Healthy Horizons Bangladesh

Healthy Horizons Bangladesh চিকিৎসক কর্তৃক সংকলিত স্বাস্থ্য সচেতনতামূলক নির্ভরযোগ্য কনটেন্ট ও এনিমেটেড ভিডিও।
🧑‍⚕️🩺👩‍⚕️
(1)

দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চিকিৎসকদের নিরাপত্তা চাই।অন্যথায় এর পরিণাম আপনার-আমার-সবার দিকে ধেয়ে আসবে। জীবন-মৃত্যুর সন্ধ...
16/05/2026

দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চিকিৎসকদের নিরাপত্তা চাই।
অন্যথায় এর পরিণাম আপনার-আমার-সবার দিকে ধেয়ে আসবে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আপনাকে-আমাকে- আমাদের আপনজনকে এই দেশের চিকিৎসকের দ্বারস্থ হতে হবে, আপনি ভারত যাবার সময় পাবেননা। চিকিৎসকের জীবন অনিরাপদ হলে, আপনি-আমি-আমাদের আপনজনেরা জীবনের সংকটাপন্ন সময়ে প্রকৃত চিকিৎসা পাবেনা।
https://www.facebook.com/share/p/1Ae9r67cPx/

21/11/2025

04/11/2025

শতকরা ১০% গর্ভপাত আপাতদৃষ্টিতে কোন কারণ ছাড়াই হতে পারে এবং এই পরিসংখ্যান সারা পৃথিবীর জন্যই প্রযোজ্য। এর মধ্যে বেশিরভাগ গর্ভপাত ঘটে প্রথম ৩ মাসে। গর্ভবতী মায়ের জন্য এটি অনেক মানসিক কষ্টের। তবে চিকিৎসাবিজ্ঞান বলে, অধিকাংশ ক্ষেত্রে সম্ভাব্য জন্মগত ত্রুটি প্রতিরোধের জন্যই প্রাকৃতিকভাবে এমনটি হয়ে থাকে। অর্থাৎ স্বতঃস্ফূর্ত গর্ভপাত (Spontaneous abortion)
সৃষ্টিকর্তার ইচ্ছায় ঘটে, এতে মানুষের হাত নেই।

ধন্যবাদ।
©Dr. A. N. RAKIB
Healthy Horizons Bangladesh

31/10/2025
23/10/2025

🤔 ডিম খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে না কমে?

🧑‍⚕️
🔹স্ট্রোক, হার্ট এটাক এজাতীয় রোগের অন্যতম কারণ হলো দীর্ঘদিন যাবত রক্তনালীর মধ্যে জমতে থাকা Bad Cholesterol (LDL)। একারণে পূর্বে ধারণা করা হতো উচ্চমাত্রায় LDL কোলেস্টেরল সমৃদ্ধ যেকোন খাবার (যেমনঃ ডিমের কুসুম) হৃদরোগ/স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

🔹কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা যায় খাবারে উপস্থিত কোলেস্টেরল শরীরের অভ্যন্তরীণ কোলেস্টেরলের উপর তেমন প্রভাব ফেলেনা, কারণ শরীরের অভ্যন্তরীণ প্রয়োজনীয় কোলেস্টেরল লিভার নিজেই তৈরি করে। লিভার LDL কোলেস্টেরল তৈরির জন্য খাবারে উপস্থিত ট্রান্স-ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট ব্যাবহার করে। অর্থাৎ রক্তের LDL cholesterol বৃদ্ধির জন্য দায়ী খাবারে থাকা কোলেস্টেরল নয়, বরং ট্রান্স ফ্যাট এবং (তর্কসাপেক্ষে) স্যাচুরেটেড ফ্যাট।

🔹ডিমের কুসুমে উচ্চমাত্রায় কোলেস্টেরলের উপস্থিতি থাকলেও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুব কম, একারণে ডিমের কুসুম আমাদের রক্তে Bad cholesterol এর পরিমাণ বাড়ায় না। অপরদিকে কুসুমে mono & poly-unsaturated fatty acid থাকায় সেটি Good cholesterol (HDL) তৈরিতে ভূমিকা রাখতে পারে, যেটি স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়াও ডিমে উচ্চমানের আমিষ এবং Choline, Vit-A,D,E,B12,Biotin,B2, Minerals প্রভৃতি গুরুত্বপূর্ণ পুষ্টিউপাদান আছে।
বর্তমান রিকমেন্ডেশন অনুযায়ী দৈনিক গড়ে একটির কম ডিম (সপ্তাহে ৩-৫ টি) স্বাস্থ্যকর ডায়েটের অন্তর্ভুক্ত করা যাবে।

🔹ট্রান্স-ফ্যাট যে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত, তবে স্যাচুরেটেড ফ্যাট আসলেই সকল মানুষের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি বাড়ায় কিনা এটা নিয়ে সাম্প্রতিক গবেষণায় controversy আছে। গবেষণার ফলাফলে controversy থাকলেও সাধারণ মানুষের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত এবং আপডেটেড গাইডলাইন ফলো করাই অধিক যুক্তিযুক্ত।

ধন্যবাদ।
©Dr. A. N. RAKIB
Healthy Horizons Bangladesh

16/10/2025
13/10/2025

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Horizons Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share