Exercise with Pain Relief & Body Message - ব্যায়াম ব্যথা নিরাময় ও বডি মেসেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Exercise with Pain Relief & Body Message - ব্যায়াম ব্যথা নিরাময় ও বডি মেসেজ

Exercise with Pain Relief & Body Message - ব্যায়াম ব্যথা নিরাময় ও বডি মেসেজ We are a pain relief and body message center.

28/08/2025

সুস্থ দেহ সুন্দর মন,
বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন!

28/05/2024

আমাদের দেশের নারীদের সুগঠিত শরীর কম বয়সেই স্থুলকায় বা রোগা হয়ে যাবার প্রধান কারণ অসচেতনতা ও যথাযথ জ্ঞান না থাকা।
নিয়মিত ব্যায়াম ও মেসেজ করুন, সুস্থ থাকুন।

 রোজার মধ্যে কি কি ব্যায়াম করা যাবে? রোজা থেকে ভারী ব্যায়াম করলে কি শরীরের ক্ষতি হবে?  পরামর্শ :দৈনিক রুটিনে হালকা ব্যায়...
03/04/2023


রোজার মধ্যে কি কি ব্যায়াম করা যাবে? রোজা থেকে ভারী ব্যায়াম করলে কি শরীরের ক্ষতি হবে?

পরামর্শ :
দৈনিক রুটিনে হালকা ব্যায়াম সংযুক্ত করুন।

রোজা রাখার প্রথম কয়েক দিন আপনি খুব কান্ত বোধ করতে পারেন, তাই বিকেলবেলা কিছু হালকা স্টেচিং করতে পারেন।
অবশ্যই নিজেকে খুব কঠিন ও ভারী ব্যায়াম করার জন্য চাপ দিবেন না।পরিবর্তে হালকা কিছু ব্যায়াম রুটিনে রাখার চেষ্টা করুন।
ইফতারের পরে এবং ভোরের ঠিক আগে একটু দ্রুত হাঁটার চেষ্টা করুন।
যেহেতু এবার রমজান বেশ গরমের সময়, আপনি চাইলে বাহিরের কার্যকলাপ কিছুটা এড়াতে পারেন।
সুস্থ থাকুন, ধন্যবাদ।

পৃথিবীর বেশিরভাগ মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। প্রতিবছর সারাবিশ্বে হৃদরোগে মারা যায় প্রায় ১ কোটি ৭৯ লাখ মানুষ। এর বড় অংশই ...
01/03/2022

পৃথিবীর বেশিরভাগ মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। প্রতিবছর সারাবিশ্বে হৃদরোগে মারা যায় প্রায় ১ কোটি ৭৯ লাখ মানুষ। এর বড় অংশই (৮৫ শতাংশ) হার্ট অ্যাটাক বা হুদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
যদিও কার কখন হার্ট অ্যাটাক হবে তা বলা খুবই কঠিন, কিন্তু গবেষণা বলছে, অতিরিক্ত #ওজন বা #স্থুলতা সমস্যা আছে এমন মানুষগুলো অন্যান্যদের চেয়ে বেশি হৃদরোগের ঝুঁকিতে থাকে। কারণ অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের জন্য দায়ী এবং এটি কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। এসব কারণে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।
তাই সুস্থ্য জীবনযাপনের জন্য িয়ন্ত্রণে_রাখুন এবং স্বাস্থ্যকর খাবার খান।

  বা বাড়িতে থেকে কাজ করার এই বিশেষ সুবিধা থাকলেও অসুবিধা হল  #মেদ বেড়ে যাওয়া।এমন পরিস্থিতিতে শরীরচর্চা হয় না মোটেই।  #মে...
01/03/2022

বা বাড়িতে থেকে কাজ করার এই বিশেষ সুবিধা থাকলেও অসুবিধা হল #মেদ বেড়ে যাওয়া।
এমন পরিস্থিতিতে শরীরচর্চা হয় না মোটেই। #মেদ জমে যায় অল্প দিনেই।
কিন্তু ফিট থাকার জন্য ঘরে বসে অল্প কিছু কসরত করতে পারেন। এতে শরীর সুস্থ থাকবে এবং চেহারাও থাকবে ঝরঝরে।

★ নড়াচড়া করার জন্য আমরা যত বার হাত ও পায়ের ব্যবহার করি, ততখানি সচল থাকে না শরীরের কাঁধ বা সমস্ত ঊর্ধ্বাঙ্গ।
সামগ্রিক ভাবে শরীরের কলকব্জা সচল রাখতে আপনি দুই কাঁধকে একসঙ্গে পিছিয়ে নিয়ে যান এবং দশ সেকেন্ড পর আবার এগিয়ে আনুন। এই প্রক্রিয়া বেশ কয়েক বার করলে হাতের গিঁটে যে ব্যথা হয়, তাও কমে যাবে অনেকখানি। তবে হৃদ্‌যন্ত্রের সমস্যা থাকলে এই ব্যায়ামটি না করাই ভাল।

