

এতিম মেয়েদের বিবাহ এবং যাবতীয় খরচ বা পাত্র আমরা দিবো। সব খরচ আমাদের এমন কেউ থাকলে সাড়াদিন।

Address

Dhaka

Telephone

+8801731306188

Website

Alerts

Be the first to know and let us send you an email when ম্যারেজ মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ম্যারেজ মিডিয়া:

Share