Critical Care Medicine Unit, Popular Medical College & Hospital

Critical Care Medicine Unit,  Popular Medical College & Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Critical Care Medicine Unit, Popular Medical College & Hospital, Medical and health, Dhanmandi, Dhaka.

২৮ বছরের টগবগে যুবক রবিউল। খাবার সময় হঠাৎ Convulsion শুরু হয়। Severe metabolic acidosis নিয়ে আমাদের কাছে আসে near arrest...
17/10/2022

২৮ বছরের টগবগে যুবক রবিউল। খাবার সময় হঠাৎ Convulsion শুরু হয়। Severe metabolic acidosis নিয়ে আমাদের কাছে আসে near arrest কন্ডিশনে। জীবন বাঁচানোর তাগিদে লাইফ সাপোর্ট দেয়া হয়। আল্লাহর অশেষ রহমতে পরদিন পেসেন্টের জ্ঞান ফিরে আসে এবং লাইফ সাপোর্ট থেকে বের হয়ে আসে। পেসেন্টের একটা স্ট্রোকের হিস্ট্রি ছিল এবং পরীক্ষা নিরিক্ষায় নতুন করে কিডনির সমস্যা ধরা পড়ে। পেসেন্ট স্ট্যাবল থাকায় আমরা কেবিনে শিফট করে দেই।

কয়েকদিন পর সিভিয়ার শ্বাসকষ্ট নিয়ে সে কেবিন থেকে আইসিইউতে ফিরে আসে এবং সেকেন্ড টাইম লাইফ সাপোর্ট লেগে যায়। কিডনির কন্ডিশন এতই খারাপ হয়ে যায় যে সাথে সাথে ডায়ালাইসিস শুরু করা হয়। সাথে নিউমোনিয়া পরিস্থিতিকে জটিল করে তোলে। Salim স্যারের নেতৃত্বে আমার টিমের অক্লান্ত প্রচেষ্টা এবং আল্লাহর রহমত ও কুদরতে বরিউল সেকেন্ড টাইম লাইফ সাপোর্ট থেকে ফিরে আসে। কিডনির কন্ডিশনও ইমপ্রুফ করতে থাকে। আমরা আবার তাকে কেবিনে শিফট করে দেই।

আজ সকালে ডিউটিতে গিয়ে দেখি ডক্টরস রুমে পাঁচ প্যাকেট মিষ্টি। আজ রবিউল হাসপাতাল থেকে বাসায় যাচ্ছে। হাস্যজ্বল রবিউলকে দেখে খুব ভাল লাগল। স্মৃতি হিসাবে ছবিটা রেখে দিলাম।

আইসিইউ কে মৃত্যুপুরী বলি৷ তবে এখানে হরহামেশাই রহমানের কুদরতের বহিঃপ্রকাশ ঘটে৷ আমার দীর্ঘ আইসিইউ জীবনে মৃত্যুর মিছিল যেমন দেখেছি, তেমনই দেখেছি জীবনের জয়যাত্রা। মেঘ কেটে গেলে সূর্য যেমন হেসে উঠে তেমনই মৃত্যুর দুয়ার থেকে হাসিমুখে বাড়ি ফিরতে দেখি রবিউলদের। এইসব ঘটনাগুলোই মৃত্যুপুরীতে দাঁড়িয়ে জীবনের জন্য যুদ্ধ করার প্রণোদনা হিসাবে কাজ করে৷

আলহামদুলিল্লাহ।

13/01/2022

Four members of our ICU team passed MRCEM Primary.

Congratulations.

আলহামদুলিল্লাহ। আল্লাহ যার হায়াত রাখেন তাকে মারার সাধ্য কার? গোপাল চন্দ্র দে, পঞ্চাশোর্ধ এই মানুষটি  আমাদের আইসিইউতে আসে...
12/01/2022

আলহামদুলিল্লাহ। আল্লাহ যার হায়াত রাখেন তাকে মারার সাধ্য কার?

গোপাল চন্দ্র দে, পঞ্চাশোর্ধ এই মানুষটি আমাদের আইসিইউতে আসেন একেবারে মুমূর্ষু অবস্থায়। অনেক কষ্টে রিপিটেড খিচুনি(স্ট্যাটাস এপিলেপটিকাস) কন্ট্রোল করা গেলেও, পেসেন্ট চলে যান ডিপ কোমায়। লাইফ সাপোর্ট থেকে বের হবার কোন আশা দেখা যাচ্ছিল না।

তবে আমরা হাল ছাড়িনি। আইসিইউ কনসালট্যান্ট সেলিম স্যারের নেতৃত্বে টিম আইসিইউ এর অক্লান্ত পরিশ্রম এবং আল্লাহর অশেষ রহমতে পেসেন্টের জ্ঞান ফিরে আসে। আইসিইউতেই মটর নিউরন ডিজিজ ডায়গনোসিস হয়। লাইফ সাপোর্ট খুলতেও যুদ্ধ চলে। অবশেষে সব বাধা পেরিয়ে হাসিমুখে হাসপাতাল ত্যাগ করেন আমাদের মেহমান।

আইসিইউ তে নানা রকম মিরাকল ঘটে৷ এখন থেকে আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করব ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।

আল্লাহ আমার সবাইকে সুস্থ রাখুন।

সবার সুস্বাস্থ্য কামনা করছি।
01/01/2022

সবার সুস্বাস্থ্য কামনা করছি।

মানুষের জীবন বড়ই ক্ষণস্থায়ী। আমরা এই ক্ষণস্থায়ী জীবন-নাটকের শেষ অংকের কুশীলব। কখনো মানুষের শেষ সময়ের সাক্ষী হয়ে থাকি, কখ...
12/12/2021

মানুষের জীবন বড়ই ক্ষণস্থায়ী। আমরা এই ক্ষণস্থায়ী জীবন-নাটকের শেষ অংকের কুশীলব। কখনো মানুষের শেষ সময়ের সাক্ষী হয়ে থাকি, কখনো জীবনের আশা ছেড়ে দেয়া মানুষের ঘরে ফেরা দেখি।

আইসিইউতে হরহামেশাই আল্লাহর কুদরতের দেখা মেলে। লাইফ সাপোর্ট থেকে উঠে আসা মানুষগুলো যেন 'রাখে আল্লাহ মারে কে?' কথাটার প্রতিফলন।

পেজটা খুলেছি আপনাদের সাথে আল্লাহর কুদরতের কিছু নিদর্শন শেয়ার করার জন্য। এখানে আমরা আপনাদেরকে সেই সব মানুষের গল্প শোনাবে যারা জীবনমৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছে।

ভাল থাকবেন, পাশে থাকবেন।

This is the official page of ICU Department, Popular Medical College and Hospital, Dhanmondi, Dhaka. We are com...
12/12/2021

This is the official page of ICU Department, Popular Medical College and Hospital, Dhanmondi, Dhaka.
We are committed to provide the best ICU care in Bangladesh.

Medical & health

Address

Dhanmandi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Critical Care Medicine Unit, Popular Medical College & Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram