25/11/2025
Celebrating Relationships: A Story of Three Skills
Appreciate Ear | Appreciate Eye | Curiosity
গল্পঃ “ফারহান আর আয়রা”(অবশ্যই ছদ্মনাম)
ফারহান আর আয়রা—ছয় বছরের সম্পর্ক, দুই বছর বিবাহিত জীবন।
একসময় দু’জনের কথার শেষে ছিল হাসি; এখন দেখা যায়—প্রায়ই ছোট ছোট বিষয়ে উত্তেজনা, ভুল বোঝাবুঝি, নীরবতা।
এক সন্ধ্যায় বাসায় ফেরে ফারহান। দরজা খুলতেই আয়রার চোখ-মুখ দেখে মনে হলো কিছু একটা ঠিক নেই।
ফারহান ভেবে নেয়, “নিশ্চয়ই আবার আমার দেরি নিয়ে রাগ!”
সে কিছু না বলেই নিজের ঘরে চলে যায়।
আয়রা ভাবে, “সে আমার অনুভূতি বুঝতে চায় না!”
দুজনই দূরত্ব বাড়ায়…
যেন একই ঘরে থেকেও দু’জন আলাদা দ্বীপ।
পরের দিন সকালে দুজনই এক থেরাপি সেশনে যোগ দিল। সেশনে কনসেপ্ট ছিল—
Appreciate Ear, Appreciate Eye & Curiosity.
1️⃣ Appreciate Ear – শুনতে শেখা, শুধু শব্দ না—আবেগও
থেরাপিস্ট বললেন,
“একদিনের জন্য শুধু শোনো—উত্তর দেওয়ার তাড়াহুড়ো নয়, প্রতিক্রিয়া তৈরি নয়… শুধু শোনা।”
ফারহান সেই রাতে চেষ্টা করল।
আয়রা বলল,
“গতকাল অফিসে অনেক চাপ ছিল। বাড়ি এসে একটু সমর্থন চাইছিলাম।”
এবার ফারহান উত্তর দিল না—শুধু শুনলো।
প্রথমবার সে বুঝল—রাগ না, আয়রার মধ্যে ছিল ক্লান্তি আর নিরাপত্তাহীনতা।
আয়রা অবাক হল, কারণ তাকে বাধা দেয়া হলো না, তর্ক হলো না।
সে বললো,
“তুমি আজ আমাকে সত্যি শুনেছ… ধন্যবাদ।”
এটাই ছিল Appreciate Ear-এর শক্তি।
শোনা—connecting power.
2️⃣ Appreciate Eye – ভালো জিনিস দেখা ও স্বীকৃতি দেওয়া
দুদিন পর সকালবেলা আয়রা চা বানিয়ে টেবিলে রাখল।
ফারহান সাধারণত কোন মন্তব্য করত না।
কিন্তু সেদিন থেরাপিস্টের কথা মনে পড়ে গেল:
“দিনে অন্তত ২টি জিনিস খুঁজে বের করো—যার জন্য partner-কে appreciate করা যায়।”
সে বললো,
“আজ সকালটা তুমি কত সুন্দরভাবে শুরু করালে… ধন্যবাদ। আমি খুব কৃতজ্ঞ।”
আয়রা হাসল।
চায়ের স্বাদ একই, তবুও সেই appreciation—ওই দিনের আবহাওয়া বদলে দিল।
দুজনেই বুঝল—যা থাকে, তা কম নয়; কিন্তু appreciation না থাকলে তা অদৃশ্য হয়ে যায়।
এটাই Appreciate Eye—seeing the good.
3️⃣ Curiosity – বিচার নয়, বুঝতে চাওয়া
এক রাতে আয়রা হঠাৎ চুপচাপ।
আগের মতো ফারহান আর নিজের মতো অনুমান করল না।
সে শুধু জিজ্ঞেস করল—
“আজ তোমার ভেতরে কী চলছে? আমি জানতে চাই। তোমাকে বুঝতে চাই।”
কোন রাগ নেই, কোন অভিযোগ নেই—শুধু curiosity.
আয়রা বলল,
“আমি ভয় পাই… কখনও কখনও মনে হয় তুমি আমাকে গুরুত্ব দাও না।”
এই কথাটি আগে অভিযোগ হিসেবে বের হতো।
আজ curiosity সেটিকে softness-এ পরিণত করল।
ফারহান বলল,
“আমি সত্যি চাই তুমি নিরাপদ বোধ করো। কী করলে তুমি বেশি appreciated feel করবে?”
দুজনই বুঝল—
Curiosity = connection
Curiosity = conflict prevention
Curiosity = deeper intimacy
🌈 গল্পের পরিণতি: এক নতুন ধরণের সম্পর্ক
৩টি স্কিল একসাথে কাজ করলো—
✔ Appreciate Ear → ভুল বোঝাবুঝি কমে গেল
✔ Appreciate Eye → কৃতজ্ঞতা ও ইতিবাচকতা বাড়ল
✔ Curiosity → তর্কের জায়গায় তৈরি হলো বোঝাপড়া
ফারহান বলল,
“আমরা পারফেক্ট না, কিন্তু আমরা একসাথে শেখার জন্য প্রস্তুত—এটাই আমাদের শক্তি।”
আয়রা বলল,
“Celebrating relationships isn’t about avoiding conflicts…
it’s about learning how to care even during conflicts.
When we use Appreciate Ear, Appreciate Eye, and Curiosity—
relationships don’t just survive,
they slowly begin to bloom again.