Dr. Rozina Akhtar Nilu

Dr. Rozina Akhtar Nilu Owner of 'Homoeo Health Care'
( Contact -- 01855-940175 )
( Contact -- 01728-346471)
স্বাস্থ্য সেবায় আপনার পাশে।

26/11/2025
26/10/2025

🔹 লিউকোরিয়া কী:

লিউকোরিয়া হলো নারীদের যোনি থেকে অতিরিক্ত সাদা, হলুদ বা দুধের মতো তরল নিঃসরণ হওয়া।

🔹 লিউকোরিয়ার ধরন:

১. Physiological leukorrhea (স্বাভাবিক লিউকোরিয়া):

মেয়েদের যৌবনকাল, গর্ভাবস্থা, বা ডিম্বস্ফোটনের সময় সামান্য সাদা স্রাব হওয়া স্বাভাবিক ব্যাপার।
👉 এটি শরীরের হরমোন পরিবর্তনের কারণে হয়।

২. Pathological leukorrhea (অস্বাভাবিক লিউকোরিয়া):

যখন স্রাবের সঙ্গে দুর্গন্ধ, চুলকানি, জ্বালাপোড়া বা পেলভিক ব্যথা থাকে — তখন তা রোগজনিত।

🔹 লিউকোরিয়ার কারণ:

১. যোনি বা সার্ভিক্সে সংক্রমণ (Candida, Trichomonas, Bacterial infection)।
২. হরমোনের ভারসাম্যহীনতা।
৩. পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (PID)।
৪. অতিরিক্ত মানসিক চাপ, অপুষ্টি ও দুর্বলতা।
৫. অস্বাস্থ্যকর জীবনযাপন বা পরিস্কার-পরিচ্ছন্নতার অভাব।
৬. গর্ভাবস্থা বা গর্ভপাতের পর জটিলতা।

🔹 লিউকোরিয়ার উপসর্গ:

১.যোনি থেকে ঘন বা পাতলা সাদা বা হলুদ স্রাব নিঃসরন ।

২.দুর্গন্ধযুক্ত তরল নিঃসরণ।

৩.যোনিতে চুলকানি বা জ্বালা।

৪.কোমর ব্যথা বা তলপেটে ভারী ভাব।

৫.ক্লান্তি, মাথা ঘোরা, ক্ষুধামান্দ্য।

৫.যৌন মিলনে ব্যথা (Dyspareunia)

🔹 হোমিওপ্যাথিক চিকিৎসা (Homeopathic Medicines):

👉১. Sepia officinalis:

সাদাস্রাব দুধের মতো, পাতলা, দুর্গন্ধযুক্ত।

গর্ভাশয়ে ভারীভাব, যেন কিছু নিচে নেমে যাচ্ছে।

সহবাসে অনীহা, খিটখিটে মেজাজ।

গৃহিণী মহিলাদের মধ্যে বেশি দেখা যায়।
Modalities: Exercise এ আরাম, বিশ্রামে খারাপ।

👉২. Pulsatilla nigricans:

ঘন, সাদা বা হলদে, গন্ধহীন স্রাব।

ঋতুস্রাব বিলম্বিত বা অনিয়মিত।

কোমল, কান্নাকাটি স্বভাব, ঠান্ডা পছন্দ করে ।
Modalities: খোলা বাতাসে ভালো লাগে, গরম ঘরে খারাপ।

👉৩. Calcarea carbonica:

দুধের মতো ঘন সাদা স্রাব, চুলকানি সহ।

স্থূল শরীর, সহজে ঘাম হয় (বিশেষ করে মাথায়)।

সামান্য পরিশ্রমে ক্লান্তি।
Modalities: ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় খারাপ।

👉৪. Kreosotum

হলদে, জ্বালাযুক্ত, দুর্গন্ধযুক্ত স্রাব — যোনিপথে জ্বালা করে।

স্রাবের কারণে অন্তর্বাস নষ্ট হয়ে যায়।

দুর্বল ও রক্তস্বল্পতা দেখা দেয়।

👉 ৫. Alumina:

