13/03/2022
একটা সময় মনে করা হতো হৃদরোগ বয়স্ক মানুষের হয়। কিন্তু বর্তমানে প্রায় যেকোন বয়সের মানুষ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
গবেষণায় দেখা যায়, হৃদরোগের ক্ষেত্রে প্রধান কারণ হচ্ছে পারিবারিক ইতিহাস ও জেনেটিক বৈশিষ্ট্য। তবে আজকাল মানুষ হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণগুলার মধ্যে রয়েছে - ধূমপান, অনিয়ন্ত্রিত জীবনযাপন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত ওজন।
হৃদরোগের জ্ঞানের অভাবে অনেক সময় পরিস্থিতি প্রায়ই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেই ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়।
তাই হৃদরোগ হওয়ার পর চিকিৎসার করার চেয়ে, হৃদরোগ হওয়ার আগে এর প্রতিরোধ করাই উত্তম।
হৃদরোগ থেকে বাঁচার উপায়:
👉🏻 হৃদরোগের অন্যতম প্রধান শত্রু হচ্ছে ধূমপান ও মাদক। তাই এর
থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
👉🏻 নিয়মিত হাঁটা-চলা ও ব্যায়াম এর মাধ্যমে নিজেকে সুস্থ রাখা।
👉🏻 প্রচুর পরিমাণে শাক-সবজি খান এবং চর্বিযুক্ত খাবার পরিহার করুন।
👉🏻 দুশ্চিন্তা থেকে নিজেকে বিরত চেষ্টা করুন।
👉🏻 ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।
👉🏻 নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন।
স্বাস্থ্যসেবায় যেকোন প্রয়োজনে ইমেডিলাইফ আছে আপনার পাশে।