Medicine Shop BD

Medicine Shop BD আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই,আমরা মেডিসিন সংগ্রহ করে পাঠাই।

06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১.আজ থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আজ থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আজ থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আজ থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজ থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
৬. আজ থেকে আমরা একটা ময়লাও রাস্তায় ফেলবনা।

_ইনশাআল্লাহ।

©

06/08/2024

🔥আন্দোলনের সমন্বয়কারীরা অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিশেবে পছন্দ করেছে ড. মুহাম্মাদ ইউনুসকে।

✊সার্বিক দিক বিবেচনায় আমার কাছে তাদের পছন্দটাকে যথাযথ বলে মনে হয়েছে।

🍁প্রথমত, ড. ইউনুস এমন একজন মানুষ যিনি হাসিনা রেজিমের প্রবল রোষের শিকার হয়েছেন। কাজ আর খ্যাতি দিয়ে গোটা দুনিয়ার বাহবা পেলেও, তিনি যেনো ছিলেন শেখ হাসিনার দুই চোখের বিষ। তার গ্রামীণ ব্যাংক কেড়ে নেওয়া হয়, মামলা মোকদ্দমার হাঙ্গামা তুলে দেওয়া হয় তার মাথার উপরে।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিশেবে এমন কেউ আসা মোটেই উচিত হবে না যার হাসিনা রেজিমের প্রতি ন্যুনতম টান আছে। যদি এই টান থাকে, তাহলে গত হওয়া রেজিম পুনরায় ফিরে আসার (হোক আজ বা কাল) একটা বন্দোবস্ত স্বাধীনতার প্রথম প্রহরেই হয়ে থাকবে।

ড. ইউনুসের সাথে শেখ হাসিনার যুদ্ধংদেহি অবস্থানের কারণে সামনের নির্বাচনটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ, স্বচ্ছ আর গ্রহণযোগ্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে।

🍁দ্বিতীয়ত, ড. ইউনুস একজন একাডেমিশিয়ান। নোবেল লরিয়েট। বিশ্বজোড়া তার খ্যাতি। বাংলাদেশের মতো একটা দারিদ্র‍পীড়িত দেশের তিন থেকে ছয় মাসের সরকার প্রধান হওয়াটা তার জীবনে উটকো ঝামেলার মতোই ব্যাপার। সেই ঝামেলায় জড়িয়ে, একটা ঝামেলাপূর্ণ, অস্বচ্ছ নির্বাচন করে নিজের গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা আর সুনাম খোয়ানোর মতো বোকা লোক তিনি নন বলেই মনে করি। ফলে, দেশে উদ্ভূত সমস্যার সমাধান কল্পে যে একটা সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দরকারি, সেখানে মধ্যস্ততা করার জন্য তিনিই সবচেয়ে যোগ্য লোক।

🍁তৃতীয়ত, আমাদের অর্থনীতির অবস্থা খুবই নাজুক। স্বৈরাচারের দল অভূতপূর্ব দূর্নীতির মাধ্যমে একেবারে খোবলা করে গিয়েছে দেশের অর্থনীতিকে। এই অবস্থায় আইএমএফ, বিশ্বব্যাংক বা বৈদেশিক (বিশেষত পশ্চিমা) ঋণগুলো ভীষণ দরকারি হবে অর্থনীতিকে টেনে তুলতে৷ ড. ইউনুস এই জায়গায় বড় একটা প্লাস পয়েন্ট হতে পারেন হয়তো৷

আর, ড. ইউনুস সরকারে থাকবেন অত্যন্ত অল্প সময়। তাই এই সময়টুকুতে মতাদর্শের দিক থেকে দেশটাকে ওয়েস্টার্নাইজড করে ফেলবেন, সেই সম্ভাবনা ক্ষীণ।

🚨( আমি জানি অনেকে বলবেন ড. ইউনুস একজন সুদখোর বা সুদের মহাজন, আমি কেনো তার ব্যাপারে ওকালতি করছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই—এটা কোনো ওকালতির লেখা নয়৷ যাদেরকে সামনে রেখে এই আন্দোলন গড়ে উঠেছে সেই ছাত্র সমন্বয়কদের প্রস্তাবিত নাম ড. ইউনুস৷ আর, যে আন্দোলনের ওপর ভর করে এই রেজিমের অবসান হলো, সেই আন্দোলনটাও এককভাবে ইসলামপন্থীদের আন্দোলন নয়৷ দেশের আপামর মানুষ, সকল মত আর পথের মানুষ এতে যুক্ত৷ তাই ড. ইউনুসের বিষয়ে মতাদার্শিক যে ভিন্নতা আমার আছে, সেটা এই আলাপে প্রাসঙ্গিক নয় বলে সেটাকে এড়িয়ে যাওয়া হলো।)

আরিফ আজাদ

11/02/2023
PIGEON Natural Fit Ni**le Shield for Pregnant Mother Mom 2 Pcs – 1 Set
20/03/2022

