23/05/2026
একটা ছোট কানের দুল… কিন্তু একটু অবহেলায় অবস্থা ভয়াবহ হতে পারে।
এক পেশেন্ট এমন অবস্থায় চেম্বারে আসলেন, যেখানে কানের দুলটি কানের ভেতরে এতটাই গেঁথে গিয়েছিল যে চারপাশের জায়গা পচে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। 😥
প্রথমদিকে তিনি ভেবেছিলেন, ফার্মেসি থেকে সাধারণ ওষুধ খেলেই হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু ভুল চিকিৎসা ও অবহেলার কারণে ইনফেকশন আরও মারাত্মক হয়ে যায়। শেষমেষ অসহ্য ব্যথা ও জটিল অবস্থার কারণে বাধ্য হয়ে Derma Villa চেম্বারে আসলেন ।
⚠️ শরীরের বিশেষ করে স্কিনের ইনফেকশন বা অস্বাভাবিক সমস্যা কখনোই হালকাভাবে নেবেন না।