Dr. Mst. Farhana Tarannum Khan

Dr. Mst. Farhana Tarannum Khan Gynecologist and Gyne Oncologist

Consult & Perform all kinds of Gynecological cancer surgeries.

৪০ বৎসর বয়সী নাজমা বেগমের (ছদ্মনাম) ধরা পড়েছিল Carcinoma caecum. সে জন্য কেমোথেরাপিও পেয়েছিল ।এরপরে ক্রমাগত পেট বড় হ...
29/04/2026

৪০ বৎসর বয়সী নাজমা বেগমের (ছদ্মনাম) ধরা পড়েছিল Carcinoma caecum. সে জন্য কেমোথেরাপিও পেয়েছিল ।

এরপরে ক্রমাগত পেট বড় হতে থাকে এবং খাবারের রুচি কমতে থাকে।

অবশেষে এই বিশালাকার ওভারিয়ান টিউমারটি ধরা পড়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে।

সঙ্গে দেখা যায় জরায়ুতে টিউমার হবার কারণে জরায়ুটিও অনেক বড় হয়ে গিয়েছে।

Surgical Oncologist এবং Gynaecological oncologist এর সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে দুটো টিউমারি রিমুভ করা হয়েছে। ।

পেটে ব্যথা হলে, ক্ষুধা-মন্দা ,অরুচি ,অল্প খাবারে পেট ভরে যাওয়া, পেট ক্রমাগত বড় হতে থাকা এগুলোই ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ হতে পারে।
আপনার যদি এমন উপসর্গ থাকে তবে সেটিকে অবহেলা না করে একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিবেন এবং অন্ততপক্ষে একটি আলট্রাসনোগ্রাফি করবেন।

"Abdomen is a magic box" কথাটা আমরা প্রায়শই শুনে থাকি।৩২ বছরের মেয়েটি গর্ভধারণের জন্য চিকিৎসা নিতে গিয়ে ধরা পড়ে তার ...
10/04/2026

"Abdomen is a magic box" কথাটা আমরা প্রায়শই শুনে থাকি।
৩২ বছরের মেয়েটি গর্ভধারণের জন্য চিকিৎসা নিতে গিয়ে ধরা পড়ে তার ওভারি'তে একটি টিউমার রয়েছে।
পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় ক্যান্সারের সম্ভাবনা রয়েছে- তাই তাকে পাঠানো হলো আমাদের কাছে (গাইনি অনকোলজিস্ট)।

আমরা ফ্রোজেন বায়োসিসহ পেট খুলে যা দেখলাম তা হল- তার ওভারি বা ডিম্বাশয় দুটি সুস্থ অবস্থায় রয়েছে তবে জরায়ূ'র সামনে থেকে একটি বড় টিউমার উঠেছে এবং টিউমারের ভেতরে ডিজেনারেশন হয়ে কিছু অংশ চেঞ্জ হয়ে গিয়েছে।
এছাড়াও ওর জরায়ুর পাশ থেকে আরও একটি টিউমার উঠেছে তাই বড় টিউমারটিকে অপসারণ করে বায়োপসি এর জন্য পাঠানো হলো ।কারণ অনেক সময় তেমন এর মাঝেও ক্যান্সার থাকতে পারে ।
আলহামদুলিল্লাহ, ফাইনালি সেখানে ক্যান্সার এর উপস্থিতি না মেলায় আমরা ওভারিসহ জরায়ু রেখে দিতে পেরেছি।

সচেতনতা মূলক পোস্ট: ১৮ বছরের জিনিয়া (ছদ্মনাম ),ওজন ৪৩ কেজি বিয়ে হয়েছে আট মাস ।গত ছয় মাস ধরে তার পেটে ধীরে ধীরে বড় হ...
25/03/2026

সচেতনতা মূলক পোস্ট:
১৮ বছরের জিনিয়া (ছদ্মনাম ),ওজন ৪৩ কেজি বিয়ে হয়েছে আট মাস ।
গত ছয় মাস ধরে তার পেটে ধীরে ধীরে বড় হচ্ছে এবং গত এক মাসে হঠাৎ করেই পেট অস্বাভাবিক রকমের বড় হয়ে যায় ,পেটে ব্যথা খাবার খেতে অরূচি ,বমি বমি ভাব।
আলট্রাসনোগ্রাফি করে দেখা গেল পেটে অনেক বড় একটি সিস্ট ।সিটি স্ক্যানে যেটা দেখা যাচ্ছে সিস্টের অবস্থান ডায়াফ্রাম থেকে তলপেট পর্যন্ত এবং এই বিশাল সিস্টের চাপে পেটের অন্যান্য অর্গানগুলো ঠিকমতো কাজ করতে পারছে না।
টিউমার মার্কারে দেখা যাচ্ছে CA 125:135.
LDH:1000, CA19.9: 19700, CEA:17 পরবর্তীতে তাকে এন্ডোসকপি ও কোলোনোস্কপিও করা হয়।
আলহামদুলিল্লাহ সেগুলোর রিপোর্ট ভালো ছিল।
অবশেষে ফ্রোজেন বায়োপসি সহ টিউমারটিকে রিমুভ করা হলে এর ওজন হয় ৭.২ কেজি।
আল্লাহর অশেষ রহমতে ফ্রোজেন বায়োপসি'তে ক্যান্সার ধরা না পড়ায় তার আরেকটি ওভারি এবং জরায়ু রেখেই অপারেশন করা হয় তবে একই সঙ্গে অ্যাপেন্ডিক্স ফেলে দেয়া হয়।

