20/04/2026
Public Awareness❗❗
বর্তমানে হাম আউটব্রেক এর কথা আমরা কম বেশি সবাই জানি । কেন আউটব্রেক হল কার ফলট এদিকে আমি যাচ্ছি না!
উন্নত বিশ্বে যেখানে নন কমিউনিকেবল রোগ( যেমন, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিস, ক্যান্সার ইত্যাদি) নিয়ে কাজ করছে । আমরা এখনোও কমিউনেকবল ডিজিস নিয়ে পরে আছি, যেমন Tuberculosis, Poliomyelitis, Diphtheria, Pertussis, Tetanus, Hepatitis B, Pneumococcal disease, Measles, Rubella, আরো অনেক কমিউনিকেবল ডিজিস আছে কিন্তু এইগুলো EPI ( expanded programme on immunization) এর মাধ্যমে টিকা দিয়ে প্রতিরোধ করা হয়। আপনার ঘরে শত্রু ঢুকবে আপনি ঢুকতেই দিবেন না এটাকে প্রতিরোধ বলে। আর শত্রু ঘরে ঢুকে গেলে যে ব্যাবস্থা নেন সেটাকে প্রতিকার বলে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমাদের দেশের টিকাদান কর্মসূচিতে হাম ও রুবেলা (measles virus, rubella virus) কে প্রতিরোধে MR1, MR2 টিকা দেওয়া হয়। বাচ্ছা জন্মের ৯ মাস পর
MR1 ও ১৫ মাস পর MR2 টিকা দেয়। আমাদের দেশের ২০% মহিলারা প্রথম ১৪ সপ্তাহ পর্যন্ত টিকা দেয় তারপর আর দেয় না৷ তারপর ও ঐ ২০% বাচ্চাদের হাম হয় না কারন HARD IMMUNITY। মনে করেন একটা গ্রামে ২০ টা ঘর ঐ গ্রামে ডাকাত ঢুকবে যদি ১৫টা ঘর ডাকাতের দিকে বন্দুক তাক করে রাখে তাহলে বাকি ৫ টা ঘর ও নিরাপদ এটাকে HARD IMMUNITY বলে। কিন্তু যদি ২ বছর ধরে টিকা না নেওয়া হয় তাহলে তু ডাকাত খালি ময়দা পেয়ে ডাকাতি করবেই।
হাম হয়ে গেলে কোন antiviral ঔষুধ দিলে কাজ করে না। symptomatic treatment করা লাগে।
হামের উপসর্গকে তিনটা ভাগে ভাগ করা হয়।
প্রথম ভাগ : খুব জ্বর, কাশি, সর্দি, চৌখ লাল হওয়া। কপলিক স্পট( ২ নং আকল দাতের পাশে সাদা স্পট দেখা যায়) (৩ - ৫ দিন)
২য় ভাগ : সারা শরীরের রাশ হবে।(৫-৭ দিন)
৩য় ভাগ : রিকভারি পিরিওড। (৭-১০ দিন)
শুধু শিশু নয় প্রাপ্ত বয়স্কদের ও হাম হতে পারে ( adult measle) যদি টিকা না দেওয়া ও থাকে।
কী কী কমপ্লিকেশন হতে পারে?
নিউমোনিয়া (ফুসফুসের সংক্রমণ), মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস), অন্ধত্ব, শ্রবণশক্তি হ্রাস, মৃত্যু ইত্যাদি হতে পারে। প্রাপ্ত বয়স্কদের টিকা নেওয়া লাগে যদি শিশু কালে বা নিয়ে থাকেন। বিশেষ করে হাম পাদুর্ভাব এলাকায় যারা থাকেন। যেহেতু বাতাসের মাধ্যমে ছড়ায় তাই মাস্ক ব্যাবহার করতে পারেন।