24/03/2026
PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলো এক বিশেষ ধরনের হরমোনাল ডিসঅর্ডার, যা মহিলাদের মধ্যে খুব বেশি একটা দেখা যায় এবং এটি নানা শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে। অনেকসময় আমরা মনে করি, একটু ওজন বেড়ে গেছে বা পিরিয়ড অনিয়মিত হচ্ছে এগুলো হয়তো কিছু দিন পর আবারো ঠিক হয়ে যাবে। কিন্তু কখনো কখনো এই দুইটি সমস্যা একসাথে যদি দেখা দেয়, তাহলে সেটা হতে পারে PCOS-এর লক্ষণ। এই সমস্যা যদি সময়মতো চিহ্নিত না করা হয়, তবে ভবিষ্যতে গর্ভধারণে সমস্যা তৈরি হতে পারে।
PCOS-এর প্রধান লক্ষণ:
১. ওজন বেড়ে যাওয়া
বিশেষ করে পেটের আশপাশে হঠাৎ করে ওজন বৃদ্ধি হওয়া।
২. পিরিয়ড অনিয়মিত হওয়া
মাসিক সাইকেল খুব বেশি দেরি হতে পারে অথবা কিছু মাসে একেবারে বন্ধ হয়ে যেতে পারে।
৩. মুখে বা শরীরে অতিরিক্ত লোম
মুখ, পিঠ, পেট বা হাতের তালুতে অস্বাভাবিকভাবে লোম বৃদ্ধি হতে পারে।
৪. ব্রণ বা তেলতেলে ত্বক
ত্বকে ব্রণ বা ফুসকুড়ি দেখা দিতে পারে, ত্বক হয়ে উঠতে পারে তৈলাক্ত।
৫. চুল পড়া বা পাতলা হয়ে যাওয়া
চুল অস্বাভাবিকভাবে ঝরে পড়া বা পাতলা হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
৬. গর্ভধারণে সমস্যা
নিয়মিত পিরিয়ড না হওয়া বা হরমোনাল ভারসাম্যহীনতা কারণে গর্ভধারণে সমস্যা হতে পারে।
PCOS কীভাবে চিহ্নিত করা যায়?
পিসিওএস নিশ্চিত করতে কয়েকটি পরীক্ষা করা যেতে পারে:
এল্ট্রাসাউন্ড (Pelvic/TVS Scan): ডিম্বাশয়ে সিস্ট বা ছোট থলির অস্তিত্ব চিহ্নিত করতে।
হরমোন টেস্ট:
LH (লুটেনাইজিং হরমোন)
FSH (ফোলিকল-স্টিমুলেটিং হরমোন)
Testosterone (পুরুষ হরমোন)
Prolactin (গর্ভাবস্থায় মাতৃত্বজনিত হরমোন)
TSH (থাইরয়েডের পরীক্ষা)
ইনসুলিন ও ব্লাড সুগার লেভেল: ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে সুগার এবং লিপিড প্রোফাইল পরীক্ষা করা।
PCOS-এর চিকিৎসা:
PCOS-এর চিকিৎসা নির্ভর করে আপনার উপসর্গ, বয়স এবং সন্তানধারণের পরিকল্পনার ওপর। বেশিরভাগ সময় নিচের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়:
১. জীবনধারায় পরিবর্তন (Lifestyle changes)
ব্যায়াম: প্রতিদিন ৩০-৪০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা।
খাবারের যত্ন:
চিনিযুক্ত খাবার, ফাস্টফুড, সোডা কমান।
বেশি শাকসবজি, ফল, প্রোটিনযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন।
ঘুম ও মানসিক চাপ: ভালো ঘুমের ব্যবস্থা করুন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।
২. ওষুধ:
Metformin: ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে।
হরমোনাল পিল (OCPs): মাসিক নিয়মিত করতে সহায়ক।
Ovulation inducing medicine: গর্ভধারণে সহায়তা করে।
৩. ঘরোয়া সহায়তা:
লেবু পানি ও গ্রিন টি: মেটাবলিজম বাড়ায়, শরীরের অবস্থা উন্নত করতে সহায়তা করে।
দই, ওটস, বাদাম, ডিম, সালাদ: এসব খাবার ইনসুলিন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
চিনি, সাদা ভাত, পাউরুটি, ফাস্টফুড: এগুলো পিসিওএস-এর উপসর্গ আরও বাড়িয়ে দিতে পারে, তাই এগুলো পরিহার করা ভালো।
মনে রাখবেন:
PCOS পুরোপুরি সারানো সম্ভব নয়, তবে যথাযথ জীবনধারা এবং চিকিৎসার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে রাখা যায়। আপনার শরীরের পরিবর্তনগুলো খেয়াল করুন এবং সময়মতো চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন।
এটা আপনার শরীর, আপনার দায়িত্ব। তাই নিজের ভালোবাসা এবং যত্ন নিন।
সংগৃহীত