সাদা, টানটান বা স্ট্রিংয়ের মতো স্রাব।

সকালে বা হাটার সময় বেড়ে যায়।

কোষ্ঠকাঠিন্য প্রবণতা থাকে।

👉 ৬. Borax:

ঘন সাদা, মিষ্টি বা আঠালো স্রাব।

যোনিতে অতিসংবেদনশীলতা, সহবাসে ব্যথা।

ভয় বা আকস্মিক শব্দে চমকে ওঠে।

👉 ৭. Natrum muriaticum:

সাদা, পাতলা বা আঠালো স্রাব, প্রায়ই চুলকানি থাকে।

মানসিকভাবে সংবেদনশীল, কষ্ট চেপে রাখে।

মুখ শুকিয়ে যায়, ঠোঁট ফাটে।

🔹 প্রতিরোধের উপায়:

১. দৈনন্দিন পরিচ্ছন্নতা বজায় রাখা।
২. ভেজা বা টাইট পোশাক না পরা।
৩. পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার খাওয়া।
৪ মানসিক চাপ কমানো।
৫. যৌন সংসর্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।

25/10/2025

@@@ Pre diabetes এর ঝুঁকি কিভাবে কমাবেন।

√√ ডায়াটেশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবার খেতে দিতে হবে।
√√ স্টেস ম্যানেজ করতে হবে।
√√ ধূমপান বন্ধ করতে হবে।
√√ঘুমের সমস্যা থাকলে সমাধান করতে হবে।
√√ হাই কোলেস্টেরল ও হাই ব্লাডপ্রেশার থাকলে নিয়ন্ত্রণ করতে হবে।

24/10/2025

@@@ ঋতুস্রাবের সময়,মূত্র নালীর সংক্রমণে ভোগেন অনেকে,তলপেটে যন্ত্রণা বাড়ে সুস্থ থাকার উপায় কি?

* মূত্রনালি সংক্রমণের ঝুঁকি বেশি মহিলাদের। ঋতুস্রাবের সময় সংক্রমণের ঝুঁকি আরো বাড়ে।এই সমরে কি কি নিয়ম মেনে চলবেন জেনে নিন।
* মূত্র নালি সংক্রমণে বেশি ভোগেন মহিলারাই। একে চিকিৎসার পরিভাষায় বলা হয় urinary track infection. সংক্ষেপে UTI.যে কোন বয়সে এই সমস্যা দেখা দিতে পারে।পানি কম খাওয়া,অপরিচ্ছন্ন শৌচাগার ব্যাবহার,ঋতুস্রাবের সময় পরিচ্ছন্নতা মেনে না চলা ইত্যাদি নানা কারণ রয়েছে এই রোগের। আর সবচেয়ে বড় ব্যাপার হলো প্রস্রাবের জায়গায় জ্বালা বা ব্যাথা হলে অনেক মেয়েরা লজ্জার কারনে তা বলতে চান না।চিকিৎসক এর কাছে ও যান না। ফলে সংক্রমণ ভিতরে ভিতরে থেকেই যায়।ঋতুস্রাবের সময় সংক্রমণ আরো বড় হয় দেখা দেয়।বেশির ভাগ মহিলাই বলবেন ঋতুস্রাবের ঐ ৪-৫ দিন তাঁদের প্রস্রাবের যায়গা জ্বালা বা যন্ত্রণা হয়।হালকা জ্বর ও আসে অনেকের।সেই সঙ্গে অসহ্য যন্ত্রণা হয়।
ঋতুকালিন সময়ে সংক্রমণের ঝুঁকি বাড়ে।এর কারন হলো পরিচ্ছন্নতার অভাব।ঋতুকালীন পরিচ্ছন্নতা কতটা জরুরি, তা না বুঝলে সংক্রমণের আশংকা থেকেই যাবে।তা বিপদ ডেকে আনতে পারে। ঋতুস্রাবের সম পরিচ্ছন্নতার অভাব থাকলে মূত্র নালীর সংক্রমণ, জরায়ু মুখের ক্যান্সার সহ শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।

