09/02/2026
যেই সব কচি-কচি দের ধারনা,
আমি হালায় আসলে একটা ভণ্ড! হ ভাই ঠিকই ধরসুইন!
তো আপনেরা একটা কাম ক্রুইন,
আমার গুরু Dr. Maika Steinborn এর কাছে আমার মতই পড়াশোনা শুরু কইরা দেন!
আমি উনার ২০১৫ সালের, পত্থম ব্যাচ এর ইস্সস্টুডেন্ট!
এবং আমি আজো উনার বাধিত ছাত্র, (ছেলে ভালো)!! 😆
ম্যাডামে এখন কোর্স ও করান!
এবং এখন উনি দুনিয়ার,
সবচেয়ে বড়ো দের একজন!
আশা তো করি আপনেরা ইংরাজি কম বেশি বুঝেন,
ম্যাডাম নিজে ও জার্মান! 🙃
তো রিসেন্টলি ম্যাডামে উনার youtube এ কিছু ফ্রি ওয়াজ নসিহত দিসেন,
ইনারে আবার চুম্মা শফিক ভাইবেন না! হাহাহা
তো ম্যাডামের বানী চিরন্তনী আপনাগো লাইগা বহুত উপকারী হবে,
কারণ আপনারা পয়সা খরচ কইরা ডাক্তার না দেখায়,
আউল—ফাউল দুক্ষের কাসুন্দি মার্কা স্ট্যাটাস দিতে,
আর ঝুইলা যাইতে বেশি পছন্দ করেন!
এতো আবেগ ক্যারে?! 😅
তো এইসব ছাল-বাল বাদ দিয়া ম্যাডামের এই টিপস গুলা রেগুলার ফলো করেনঃ
ডিপ্রেশন রে সিরিয়াসলি নেন!
বিছানার থেকে নামেন, এবং সোজা হাটা দেন!
জিম করতেই হবে এমন কিছুই না!
বাসার পোষা প্রাণী দের সাথে খেলেন,
না থাকলে রাস্তায় তো ভাই কোণো অভাব ই নাই!
ফাটায় গান ছাইড়া নাচেন,
এই কাজ আমি এখনো এই ৪১ বছর বয়সে ও করি!! 😆
কাউরে জ্বালান! হাহাহা শুনতে হাস্যকর,
কিন্তু এইটা খুব কাজের!
আমি আমার বাপের মাথা খাইতাম! হাহাহা
কফি-শপ বা লাইব্রেরী তে দৌড় দেন,
বিশ্বাস করবেন না, গুলশান, বনানী বাদ দেন,
আমার ধানমণ্ডিতেই, প্রচুর মানুষ রে আমি বিকালে এই কাজ করতে দেখি
জোরে, জোরে দম নেন, এবং আজাইরা টক্সিট ফোন-কল, ম্যাসাজেস সব ঝাড়ু দেন!
জীবনের খুশির দিন গুলা মনে করেন!
লাইফের ইম্পরট্যান্ট প্রজেক্ট গুলা ধরেন
এবং ডিসিশন নাওয়া শুরু করেন!
ছুটির দিনে মজার কোনো প্ল্যান রাখেন! 🤡
মানুষের সাথে মিলামিশা বাড়ায় দেন
তাহলে রিলিজড হয়ে স্ট্রেস কমে, এবং ভালো ঘুম ও হয়!
একটা জার্নালে জীবনে কি কি ব্যাপারে আপনি কৃতজ্ঞ তা মেইন্টেইন করা শুরু করেন!
আপনি নিজেই টের পাইবেন যে,
আপনার লাইফ টা এমদমই ফকিন্নি মার্কা আসিলো না!
তাই বেহুদা মইরা যাওনের মতো কিসুই হয় নাই! 🤘
" আমি ও ভণ্ড অনেকের মতো,
গান দিয়ে ঢাকি, জীবনের ক্ষত"...
কবীর সুমন!