29/02/2024
আবারও কংকাল! আতিথেয়তাও অমায়িক!
এবার টিমসহ গিয়েছিলাম বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে, “বনবিড়াল” এর কংকাল তৈরিতে।
একটা এক্সপার্ট টিমকে আমন্ত্রণ করার পর, কিভাবে সৌজন্যতা ও আন্তরিকতা প্রদর্শন করতে হবে, তাদেরকে কিভাবে আপ্যায়ন করতে হবে, সেটি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে যথেষ্ট পরিমাণ দেখতে পেলাম। আমরা “স্কেলেটন ক্রাফটস” টিমের পক্ষ থেকে পৌঁছানোর পর থেকেই তাদের আতিথেয়তা শুরু।
পাশাপাশি কংকাল তৈরিতে তাদের একাগ্রতা ও আন্তরিকতা ছিল অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ছাত্রসমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এর কথা না বললেই নয়। বনবিড়ালের কাজ করতে গিয়ে , তোফায়েল এবং তার সর্বোস্তরের অনুজদের আগ্রহ ও কৃতজ্ঞতাবোধ আমাদেরকে চরম পরিমাণে বিমোহিত করেছে।সংক্ষেপে বলা যায়, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীগণ অত্যন্ত “অমায়িক” ।
আমাদের গোপালগঞ্জ সফরটিকে আরো ভাবগাম্ভীর্যপূর্ণ ও স্মৃতিময় করে তুলেছেন, গোপালগঞ্জের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা ডাঃ নাঈম আক্তার পলাশ ভাই। যেহেতু আমরা কংকাল তৈরিতে স্বল্প সময় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাই, এ খবর পাওয়া মাত্রই , লিডার পলাশ ভাই আমাদের সাথে তার মূল্যবান সময় ব্যয় করে সাক্ষাত করতে চলে এসেছিলেন।