# # কি কি নিয়ম মানলে সুস্থ থাকবেন?

* ৬-৭ ঘন্টার বেশি একটি ন্যাপকিন কখনো রাখা উচিত নয়।এগুলি ব্যাবহারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ৫-৬ ঘন্টার মধ্যে বদলে নিতে হবে।
* সংক্রমণ থেকে বাঁচতে দিনে ২-৩ লিটার পানি খেতেই হবে।সেই সঙ্গে তরল জাতীয় খাবার রাখতে হবে ডায়েটে।
* ব্যাক্তিগত পরিচ্ছতার জন্য এমন কোন প্রসাধনী ব্যবহার করবেন না,যাতে ক্ষারের পরিমান অনেক বেশি। এই ধরনের প্রসাধনী থেকে UTI ছাড়া ও আরো অনেক সংক্রমণের ঝুঁকি বাড়ে।

√√ উক্ত সমস্যা গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরাম নিন। অথবা হোমিও হেলথ কেয়ার এ যোগাযোগ করুন।
০১৯৫৫-৯৪০১৭৫

23/10/2025

@@@ কাদের মধ্যে ফ্রি- ডায়াবেটিসের সম্ভাবণা বেশি।

* পরিবারে Type-2 Diabetes এর ইতিহাস থাকলে।
* ৪৫ বছরের উপরে যাদের বয়স।
* যদি ধূমপানের অভ্যাস থাকে।
* যদি এবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া থাকে।
* যদি গর্ভকালীন ডায়াবেটিস (Gestational diabetes) থাকে।

23/10/2025

বর্তমান বিশ্বের জীবন্ত হোমিওপ্যাথি কিংবদন্তি ডাক্তার প্রফেসর জর্জ ভিথোলকাস বলেন-

‎আপনি হয়তো সিদ্ধান্ত নিলেন যে, নিজেকে আপনি বিজ্ঞ ও ব‍্যতিক্রমী হিসেবে উপস্থাপন করবেন, সেমত পোশাক-আশাক পড়ে গুরুগম্ভীর হয়ে থাকতে পারেন। আপনি রোগীর কাছে বড় ডাক্তার হিসেবে জাহির করতে পারেন। এগুলো আপনার আসল উদ্দেশ্য- আরোগ্য, তার সাথে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, এগুলো কোন ব‍্যাপারই না। যেটা ব‍্যাপার সেটা হলো আপনার আত্মিক প্রস্তুতি।

‎আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আপনার ভিতরের প্রস্তুতি যদি ভালো হয়, কোনমতে দুটো চেয়ার ধরে এমন একটা ছোট্ট চেম্বারের উষ্ণতা ও ভালোবাসায় রোগী বেশি ভরসা পায়। আপনি যদি ভেবে থাকেন একটা জমকালো চেম্বার দেখে রোগী ভরসা পায়, আপনি ভুল ভেবেছেন। যা রোগীদের ভরসা দেয় তাহলো আপনার ভিতরের অবস্থা, আপনার আত্মিক প্রস্তুতি।

‎গ্রীসের International Academy of Classical Homeopathy এর চার বছরের হোমিও কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণের অংশ বিশেষ।

22/10/2025

@@@ কি কি কারনে ইনসুলিন রেজিস্ট্যন্স হয়।

√√ জেনেটিক --- পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে।
√√ অতিরিক্ত চর্বি - বিশেষ করে ভিসারাল ফ্যাট থাকলে।
√√ ফিজিক্যাল ইনঅ্যাকটিভিটির জন্য হয়।
√√ অতিরিক্ত প্রসেস ফুড(কার্বোহাইড্রেট, রিফাইন্ড সুগার)খেলে।
√√ মেডিসিন (স্টেরয়েড) দীর্ঘ দিন ব্যাবহার।
√√ হরমোনাল ডিসঅর্ডার যেমন- হাইপো থাইরয়েডিজম।
√√ ক্রনিক স্টেস বা পর্যাপ্ত ঘুম না হওয়ার কারনে।

