18/08/2025
🩸 নিকট আত্মীয়ের রক্ত সঞ্চালন: #প্রাণঘাতী ঝুঁকি থেকে সাবধান❌🚨
একজন রোগী আমাদের কাছে এসেছিলেন, যিনি ১৫ দিন আগে তাঁর ভাতিজার কাছ থেকে রক্ত নিয়েছিলেন। পরবর্তীতে পাইলস অপারেশনের আগে চিকিৎসক তাঁর হিমোগ্লোবিন সংশোধন (Hemoglobin correction) করেছিলেন। এ ঘটনা ঘটেছে একটি জেলা শহরে।
রক্ত সঞ্চালনের একটি বিরল কিন্তু অত্যন্ত গুরুতর জটিলতা হলো Transfusion Associated Graft Versus Host Disease (TA-GVHD)। বই অনুযায়ী এটি বিরল হলেও, বাস্তবে এখন এর প্রকোপ বাড়ছে। দুর্ভাগ্যজনকভাবে, এর পরিণতি প্রায় ৯৭–৯৯% ক্ষেত্রে প্রাণঘাতী।
⚠️ তাই #সচেতন থাকুন —
নিকট আত্মীয়ের (বিশেষত ১ম ডিগ্রির আত্মীয় যেমন বাবা-মা, ভাই-বোন, সন্তান) কাছ থেকে রক্ত নেওয়া বা দেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন।