24/11/2025
ভূমিকম্প–পরবর্তী Anxiety: বাচ্চা–বড় সবার জন্য জরুরি মানসিক সাপোর্ট টিপস
গত দুই দিনে এদিক ওদিকে বাংলাদেশ ৪টি ভূমিকম্পের সাক্ষী হয়েছে। তবে এই ভূমিকম্প নতুন এক সমস্যা জন্ম দিয়ে গেছে নাগরিক জীবনে। যা হলো ভূমিকম্পের পরে আতংকগ্রস্থ হয়ে পরা বা Anxiety অনুভব করা।
ভূমিকম্পের পর ভয় লাগা খুবই স্বাভাবিক। হালকা কম্পন হলেও বাচ্চা – বড় সবাই কিছু সময় অস্থির, চিন্তিত বা অস্বস্তি অনুভব করতে পারে। এই অনুভূতিগুলোকে হেলাফেলা না করে একটু যত্ন নিলেই মানসিক চাপ অনেকটাই কমে যায়।
যা করতে পারেন:
• নিরাপত্তার অনুভূতি দিন
বলুন, “এখন সব ঠিক আছে, তুমি নিরাপদে আছো।”- এই কথাই সবচেয়ে বেশি কাজ করে।
• শ্বাস ধীরে নিন (একসাথে)
ধীরে ৪ সেকেন্ড শ্বাস নিন, ৪ সেকেন্ড ছাড়ুন - Anxiety দ্রুত কমে যায়।
• হঠাৎ করা খবর, ভিডিও বা রিউমার এড়িয়ে চলুন
এগুলো ভয় আরও বাড়ায়।
• শরীরকে শান্ত করুন
হালকা পানি পান, মুখ ধোয়া বা একটু হাঁটা - মস্তিষ্ককে Calm Signal পাঠায়।
• শিশুদের আচরণে পরিবর্তন দেখলে সময় দিন
তারা বারবার ভয় পেতে পারে - এটা স্বাভাবিক।
যদি লক্ষণ দীর্ঘস্থায়ী হয়:
হঠাৎ কান্না, বারবার দুলুনি লাগা, ঘুমে সমস্যা, অতিরিক্ত ভয় - এসব কয়েকদিন থাকলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন।
ভূমিকম্পের পর Anxiety কমাতে সবচেয়ে বেশি কাজ করে - নিরাপত্তা, ধৈর্য ও মানসিক সাপোর্ট।