@@@ হাড়ের ক্ষয় বা অস্টিওপরোসিস ১টি নিরব রোগ। # # হাড়ের ক্ষয় বা অস্টিওপরোসিস  ১টি রোগ যেখানে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়,...
21/10/2025

@@@ হাড়ের ক্ষয় বা অস্টিওপরোসিস ১টি নিরব রোগ।

# # হাড়ের ক্ষয় বা অস্টিওপরোসিস ১টি রোগ যেখানে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়, যা হাড়কে দূর্বল ও ভঙ্গুর করে তোলে এবং সামান্য আঘাতেই ভেঙ্গে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

এই নিরব রোগের প্রধান লক্ষন গুলোর মধ্যে রয়েছে উচ্চতা কমে যাওয়া এবং মেরুদণ্ড বা অন্যান্য হাড়ে সামান্য আঘাতেই ভেঙ্গে যাওয়া।মেনোপজের পর মহিলাদের এবং পুরুষদের মধ্যে এর প্রতিকার ও প্রতিরোধের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী।

# # হাড়ের ক্ষয় কেন হয়?

* বয়স: বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ঘনত্ব কমতে শুরু করে, যা অস্টিওপরোসিস এর দিকে নিয়ে যায়।
* হরমোনের পরিবর্তন :মেনোপজের পর মহিলাদের ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়া এবং বয়স্ক পুরুষদের Testosterone এর মাত্রা কমে যাওয়া এর একটি প্রধান কারণ।
* অন্যান্য কারন: কম ওজন, মদ্যপান,কিছু নিদিষ্ট রোগের কারনেও হাড়ের ক্ষয় হতে পারে।

# # কিভাবে বুঝবেন আপনার হাড় দূর্বল হয়েছে?

* উচ্চতা কমে যাওয়া: সময়ের সাথে সাথে আপনার উচ্চতা কিছুটা কমে যেতে পারে।
* কুজো ভঙ্গি : পিঠের অংশ কুঁজো বা বাকা হয়ে যেতে পারে।
* হাড় ভাঙ্গা : খুব সাধারণ কোন আঘাত।যেমন - ১টি হাঁচি বা কাশি থেকে ও হাড় ভেঙ্গে যেতে পারে।

# # পিঠে ব্যাথা:-- ফ্র্যাকচার বা ভেঙ্গে যাওয়া কশেরুকার কারনে পিঠে ব্যাথা হতে পারে।

# # করনিয় ও প্রতিরোধ :--
হাড়ের ক্ষয় একটি নিরব রোগ। হাড়ের ক্ষয় রোধ করতে--Calcium (1200)+vitamin D3 (1000IU)+ vitamin k2(100mg)+ Magnesium(400 mg)+ Zinc(10 mg)+ vitamin c (90 mg ) + Boron( 2 mg)+ Omega-3(500 mg) + protein 1g/kg body Weight) --
এটি হলো প্রতিদিন হাড় মজবুত রাখতে যতটা পুষ্টি উপাদান প্রয়োজন তার সম্পূর্ণ ফর্মূলা ও পরিমাণ।

খাবারের মাধ্যমে খুব কম মানুষের পক্ষেই সম্ভব হাড়ের ক্ষয় রোধ করা। কিন্তু কিছু কিছু মেডিসিন আছে যেটা সেবন করার মাধ্যমে মানবদেহের পুষ্টির ঘাটতি পূরন তো হবেই বরং বেশি থাকবে,তাহলে অল্প বয়সে হাড়ের ক্ষয়ের জন্য মাজার ব্যাথা,হাঁটুর ব্যাথা সহ শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যাথা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন- ইনশাআল্লাহ।

Address

Road -25, Block - D, Section-12, Mirpur, Dhaka, Bangladesh
Dhaka

Telephone

+8801855940175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rozina Akhtar Nilu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category