★ শরীরের পাশাপাশি মুখের ব্যায়ামও জরুরি।
কাজ করতে করতেই এই কসরত আপনি করতে পারেন। আপনার ভ্রূ নীচের দিকে ঠেলে যতটা সম্ভব গভীর ভাবে ভ্রূকুটি করুন। আবার পাঁচ সেকেন্ড পরই ভ্রূ দু’টি কপালের যতটা উপরে তোলা যায়, তুলে রাখুন। এই প্রক্রিয়া পাঁচ থেকে দশ বার করুন। এতে মুখের পেশির আরামও হবে।

★ শরীরচর্চা করার জন্য কাজ ফেলে উঠবেন না।
বরং কাজের জায়গায় থাকা অল্প ভারী জিনিস, যেমন জল ভর্তি বোতল বা মোটা কোনও বই এক হাতে তুলে হাতটি আপনার উরুর সঙ্গে সমান্তরাল ভাবে ধরে রাখুন। আস্তে আস্তে কনুই বেঁকিয়ে একটি সমকোণে বস্তুটিকে ধরুন। একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন অন্য হাত দিয়েও। মাঝেমধ্যে ওজন বেশি বা কম এমন বস্তুর সঙ্গে এই কসরতটি করতে পারেন। এতে হাতের পেশিতে রক্তসঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক হবে এবং আঙুলগুলিও সক্রিয় থাকবে।

★ পায়ের ব্যায়ামও কিন্তু এই সময়ে অত্যন্ত জরুরি।
এর জন্য সকালে ঘরেই অল্প জগিং বা স্কিপিং করতে পারেন। তা ছাড়াও কাজ করতে করতে যা করতে পারেন, তা হল আপনার পা মেঝে থেকে তুলে নিন। দু’টি পা-ই সোজা করুন এবং দশ সেকেন্ডের জন্য স্থির রাখুন। তার পরে, ধীরে ধীরে আপনার পা মেঝেতে রাখুন এবং এই প্রক্রিয়া অন্তত দশ বার পুনরাবৃত্তি করুন। শুরুতে সহজ মনে হলেও বারবার এই ব্যায়াম করতে বেশ পরিশ্রম হয়। কিন্তু একই সঙ্গে এর ফলে পায়ের পেশি সচল থাকে। অতিরিক্ত মেদ শরীরে বাসা বাঁধতে পারে না।

10/02/2022

Stay FIT! Stay healthy!!!

সুস্থ সুঠাম দেহ ও মন, বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।
18/11/2021

সুস্থ সুঠাম দেহ ও মন, বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।

আজকাল প্রায় কমবেশী সকল নারীই স্বাস্থ্য সচেতন। সকলেই এখন চেষ্টা করেন স্লিম থাকতে, পাশাপাশি নিজের শরীরের নানান অঙ্গগুলো সু...
15/11/2021

আজকাল প্রায় কমবেশী সকল নারীই স্বাস্থ্য সচেতন। সকলেই এখন চেষ্টা করেন স্লিম থাকতে, পাশাপাশি নিজের শরীরের নানান অঙ্গগুলো সুগঠিত রাখতে। শরীরের একেকটি অঙ্গ সুন্দর করতে চাই ভিন্ন ভিন্ন ব্যায়াম। ডায়েটিং করে ওজন তো কমানো যায়, কিন্তু এর অনেক খারাপ প্রভাব পড়ে দেহের সৌন্দর্যের ওপরে। স্লিম ফিগারের জন্য দেহের গঠন নষ্ট হয়ে যায়, বিশেষ করে বক্ষ যুগল হারায় সৌন্দর্য। তাই দেহের গঠন, বিশেষ করে দেহের উপরিভাগের গঠন উন্নত করতে প্রত্যেক নারীর কিছু ব্যায়াম করা অত্যন্ত জরুরী। এতে করে স্তনের গঠন উন্নত হয় এবং দেহ হয় সুগঠিত। বয়সের তুলনায় অপরিপক্ক স্তন গঠন যাদের, কিংবা যারা মাতৃত্ব বা অন্য কারণে স্তনের আকৃতিগত সমস্যায় ভুগছেন, তাদের সমস্ত সমস্যা সমাধান করে দেবে #ব্যায়াম।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Exercise with Pain Relief & Body Message - ব্যায়াম ব্যথা নিরাময় ও বডি মেসেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share