এখানে উল্লেখ্য যে ,এ ধরনের ক্ষেত্রে লেপারোস্কপি বর্জন করাটাই উচিত কারণ যদি এটি ক্যান্সার হতো তাতে করে লেপারোস্কপিতে ছিদ্র করার কারণে সমূহ ক্ষতির কারণ হতে পারতো এবং টিউমারটি পেটের মধ্যে ছড়িয়ে পড়ে তার স্টেজিং টি বেড়ে যেত।

তাই আপনার কন্যা সন্তান পেটে ব্যথা বললে, তার খাবারের অরুচি, বমি ভাব দেখা দিলে বা পেটটি অস্বাভাবিকভাবে ফুলে উঠলে দয়া করে দেরি না করে অন্তত একটি আলট্রাসনোগ্রাফি করে ডাক্তারের শরণাপন্ন হবেন ।

প্রাথমিক অবস্থায় ধরা পড়লে হয়তো ওভারি রেখে সিস্ট বা টিউমার রিমুভ করা সম্ভব।

https://www.dhakawatch24.com/health/142102
20/01/2026

https://www.dhakawatch24.com/health/142102

সার্ভাইক্যাল বা জরায়ুমুখের ক্যানসার বিশ্বজুড়ে মহিলাদের ক্যান্সারের মধ্যে নতুন আক্রান্ত ও মৃত্যুর হিসাবে চত.....

ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা:ওভারিয়ান ক্যান্সারের মূল চিকিৎসা সার্জারি। পাশাপাশি কেমোথেরাপি প্রয়োজন হয়। অপারেশনের আগ...
03/07/2025

ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা:
ওভারিয়ান ক্যান্সারের মূল চিকিৎসা সার্জারি।
পাশাপাশি কেমোথেরাপি প্রয়োজন হয়। অপারেশনের আগে অথবা পরে অথবা আগে ও পড়ে উভয় ক্ষেত্রে কেমোথেরাপির প্রয়োজন হতে পারে।
এছাড়াও রয়েছে টার্গেটেড থেরাপি ,ইমিউনো থেরাপি ও হরমোন থেরাপি ।
তবে ভালো সার্জারি হল চিকিৎসার মূল স্তম্ভ।
এক্ষেত্রে শুধু টিউমার অপসারণ ও জরায়ু ফেললেই হয় না, পাশাপাশি টিউমার যে জায়গাগুলোতে সম্ভাব্য ছড়াতে পারে সেগুলো অপসারণ করাও সার্জারির একটি অন্যতম অংশ।
ওভারিয়ান টিউমার পেটের ভেতরে যে পেরিটোরিয়াম বা আবরণী থাকে সেখানে ছড়াতে পারে, উপর পেটের চর্বিযুক্ত অংশ বা ওমেনটাম সেখানে ছড়াতে পারে ,এছাড়াও মেজেনটারি ,লিভার , পরিপাকতন্ত্রের অংশগুলোতে ছড়াতে পারে ।
তাই যে সমস্ত জায়গায় এগুলো ছড়ায় সেগুলো কমপ্লিটলি রিমুভ না করলে টিউমার দ্রুত ফিরে আসা সম্ভাবনা থেকে যায়।
ছবিতে জরায়ু, টিউমারসহ ডিম্বাশয় এবং তলপেটের পুরো পেরিটোনিয়াম যেগুলোতে ক্যান্সার ছিল এবং পুরো ওমেনটাম নিয়ে আসা হয়েছে।

Address

Dhaka
1215

Opening Hours

Monday 17:00 - 20:00
Tuesday 17:00 - 20:00
Wednesday 17:00 - 20:00
Thursday 18:00 - 20:00
Saturday 16:00 - 21:01
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711969950

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mst. Farhana Tarannum Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mst. Farhana Tarannum Khan:

Share

Category