24/05/2026
⬛ গরু-খাসির মাংস খেলে কি আসলেই কোলেস্টেরল বেড়ে যায়?
---- গরু বা খাসির মাংস নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, এই মাংস খেলেই কোলেস্টেরল বেড়ে যায়, high pressure হয় কিংবা হার্ট ডিজিজের ঝুঁকি তৈরি হয়। আবার অন্যদিকে কেউ কেউ মনে করেন, মাংস একেবারেই ক্ষতিকর নয়।
আসলে সত্যিটা মাঝামাঝি। একজন Nutritionist হিসেবে আমি বলবো, কোনো একক খাবার সাধারণত একা একটি রোগের কারণ হয় না। বরং আমাদের overall খাদ্যাভ্যাস, lifestyle, physical activity, ঘুম, stress level এবং metabolic health - সবকিছু একসাথে শরীরের উপর প্রভাব ফেলে।
প্রথমেই একটি বিষয় বুঝতে হবে - বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রতিদিন বড় পরিমাণে গরু বা খাসির মাংস খান না। কিন্তু অনেকেই নিয়মিত অতিরিক্ত refined carbohydrate, অতিরিক্ত চিনি, soft drinks, bakery foods, fast food, deep fried খাবার এবং highly processed খাবার গ্রহণ করেন।
এসব খাবার অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে শরীরে:
- insulin resistance
- chronic inflammation
- weight gain
- high triglyceride
- fatty liver
- type 2 diabetes risk ইত্যাদি বাড়তে পারে। আর দীর্ঘমেয়াদে এগুলো heart disease ও stroke-এর ঝুঁকির সাথে সম্পর্কিত।
তবে এটাও সত্য, গরু ও খাসির মাংসে saturated fat এবং cholesterol থাকে। তাই অতিরিক্ত পরিমাণে, বিশেষ করে খুব fatty অংশ নিয়মিত খেলে কিছু মানুষের ক্ষেত্রে LDL cholesterol বৃদ্ধি পেতে পারে। এজন্য “পরিমাণ” এবং “রান্নার ধরন” খুব গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, গরু ও খাসির মাংস অত্যন্ত nutrient-dense খাবার। এতে রয়েছে:
- High quality complete protein
- Iron
- Vitamin B12
- Zinc
- Selenium
- Vitamin B6
- Essential amino acids
যা muscle health, immunity, energy production, blood formation এবং overall nutrition-এর জন্য গুরুত্বপূর্ণ।
বিশেষ করে:
- growing children
- কিশোরী মেয়ে
- গর্ভবতী নারী
- দুর্বলতা বা anemia-তে ভোগা ব্যক্তি
- muscle build করতে চান যারা তাদের জন্য পরিমিত পরিমাণে মাংস উপকারী হতে পারে।
তবে মূল বিষয় হলো- কীভাবে খাচ্ছেন। যদি:
- অতিরিক্ত তেল কমিয়ে
- visible fat কমিয়ে
- মাংস marinate করে
- balanced cooking method ব্যবহার করে
- সাথে প্রচুর সবজি, salad ও fiber-rich খাবার রেখে
খাওয়া হয়, তাহলে সেটি একটি healthier meal pattern-এর অংশ হতে পারে।
এছাড়াও healthy lifestyle যেমন:
- নিয়মিত হাঁটাহাঁটি
- পর্যাপ্ত ঘুম
- stress management
- balanced diet
- refined sugar ও ultra-processed food কমানো
এসব বিষয়ও cholesterol ও heart health-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটি বিষয় মনে রাখা জরুরি- “ভয়” নয়, “balance” দরকার।
গরু বা খাসির মাংস neither superfood, nor poison। সঠিক পরিমাণে এবং balanced diet-এর অংশ হিসেবে এটি একটি nutritious food হতে পারে।
তাই কোনো খাবারকে অযথা ভয় না পেয়ে, সচেতনভাবে এবং পরিমিতভাবে খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সামিনা জামান কাজরী
পুষ্টিবিদ