PIGEON Natural Fit Ni**le Shield for Pregnant Mother Mom 2 Pcs – 1 Set

 #সতর্কীকরণ_বিজ্ঞপ্তিবেক্সিমকো কোম্পানির "নাপা" সিরাপের নিন্মোক্ত ব্যাচ নং-৩২১১৩১২১ সম্বলিত ঔষধ  কারো কাছে থাকলে দ্রুত ন...
14/03/2022

#সতর্কীকরণ_বিজ্ঞপ্তি
বেক্সিমকো কোম্পানির "নাপা" সিরাপের নিন্মোক্ত ব্যাচ নং-৩২১১৩১২১ সম্বলিত ঔষধ কারো কাছে থাকলে দ্রুত নিকটস্থ কর্তৃপক্ষকে অবহিত করুন এবং সেটি বিক্রি থেকে বিরত থাকুন।
ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ খেয়ে দুই ভাই মারা যাওয়ায় ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ নোটিশটি দিয়েছে।

05/08/2021





কমলালেবু রসালো একটি ফল তা নিশ্চয় সবার জানা। আর ছোটোবড় সবাই ফলটি খেতে পছন্দ করেন। তবে প্রায় সবাই ফলটির রসালো কোষ খাওয়...
19/12/2020

কমলালেবু রসালো একটি ফল তা নিশ্চয় সবার জানা। আর ছোটোবড় সবাই ফলটি খেতে পছন্দ করেন। তবে প্রায় সবাই ফলটির রসালো কোষ খাওয়ার পর খোসা ফেলে দেন। অনেকেই হয়তো জানেন না খোসার উপকারিতার কথা। এমনকি খোসাসুদ্ধ কমলা খাওয়াই নাকি বেশি পুষ্টিকর! আপেলের মতো কমলার খোসাও নানা দিক দিয়ে বেশ উপকারি।

কমলালেবুর খোসায় রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা বিভিন্ন ধরনের পেটের সমস্যা, কাশি বা অ্যাজমার সমস্যা ও লিভারসহ নানা সমস্যা থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পারে। নিচে কমলার খোসার তেমনই কয়েকটি উপকারি ব্যবহারের কথা তুলে ধরা হলো :

কফ ও পিত্তের সমস্যায়: কমলার খোসার রসের অন্যতম বৈশিষ্ট্যই হলো এটি কফের সমস্যা ও পিত্তের যে কোনো ধরনের সমস্যা দূর করে। এজন্য প্রথমে কমলার খোসা বেশ পাতলা করে ছাড়িয়ে নিতে হবে। এরপর ভেজিটেবল পিলারের সাহায্যে কিংবা গ্রেটারে ঘষে নিন। পরে খোসার কুচিগুলো রঙ চা তৈরির সময়েই ঢেলে দিন। সাথে অল্প পরিমাণে আদা দিলে আরও ভাল হয়। এবার পানি একটু ফুটিয়ে আদা ও কমলার গন্ধ ছড়ালেই চায়ের মতো পান করুন। সাথে দিতে পারেন মধুও। তাহলে কফ ও পিত্ত সমস্যার অবশ্যই সমাধান হবে।

পেটের সমস্যায় : কমলালেবুর খোসা পেটের সমস্যার সমাধান করে। এমনকি গ্যাস, অ্যাসিটিডি ও বমি বমি ভাব দূর করতেও কমলার খোসার জুড়ি নেই। প্রতিদিন সকালে খোসার মিহি কুচি এক চা চামচ পরিমাণ মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এমনকি সকালের নাস্তায় সালাদের সঙ্গে এটি খেতে পারেন।

ওজন হ্রাসে : উচ্চমাত্রায় কোলেস্টেরলের সমস্যা ও ওজন কমানোর জন্য কমলার খোসা অনেক বেশি কার্যকরী। কারণ এতে ট্রাইগ্লিসারাইড দ্রবীভূত থাকে যা সমস্যাগুলো দূর করতে সাহায্য করে।

অনিদ্রায় : কমলার খোসা মিশ্রিত পানি গোসলের সময় ব্যবহার করলে এটি অনিদ্রা দূর করে। এমনকি কুসুম গরম পানিতে এর খোসা ফেলেও গোসল করা যায়। তবে চাইলে পানির সঙ্গে খোসার তেল মিশিয়ে নিতে পারেন। ক্যান্সার ও হাড়ের রোগ প্রতিরোধে : কমলার খোসায় ফ্লেভোনয়েড রয়েছে যা ‘হেস্পিরিডিন’ নামে পরিচিত। এটি কোলন ক্যান্সার এবং অস্টিওপরোসিস বিরুদ্ধে কাজ করে আমাদের রক্ষা করে।

অ্যাজমা ও কাশির সমস্যায় : কমলার খোসার গুঁড়ো কাশির সমস্যা দূর করে। এমনকি শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও অ্যাজমা উপশমে এটি কাজে লাগে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Shop BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share